Web Analytics
দেশ / Country

ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮৯ হাজার ৭৩৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। শুক্রবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ন্যাডমো) পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে রাজধানী আক্রাতেই ১২ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রিচার্ড অ্যামো ইয়ার্টে স্থানীয় গণমাধ্যমকে জানান, জরুরি উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছেন। সেন্ট্রাল অঞ্চলে ২১ হাজার ৮৮২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি, ওয়েস্টার্ন নর্থ ও ইস্টার্ন অঞ্চলেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের তথ্য যাচাই চলছে।

04 Jul 26 1NOJOR

ঘানায় বন্যায় ৩৪ জনের মৃত্যু, সাত অঞ্চলে প্রায় ৯০ হাজার বাস্তুচ্যুত

কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ঘানার জাতীয় দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, এক দিন আগে শুরু হওয়া ভারি বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার ঘানার রাজধানী আক্রাজুড়ে প্রবল বর্ষণে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিস কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও দমকল বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

উভয় দেশেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

01 Jul 26 1NOJOR

ঘানা ও আইভরি কোস্টে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন। বুধবার ঘানার রাষ্ট্রপতির চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন— প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও রাষ্ট্রপতি মাহামার এনডিসি দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

07 Aug 25 1NOJOR

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন।

গত ২৪ ঘন্টায় একনজরে ২১৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।