Web Analytics
দেশ / Country

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির ক্যাম্পো মার্তে ক্রীড়া কমপ্লেক্সে শনিবার গুলিতে নিহত হয়েছেন দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলি হুয়ান ফ্রান্সিসকো সোলোরজানো ফোপ্পা। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, কমপ্লেক্সে পৌঁছানোর পর দুই বন্দুকধারীর হামলায় ৪৩ বছর বয়সি এই আইনজীবী নিহত হন। গুলিতে নিহত অন্য ব্যক্তি গুস্তাভো আদোলফো আগিলার গামারো।

ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে কারবাইন ধরনের একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, সরাসরি জড়িত ব্যক্তি এবং অপরাধের নির্দেশদাতাদের আইনের পূর্ণ শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ফোপ্পা দুর্নীতির বিরুদ্ধে কাজের জন্য পরিচিত ছিলেন এবং সরকারি কৌঁসুলির কার্যালয়ের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কর কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তার বিরুদ্ধে বিচারকাজে বাধা দেওয়া এবং তথ্য নষ্ট বা গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করলেও সমঝোতার অংশ হিসেবে তিনি তা মেনে নিতে রাজি হন।

18 Oct 26 1NOJOR

গুয়াতেমালা সিটিতে গুলিতে নিহত সাবেক দুর্নীতিবিরোধী কৌঁসুলি ফোপ্পা

গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেছে, ধ্বংসাবশেষ আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। নিহতদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট এই ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

11 Feb 25 1NOJOR

গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৫১ জনের

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।