Web Analytics

গাজিপুরসহ দেশ জুড়ে চলমান 'ডেভিল হান্ট' অপারেশনে গাজীপুর জেলায় ৬৫ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গাজীপুরের শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদিকে টঙ্গী পূর্ব ও পুবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর ও কাশিমপুর থানায় ৪ জন করে আটক করা হয়েছে। রোববার এই ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপ-কমিশনার!

09 Feb 25 1NOJOR.COM

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ২৪ ঘন্টায় আটক ৬৫

নিউজ সোর্স

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ২৪ ঘন্টায় আটক ৬৫

গাজীপুরসহ দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।