Web Analytics
দেশ / Country

তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩২০ বিমান বোমা হামলার হুমকির পর রোববার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। ওএস৮২ ফ্লাইটটির ক্রুরা রোমানিয়া সীমান্তের কাছাকাছি অবস্থায় হুমকিটি পান বলে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান যাত্রীবাহী বিমানটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন এবং সবাই বিমান থেকে নেমে গেছেন। অস্ট্রিয়ান এয়ারলাইন্স এএফপিকে জানিয়েছে, বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনায় একটি জরুরি সাড়াদান দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নামে। ফ্লাইটরাডার২৪ বলছে, বিমানটি রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পরে দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার দিকে ফেরে। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্যে, তখন বিমানটি জরুরি সংকেতের স্কোয়াক কোড ৭৭০০ পাঠাচ্ছিল।

19 Oct 26 1NOJOR

বোমা হামলার হুমকির পর তেল আবিব-ভিয়েনা ফ্লাইটের সোফিয়ায় জরুরি অবতরণ

দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভ ও বিতর্কিত বাজেট পরিকল্পনার জেরে বুলগেরিয়ার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ জানান, তার রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন। ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনায় সামাজিক সুরক্ষা খাত ও লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। সরকার পরিকল্পনাটি প্রত্যাহার করলেও বিক্ষোভ অব্যাহত থাকে, যা শেষ পর্যন্ত সরকারের পতনে রূপ নেয়।

গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা গভীর হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ বুলগেরিয়ার সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করতে পারে এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের দাবি আরও জোরালো হবে।

12 Dec 25 1NOJOR

দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও বাজেট বিতর্কে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

গত ২৪ ঘন্টায় একনজরে ১০০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।