Web Analytics
দেশ / Country

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমএনইউ) একটি বিশেষ বই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে উপহার হিসেবে প্রদান করা হয় হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত ‘পাওয়ার অব বন্ডিং অ্যান্ড নন-ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি’ গ্রন্থটি। অনুষ্ঠানে এমএনইউর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক, হাইকমিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি।

ড. নাজমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার জ্ঞান সৃষ্টি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্র। তিনি তার ‘পাওয়ার অব বন্ডিং’ তত্ত্ব ব্যাখ্যা করে বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও বন্ধুত্বই টেকসই আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতাকে সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য মূল্যবান সংযোজন হিসেবে উল্লেখ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ একাডেমিক ও গবেষণা সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

15 Jul 26 1NOJOR

শিক্ষা সহযোগিতা বাড়াতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বই উপহার দিল বাংলাদেশ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ হাইকমিশন নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ২৩ জুন ব্যাংক অব মালদ্বীপের প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ-মালদ্বীপ অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

আলোচনায় মালদ্বীপীয় রুফিয়া (এমভিআর) ও বাংলাদেশি টাকা (বিডিটি)-এর মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়, যাতে প্রবাসীরা দ্রুত ও কম খরচে দেশে অর্থ পাঠাতে পারেন। পাশাপাশি প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ এবং সম্ভাব্য ঋণসুবিধা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য কার্যকর ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

24 Jun 26 1NOJOR

বাংলাদেশ-মালদ্বীপে প্রবাসীদের রেমিট্যান্স সহজ করতে সরাসরি লেনদেন ব্যবস্থার আলোচনা

আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার মালদ্বীপে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিভিন্ন দ্বীপের মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যার মধ্যে রাজধানী মালের মাফান্নু স্টেডিয়ামে ছিল সবচেয়ে বড় জামাত। মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মসজিদ) ও মসজিদুল আল-সালমানসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলোতেও একযোগে নামাজ অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিন মসজিদে নামাজ আদায় করেন। অনেকে পায়জামা-পাঞ্জাবি পরে অংশ নিয়ে ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলেন। বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিশেষ দেশীয় খাবারের আয়োজন করা হয় এবং প্রবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মালে ও হুলহুমালে ঘুরে আনন্দ ভাগাভাগি করেন।

ঈদ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনসহ মালদ্বীপ বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা প্রবাসীদের শুভেচ্ছা জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রবাসে থেকেও উদ্‌যাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব।

21 Mar 26 1NOJOR

মালদ্বীপে ঈদুল ফিতর উদ্‌যাপনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

মালদ্বীপের দিগুড়া দ্বীপে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে রাজধানী মালেতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের একজন আইসিইউতে এবং অন্যজন ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

13 Mar 26 1NOJOR

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপের দুই দিনের সফরে ৫৬৬.৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। দ্বীপ জাতির ওপর চীনের প্রভাব বিস্তার প্রতিযোগিতার মাঝে মোদি ভারতের উন্নয়ন সহযোগিতা বাড়াতে চাইছেন। রাজনৈতিক উত্তেজনার পরও ভারত মালদ্বীপকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। এই অর্থায়ন মালদ্বীপের নিরাপত্তা, স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা খাত উন্নয়নে ব্যবহৃত হবে। মোদি হানিমাধু বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প দূর থেকে উদ্বোধন করেন।

ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে ইসরাইলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটননির্ভর দেশ মালদ্বীপ। মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। এটি অনতিবিলম্বে কার্যকর হবে! এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, "নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।" ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

15 Apr 25 1NOJOR

সংসদে আইন করে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

গত ২৪ ঘন্টায় একনজরে ৪৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।