Web Analytics

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেদওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য ও নানান দুর্নীতির অভিযোগে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। অপরদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এবং ছেলে রাহাত মালেক, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খানসহ ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের নামে দুদকে রয়েছে মামলা। এরই পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ।

10 Feb 25 1NOJOR.COM

সাবেক কৃষিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দ

নিউজ সোর্স

সাবেক কৃষিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।