Web Analytics

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেদওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য ও নানান দুর্নীতির অভিযোগে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। অপরদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এবং ছেলে রাহাত মালেক, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খানসহ ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের নামে দুদকে রয়েছে মামলা। এরই পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ।

10 Feb 25 1NOJOR.COM

আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই

নিউজ সোর্স

আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই

উত্তরাঞ্চলের প্রাণ তিস্তা শুকিয়ে কঙ্কালসার ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। ভাঙনে ভিটেমাটি হারিয়ে শত শত পরিবার আজ নিঃস্ব ও ভূমিহীন। বন্যা, খরায় তারা বিপর্যস্ত। রোববার রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতুপারে আয়োজিত ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানিতে দুঃখ-দুদর্শার কথা তুলে ধরে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিস্তাপারের মানুষ। তারা বলেন, আমরা দল বুঝি না, নেতা বুঝি না, আমরা পরিকল্পিত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন দেখতে চাই। গণশুনানিতে পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।