Web Analytics

পুরানা ঢাকায় হঠাৎ দেখা দিয়েছে পানির সংকট, এরমধ্যে হাজারীবাগ, লালবাগ, নিউপল্টনের কয়েকটি এলাকার এর হার বেশি। এই অভিযোগে ভুক্তভোগীরা স্থানীয় পানির পাম্পে জমা হয়েছেন। ভুক্তভোগী রোহান আহমেদ জানিয়েছেন, গত ১০ দিন ধরে পানির সমস্যা, মোহাম্মদপুরে আত্মীয়দের বাসায় গিয়ে করতে হচ্ছে গোসল! ঢাকা ওয়াসার মডস জোন-২ এর উপ-সহকারী প্রকৌশলী রোকেয়া বেগম জানান, হাজারীবাগ লালবাগসহ কিছু এলাকায় পানি উত্তোলনের পরিমাণ বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এতে কিছুটা গতি কমেছে, তবে অব্যাহত আছে পানি সরবরাহ। ভুক্তভোগীদের দাবি সপ্তাহ-দশ দিন ধরে পানি না পেয়ে অভিযোগ করতে গেলেও এই সমস্যা কবে ঠিক হবে পাম্পের লোকও বলতে পারছে না। জোনের নির্বাহী প্রকৌশলী বলেছেন, তার কাছে অভিযোগ আসেনি, তিনি সরেজমিনে খবর নিবেন বলেছেন।

08 Feb 25 1NOJOR.COM

রাজধানীতে হঠাৎ পানির সংকট, কি বলছে ওয়াসা

নিউজ সোর্স

রাজধানীতে হঠাৎ পানির সংকট, কি বলছে ওয়াসা

রাজধানীর পুরান ঢাকায় হঠাৎ দেখা দিয়েছে পানি সংকট। এর মধ্যে হাজারীবাগ, লালবাগ, নিউ পল্টনের কয়েকটি এলাকায় একটু বেশি। তবে কিছু জায়গায় এই সমস্যার সমাধান হলেও এখনও অনেক জায়গায় পানির সংকটে ভুগছেন নগরীর বাসিন্দারা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।