মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক নজরদারি ও অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি আপলোডে ইসরাইলি সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করেছে, যা নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
গুগল ও অ্যামাজন ইসরাইলের ১২০ কোটি ডলারের প্রজেক্ট নিম্বাসের আওতায় ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহ করছে বলে উল্লেখ করা হয়েছে। মাইক্রোসফটের অ্যাজুরে বিপুলসংখ্যক ফিলিস্তিনির ফোনালাপের রেকর্ড সংরক্ষণ এবং হামলার লক্ষ্য নির্ধারণে তা ব্যবহারের অভিযোগও রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে কৌশলগত অংশীদারত্ব করে।
জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে প্যালান্টিরের বিরুদ্ধে পূর্বাভাসভিত্তিক নজরদারি ও এআই সরবরাহের অভিযোগ তোলেন, যা প্রতিষ্ঠানটি অস্বীকার করেছে। মাইক্রোসফট বলেছে, তারা বেসামরিকদের গণনজরদারির অভিযোগ তদন্ত করেছে এবং নিয়ন্ত্রণ জোরদার করেছে। অ্যামাজন গোপনীয়তা নীতির কথা বলেছে, আর ওপেনএআই জানিয়েছে, ইসরাইলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি চুক্তি নেই।
ফিলিস্তিনিদের নজরদারিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন
গত ২৪ ঘন্টায় একনজরে ৯২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।