Web Analytics

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শোক সন্তপ্ত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলে ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক পথে চালনা করার অবদানের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা, বলেন তিনি তার কাজের মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকবেন। ভোটাধিকার, সংস্কার, এবং গণতন্ত্রের জন্য মরহুম যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে!

09 Feb 25 1NOJOR.COM

সাবেক সিইসি আব্দুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ সোর্স

সাবেক সিইসি আব্দুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।