Web Analytics
দেশ / Country

রোমানিয়া অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার নতুন সুযোগ চালু করেছে। দেশটির সরকার ২৩ এপ্রিল জরুরি অধ্যাদেশ নং-৩২ জারি করে, যা ২৭ এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবার বৈধ মর্যাদা ফিরে পেতে পারবেন। রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে যে এতে অনেক বাংলাদেশি কর্মীর অবস্থান নিয়মিত করার সুযোগ তৈরি হবে।

এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য, যারা বৈধভাবে প্রবেশ করেও পরবর্তীতে নিয়োগকর্তার সমস্যার কারণে বা প্রশাসনিক জটিলতায় অনিয়মিত হয়ে পড়েছেন। আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে কর্মীদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বৈধ নিয়োগকর্তা খুঁজে ওয়ার্ক পারমিট নিতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। যারা অবৈধভাবে প্রবেশ করেছেন বা ‘রিটার্ন ডিসিশন’ পেয়েছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন না।

এই বিশেষ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

30 Apr 26 1NOJOR

রোমানিয়ায় অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধতার সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত

রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে আক্রমণের সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছে। এর আগে, শনিবার রোমানিয়ার এই অভিযোগের আগে, পোল্যান্ডও ড্রোন হামলার হুমকি নিয়ে বিমান মোতায়েন এবং লুবলিন শহরের একটি বিমানবন্দর বন্ধ করেছিল। ইউক্রেনের ইইউ প্রতিবেশী দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে, বিশেষ করে পোল্যান্ড এ সপ্তাহের শুরুতে ন্যাটো মিত্রদের বিমান নিয়ে রাশিয়ার ড্রোনগুলোকে স্বীয় আকাশসীমায় গুলি করে ভূপাতিত করে। রোমানিয়া জানিয়েছে, ড্রোন অনুপ্রবেশ শনাক্ত করার পর দুইটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি ইউরোফাইটার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের আশ্রয় নিতে সতর্ক করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানগুলো ড্রোনটিকে অনুসরণ করেছে যতক্ষণ না এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, যা রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রাম অঞ্চলের কাছে ছিল।

14 Sep 25 1NOJOR

ইউক্রেনে আক্রমণের সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছে: রোমানিয়া

গত ২৪ ঘন্টায় একনজরে ৪৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।