Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, আমেরিকাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের কার্যক্রম অধিগ্রহণে তার কোনো আগ্রহ নেই। জানুয়ারিতে জার্মানি থেকে ভিডিও লিঙ্কে ইলন মাস্ক এই মন্তব্য করেছিলেন, যা প্রকাশ হয়েছে এক সপ্তাহ পর। তিনি বলেন, টিকটক হাতে এলে কী করব এ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি টিকটক ব্যবহার করি না। এএফপি জানিয়েছে, টিকটক আমেরিকাতে এমন একটি আইনের মুখোমুখি হয়েছে যে আইনে টিকটককে চীনা মালিকানা বাইটড্যান্স থেকে সরে আসতে বলা হয়েছে, অথবা আমেরিকাতে টিকটককে তার কার্যক্রম বন্ধ করতে হবে।

09 Feb 25 1NOJOR.COM

টিকটক কেনায় ইচ্ছা নেই ইলন মাস্কের

নিউজ সোর্স

টিকটক কেনায় ইচ্ছা নেই ইলন মাস্কের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, আমেরিকাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের কার্যক্রম অধিগ্রহণে তার কোনও আগ্রহ নেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।