Web Analytics
দেশ / Country

রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ইদা-ভিরু এলাকায় প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম বুধবার এ পরিকল্পনার কথা জানান। প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা এবং সামরিক প্রস্তুতি বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বাংকারগুলোর প্রায় ১০০টি নির্মিত হবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে। বাকি ৫০টি নির্মাণ করা হবে ব্যক্তিমালিকানাধীন জমি অথবা পৌরসভার জমিতে। বাংকারগুলোর নকশা, নির্মাণের সময়সীমা কিংবা সেগুলো কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী বিস্তারিত জানাননি।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় বাল্টিক অঞ্চলের দেশগুলো প্রতিরক্ষা ও বেসামরিক জরুরি প্রস্তুতি জোরদার করছে। ন্যাটো কর্মকর্তারা রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, নাশকতা এবং অন্যান্য কথিত হাইব্রিড হুমকি নিয়ে সতর্ক করেছেন। চলতি মাসের শুরুতে এস্তোনিয়ার সামরিক বাহিনী সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের কম দূরত্বে একটি নতুন সম্প্রসারিত ঘাঁটিতে যুদ্ধপ্রস্তুত ব্রিগেড স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনাও ঘোষণা করে।

30 Oct 26 1NOJOR

রুশ সীমান্তের কাছে ইদা-ভিরুতে প্রায় ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

গত ২৪ ঘন্টায় একনজরে ২৫৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।