Web Analytics

ধনকুবের ও ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, জরুরি সংস্কার না হলে যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধে ভয়াবহভাবে পরাজিত হবে। বিশাল $৮৫০ বিলিয়ন বাজেট থাকা সত্ত্বেও সেনাবাহিনীকে “অযোগ্য” বলে অভিহিত করেছেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতা ও পুরনো কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করছে বলে মন্তব্য করেন মাস্ক। ওয়েস্ট পয়েন্টে তিনি ড্রোন ও এআই-এর গুরুত্ব তুলে ধরে ইউক্রেন যুদ্ধের উদাহরণ দেন। তিনি ট্রাম্পের মতোই পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ব্যয়ের অপচয় নিয়ে হতাশা প্রকাশ করেন।

08 Feb 25 1NOJOR.COM

ইলন মাস্কের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধে বড় পরাজয়ের ঝুঁকিতে

নিউজ সোর্স

পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ প্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে উল্লখ করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।