Web Analytics

লুটপাটের মাধ্যমে ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ ইউনুস। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভায় এই নির্দেশ দেন। প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ, এই সম্ভাবনাকে কাজে লাগাতে যেইসব দেশে ভিসা বন্ধ আছে সেগুলো চালু করার জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন। ব্যাংক থেকে লুটপাটের ১২ অলিগার্ককে চিহ্নিত করা হয়েছে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর। অর্থ উপদেষ্টা বলেছেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে। এছাড়া চেষ্টা চলছে পাচার হওয়া অর্থ ফেরত আনার।

10 Feb 25 1NOJOR.COM

ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ সোর্স

ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

লুটপাটের মাধ্যমে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভায় এই নির্দেশ দেন। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।