Web Analytics
দেশ / Country

জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গত বছর আন্তর্জাতিক অনলাইন প্রতারণায় গ্রাহকদের ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১১৪ দশমিক ১ বিলিয়ন ডলার। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম বিষয়ক দপ্তর (ইউএনওডিসি) জানিয়েছে, বিনিয়োগ ও প্রেমের প্রলোভনে পরিচালিত এসব প্রতারণার ক্ষতি ২০২৩ সালের তুলনায় অন্তত তিন গুণ বেড়েছে, যখন ক্ষতির পরিমাণ ছিল ১৮ থেকে ৩৭ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষতির পরিমাণ অপরাধী চক্রগুলোর দ্রুত বিস্তারের ইঙ্গিত দেয়। দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে কম্বোডিয়া ও মিয়ানমার এখন এসব প্রতারণার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সুরক্ষিত কমপ্লেক্স থেকে ক্রিপ্টোকারেন্সি ও ভুয়া প্রেমের ফাঁদ পেতে বিশ্বজুড়ে প্রতারণা চালানো হচ্ছে। কেউ স্বেচ্ছায়, আবার কেউ মানবপাচারের শিকার হয়ে এসব কাজে যুক্ত হচ্ছেন। গত দুই বছরে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের চাপের মুখে আঞ্চলিক কর্তৃপক্ষগুলো অভিযান জোরদার করেছে। ইউএনওডিসি সতর্ক করেছে যে এই অপরাধী নেটওয়ার্কগুলো এখন বৈশ্বিকভাবে সক্রিয় হয়ে অর্থ পাচার, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও তথ্য চুরির মতো কার্যক্রমে যুক্ত, যা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

21 Jul 26 1NOJOR

জাতিসংঘ: এশিয়া-প্রশান্ত মহাসাগরে অনলাইন প্রতারণায় ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।