মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন, সরকারি সংস্থাগুলোতে শত শত বিডিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করতে সহায়তা করবেন ইলন মাস্ক। রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমেরিকার জনগণ চায় সরকারি খরচের অপচয় রোধ হোক, এই কাজে ইলন মাস্ক দারুণ সহযোগিতা করছেন। আমরা শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি ও অপব্যবহার খুঁজে বের করব, জনগণ আমাকে এই কাজের জন্যই নির্বাচিত করেছে বলে জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে মাস্ককে 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি' নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
শত শত বিলিয়ন ডলার দুর্নীতি খুঁজতে ইলন মাস্কে ভরসা ট্রাম্পের
গত হাসিনা আমলে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল বিদ্বেষপূর্ণ। তবে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তবর্তী সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ককে জোরদার করেছে। ভারতের থেকে সাম্প্রতিক সময়ে আমদানি কমেছে, বেড়েছে রপ্তানি। তবে দেশ দুটি থেকে বাংলাদেশ রপ্তানির তুলনায় আমদানি করে অনেক বেশি। ২০০৯ সালে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ পাকিস্তানের অধিকাংশ আমদানি পণ্য লাল তালিকাভুক্ত করে। অন্তবর্তী সরকার তা প্রত্যাহার করেছে। জুলাই থেকে ডিসেম্বরে ভারত থেকে আমদানি হয়েছে এক কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৩০ মেট্রিক টন পণ্য; যার বিপরীতে পরিশোধ করতে হয়েছে ৬৬ হাজার ১৬০ কোটি টাকা, রপ্তানি হয়েছে ১১ হাজার ৫৭৭ কোটি টাকার পণ্য। অপরদিকে একই সময়ে পাকিস্তানে রপ্তানির পরিমাণ ৪৭৫ কোটি ৯ লাখ ৪০ হাজার ৬৫২ টাকা, আমদানির পরিমাণ ১০ লাখ ৮১ হাজার ৯৬১ মেট্রিক টন। এর বিপরীতে পরিশোধ করতে হয়েছে পাঁচ হাজার ৩৫৬ কোটি টাকা।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ছে, আমদানি কমেছে ভারত থেকে
সরকারের মন্ত্রী ও সচিবের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি মন্ত্রণালয় একীভূত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বিশ্লেষকরা এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মন্ত্রীর সংখ্যা কমিয়ে ২৩ জন, যার মধ্যে ২ জন টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ ১২ জন, বর্তমানে সচিব ও সমমর্যাদার ৮০ জন কর্মকর্তার সংখ্যা কমিয়ে ৬০ জনে নামিয়ে আনার সুপারিশসহ একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে মুখ্য সচিব নিয়োগের প্রস্তাব দিয়েছে কমিশন। বিশেষজ্ঞরা একে নীতিনির্ধারণ ও পরিকল্পনার জন্য উত্তম বলে অভিহিত করেছেন। তবে এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে সংশয়ের কথাও জানান!
মন্ত্রী-সচিব কমানোর পাশাপাশি মন্ত্রণালয় একীভূতের সুপারিশ
আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশান সম্মেলন ২০২৫ এর ফাঁকে বৈঠকে বসবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ভারতের প্রতি সম্পর্ক অবনতি না ঘটানোর বার্তা দিয়ে শেখ হাসিনাকে ব্যবহার করে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা থেকে বিরত থাকতে বলবে ঢাকা। গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওমানের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে যোগদান করতে আমন্ত্রণ জানান। এর আগে যুক্তরাষ্ট্রে তাদের সর্বশেষ বৈঠক হয়েছিল।
ভারতকে সম্পর্কের অবনতি ঠেকানোর বার্তা দেবে ঢাকা
জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতায় তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের সম্পৃক্ততা ছিল এমন তথ্য প্রমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেনেভায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সময় দুপুরে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। গত মাসের শেষের দিকে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামত প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। প্রায় দেড়শ পৃষ্ঠার এই প্রতিবেদনে এমন নৃশংস ঘটনার আরো তদন্তের কথাও বলা হয়েছে।
জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি
আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করা হবে, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সূত্র জানিয়েছে, এই বৈঠক নির্বাচন ও বর্তমান পরিস্থিতির আলোকে আয়োজিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে কারা থাকবেন সে বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি এখনো। গত শুক্রবার দলটি স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এই বৈঠক।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
অধিকৃত পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন আট মাসের অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা ক্যাম্পে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালায়। হামলার পর হাসপাতালেও যেতে দেয়নি ইসরায়েলি বাহিনী। এতে এক পরিবারের স্বামী আহত হন, অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হন। অপরদিকে আরেক নারী প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের সংবাদমাধ্যম জানিয়েছে, এই সময়ে বুলডোজার দিয়ে কয়েক ডজন বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী!
পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ ২ নারী নিহত
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাজ্যে থাকা টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দের পরিকল্পনা করেছে বাংলাদেশ, এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে দুদক, সংস্থাটির মহাপরিচালক জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের অর্থপাচারের বিষয়ে তদন্ত করতে একাধিক দেশের সাথে যোগাযোগ করছে। টিউলিপ সিদ্দিক সম্প্রতি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন নৈতিক স্খলনজনিত কারণে। শেখ হাসিনা সরকারের সাথে সম্পৃক্ততা ও অবৈধ সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
৩২ নম্বর থেকে 'হাড়গোড়' পাওয়া গেছে, জানালো সিআইডি
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাজ্যে থাকা টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দের পরিকল্পনা করেছে বাংলাদেশ, এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে দুদক, সংস্থাটির মহাপরিচালক জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের অর্থপাচারের বিষয়ে তদন্ত করতে একাধিক দেশের সাথে যোগাযোগ করছে। টিউলিপ সিদ্দিক সম্প্রতি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন নৈতিক স্খলনজনিত কারণে। শেখ হাসিনা সরকারের সাথে সম্পৃক্ততা ও অবৈধ সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের সম্পদ জব্দে দুদক
গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর ৮ আগস্ট ২০২৪ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুস। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি শেখ মুজিবুর রহমানকে অবমাননা এবং শেখ হাসিনাকে অসম্মান করায় ড. ইউনুসসহ ২০ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায় ভিডিওটি দুইটি নিউজের ভিডিও অংশ কাট করে জোড়া লাগিয়ে প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার একে প্রোপাগান্ডা ও ফেইক নিউজ হিসেবে চিহ্নিত করেছে।
ড. ইউনূসসহ ২০ জনের ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের দাবিটি ভুয়া
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের কোতোয়ালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২ জন মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন আরো তিনজন। দুটি স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন থেকে আহত অবস্থায় ৫ জন আহতকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন। ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টকাট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
চট্টগ্রামে বসতবাড়িতে আগুন, স্বামী-স্ত্রীর মৃত্যু
জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সংগঠনের মূখ্য সংগঠক সারজিস আলম পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠিত সভায় চার মহাদেশের ৩০টি দেশের ৭৫জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশে ভীতির কারণে মিডিয়ার কণ্ঠরোধ থাকলেও ডায়াসপোরা ফ্রিল্যান্সার সাংবাদিকরা সত্য প্রকাশ করে গেছেন।
পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য
রোববার ৯ ফেব্রুয়ারি মাদারিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। আহতরা হলেন জুয়েল হাওলাদার, তার স্ত্রী তানিয়া বেগম ও মেয়ে সোহাগী আক্তার। ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জানান, কয়েল জ্বালানোর জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে যান তানিয়া বেগম। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তানিয়াকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গ্যাসের পাইপ ফেটে ঘটেছে ঘটনা, ধারণা করছে ফায়ার সার্ভিস।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ
লুটপাটের মাধ্যমে ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ ইউনুস। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভায় এই নির্দেশ দেন। প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ, এই সম্ভাবনাকে কাজে লাগাতে যেইসব দেশে ভিসা বন্ধ আছে সেগুলো চালু করার জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন। ব্যাংক থেকে লুটপাটের ১২ অলিগার্ককে চিহ্নিত করা হয়েছে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর। অর্থ উপদেষ্টা বলেছেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে। এছাড়া চেষ্টা চলছে পাচার হওয়া অর্থ ফেরত আনার।
ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক নির্বাহী আদেশ জারি করার পর আদালত আটকে আটকে দিচ্ছে। শনিবার মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েনসির (ডজ) প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। প্রেসিডেন্ট ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি সাময়িকভাবে স্থগিত করেন দেশটির একজন বিচারক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আটকে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। অভিবাসী বের করে দেওয়া প্রসঙ্গে প্রিন্স হ্যারিকে বের করে দিবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ
জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, মিয়ানমারের ১ হাজার ৫৩৮ জন নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে সোনা, রূপা, ডায়মন্ড, শাড়ি, কসমেটিকস, রাইফেল, পিস্তল, গুলি ইত্যাদি সরঞ্জাম রয়েছে। গতকাল রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা এইসব তথ্য জানিয়েছেন।
জানুয়ারিতে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৫৫৬ নাগরিক আটক
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্ধোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। যমুনায় উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই ডাকটিকিট উদ্ভোধন করেন। ডাকটিকিটের থিম হিসেবে গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ফুটিয়ে তোলা হয়েছে। নারীদের গণঅভ্যুত্থানের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চিত্র, কার্টুন, গ্রাফিতিও গণঅভ্যুত্থানে মানুষের মনে জোর ও উৎসাহ জুগিয়েছে।
গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত করে ডাকটিকিট
ভারতের ছত্রিশগড় রাজ্যে ৯ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনীর হাতে ৩১ জন মাওবাদী খুন হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এটিই সবচেয়ে বড় অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। তবে মাওবাদীরা এখনো কোনো বিবৃতি দেয়নি। ১৯৬৭ সাল থেকে মাওবাদী বিদ্রোহীরা ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।
৩১ জন মাওবাদীকে হত্যা করলো ভারতীয় সেনাবাহিনী
রুশ বাহিনীর সাথে সংঘর্ষে একদিনে আরো ২৩৫ সৈন্য হারিয়েছে ইউক্রেন, দাবি করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে আরো জানিয়েছে, ব্যাটলগ্ৰুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধবিমান এবং ১৪০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে, অপর ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাবাহিনীর তিনটি যান্ত্রিক, ট্যাঙ্ক ব্রিগেড এবং তিনটি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। একই সময় সময়ে ইউক্রেনের আরেক অঞ্চলে ৯৫ জন ইউক্রেনীয় সৈন্য ও অস্ত্র সরঞ্জাম হারিয়েছে ইউক্রেন।
একদিনে ইউক্রেনের আরও ২৩৫ সেনা নিহত
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেদওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য ও নানান দুর্নীতির অভিযোগে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। অপরদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এবং ছেলে রাহাত মালেক, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খানসহ ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের নামে দুদকে রয়েছে মামলা। এরই পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ।
আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেদওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য ও নানান দুর্নীতির অভিযোগে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। অপরদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এবং ছেলে রাহাত মালেক, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খানসহ ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের নামে দুদকে রয়েছে মামলা। এরই পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ।
সাবেক কৃষিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দ
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা চয়ন ইসলামকে ৯ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলায় একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের থেকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ চয়নকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রীপুর থানার ওসি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ চয়ন ইসলামের বিরুদ্ধে থাকা অভিযোগ খতিয়ে দেখছে।
গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (চয়ন ইসলাম) গ্রেপ্তার
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা এখন বই পড়ছে না। তারা অ্যাসাইনমেন্ট করছে চ্যাটজিপিতে। চ্যাটজিপিটি দেখেই লিখছে প্রশ্নোত্তর। একে অশনিসংকেত হিসেবে চিহ্নিত করেছেন তিনি। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি আরো বলেন, চ্যাটজিপিটি শিক্ষার্থীদের চিন্তা ও চেতনাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। বর্তমানে পিএইচডি ও এমফিলের ক্ষেত্রেও চ্যাটজিপিটির ভূমিকা ন্যাক্কারজনক। এসব কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের হার বাড়ছে। এই সময়ে তিনি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছরের অনার্স কোর্স এবং এক বছরের ডিপ্লোমা কোর্স সংক্রান্ত সিদ্ধান্তকে অসাধারণ বলে অভিহিত করেছেন।
‘বই না পড়ে চ্যাটজিপিটি দেখে অ্যাসাইনমেন্ট করছে শিক্ষার্থীরা’
বিপিএলের শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। রোববার ছুটে গিয়েছিলেন বরিশালের বেলস পার্কে! সেখানে কথা ছিল দুপুরের পর উদযাপন হবে বিপিএল শিরোপা।করা যায়নি সেই উদযাপন, মঞ্চে তিন-চার মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন তামিম ইকবাল। এর ফলে ক্ষোভে মঞ্চ ভেঙে ফেলেন সমর্থকরা। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, পরিকল্পনা ছিল আমাদের দেখা হবে, প্রতিটি খেলোয়াড় কথা বলবে। কিন্তু দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। দেড় দুই লাখ মানুষ এসেছিল, নিরাপত্তা দল পরিস্থিতি নিরাপদ মনে করেনি।
ভিডিওবার্তায় তামিমের দুঃখপ্রকাশ, কিন্তু কেন
তুচ্ছ ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভরদুপুরে কথা কাটাকাটিতে জড়ান রাজধানীর ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়া কলেজের শিক্ষার্থীরা। সেটা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেদিন ঘটনার সমাপ্তি ঘটলেও আজ ৯ ফেব্রুয়ারি পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বিকেল ৪টার দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী এসে সিটি কলেজের নাম ফলক থেকে সিটি তুলে নিয়ে চলে গেছে। এতে আবারো সংঘর্ষ বাঁধে। অভিযোগ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে স্লেজিং এবং মারধর করেছে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী।
ঢাকা সিটি কলেজের ‘সিটি’ তুলে নিয়েছে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। রোববার ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবরোধে ফলে সাধারণ যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, দুই মাস ধরে বেতন পান না, কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান দেয়নি তারা।
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টম হাউস। নিলামে তোলার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করেছিল সংস্থাটি। সর্বোচ্চ দাম উঠেছে ইউ এস ভি প্রাডো মডেলের গাড়ি, ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৭২টি গাড়ি নিলামে তোলা হয়, সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মজা বন্দর থেকে খালাস করেনি বলে।
মোংলা বন্দরে নিলামে তোলা ২৭ গাড়ির বিক্রয়াদেশ জারি
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চারদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে, দাবি আদায় না হলে আমরণ অনশন করবে। তারা এক সংবাদ সম্মেলনে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে অন্য তিনটি দাবি সুরাহা এবং দাবি পূরণে সময় বেঁধে না দেওয়ায় কর্মসূচি চলমান থাকবে। স্বাস্থ্য উপদেষ্টার ডাকে যাওয়ার সময় পুলিশ ৬০ জনকে হামলা করে আহত করেছে বলে জানিয়েছে তারা। উচ্চ শিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃজন ও চার বছরের একাডেমিক কোর্স বহাল চেয়ে আন্দোলন করছেন তারা।
চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের
আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার বিএনপির শাহবাগ থানা কর্মশালায় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। যারা ভরাডুবির ভয়ে নির্বাচন চান না তারাই দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সচেতন থাকার আহ্বান করে বলেন বিদেশে বসে অনেকে উস্কে দিচ্ছে। সরকারকে সঠিক রাস্তা দেখানো বিএনপির উদ্দেশ্য এবং ৩১ দফার মধ্যে রয়েছে সব সংস্কারের রূপরেখা, জানিয়েছেন মির্জা আব্বাস।
আমরা নিলে চাদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান চালানো দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দুদক পরিচালকের মন্তব্যের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। গত সপ্তাহে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে এই ধরনের মন্তব্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা পরিপন্থী। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ, তাদের কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণা প্রসূত বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন দুদক পরিচালক। চিঠিতে কাজী সায়েমুজ্জামানের বিভিন্ন মন্তব্যও যুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দুদকের পরিচালকের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের নালিশ
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর নগর দুবাইয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সেখানে আগামী ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিবে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের জন্য চিঠি পাঠিয়েছেন আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্লাটফর্ম উদ্যোগ অব্যাহত রাখবে।
মঙ্গলবার দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা
২০২৫ সালের হজ্ব মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবছর তীব্র ভীড় থেকে শিশুদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে হজ্ব করেনি এ বছরের হজ্বে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। হজ্ব যাত্রীদের তথ্য যাচাই বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। হজ্ব প্যাকেজ বিক্রয়ের আগেই দেশটি প্রস্তুতির উপর জোর দিয়েছে। নুসুক প্লাটফর্মের মাধ্যমে শুরু করেছে এই কার্যক্রম।
হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব
দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ কর্মকর্তার নামে সেফ ডিপোজিট লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বলেন যে ২৫ জনের নামে অভিযোগের প্রেক্ষিতে অভিযানে এসেছিলাম কারো নামে সেফ ডিপোজিট পাওয়া যায়নি। আরো অনেকের উপর অভিযোগ আছে, আদালতের অনুমতির ভিত্তিতে চালানো হবে অভিযান। অভিযোগ করেছিল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এখন পর্যন্ত দুদক সন্ধান পেয়েছে ২৭২টি সেফ ডিপোজিটের, জানিয়েছেন দুদক পরিচালক।
২৫ কর্মকর্তার নামে লকার খুঁজে পায়নি দুদক
সারাদেশে টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে। এর পরিপ্রেক্ষিতে সরকার ৫৭ লাখ ফ্যামিলি কার্ড পাঠিয়েছে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনে কার্যালয়ে। আরো ৬ লাখ কার্ডের প্রিন্ট চলছে। ১৫ লাখ কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ চলছে। টিসিবির এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় কার্ড ভোক্তাকে বিনামূল্যে প্রদান করছে। কার্ডের উপকারভোগী বাছাই, ডাটা প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, পণ্য বিক্রি মনিটরিং; স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন করবে। হাসিনার আমলে থাকা অনিয়মের ১ কোটি কার্ড বাতিল করে অন্তবর্তী সরকার ৫৭ লাখ পরিবারের মধ্যে কার্ড বিতরণ কার্যক্রম এর মাধ্যমে শুরু করেছে।
সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি
এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খেলা অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। এই ম্যাচকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে যাওয়া হামজা চৌধুরী। দলে আছেন ফরোয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাস ওলবিয়া কালসিও এফসিতে খেলা ফাহমিদুল ইসলাম। ৩৮ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জন ফুটবলার রয়েছে বসুন্ধরা কিংসের। আবাহনীর রয়েছে ৮ জন ফুটবলার।
হামজাকে নিয়ে ভারত ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের সম্ভাবনা প্রকাশ করেছেন। এটি বছরের পর বছর পরে দুই নেতার মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ। ট্রাম্প ইউক্রেনের খনিজসম্পদ শেয়ার করার প্রস্তাব দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার বিনিময়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক, তবে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে আলোচনা চান। তিনি পুতিনের সঙ্গে কথা বলার আগে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
ট্রাম্প এবং পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা; জেলেনস্কি আলোচনায় আগ্রহী
দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধের নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু কৃষকদের জমি বাজেয়াপ্ত করার বৈধতাকে সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার বৈষম্য করছে, জানুয়ারিতে পাশ হওয়া আইনে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের জমি বাজেয়াপ্ত করছে। এই অভিযোগ অস্বীকার করেছে জোহানেসবার্গ। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং ইরানের সাথে মিত্রতা প্রসঙ্গেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্ষোভ জানান ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধের আদেশ ট্রাম্পের
বাংলাদেশের অর্থনীতি দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে, রিজার্ভ ২০ বিলিয়ন ডলার, যা ৩.৫ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। রপ্তানি প্রবৃদ্ধি ১০% ছাড়িয়েছে, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, এবং মূল্যস্ফীতি ১২% থেকে ৯%-এ নেমেছে। সরকার আশা করছে, জুলাইয়ের মধ্যে এটি ৭.৫%-এ নামবে, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে।
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশাবাদ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বীকার করেছেন যে ভারত ও বাংলাদেশ একে অপরের ওপর নির্ভরশীল। আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি মৈত্রী সেতু ও আগরতলা-আখাউড়া রেল সংযোগসহ বেশ কয়েকটি স্থগিত প্রকল্পের কথা উল্লেখ করেন। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের কনস্যুলার কার্যালয়ে হামলার ফলে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। তবে, সাহা আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব প্রকল্প বাস্তবায়ন হবে, কারণ বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারবে না।
স্থগিত ভারত-বাংলাদেশ সংযোগ প্রকল্প দ্রুত চালুর আশা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের থেকে বাংলাদেশ এমন বিবৃতি আশা করে না বলেও অবগত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের জনগন পছন্দ করছে না। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাকে ঘিরে বাংলাদেশ সরকার ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে।
ভারতের কাছ থেকে ‘অনাকাঙ্ক্ষিত’ বিবৃতি আশা করে না বাংলাদেশ
চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন অভ্র কি-বোর্ড তৈরির কারিগর। তার সঙ্গে এইবার অভ্র কি-বোর্ড তৈরির সহযোগী আরো ৩ জনকে দেওয়া হবে এই পুরস্কার। মোস্তফা সরয়ার ফারুকী জানান, মেহেদী হাসান খান পুরস্কার নিতে চাননি। তবু আমরা পুরস্কার দিই। তারপর মেহেদী হাসান জানিয়েছেন এই কৃতিত্ব তিনি একা নিতে চান না, তার তিন বন্ধু ও অভ্র তৈরির সহযোগী, রিফাত নবী, তানবিন ইসলাম ও শাবাব মুস্তাফা; তাদেরও কৃতিত্ব রয়েছে বলে জানান। তারপরই সিদ্ধান্ত হয়েছে এই তিনজন গুণিকেও দেওয়া হবে একুশে পদক।
মেহেদী হাসানের সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন
আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়ে ১,৩০৮ জন গ্রেফতার হয়েছে। পুলিশ সদর দপ্তর রোববার এ তথ্য নিশ্চিত করেছে, যেখানে মহানগর এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন অঞ্চলে ১,০৩৪ জন গ্রেফতার হয়েছেন। অন্তর্বর্তী সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর উচ্চপর্যায়ের এক বৈঠকে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
অপারেশন ডেভিল হান্ট: দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১,৩০৮
প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে আনে অস্ট্রেলিয়া। প্রথমটির পর দ্বিতীয়টিও জমাতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ দিনে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে সিরিজও নিশ্চিত করল অস্ট্রেলিয়া। সর্বশেষ দলটি ২০১১ সালে শ্রীলঙ্কায় সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ জিতেছিল। নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪১৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড পায় অজিরা। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৭৪ রানের লিড পায় লঙ্কানরা। ৭৫ রানের ছোট্ট লক্ষ্যে সহজেই জিতে নেয় অস্ট্রেলিয়া।
১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
বগুড়ায় কড়িতলা হাটের ইজারা ও ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৩ জন। ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি, আহতদেরকে নেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। কামালপুর বিএনপি ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের দাবি, ইউনিয়ন সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তার লোকজনের ওপর হামলা করে। এতে ৭ জন আহত হয়। মোখলেছুর রহমান হিল্টুর দাবি, তার লোকজন বাজারে চা খাওয়ার সময় রেজাউল করিমের নেতৃত্বে একদল লোক তাদের উপর হামলা করে।
মাছের মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৩
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক এক সভায় তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না। এজন্যই বলা হয়, আইএমএফের শর্তে ফেইল করেছে বাংলাদেশ। মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান, সরকারের আয়-ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে বলে তিনি আরো জানান, দেখি সামনের বাজেটে কী করা যায়। তিনি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ব্যাপারে জোর দিয়ে বলেন, হুন্ডিতে টাকা পাঠালে সরকারি রিজার্ভে যুক্ত হয় না। একে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন তিনি।
মহার্ঘ ভাতা নিয়ে কী সিদ্ধান্ত হলো, জানালেন অর্থ উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, আমেরিকাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের কার্যক্রম অধিগ্রহণে তার কোনো আগ্রহ নেই। জানুয়ারিতে জার্মানি থেকে ভিডিও লিঙ্কে ইলন মাস্ক এই মন্তব্য করেছিলেন, যা প্রকাশ হয়েছে এক সপ্তাহ পর। তিনি বলেন, টিকটক হাতে এলে কী করব এ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি টিকটক ব্যবহার করি না। এএফপি জানিয়েছে, টিকটক আমেরিকাতে এমন একটি আইনের মুখোমুখি হয়েছে যে আইনে টিকটককে চীনা মালিকানা বাইটড্যান্স থেকে সরে আসতে বলা হয়েছে, অথবা আমেরিকাতে টিকটককে তার কার্যক্রম বন্ধ করতে হবে।
টিকটক কেনায় ইচ্ছা নেই ইলন মাস্কের
চট্টগ্রাম লোহাগড়া-সাতকানিয়া আসনের সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আবেদন করা হয়েছিল পাঁচ দিনের রিমান্ড, আদালত মঞ্জুর করেছে দুই দিনের। গণঅভ্যুত্থানে পর নদভী'র বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন তিনি। এর আগেও বেশ কয়েকটা মামলায় তাকে ৮ দিন রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
সাবেক এমপি নদভীর দুই দিনের রিমান্ড
বাংলাদেশ ব্যাংক আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা করবে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হার স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হবে। আগের সুদ বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি না কমায় এবারও নীতি সুদহার অপরিবর্তিত রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুদহার বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতিকে আরও তীব্র করে। গভর্নর ড. আহসান এইচ মনসুর তার প্রথম মুদ্রানীতিতে সতর্ক অবস্থান নিচ্ছেন। অর্থনীতিবিদরা বাজার নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে মূল্যস্ফীতি মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন।
আগামীকাল নতুন মুদ্রানীতি: সুদের হার অপরিবর্তিত রাখছে বাংলাদেশ ব্যাংক
গাজিপুরসহ দেশ জুড়ে চলমান 'ডেভিল হান্ট' অপারেশনে গাজীপুর জেলায় ৬৫ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গাজীপুরের শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদিকে টঙ্গী পূর্ব ও পুবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর ও কাশিমপুর থানায় ৪ জন করে আটক করা হয়েছে। রোববার এই ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপ-কমিশনার!
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ২৪ ঘন্টায় আটক ৬৫
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন রুহুল আমিনসহ ২৮ জনের বিরুদ্ধে। তৎকালীন সময়ে জেলা প্রশাসকের নাম কেটে দুদকের কাছে নথি পাঠানো হয়েছিল। গত বছরের ১ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয়ে ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় সাবেক কক্সবাজার জেলা প্রশাসক আত্মসমর্পণ করেন।
কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে
পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া 'আমান-২৫)! এতে বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপানের মতো দেশগুলিও অংশগ্রহণ করেছে; প্রতিবেদন করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন। এই সময়ে তিনি বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে 'আমান মহড়া'। একইসঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের সামরিক আন্তঃকার্যক্ষমতাও বাড়াবে এই মহড়া।
পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, অংশগ্রহণ করেছে চীনও
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন। গঠিত বিশেষ তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের কয়েক ঘন্টার মধ্যে সমস্যা সমাধানে উদ্যোগ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, আমি ওয়ান টু ওয়ান সব খেলোয়াড়ের সাথে কথা বলেছি। উনারা কিছু একটা আদায় করতে চান, তবে এই প্রক্রিয়াতে হবে না বলে মন্তব্য করেন। পিটার থাকলে না খেলা প্রসঙ্গকে বলেন, আমি সবার অভিভাবক। আমার কাজ বুঝানো, ইনসেনটিভ দেওয়া। খেলা না খেলা তাদের ব্যক্তিগত পছন্দ। ফেডারেশন থেকে তো বলা হচ্ছে না খেলো কিংবা খেলো না, এইসব বলছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়রা না চাইলেও দুই বছরের জন্য বাটলারকে কোচ করা প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির আগে সব বিবেচনা করা হয়েছিল।
যিনি খেলবেন তাকে ওয়েলকাম, না খেললেও ওয়েলকাম: তাবিথ আউয়াল
জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে কয়েক হাজার আন্দোলনকারী। সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে ৬৫৩১ জন নিয়োগ বঞ্চিত। তাদের অভিযোগ, ১ম ধাপ ও ২য় ধাপ থেকে নিয়োগ হলেও ৩য় ধাপ পরীক্ষার্থী হিসেবে বঞ্চিত তারা। অপরদিকে প্লাস্টিক ও রাবার জুতা উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি চেয়ে আন্দোলন করছেন জুতা প্রস্তুতকারক সমিতি। অন্যদিকে অ্যাপ-ভিত্তিক রাইড সার্ভিসের সাথে যুক্ত চালকরা রকির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলন করছে।
প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন তিন সংগঠনের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শোক সন্তপ্ত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলে ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক পথে চালনা করার অবদানের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা, বলেন তিনি তার কাজের মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকবেন। ভোটাধিকার, সংস্কার, এবং গণতন্ত্রের জন্য মরহুম যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে!
সাবেক সিইসি আব্দুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শনিবার রাতে পুরানা পল্টন দলীয় কার্যালয় এক সভার বক্তব্যে মামুনুল হক বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। আধিপত্যবাদের ঔরসে ফ্যাসিবাদের জন্ম হয় উল্লেখ করে তিনি ভারত কর্তৃক হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানান এবং অপতৎপরতা বন্ধ করতে বলেন। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থা নিতে বলেছেন। সাম্প্রতিক সহিংসতা রুখতে সচেতনতা ও সংঘবদ্ধ রুখে দাঁড়ানো প্রয়োজন মনে করেন তিনি। চলমান আন্দোলনে দেশবিরোধী শক্তি প্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করছে, আলোচনা সভায় এমন আশঙ্কা করেন।
ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত: মামুনুল হক
পাকিস্তান সরকার তার বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করেছে, যা মৃত কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনও পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়ার সুযোগ দিত। ২০২৪ সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, নিম্ন-গ্রেড কর্মচারীদের পরিবারের জন্য এই বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। নতুন নীতি এখন থেকে কার্যকর হবে এবং এটি সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রযোজ্য। তবে, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
পাকিস্তানে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশ শরিয়তপুরের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিভিন্ন সমাবেশ ও নেতাকর্মীদের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার এক কর্মী সম্মেলনে ৩টি আসনের প্রার্থী ঘোষণা করেন। শরীয়তপুরের তিনটি আসনের প্রার্থীরা হলেন: শরীয়তপুর-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার। শরীয়তপুর-২ আসনে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। এই তিন প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন জনগণ, আশা করছেন দলটির নেতাকর্মীরা।
শরীয়তপুরের তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর গুলি, বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় এবং সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে মামলা করেন রফিকুল ইসলাম মিঠু। এই মামলায় আবুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছে। এজহারে বলা হয়েছে গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্ত্বর এলাকায় আসামিরা জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে, ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হত্যা ও আতঙ্কের উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করে।
শেখ হেলাল-তন্ময়সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন। ধর্মীয় হলেও এই অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এটি রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ হতে পারে, যদিও বিএনপি বা জাইমা এ বিষয়ে কিছু বলেননি। বিএনপি নেতারা একে তরুণ নেতৃত্বের ইতিবাচক দিক হিসেবে দেখছেন, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভবিষ্যতের কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।
জাইমা রহমানের রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে
৫ আগস্ট পুলিশের গুলিতে শহীদ আলমগীর হোসেনের স্ত্রী হোসনেআরা বলেছেন, সেদিন আমার স্বামীর কাজ ছিল না। দুপুরে পরিস্থিতি দেখতে উত্তরার রাজলক্ষীতে যান তিনি। সেখানেই একটা গুলি এসে তার মাথায় লাগে। এতে মস্তিষ্ক বেরিয়ে পড়ে। কবর দেওয়ার সময় এই মস্তিষ্ক পলিথিনে ভরে কবরস্থানে দেওয়া হয়েছে। মৃত্যুর এক মাস পর শহীদ আলমগীরের ঘরে জন্ম নেয় এক কন্যা। স্ত্রী বলছিলেন, উনার দুই ছেলের পর এক মেয়ের খুব আশা ছিল। দোয়া করতেন আল্লাহর কাছে। একমাত্র উপার্জন সক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা পরিবার। স্থানীয়রা সরকারি সহযোগিতার দাবি করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, সহযোগিতা করবেন, পরিবারের সাথে দেখাও করেছেন তিনি।
গুলিতে মগজ আলাদা হয়ে যায় শহীদ আলমগীরের
শনিবার রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্ৰামে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাস্তার পাশে থাকা ট্রাক্টরের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী দুই যুবক নিহত হয়। নিহত ২ জন হলেন, সুইট (২৫) ও নাহিদ (২০)! খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রোববার ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় সুরক্ষিত লকার খুলতে অভিযান চালাবে দুদক। লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র রয়েছে বলে তথ্য আছে দুদকের কাছে। এরমধ্যে আয়বহির্ভূত সম্পত্তি থাকলে নেওয়া হবে ব্যবস্থা। গত ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়ার সময়ে কেন্দ্রীয় ব্যাংকের আরো কর্মকর্তাদের লকারের সন্ধান পায় সংস্থাটি। এরপরই কেন্দ্রীয় ব্যাংককে এসব লকার না খুলতে তদন্তের স্বার্থে চিঠি পাঠায় দুদক!
লকার খুলতে দুদকের ৮ সদস্যের টিম বাংলাদেশ ব্যাংকে
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বাংলাদেশসহ ১৪টি দেশের মাল্টিপল এন্টি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। কার্যকর হয়েছে গত ১ ফেব্রুয়ারি থেকে। ১৪টি দেশ হলো, আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। শ্রমিক, হজ্ব ও ওমরাহ ভিসা ছাড়া এই রাষ্ট্রগুলোর নাগরিকরা ৩০ দিনের একবার প্রবেশের ভিসা পাবেন কেবল। অভিযোগ করা হয়েছে রিএন্ট্রি ভিসাধারীরা নিয়ম লঙ্ঘন করে হজ্ব করেছে, ভিসা মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরে না এবং নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তাই এমন সিদ্ধান্ত এসেছে।
বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত
আপত্তিকর ও অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার (৮ ফেব্রুয়ারি) বরখাস্তের ঘোষণা দেন, যা দ্য মেইল পত্রিকার প্রতিবেদনের পর আসে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গুয়েন বর্ণবাদী ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং এক প্রবীণ ভোটারের মৃত্যুর আশা প্রকাশ করেন। এছাড়া, তার বিরুদ্ধে ইহুদীবিদ্বেষী বক্তব্য ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগও রয়েছে। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চান।
আপত্তিকর হোয়াটসঅ্যাপ বার্তার কারণে ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ফিরে আসা ফিলিস্তিনিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় উৎসব করছে ফিলিস্তিনি জনগণ। তবে কর্তৃপক্ষ বলছে তাদের চিকিৎসা প্রয়োজন। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ২১ জন ইসরায়েলি জিম্মি এবং ৫৬৬ জন ফিলিস্তিনি বীর মুক্তি পেয়েছে। চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার মাধ্যমে ৩৩ জন জিম্মি এবং ৯০০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
তিন জিম্মির মুক্তির পর ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, গাজীপুরে যারা ছাত্রদের উপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। শীঘ্রই বাকিদেরও আনা হবে। যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। এর আগে পতিত ফ্যাসিস্ট মোজাম্মেলের দোসররা ছাত্রদের উপর হামলা করে ২০ জনকে আহত করে। এরপরই সরকার ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু করে।
ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়নে গভীর নলকূপের ঘরে নিয়ে এক গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসাইন (৩৩), ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)! বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী টিটিসি কেন্দ্রে বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে বাড়ি ফেরার সময় সদ্য পরিচিত রুবেল কৌশলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন। তারপর উল্লেখিত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। ভিকটিম এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধূকে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ৩
কোনো গাড়ি তিনবার নিয়ম ভাঙলেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার থেকে নিষিদ্ধ করা হবে। গতিসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দায়ের করা হবে। শনিবার কুড়িল এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। আরো জানিয়েছে, ১০০ ঘণ্টা কিলোমিটার গতিসীমা অতিক্রম করলে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হবে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার, প্রবেশ ও এক্সিট র্যাম্পে ৪০ কিলোমিটার ঘণ্টায়। সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার করার বিষয়ে আলোচনা চলছে। জরুরি প্রয়োজনে জরুরি লেনে গাড়ি থামাতে হবে, অবকাঠামোর ক্ষতি করলে দিতে হবে ক্ষতিপূরণ।
তিনবার নিয়ম ভাঙলেই এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি
কুমিল্লায় এক দোকানে ডাকাতি ঘটেছে। ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশাররফ হোসেন নামের পার্শ্ববর্তী দোকানি গুলি খেয়েছেন। ঘটনাটি ঘটে প্রীতি জুয়েলার্সে, যার মালিক রবীন্দ্র দত্ত। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাত ৮টায় ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত চক্র ক্রেতা সেজে স্বর্ণালঙ্কার দেখাতে বলে দোকানিকে। পার্শ্ববর্তী দোকানদার টের পেয়ে এলাকাবাসী নিয়ে এসে প্রতিরোধের চেষ্টা করলে ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি বলেছেন, একজন ডাকাতকে আটক করা হয়েছে, বাকিদের আটক ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।
কুমিল্লায় স্বর্ণের দোকানের ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ১
কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশটির সরকার জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তাদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে। জরিমানা বা শাস্তি ছাড়াই আগামী তিন মাস কাতার ত্যাগ করা যাবে। এই সুযোগ শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সালওয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই সুযোগ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে।
কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে চলছে 'অপারেশন ডেভিল হান্ট'। এই অভিযানে এখন পর্যন্ত গাজীপুরের ৫ থানা থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে, জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার। গাজীপুরে পতিত মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই সাঁড়াশি যৌথ অভিযানে শুরু হয়। চেক পোস্ট বসানো হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনর সড়কে। এর আগে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একনিষ্ঠ এক কর্মীকে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
‘অপারেশন ডেভিল হান্ট’: প্রথম দিনে গাজীপুর থেকে আটক ৪০
যুদ্ধবিরতির মধ্যে লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত হয়েছে, আহত হয়েছে দুই জন। এই তথ্য বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে। বেকা অঞ্চলের জেনাতা শহরের শারা এলাকায় ৯ ফেব্রুয়ারি হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর আগে বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালিয়েছে বাহিনীটি। হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম সর্বশেষ এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে বিপজ্জনক লঙ্ঘন এবং চরম ও সহিংস আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন।
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৬
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্তব্য করেছেন পুলিশসহ নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে, গাজীপুরের ঘটনায় সেই প্রমাণ মিলেছে। এদের অপসারণ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলেন তিনি। তিনি আরো বলেন, এত ভয় পাওয়ার কী আছে? সেনাবাহিনী বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছে তাদের ধরাছোঁয়া যাবে না, কওয়া যাবে না কথা? আমরা জনগণ, হাসিনাকেই তো গুণি নাই! আর এরা তো বেতনভুক্ত কর্মচারী। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে সরকারের পাশে আছেন বলে আশ্বস্ত করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের এই নেতা।
আমরা হাসিনারেই তো গুনি নাই, এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী: ইশরাক
নির্বাচন সংস্কার কমিশন অভ্যাসগত খেলাপীদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, মনোনয়ন জমা দেওয়ার ছয় মাপ আগেই খেলাপি পরিশোধ করার বিধান এবং ঋণখেলাপি হলেই সংসদ সদস্য পদ বাতিল করার সুপারিশ করেছে। আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি সংসদ প্রার্থী হতে পারবে না। ফৌজদারি অপরাধে অভিযুক্তদের জামিনের সত্যায়িত ফটোকপি, কারাবন্দিদের আরপিও অনুযায়ী দলিল কাগজাদি জেল কর্তৃক সত্যায়ন করা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। নৈতিক স্খলনজনিত কারণে আদালতে দোষী সাব্যস্ত শুরু হওয়া থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা, স্থানীয় সরকারের প্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া অযোগ্য করা, স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ নয়, ৫০০ ভোটারের সম্মতির বিধান, একাধিক আসনে প্রার্থীতা না দেওয়া এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে আজীবন প্রার্থী হওয়ার অযোগ্য হওয়া সহ নানান বিধানের সুপারিশ করেছে কমিশন।
ঋণ খেলাপি হলেই সংসদ সদস্য পদ বাতিল
বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে এবং জরিপ অধিদফতরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ দেখানো হয়েছে। চীন বলছে, এগুলো অরুণাচল ও কাশ্মীর নয়, এটি জ্যাংনান এবং আকসাই চীন, যা চীনের অংশ। এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে আলাদা করে বাণিজ্য দেখানোর বিষয়সহ সার্বিক ইস্যুতে বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে বেইজিং। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী বছর এগুলো আমলে নেওয়া হবে, এ বছর বই ছাপানো প্রায় শেষ। তবে ভারত ও চীনের এই সীমান্ত এখনো বিতর্কিত, দুই দেশটিই নিজেদের অংশ বলে দাবি করে!
বাংলাদেশের পাঠ্যবইয়ে মানচিত্র ও তথ্য নিয়ে চীনের আপত্তি
পুলিশ সদরদপ্তর ঘোষণা করেছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বরখাস্ত হওয়া ১,৫২২ পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হচ্ছে। একজন ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে, এবং যারা ট্রাইব্যুনালে মামলা জিতে গেছেন, তাদের পুনর্বহাল করা হচ্ছে। তবে যারা আপিল করেননি বা দুর্নীতি ও অনৈতিকতার অভিযোগে মামলা রয়েছে, তারা পুনর্বহালের জন্য বিবেচিত হননি। পুলিশ সদরদপ্তর ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছে, পাশাপাশি পুনর্বহালকৃত সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় বরখাস্ত ১,৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পেলেন
ক্যারীবিয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। ভূমিকম্পটি আঘাত হেনেছে উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে হন্ডুরাসের উত্তরে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন সুনামি সতর্ক ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ৬২০ মাইল জুড়ে ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি ঢেউ শুরু হয়েছিল। এর আগেও ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ঘটেছে ২০২০ এবং ২০১৮ সালে।
ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নির্দলীয় ব্যক্তি এবং জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট এবং ৫০০ আসন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিধান দেওয়ার কথা হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের। যেই কাউন্সিল তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করেছে ইসি সংস্কার কমিশন। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যালটের পাশাপাশি অনলাইনেও ভোট ব্যাবস্থা চালু, ৪০ শতাংশ ভোট না পড়লে পুনঃনির্বাচন, সংসদে না ভোটের প্রবর্তন, না ভোট জয়ী হলে নির্বাচন বাতিল, গণভোটের সুপারিশসহ নানা গুরুত্বপূর্ণ সুপারিশ পাওয়া গেছে কমিশনগুলোর প্রতিবেদন তল্লাশি করে।
জাতীয় সংসদের আসন ৫০০ করার সুপারিশ
পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়েছে, যত সংস্কারই করা হোক না কেন, সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করা যাবে। পাশাপাশি রাজনৈতিক দল, সরকার ও জনগণের মনোজগত শুদ্ধ হতে হবে। জনবান্ধব বিষয়টিকে সংক্রামক বলে প্রতিবেদনে বলা হয় যেখানে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জনবান্ধব হতে পারেনি সেখানে পুলিশের একার পক্ষে হওয়া সম্ভব না। নিয়োগ প্রক্রিয়াকে যথাযথ নয়, পুলিশের আচরণগত সমস্যা চরম, এগুলো ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয়। সেবা গ্রহীতার তুলনায় পুলিশের সংখ্যা নিতান্তই কম, থানা এবং মাঠ, দুই কাজই একসাথে করতে হয়। মামলার তদন্তে যাওয়ার কারণে আসামির অবস্থান জানার পরেও অনেকসময় গ্রেপ্তার করা সম্ভব হয় না। যেসব কাজে ব্যক্তিগত কিংবা ঊর্ধ্বতনদের লাভ থাকে না সেসব কাজ করে না। রেফারেন্স ছাড়া গুরুত্ব দেওয়া হয় না সেবা গ্রহীতাকে। এছাড়া সরকারের অনেক বিধিবহির্ভূত চাপ রয়েছে, রয়েছে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালনের প্রবণতা। এগুলোকে জনবান্ধব না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তেরো কারণে জনবান্ধব হতে পারছে না পুলিশ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল। কোর্ট প্রশাসন জানিয়েছে, সেই ১২ জনদের ১জন ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। দুইজন বিচারপতি হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি, দুইজন অবসর নিয়েছেন। এছাড়া চারজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চালু রয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে। এর আগে ১৫ অক্টোবর রাতে দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের ঘেরাও ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। ঘেরাও হলে তাদের বেঞ্চ স্থগিত করে দেওয়া হয় এবং পদত্যাগ বা অপসারণের কর্তৃত্ব প্রধান বিচারপতির না, রাষ্ট্রপতির দপ্তরের বলে অপারগতা প্রকাশ করা হয়।
ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতির তথ্য জানালো সুপ্রিম কোর্ট
আওয়ামী লীগের সময়ে বিরোধীদের দমনের জন্য করা গায়েবি মামলা চিহ্নিত করে শিগগিরই তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো জানান, ৩৬ প্রকার ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করতো। এতে হয়রানির শিকার হতো জনগণ, এখন অনলাইনে করার ব্যবস্থা করা হচ্ছে। অন্তবর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কাজের উদ্যোগের পর ছয় মাসের কাজের হিসাব দেন উপদেষ্টা। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গড়ার দীর্ঘ দিনের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। বিবাহ সম্পাদনে আরোপিত অযৌক্তিক কর বাতিল করেছেন। সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন, এ নিয়ে বিতর্ক থাকায় সরকার এখনো চিন্তা করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করা হয়েছে, নিয়োগসংক্রান্ত অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে। ছয় মাসের হিসাব এভাবে একে একে দিচ্ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল।
‘আ’লীগ আমলের ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হচ্ছে’
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ রওনা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন। আইএসপিআর জানিয়েছে, সৌদি এয়ারফোর্সের কমান্ডের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন তিনি। রয়েল এয়ার ফোর্সের বিভিন্ন স্থাপনা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবে। সেখানেও দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত আলোচনা ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গাজীপুরকে যারা সন্ত্রাসের আঁতুরঘরে পরিণত করেছে তাদের সবাইকে 'ডেভিল হান্ট' অপারেশনে ধরতে হবে। একটা ডেভিলও যেন বাদ না যায়। গাজীপুরে রাজবাড়ী বিক্ষোভে তিনি আরো বলেন, হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ ২৬০ বিলিয়ন ডলার পাচার করেছে, তারা জানতো এই দেশে থাকবে না। আমাদের এই দেশে থাকতে হবে। পুলিশ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, আমরাও পুলিশকে সহযোগিতা করতে চাই, তবে মামলা বাণিজ্য করবে তা হবে না। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, এরা হলো জুলাই গণহত্যাকারী। এর আগে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগের দোসররা। এর প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ এইসব বলেন।
অপারেশন ডেভিল হান্টে একটা ডেভিলও যেন বাদ না যায়
সীমান্তে ফেলানীসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লঙ মার্চ শুরু করেছে। শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য শাহবাগ থেকে বাসে উঠে লং মার্চ শুরু করে। এর আগে এই সংগঠনের নেতারা শহীদ মিনারে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারেবিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্বের ছবি। এই সময়ে বিগত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতিকে ধিক্কার জানানো হয়। ফারাক্কার বাঁধ দিয়ে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আটকে দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু
বিদ্যমান সংবিধানের জাতির পিতা বিধান বিলুপ্তি এবং বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ নিহিত থাকা সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করেছে কমিশন। শনিবার বিকেলে প্রকাশিত সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাতির পিতা বিধান ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনকে বাধ্যতামূলক করার বিধান ব্যক্তি বন্দনাকে উৎসাহিত করে স্বৈরতন্ত্রের পথ সুগম করে। বাংলাদেশ অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের সামষ্টিক ফসল। একক জাতির পিতার ঐতিহাসিক ভিত্তি নেই। মুক্তিযুদ্ধের পূর্বে আওয়ামী লীগের ইশতেহারে ধর্মনিরপেক্ষতা নামক কিছু ছিল না, কোনো আলোচনা ছাড়াই অপরিচিত ধারণাকে সংবিধানের মূলনীতি করা হয়। কমিশন প্রতিবেদনে ৭২ এর সংবিধানকে ফ্যাসিবাদের বীজ হিসেবে উল্লেখ করেছে। সংবিধানে ইসলাম ধর্ম সব সদস্য একমত না হওয়ার পরেও অধিকাংশ অংশীজনদের মত প্রাধান্য দিয়ে বহাল রাখার সুপারিশ করেছে।
‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ওইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে চলবে প্রশাসনিক কার্যক্রম। শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে। সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়টির ১১০তম সিন্ডিকেট সভায়। উপাচার্য বলেছেন, আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য যে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে এসেছে তা বাস্তবায়ন করা হয়েছে।
১৬ জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদ দিবস
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযান শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এক পোস্টে তিনি লিখেন, 'অপারেশন ডেভিল হান্ট' সফল হোক। এই পোস্টে কমেন্টে এই অভিযানের প্রতি সমর্থন দিয়েছেন তার ভক্তরাও। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার থেকে গাজিপুর এলাকাসহ সারাদেশে এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে ছাত্র জনতার উপর হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়ে এক সভা হয়, সেই সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে বৃহস্পতিবার তথ্য দিয়েছিলেন।
‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে আজহারীর স্ট্যাটাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদের ধরার জন্য ঘোষিত অপারেশন ডেভিল হান্ট'কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। কিশোরগঞ্জের এক সমাবেশে তিনি বলেন, প্রয়োজনে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা নতুন নামে নতুন দল নিয়ে আসবে। কিন্তু আওয়ামী লীগ নামে এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট খুনী দলকে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আগামীতেও শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হবে। এই সময়ে তিনি আরো বলেন ভাঙচুর ও অগ্নিকান্ডকে সমর্থন করেন না এবং মার্কিন বা ভারত বা চীন কোনো পন্থী হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা যাবে না। এই সময়ে তিনি কিশোরগঞ্জের বাড়তি ভাড়া এবং ইউএনও'র গণহত্যার আসামিদের ভালু উত্তোলন ব্যবসায়ের টেন্ডার দেওয়াতে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস্ট তৈরি হবে: নুর
ধনকুবের ও ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, জরুরি সংস্কার না হলে যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধে ভয়াবহভাবে পরাজিত হবে। বিশাল $৮৫০ বিলিয়ন বাজেট থাকা সত্ত্বেও সেনাবাহিনীকে “অযোগ্য” বলে অভিহিত করেছেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতা ও পুরনো কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করছে বলে মন্তব্য করেন মাস্ক। ওয়েস্ট পয়েন্টে তিনি ড্রোন ও এআই-এর গুরুত্ব তুলে ধরে ইউক্রেন যুদ্ধের উদাহরণ দেন। তিনি ট্রাম্পের মতোই পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ব্যয়ের অপচয় নিয়ে হতাশা প্রকাশ করেন।
ইলন মাস্কের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধে বড় পরাজয়ের ঝুঁকিতে
পুরানা ঢাকায় হঠাৎ দেখা দিয়েছে পানির সংকট, এরমধ্যে হাজারীবাগ, লালবাগ, নিউপল্টনের কয়েকটি এলাকার এর হার বেশি। এই অভিযোগে ভুক্তভোগীরা স্থানীয় পানির পাম্পে জমা হয়েছেন। ভুক্তভোগী রোহান আহমেদ জানিয়েছেন, গত ১০ দিন ধরে পানির সমস্যা, মোহাম্মদপুরে আত্মীয়দের বাসায় গিয়ে করতে হচ্ছে গোসল! ঢাকা ওয়াসার মডস জোন-২ এর উপ-সহকারী প্রকৌশলী রোকেয়া বেগম জানান, হাজারীবাগ লালবাগসহ কিছু এলাকায় পানি উত্তোলনের পরিমাণ বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এতে কিছুটা গতি কমেছে, তবে অব্যাহত আছে পানি সরবরাহ। ভুক্তভোগীদের দাবি সপ্তাহ-দশ দিন ধরে পানি না পেয়ে অভিযোগ করতে গেলেও এই সমস্যা কবে ঠিক হবে পাম্পের লোকও বলতে পারছে না। জোনের নির্বাহী প্রকৌশলী বলেছেন, তার কাছে অভিযোগ আসেনি, তিনি সরেজমিনে খবর নিবেন বলেছেন।
রাজধানীতে হঠাৎ পানির সংকট, কি বলছে ওয়াসা
শনিবার ৮ (ফেব্রুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে দুদক সংস্কার কমিশনের দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। গত ১৫ জানুয়ারি দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান উপদেষ্টার কাছে ৪৭ পাতার পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করেন। সুপারিশে সংস্কার কমিশন বলেছে, এমন অবস্থা সৃষ্টি করবেন ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ব্যবহার ও অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না। ন্যায়পাল নিয়োগের পর একটা সার্বজনীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী কার্যক্রম নির্দিষ্ট করে দিতে হবে। কোনো অবস্থাতেই অবৈধ আয়ের বৈধতা দেওয়া যাবে না। ফাউন্ডেশন, কোম্পানি বা ট্রাস্টের পরিচয় সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা বাতিল করতে হবে। চার বছর মেয়াদি ৫ জনের তন্মধ্যে একজন নারীকে যুক্ত করে কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে। সচিব হবে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞাপনের মাধ্যমে। প্রতিটি জেলায় দুদক কার্যালয় চালু ও স্পেশাল জজ আদালতসহ ৪৭টি সুপারিশ করেছে কমিশন!
অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন
অন্তবর্তী সরকারের গঠন করা ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করেন। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। আজ সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুদক কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগে সংস্কার কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার আসিফ নজরুল জানান, ছয় সংস্কার কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে একটি বৈঠক শুরু হবে। রাজনৈতিক দলগুলো চাইলে রমজান মাসেও চলবে এ সংক্রান্ত আলোচনা।
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
শুক্রবার রাতে নীলফামারী পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম, রংপুর পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে পৃথক অভিযানে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নজরুল ইসলামের বিরুদ্ধে খুন-গুমসহ অনৈতিক শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে। আবুল হাসনাত ২৪ সালের নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থান দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। আবুল হাসনাত সাজাতেন জঙ্গি নাটক, শক্তি প্রয়োগ করেন জুলাই গণঅভ্যুত্থানে! আসাদুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানে শক্তি প্রয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক হওয়াকে নিশ্চিত করেছে।
ডিআইজিসহ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা আটক
ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে আছে অন্তত ১২ হাজার মরদেহ, আশঙ্কা করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। ইসরায়েলের গাজায় ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে। যেইসব ইসরায়েলি জিম্মি হামাসের কাছে আটক হওয়ার পর ইসরায়েলি বিমান হামলায় ঘরবাড়ি চাপা পড়ে নিহত হয়েছে তাদেরকেও তেল আবিবের কাছে হস্তান্তর করা সম্ভব হবে না, যদি এভাবে বাধা দিয়েই যায়। গাজায় ১৫ মাস চালানো ইসরাইলী গণহত্যায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫৮৩ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৭ হাজার শিশু। হামাসকে ধ্বংস করে নিজেদের জিম্মি উদ্ধার করতে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি অমান্য করে ধ্বংসস্তূপ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না এখন!
গাজার ধ্বংসস্তূপের নিচে ১২ হাজার লাশ
চীনের সিচুয়ান প্রদেশে ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এতে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে খণ্ড খণ্ড ভূমিধ্বস এখনো চলায় এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে যা কিছু সম্ভব, প্রাণহানি কমানো ও পরবর্তী ব্যবস্থাসহ সবকিছু করতে নির্দেশ দিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া এবছর দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে চীন।
চীনে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত যে সংস্কার পদক্ষেপগুলো জরুরি, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তা সম্পন্ন করেই আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যেতে চাই। অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার ৮ (ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই আলোচনা করতে চাই। রাজি থাকলে রোজার মধ্যেও আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার আছে বলেও তিনি জানান। কমিশনগুলো আশু করণীয় বিষয়েও সুপারিশ করেছে। যার অনেককিছুই আমরা ইতোমধ্যে করে ফেলেছি। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা; এগুলোর আশু করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে হবে। অধিকাংশ আশু করণীয় এক মাসের মধ্যে করাও সম্ভব বলে জানান তিনি।
‘অযথা সময়ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই’
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের নেতা সারজিস আলম অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে পুলিশ প্রশাসনকে নতুন করে বসিয়েছেন এরা বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর আসে। তিনি প্রশ্ন করেন, ঘটনা ঘটার পর দুই ঘণ্টা যোগাযোগ করেও কেন পুলিশকে মাঠে আনানো যায়নি? যারা রক্ত দিয়ে জীবন দিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তা কে দিবে? গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্যকালে তিনি আরো বলেন, গাজীপুর গণঅভ্যুত্থানে বেশি অবদান রাখা দুই তিনটি জেলার মধ্যে একটি। প্রয়োজনে জাহাঙ্গীরদের আবারো প্রতিহত করা হবে। এই সময় তিনি রাতের মধ্যে জড়িতদের গ্রেফতার করার আল্টিমেটাম দেন এবং প্রত্যেকটা আদালতে ফ্যাসিবাদের দোসর রয়েছে গ্রেপ্তার-জামিন খেলা না খেলে একশন নিতে বলেন।
বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর পুলিশ আসে: সারজিস
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে মোবাশ্বের হোসেন। তাকে পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি ছুড়েছে। মোবাশ্বের হোসেন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তারা। এই সময় একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি করে। গুলিটি ডান হাতের এক পাশে লাগায় প্রাণে বেঁচে যান তিনি। গাজীপুর সদর থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১
মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে, ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রি পরিকল্পনা রয়েছে। অস্ত্র যাবে দুই চালানের। প্রথমটি ৬৭৫ কোটি ডলারের। যাতে অস্ত্র নির্দেশিকা কীট, ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২ হাজার ৮০০টি বোমা, ফিউজ এবং অন্যান্য বোমার ও সামরিক সরঞ্জাম। এগুলো যাবে চলতি বছরেই। দ্বিতীয় ধাপে যাবে ৬৬ কোটি ডলার মূল্যের ৩ হাজারটি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র। এই ধাপের সরঞ্জাম সরবরাহ শুরু হবে ২০২৮ সালে।
ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় রামদায় শান দিয়ে আলোচিত ছাত্রলীগের দুই নেতা মোফাজ্জল হায়দার ইবনে হোসাইন ও মিজানুর রহমান খানসহ ছাত্র আন্দোলনের বিপক্ষে অংশ নেওয়া শতাধিক ছাত্রলীগ কর্মীর চাকরি বহাল থাকলেও অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে সাঈদকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, তার কাজে ব্র্যাক সন্তুষ্ট ছিল, দিয়েছিল প্রশংসাপত্রও। হুজ্জাতুল ইসলাম সাঈদ ২০২৪ সালে ব্র্যাকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে যোগদান করেন। তাকে নভেম্বরে চিঠি দিয়ে জানানো হয় ব্র্যাক তার সাথে কাজ করবে না। সাঈদের দাবি একই পোস্টে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ও হাসিনার দোসর গুজবকারীরা কাজ করছে। তার চাকরি যাওয়ার পিছনে দায়ী করেন ছাত্রলীগের সাবেক সাধারণ নুরুল আজম রনি। তিনি চাকরি খাওয়ার হুমকিও দিয়েছিলেন সাঈদকে। সাঈদের চাকরি এক বছর মেয়াদি হওয়ায় রিনিউ করা হয়নি বলেছে ব্র্যাক, কিন্তু বাকিদের চাকরি কীভাবে বহাল রয়েছে জিজ্ঞেস করলে সংস্থাটি জবাব দেয়নি।
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়ায় চাকরি হারালেন সাঈদ!
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।