Web Analytics

শনিবার ৮ (ফেব্রুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে দুদক সংস্কার কমিশনের দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। গত ১৫ জানুয়ারি দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান উপদেষ্টার কাছে ৪৭ পাতার পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করেন। সুপারিশে সংস্কার কমিশন বলেছে, এমন অবস্থা সৃষ্টি করবেন ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ব্যবহার ও অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না। ন্যায়পাল নিয়োগের পর একটা সার্বজনীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী কার্যক্রম নির্দিষ্ট করে দিতে হবে। কোনো অবস্থাতেই অবৈধ আয়ের বৈধতা দেওয়া যাবে না। ফাউন্ডেশন, কোম্পানি বা ট্রাস্টের পরিচয় সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা বাতিল করতে হবে। চার বছর মেয়াদি ৫ জনের তন্মধ্যে একজন নারীকে যুক্ত করে কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে। সচিব হবে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞাপনের মাধ্যমে। প্রতিটি জেলায় দুদক কার্যালয় চালু ও স্পেশাল জজ আদালতসহ ৪৭টি সুপারিশ করেছে কমিশন!

08 Feb 25 1NOJOR.COM

অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন

নিউজ সোর্স

অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ দেওয়াসহ সুশাসন নিশ্চিতে বহুমাত্রিক ও বহু পেশার মানুষের সমন্বয়ে বিভিন্ন ক্ষেত্রে কমিশনের পরিসর বাড়ানো পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করেছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।