দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অপরাধের রেকর্ড না থাকা সীমিতসংখ্যক অভিবাসীকে গ্রহণে সম্মত হয়েছে। শনিবার দেশটির সরকার এ চুক্তির কথা জানায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার পর তাঁর প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে অভিবাসীদের নিজ দেশের বদলে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে। মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের বহিষ্কার কার্যক্রমে সহযোগিতায় সম্মত হয়েছে। এই উদ্যোগের আওতায় ২৫০ জন ভেনেজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার কারাগার সেকোটে পাঠানো হয়েছে।
গায়ানা স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্যবস্থা সাময়িক এবং এর মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসীদের স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে এবং সেখানে থেকে তাঁরা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে তাঁরা নিজ দেশে ফিরবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য দেশে চলে যাবেন।
অপরাধের রেকর্ড না থাকা সীমিতসংখ্যক মার্কিন বহিষ্কৃত অভিবাসী নেবে গায়ানা
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার দিবাগত রাতে রাজধানী জর্জটাউন থেকে এসিকুইবো অঞ্চলের দিকে যাত্রাকালে এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, এখন পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার পরিধি ৪০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়েছে। স্থানীয় জেলেরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন, পাশাপাশি প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন ডুবুরি, দুজন চিকিৎসক ও একজন মেকানিক পাঠিয়েছে ফরাসি সেনাবাহিনী। ১৯৩৯ সালে নির্মিত ফেরিটি যাত্রা শুরুর প্রায় আট ঘণ্টা পর বিপদের সংকেত পাঠায়। প্রধানমন্ত্রী জানান, ফেরিটিতে মোট ১৭৯ জন আরোহী ছিলেন।
তিনি আরও জানান, ফেরির দুই ক্রু সদস্যের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে এবং পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭ জন নিহত, ৮৩ জন নিখোঁজ
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১১৬ জন যাত্রী ও নাবিক বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এখন পর্যন্ত ১৫ শিশুসহ ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমভি বারিমা নামের ফেরিটি শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানী জর্জটাউন থেকে তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইটুমার উদ্দেশে যাত্রা শুরু করে। রাত ১১টার কিছু পরে বিপৎসংকেত পাওয়া গেলে গায়ানা ডিফেন্স ফোর্স, বেসরকারি বিমান, মাছ ধরার নৌযান ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উদ্ধার অভিযান শুরু হয়।
জনপূর্তমন্ত্রী হুয়ান এডগিল জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ফেরিটি অনুমোদিত ধারণক্ষমতার মধ্যেই চলছিল এবং কোনো যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত বোঝা ছিল না। তিনি বলেন, জোয়ারের কারণেই দুর্ঘটনাটি ঘটে। এমভি বারিমা ৩৯৭ জন যাত্রী ও ২৮৪ টন পণ্য বহনের অনুমোদনপ্রাপ্ত ছিল, কিন্তু দুর্ঘটনার সময় এতে ২৬৮ টন পণ্য ছিল। ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি লাইফবোট ও ছয়টি ইনফ্ল্যাটেবল লাইফ র্যাফট ছিল।
প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান এলাকা ৪০০ থেকে ১,০৭০ বর্গকিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বিমান, নৌযান ও স্থানীয় জেলেদের উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে।
গায়ানায় ফেরি ডুবি, ৬৭ জন উদ্ধার, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে
গত ২৪ ঘন্টায় একনজরে ২২৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।