Web Analytics

ফিলিস্তিনিদের স্বভূমিতে থাকার নিশ্চয়তা দিয়ে গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মঙ্গলবার কায়রোতে জরুরি আরব শীর্ষ সম্মেলনে পরিকল্পনা উপস্থাপন করা হবে। ডোনাল্ড ট্রাম্পের করা আরব দেশগুলো এর মাধ্যমে কূটনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব লীগের আসন্ন শীর্ষ সম্মেলনে পরিকল্পনা গৃহীত হওয়ার পর আমরা প্রধান দাতা দেশগুলোর সাথে নিবিড় আলোচনা করবো। এর সাথে ইসরাইলের ত্রাণ প্রবেশ বন্ধের নিন্দা জানিয়েছেন তিনি।

04 Mar 25 1NOJOR.COM

আরব সম্মেলনে উপস্থাপিত হবে গাজা পুনর্গঠন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুতুলের বিরুদ্ধে তার মা শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলিলের বিধি সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত-শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল এবং সংশ্লিষ্টরা সূচনা ফাউন্ডেশনের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুতরাং ব্যাংক হিসাব অবরোধ করা জরুরি।

04 Mar 25 1NOJOR.COM

হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার, সূচনার ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চের মধ্যে তাদেরকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করে রায় দেন আপিল বিভাগ।

04 Mar 25 1NOJOR.COM

প্রাথমিকে ৬৫৩১ শিক্ষকের যোগদানের বিষয়ে যে নির্দেশনা

গাজায় খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল৷ এতে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করে ইসরাইলের আচরণের সমালোচনা করেছে মিশর ও সৌদি আরব৷ জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার ইসরাইলের সিদ্ধান্তকে ‘ভীতিকর’ বলে অভিহিত করেছেন৷ আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা অবশ্যই অবাহত রাখতে হবে বলে উল্লেখ করেন৷ নেতানিয়াহু জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধির প্রস্তাবিত শান্তিচুক্তি ‘হামাস প্রত্যাখ্যান’ করার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা৷

04 Mar 25 1NOJOR.COM

গাজায় মানবিক সহায়তা বন্ধে জাতিসংঘ, আরব বিশ্বের নিন্দা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে। তিনি আরও বলেন, ‘প্রধান ইসলামি দেশগুলোর উচিত, ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।’ এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রনীতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন।

04 Mar 25 1NOJOR.COM

তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান

ডলার সংকটের কারণে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকা ও চট্টগ্রাম থেকে ৪৫টি ফ্লাইট কমিয়েছে। এতে যাত্রীর চাপ থাকায় ভাড়া বাড়ছে হুহু করে। বিশেষজ্ঞরা উচ্চ ভ্রমণ কর, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং চার্জসহ ডলার সংকটকে দায়ী করেছেন তারা। গ্রুপ টিকিট বিক্রি নিয়ে মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রকেও দায়ী করছেন। একে পরিকল্পিতভাবে জারি করে ভাড়া নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠে। এতে বলা হয়েছে, এখন থেকে কোনো বিমান সংস্থা তিন দিনের বেশি কোনো টিকিটের বুকিং রাখতে পারবে না‌‌। এতে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ। তাদের মতে, দেশে প্রতিদিনই টিকিটের চাহিদা বাড়ছে। ডলার সংকটে টিকিট বিক্রির ২ হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে আছে দেশের ব্যাংকগুলোতে।

04 Mar 25 1NOJOR.COM

ঢাকা-চট্টগ্রাম থেকে ৪৫টি ফ্লাইট কমিয়েছে বিদেশি এয়ারলাইন্স

পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মীম আহমেদের উপস্থিতিতে প্রস্তাবনা গৃহীত হয়। বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহারে সচেতন করতে মসজিদের ইমামগণ এবং মসজিদ কমিটির সঙ্গে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। কারিগরী কার্যক্রমের বাইরে ডেসকো আওতাধীন প্রতিটি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গ্রাহকগণকে সচেতন করার কাজ চলমান রয়েছে। ডেসকো মনে করে ডেসকো’র সেবাদানে আন্তরিকতা, পরিশ্রম এবং গ্রাহকের সহযোগিতার সমন্বয়ে ডেসকো গ্রহকের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে পারবে।

04 Mar 25 1NOJOR.COM

রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ডেসকো প্রতিজ্ঞাবদ্ধ

গত ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভারতের উত্তরপ্রদেশের এক নারীকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির আইন অনুসারে শাহজাদী নামে নারীটির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুদণ্ডের একদিন আগে আবুধাবি থেকে বাড়িতে ফোন করেন উত্তরপ্রদেশের শাহজাদি। ফাঁসির সাজার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণী। এর পরই ফাঁসি রুখতে ভারত সরকারের সাহায্য চায় তরুণীর পরিবার। শাহজাদী শিশুদের দেখাশোনা করতেন, একটি শিশুর মৃত্যু হলে তাকে দায়ী করে দণ্ডিত করা হয়।

04 Mar 25 1NOJOR.COM

আবুধাবিতে ভারতীয় নারীর ফাঁসি কার্যকর

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতকরণ, আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নসহ মঙ্গলবার ১৩টি দাবি জানিয়েছে ঢাবি বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে দাবি জানানো হয়। এই সময় দেশের ইতিহাসে ও জ্ঞান বিজ্ঞানের গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরা হয়। রাস্তা সংস্কার, নিরাপদ পরিবহন ব্যবস্থা, এক শিক্ষার্থীর এক সিট আবাসন ব্যবস্থা, বৃত্তি ও খণ্ডকালীন কাজের ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ ১৩ দাবি তুলে ধরা হয়।

04 Mar 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ ১৩ দাবি ঢাবি সাদা দলের

সোমবার এক টুইটে ভলোদিমির জেলেনস্কিকে ‘অশুভ’ বলে আক্রমণ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেছেন। তিনি যুদ্ধ পরিস্থিতিকে ‘অবিরাম দুর্নীতির মাংস পেষণযন্ত্র’ ও হিসেবে উল্লেখ করেন। এবং একে অশুভ হিসেবে চিহ্নিত করেছেন। এর আগে ডোনাল্ড টং সতর্ক করেছেন, জেলেনস্কির অবাধ্যতা আমি আর বেশি দিন সহ্য করব না। তাকে মার্কিন সহায়তার জন্য আরও কৃতজ্ঞ হওয়া উচিত। এরও আগে মাস্ক দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চান না কারণ এটি তার আন্তর্জাতিক জনপ্রিয়তা ধরে রাখার একটি উপায়।

04 Mar 25 1NOJOR.COM

জেলেনস্কিকে ‘অশুভ’ বললেন ইলন মাস্ক, ট্রাম্পের সুরে সমালোচনা

যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বেতে স্থানান্তর করা হতে পারে। এরমধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। এর বিরোধিতা করে গত শনিবার আদালতে মামলা করেছে দেশটির মানবাধিকার বিষয়ক সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এই সংগঠনসহ একাধিক অ্যাডভোকেসি প্রুপ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাটি করেছে। গুয়ান্তানামো বে কারাগারটি কুখ্যাত কারাগার। সেখানে আটক ব্যক্তিদের আত্মহত্যার প্রবণতা রয়েছে। তাই গ্রেফতার হওয়া অভিবাসীদের ওই কারাগারে পাঠানো ঠেকাতে জোরালো অবস্থান নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

04 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো বেতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সোমবার সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ইসরাইল মিশরকে দুদেশের মধ্যে ১৯৭৯ সালে স্বাক্ষরিত হওয়া ‘শান্তি চুক্তি লঙ্ঘন’ করতে দেবে না। এ সময় তিনি মিশরকে ‘বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী আরব দেশ’ হিসেবে অভিহিত করেন। কাটজ বলেন, শান্তি চুক্তি ‘মিশরকে যুদ্ধের চক্র থেকে বের করে এনেছে’। এটি ইতিহাসের চেহারা এবং ইসরাইল রাষ্ট্রের পরিস্থিতি বদলে দিয়েছে।

04 Mar 25 1NOJOR.COM

মিশরকে ‘শান্তি চুক্তি লঙ্ঘন’ করতে দেবে না ইসরাইল

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) এবং মোহাম্মদ ছালেককে (৩৫) জামাতের সমর্থক বলে দাবি করেছেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াত। এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পতনের পর এই ‌প্রথম চার পাঁচটি সিএনজি নিয়ে এলাকায় এলে মাইকে ঘোষণা করা হয় ডাকাত পড়েছে। এরপর তাদের উপর হামলা করা হয়। নিহতরা গুলি করেছিল বলেও অভিযোগ উঠেছে। পুলিশ বলছে নিহতদের থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। জামায়াত নেতা জায়েদ বলেন, তাদের সালিশী বিচারের নামে ‘ফন্দি’ করে সেখানে নিয়ে ডাকাত বলে মারধর করে খুন করা হয়েছে। উদ্ধার করতে গেলে রাস্তায় গাছ ফেলে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

04 Mar 25 1NOJOR.COM

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহতরা জামায়াত সমর্থক, দলের দাবি পরিকল্পিত হত্যা

সোমবার আঙ্কারায় এক ভাষণে 'তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয়' বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, তুরস্ক তার ইইউ সদস্যপদের প্রক্রিয়াকে ‘কৌশলগত অগ্রাধিকার’ হিসেবে দেখে। কারণ তুরস্ক ‘ইউরোপের একটি অবিচ্ছেদ্য অংশ। তুরস্ককে তার ন্যায্য স্থান না দিয়ে ইউরোপের ‘গ্লোবাল অ্যাক্টর’ হিসেবে চালিয়ে নেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। তিনি ইউরোপের সমালোচনা করে বলেন, যেখানে লাখ লাখ মুসলিম বাস করে, সেখানে ইসলামোফোবিয়া এবং সাংস্কৃতিক বর্ণবাদ বিষের মতো ছড়িয়ে পড়ছে। পবিত্র কুরআনের ওপর ঘৃণ্য আক্রমণকে স্বাধীনতার অজুহাতে ন্যায্যতা দেওয়াকে তিনি অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেন।

04 Mar 25 1NOJOR.COM

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয়: এরদোগান

মঙ্গলবার সকাল ১০টার দিকেরায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে। এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

04 Mar 25 1NOJOR.COM

বধ্যভূমিতে ২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারতে নাহিদ-আখতাররা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি জানা যায়নি। তবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

04 Mar 25 1NOJOR.COM

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও স্থানীয়রা। পরে সেনাবাহিনীর আশ্বাসে সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়ে তারা। গত সোমবার বিকালে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারে অটোরিকশা চালক লিটনের (৩০) সঙ্গে বিবাদ হয় তাকওয়া পরিবহণের স্টাফদের। একপর্যায়ে অটো চালককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। বাজারের দেড় কিলোমিটার পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওপর ওই অটোরিকশার লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, তাকওয়ার স্টাফরা খুন করেছে।

04 Mar 25 1NOJOR.COM

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বিজিবি কার্যক্রম শুরু করেছে। সোমবার রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।

04 Mar 25 1NOJOR.COM

নগরবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরও বলেন, খুব সুস্থ তা নয়, তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ আছেন। খুব শিগগিরই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।

04 Mar 25 1NOJOR.COM

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, চিকিৎসকদের সম্মতি পেলে ফিরবেন দেশে

গুমের শিকার ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থার অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি মইনুল ইসলাম চৌধুরী। সভাপতি বলেন, আজ পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। প্রায় ১০০০টি অভিযোগের কাগজপত্রের যাচাই- বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ৫ আগস্টের পর ভারত থেকে আসা কাউকে গুমকৃত হিসেবে চিহ্নিত করা যায়নি, ভারতে কারাগারে বন্দীদের ব্যাপারে অনুসন্ধান চলছে।

04 Mar 25 1NOJOR.COM

‘গুমের শিকার ৩৩০ জনের বিষয়ে অনুসন্ধান চলমান’

মঙ্গলবার সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচিতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে! খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এর আগে কেউ যেন ভুল করেও নির্বাচনের কথা না বলে।

04 Mar 25 1NOJOR.COM

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস

সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর মোট ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০ হাজার ৩৩২ জন। তবে, আশ্রয়প্রার্থী বৃদ্ধির কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গত বছর ইতালিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল মোট আবেদনকারীর ২১ শতাংশ। ফ্রান্সে আশ্রয়প্রার্থীর সংখ্যা অবশ্য কমেছে। ২০২৩ সালে আশ্রয়প্রার্থী ছিলেন ১০ হাজার ২১৫ জন। কিন্তু ২০২৪ সালে তা কমে হয় ছয় হাজার ৪২৯ জন।

04 Mar 25 1NOJOR.COM

গত বছর রেকর্ড ৪৩২৩৬ বাংলাদেশির ইউরোপে আশ্রয় আবেদন

সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে পানির সন্ধানে লোকালয়ে এসে কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয়ে আহত হলো এক চিত্রা হরিণ। বনবিভাগের লোকজন আহত হরিণকে উদ্ধার করে উন্নত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ভর্তি করান। এ দিকে সীতাকুণ্ড বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী খান বলেন, হরিণটি মিঠা পানি পান করতে লোকালয়ে চলে আসলে সাগরের বেড়িবাঁধ এলাকায় থাকা কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয় চিত্রা হরিণটি।

04 Mar 25 1NOJOR.COM

পানির সন্ধানে লোকালয়ে এসে আহত হরিণ, উদ্ধার করে চিকিৎসা

আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে সোমবার সকালে দেশে ফিরেছেন আফঈদা খন্দকাররা। এরপর সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভায় বসেন তারা। সভায় বাফুফে সভাপতি বলেন, 'দুটি ম্যাচ থেকে জানলাম আমাদের দুর্বলতা কোথায়। সামনে আরও নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট রয়েছে। পেরোতে পারলে ২০২৬ এশিয়া কাপ। আগামী দুই বছর ঠাসা সূচি তোমাদের। আশা করি খেলা বন্ধ থাকবে না। দুই ম্যাচে গোল প্রসঙ্গে বলেন আরো গোল দেওয়ার সুযোগ ছিল কিনা এমন প্রশ্নে আফঈদা বলেন,ওরা শেষের দিকে হাঁপিয়ে উঠেছিল। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম; কিন্তু গোল করতে পারিনি। যদিও এইটা এক গোল করেন আফঈদা।

04 Mar 25 1NOJOR.COM

আমিরাতের অভিজ্ঞতা তাবিথকে শোনালেন আফঈদারা

মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে ছয় মাসে কোটি টাকা ঘুস বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তিনি পছন্দের এসআই দিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট বাহিনী। ৬ মাসে প্রায় কোটি টাকা গ্রেফতার বাণিজ্য করেছেন। পুলিশ সুপার কার্যালয় থেকে এ পর্যন্ত তাকে ৩ বার শোকজ করা হয়েছে। ইতোমধ্যে ওসির সিন্ডিকেটের অন্যতম সদস্য এসআই সুমন চক্রবর্তীকে শিবালয় থানায় বদলি করা হয়েছে। এসআই মুত্তালিব হোসেনকে দৌলতপুর থানায় বদলি করা হয়েছে এবং এসআই মাসুদুর রহমানের বদলি আদেশ হয়েছে।

04 Mar 25 1NOJOR.COM

ওসির পছন্দের এসআই দিয়ে গড়ে তুলেছেন ঘুস সিন্ডিকেট

সিরিয়ার তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। সানা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

04 Mar 25 1NOJOR.COM

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

পোপ ফ্রান্সিস। বর্তমানে দুই ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। সোমবার আল জাজিরা বলেছে, সোমবার তার ফুসফুসে বড় পরিমাণে শ্লেষ্মা জমে যায়, যা দুই দফা তীব্র শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি ব্রঙ্কোস্পাজমেও আক্রান্ত হন। সোমবার হাসপাতালে থেকেই তিনি একটি নতুন বার্তা প্রকাশ করেন, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর যুদ্ধ প্রতিরোধে ক্রমাগত ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফেব্রুয়ারির ১৪ তারিখের পর থেকে হাসপাতালে থাকায় তার ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এটি তার পোপ থাকাকালীন ইতিহাসের বড় অনুপস্থিতি।

04 Mar 25 1NOJOR.COM

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা সংকটাপন্ন: ভ্যাটিকান

ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে শান্তি চান না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপের সঙ্গে জেলেনস্কির সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রোববার এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেন, আপাতত নিকট ভবিষ্যতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে চুক্তিই হোক না কেন, সেটিকে অবশ্যই ন্যায্য হতে হবে এবং টেকসই হতে হবে। এই প্রতিক্রিয়ায় সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, জেলেনস্কি এ পর্যন্ত যত বিবৃতি দিয়েছেন, তার মধ্যে এটি ছিল সবচেয়ে জঘন্য এবং যুক্তরাষ্ট্র আর এসব সহ্য করবে না।

04 Mar 25 1NOJOR.COM

জেলেনস্কি শান্তি চান না: ট্রাম্প

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিস্ট সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং সালমান এফ রহমানদের ভিআইপি হিসেবে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দিদের আরাম-আয়েশে রাখার ব্যবস্থা করছেন। জেল কোড ভেঙে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। খাবার বাড়ি থেকে এনে খাওয়ার ব্যবস্থা করছেন। এর পরিপ্রেক্ষিতে জেলার একেএম মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

04 Mar 25 1NOJOR.COM

কারাগারে ‘জামাই আদরে’ থাকছেন সালমান আনিসুল শাহজাহান

সীমান্তে অত্যাধুনিক টি-নাইনটি যুদ্ধ ট্যাংকের মহড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে এতে সিকিম এবং শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মর্টার, ফায়ার আর্মসসহ মাসব্যাপী লাইভ-ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা। টি-৯০ ট্যাংকটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাংকগুলোর মধ্যে একটি।

04 Mar 25 1NOJOR.COM

সীমান্তে অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মহড়া

রোববার জানানো হয়েছে, ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি। ফক্স প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেন শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

04 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

রোববার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- প্রদীপ দাস (৪৫) ও মো. আলাউদ্দিন (৩২)। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রদীপ দাস ভুক্তভোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভিতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে। আলাউদ্দিন ধর্ষণ করতে চাইলে পালিয়ে আসতে সক্ষম হন তিনি।

04 Mar 25 1NOJOR.COM

ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এক ইফতার মাহফিলে দেশবাসীকে অনুরোধ করেছেন, কেউ যাতে এমন কাজ না করে, যার মাধ্যমে শহিদের রক্তের সঙ্গে বেইমানি হয়। তিনি আরো বলেন, তার দল শহীদদের নিয়ে রাজনীতি করে না, করবেও না, শহীদদের জাতীয় সম্পদ মনে করে। এ সময় শফিকুর রহমান এবারের ঈদ শহিদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে পালনের ঘোষণা দেন। তিনি বলেন, শহিদদের নিয়ে প্রকাশিত শহিদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহিদপরিবারে পৌঁছানো হবে।

04 Mar 25 1NOJOR.COM

শহিদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না: জামায়াত আমির

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক কমিটি। এনসিপি' প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এবং সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি। দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।

04 Mar 25 1NOJOR.COM

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে অসত্য বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। নুর এই সময়ে সাংগঠনিক সফরে ইউরোপে আছেন উল্লেখ করে বলা হয়, গণঅধিকার পরিষদ শেখ হাসিনার স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায়ে রাজপথের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষা থেকে গড়ে উঠা বাংলাদেশের একমাত্র অর্গানিক দল। আরো বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের রুপকার নুরুল হক নুর এই তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বির্নিমানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্থ এই নয় যে, তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান করবেন।

04 Mar 25 1NOJOR.COM

নুরুল হক নুরকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক: গণঅধিকার পরিষদ

সোমবার রাত নয়টার পর চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজন ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সাতকানিয়া থানার পরিদর্শক জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে আসে। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে মারা যায়। এ ঘটনায় ডাকাতের গুলিতে পাঁচজন আহত হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

04 Mar 25 1NOJOR.COM

দুইজন ডাকাতকে গ্রামবাসীর পিটিয়ে হত্যা, ডাকাতের গুলিতে ৫ জন আহত

জো বাইডেনের ক্ষমতা বদলের পর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াতে পাল্টে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমীকরণ। এটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে হোয়াইট হাউসে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নজিরবিহীন বাকবিতন্ডায়। দ্বন্দ্বের জেরে এবার ইউক্রেনের যুদ্ধ রসদে লাগাম টানছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা করেছেন ট্রাম্প। এ বিষয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। অপরদিকে যুক্তরাজ্য ও ফ্রান্স আংশিক যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে, সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্রের।

04 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা ট্রাম্পের

গঙ্গা চুক্তির বাস্তবায়ন এবং কারিগরি দিক নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বাংলাদেশ অংশের বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল সোমবার কলকাতা গেছে। প্রথম দিনেই ফারাক্কা ব্যারাজ সাইটে পর্যবেক্ষণ করতে যায়। সেখান থেকে ফিরে ৬ ও ৭ মার্চ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেআরসির বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। যৌথ ৫৪ নদীর মধ্যে কেবল দু'দেশের গঙ্গা পানিবন্টন চুক্তি রয়েছে। তাও ২৬ সালে শেষ হতে চলেছে। এই চুক্তিতে মমতা ব্যানার্জির অবস্থান গুরুত্বপূর্ণ, তিস্তা চুক্তি তার কারণে আটকে গিয়েছিল।

04 Mar 25 1NOJOR.COM

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করতে জেআরসির কারিগরি দল কলকাতায়

সোমবার বিকাল চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিটু দাশকে (৪৫) গ্রেফতার হয়েছেন। ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, টিটু দাশ আইনজীবী আলিফ হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙচুরের আইনেও মামলা রয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় দাশের বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে আদালত চত্বরে হওয়া সংঘর্ষে আইনজীবী আলিফ নিহত হন।

04 Mar 25 1NOJOR.COM

আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে একই অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। নারায়ণ চন্দ্র চন্দের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়।

04 Mar 25 1NOJOR.COM

ইউএনওর রুমে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে একই অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। নারায়ণ চন্দ্র চন্দের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়।

04 Mar 25 1NOJOR.COM

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও আনুষঙ্গিক সুবিধাভাতার দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার জাতীয় প্রেস ক্লাব থেকে কর্মসূচি শুরু করে শিক্ষকরা সচিবালয়ের সামনে গেলে পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি আটকে দেওয়া হয়। গত ১ মাস থেকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছিলেন। আন্দোলনরতরা বলেছে, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। অন্যথায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

04 Mar 25 1NOJOR.COM

শিক্ষকদের সচিবালয় মুখী পদযাত্রায় পুলিশের বাধা

সোমবার বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে। ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের ওপর আগামী ৫, ১২, ১৯ ও ২৭ মার্চ নিলাম হবে। যেকোনো বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা ১০ লাখ টাকার গুণিতক অংকের যেকোনো মূল্যে বিড দাখিল করতে পারবেন। আরো বলেছে, প্রতি ১০০ টাকার ‘ফেইস ভ্যালুর’ জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড করতে হবে। নিলামের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এফএম মডূলের মাধ্যমে বিড দাখিলের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

04 Mar 25 1NOJOR.COM

মার্চে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম হবে ৪ দিন

নওগাঁর পত্নীতলা ও পাবনার সাঁথিয়া উপজেলায় গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে লুট হওয়া মালামাল এবং ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- শামীম ইসলাম (২৭) ও চন্দ্র বর্মণ (৩০), আব্দুল লতিফ (২৭), শাহারুল ইসলাম (৩৭) শহিদুল ইসলাম (৪০) এবং শাহাদাত হোসেন (৪০)। পুলিশ জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদ ও এই চক্রের অন্য সদস্যকে গ্রেফতারের লক্ষ্যে আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

04 Mar 25 1NOJOR.COM

বাসে ডাকাতির ছয়জন গ্রেফতার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক এখন আর বিশ্ব রাজনীতিতে একটি নিরব পর্যবেক্ষক নয়, বরং একটি ‘পাকা খেলোয়াড়। এক ইফতার মাহফিলে তিনি বলেন, আজকের তুরস্ক শক্তিশালী, কার্যকরী এবং প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। এই দেশ কেবল নিজের জনগণের জন্য নয়, বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্যও একটি আশার প্রতীক হয়ে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই। কিন্তু যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয়, তাহলে আমাদের লৌহমুষ্ঠি সবসময় প্রস্তুত থাকবে। তুর্কি প্রেসিডেন্টের এই ভাষণের পরপরই পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতির ঘোষণা দেয়।

04 Mar 25 1NOJOR.COM

তুরস্ক আর নিরব পর্যবেক্ষক নয়, ‘পাকা খেলোয়াড়’: এরদোগান

বিপিএলের একাদশ মাসখানেক আগে শেষ হলেও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি এখনো শহীদ আফ্রিদি। ১ লাখ ডলার চুক্তির মধ্যে পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। এ নিয়ে ক্ষুব্ধ আফ্রিদি ই-মেইল পাঠিয়েছেন বিসিবিতে। লিখেছেন, খেলার আগে অর্ধেক ও খেলা চলাকালে সম্পূর্ণ টাকা পরিশোধের চুক্তি থাকলেও চিটাগাং কিংস তা রক্ষা করেনি। টাকা দেবে দেবে বলে ঘুরিয়ে এখন যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। অপরদিকে অভিযুক্তের দাবি অসুস্থ ছিলেন, শীঘ্রই টাকা পরিশোধ করে দেবেন, যোগাযোগ করেছেন। অপরদিকে আফ্রিদি বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তির দিকে তাকিয়ে চুপ ছিলেন।

04 Mar 25 1NOJOR.COM

বিপিএলের পারিশ্রমিক পাননি, ক্ষুব্ধ শহীদ আফ্রিদির চিঠি

ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন, তিনি দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে, তাদের নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়। সম্মেলনে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আক্রাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কারো সাথে দেখা করতেও দেওয়া হচ্ছে না তাকে। প্রসঙ্গত, ২০২৩ সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান।

04 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান

আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ প্রসঙ্গে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনো ভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর- একটু অপেক্ষা করেন, পুরা তালিকাই জানতে পারবেন। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেওয়া হবে প্রসঙ্গে বলেন, আমার ব্যক্তিগত মত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি, কেননা আবরার সার্বভৌমত্বের ভ্যানগার্ড। এই সময় তিনি বলেন, জুলাইয়ের তরুণদের বুকে আবরার ফাহাদের হৃদস্পন্দন শুনতে পাবেন।

04 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা পদকে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: ফারুকী

রাজশাহীর বাঘা উপজেলায় শীত মৌসুমে ৬০ হাজার কেজি গুড় উৎপাদন করা হয়। প্রতি কেজি গুড় গড়ে ২০০ টাকা দর মোতাবেক দেড় কোটি টাকার খেজুরগুড় কেনা বেচা হয়। জানা গেছে, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৩০ হাজার ৩৮৯ জন কৃষি পরিবার রয়েছে। খেজুর বাগান রয়েছে চার হাজার। মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস আহরণ করেন। বর্তমানে উপজেলায় চার হাজার গাছি রস সংগ্রহ করেন। গুড়ের প্রধান হাট বাঘা ও আড়ানী হাট। বাঘারহাটে রোববার প্রতি কেজি খেজুর গুড় ১৮০-২০০ টাকায় বিক্রি হয়।

04 Mar 25 1NOJOR.COM

বাঘায় দেড় কোটি টাকার খেজুরগুড় ক্রয়-বিক্রয়

স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার ভয়ংকর বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, সরকারের নানাবিধ না পারার মধ্যে যদি নির্বাচন ঠিকঠাক দেয় তাহলে জনমনে স্বস্তি আসে।

04 Mar 25 1NOJOR.COM

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি

স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার ভয়ংকর বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, সরকারের নানাবিধ না পারার মধ্যে যদি নির্বাচন ঠিকঠাক দেয় তাহলে জনমনে স্বস্তি আসে।

04 Mar 25 1NOJOR.COM

গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ংকর বিপদে পড়বে: দুদু

সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার ইইউ'এর কূটনৈতিক হাজদা লাহবিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বলেন, চলতি বছর ইইউ রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এবং কোনো সমাধান দেখা যাচ্ছে না। ইইউ কমিশনার বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। দুর্যোগের বিরুদ্ধে থাকতে হবে বলে তিনি ভুল তথ্য ছড়ানোকেও এর আওতাভুক্ত উল্লেখ করেছেন।

04 Mar 25 1NOJOR.COM

সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক পোস্টে লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। জানা গেছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন ছিল। সেখানে প্রচুর ধুলোবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল। পরে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

04 Mar 25 1NOJOR.COM

মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের

বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প ‘স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যা বাস্তবায়নের আহ্বান করা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে। এ নিয়ে তিনি ব্যাপক বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এই প্রকল্পটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে ডিআই নির্বাচিত হয়। ২০১৭ সালে চুক্তির পর ১৪ মিলিয়ন ডলারের কার্যক্রম বাস্তবায়ন করে। প্রকল্পটির ব্যবস্থাপনায় ছিল ইউএসএআইডির ও ডিএফআইডির। প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল ১০ মিলিয়ন ডলার। সুতরাং এ প্রকল্প বাংলাদেশের দুইজন ব্যক্তির মালিকানাধীন ব্যক্তির প্রতিষ্ঠান নিয়েছে এ তথ্যের সত্যতা নেই।

04 Mar 25 1NOJOR.COM

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগে খেলতে ঢাকায় আসবে ভারতীয় দল। এই ম্যাচ দুটি সামনে রেখে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচকে সামনে রেখে ৫ মার্চ দুপুরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামালরা। এ সময় তাদের স্পোর্টস মেডিসিন ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলাপচারিতা হয়েছে।

04 Mar 25 1NOJOR.COM

ভারতীয় হাইকমিশনারের সাথে তাবিথ আউয়ালের স্পোর্টস মেডিসিন ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাক্ষাৎ

সোমবার দুপুরে কাঁচাবাজার পরিদর্শন শেষে আগামী দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরো বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পামওয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে।

04 Mar 25 1NOJOR.COM

ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনের প্রতিবেদন মিথ্যা প্রচারণার অংশ

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। অভিযোগ, এই বাড়িটি ভাঙার নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দীন হাসান রশীদের এক নিকটাত্মীয়। যিনি ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। গত সাড়ে ১৫ বছরে গ্রুপটি রীতিমতো ‘আঙুল ফুলে কলাগাছ’। বিদ্যুৎ খাতে নজিরবিহীন সুযোগ-সুবিধা আদায় করে কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়েছে। বাড়িটি ভাঙার পুরস্কার হিসাবেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসব অপকর্ম। যেখানে সরাসরি সহযোগিতা করেছেন হাসিনা ও তার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এজন্য বিপুকে দেওয়া হয়েছে রাজধানীর ১০০ ফিট সড়কের পাশে অবস্থিত ৮০ কাঠা জমি।

03 Mar 25 1NOJOR.COM

খালেদা জিয়াকে উচ্ছেদের পুরস্কার ৮০ কাঠা জমি ও বিদ্যুৎ খাতে লুটপাটের লাইসেন্স

সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ঘিরে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জামিল পরস্পর অভিযোগ তুলেন। এ প্রসঙ্গে ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, উপদেষ্টা ঠিক আছেন, অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাকেই চায়‌। কমেন্টবক্সে আরো লিখেছেন, মধ্যপন্থী হলো সামাজিক সাম্যের ভারসাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি নির্দিষ্ট মাত্রাকে গ্রহণযোগ্যতা বা সমর্থন দেয়া। এবং এমন রাজনৈতিক পরিবর্তন, যার ফলে সমাজে একটি উল্লেখযোগ্য ডানপন্থি বা বামপন্থি অভিমুখী শক্তিশালী রাজনৈতিক স্থানান্তর হবে, তার বিরোধিতা করে।

03 Mar 25 1NOJOR.COM

জামিলকাণ্ডে উপদেষ্টা ফারুকীকে প্রিন্স মাহমুদের সমর্থন

রোববার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করে বিএসএফ। দুই বাহিনীর পতাকা বৈঠকের পর ওই দুই নারীকে ফেরত দিয়েছে তারা। ফেরত আসা নারীরা হলেন, মেয়ে জরিনা বেগম (৪২) ও শিউলী খাতুন। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের ১৯৪ বিএসএফের সুন্দরপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করেন।

03 Mar 25 1NOJOR.COM

সীমান্তে আটক দুই নারীকে হস্তান্তর করল বিএসএফ

সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। উল্লিখিত ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না

শুরুর দিনেই ঝামেলায় পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটি হট্টগোলের জন্য বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। এরপরই বাঁধে বিপত্তি। ক্রিকেটাররা মাঠ থেকে উঠে আসেন। তালহা জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন আম্পায়ার শিপার। পরে আবার খেলা শুরু হয়।

03 Mar 25 1NOJOR.COM

ডিপিএলে হট্টগোল, খেলা বন্ধ থাকল আধঘণ্টা

হাসিনা আমলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর নির্বিঘ্নে অনিয়ম-দুর্নীতি করে গেছেন। ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত কেন্দ্রীয় ব্যাংক চালাতেন এসকে সুর চৌধুরী। জাল নথিপত্রে সোনালী ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ ছাড়ে সুরের পাওয়া গেছে। ঋণ জালিয়াতির ঘটনার সময় এসকে সুর সোনালী ব্যাংকের হোটেল শেরাটন করপোরেট শাখায় পরিদর্শন ও অডিটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন এবং অডিট প্রতিবেদন দিতে বাধা দিয়েছেন। সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগের মামলায় দুদক ১৪ জানুয়ারি এসকে সুরকে গ্রেফতার করে।

03 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংকের অলিখিত গভর্নরের ভূমিকায় ছিলেন এসকে সুর

দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

03 Mar 25 1NOJOR.COM

ওএসডি হলেন ২৯ সিভিল সার্জন

সোমবার দুপুরে কাঁচাবাজার পরিদর্শন শেষে আগামী দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরো বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পামওয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে।

03 Mar 25 1NOJOR.COM

আজ থেকে সয়াবিন সরবরাহ স্বাভাবিক হবে, বাণিজ্য উপদেষ্টার আশা

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ত্রিপুরায় চার জন বাংলাদেশের নাগরিক, বাকি নয়জনকে মেঘালয় থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। একই সময়ে ২ কোটি ১৩ লাখ রুপি মূল্যের অবৈধ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে বলে বিএসএফের বিবৃতিতে জানানো হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচ ‍দুটি সামনে রেখে এরই মধ্যে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যেই দলে ফেরানো হয়েছে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে। আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ বাদ পড়েছে। এছাড়া প্রায় সবাই আছেন স্কোয়াডে। অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্কালোনি।

03 Mar 25 1NOJOR.COM

নতুন ‘দেশি’ কোচ পেয়ে গেছে পাকিস্তান

সোমবার কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক হয়েছেন। আটক ভারতীয় পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার বাসিন্দা শাওন কর্মকার (৩৭)। তার কাছ থেকে ভারত সরকারের দেওয়া ব্যক্তিগত আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচ ‍দুটি সামনে রেখে এরই মধ্যে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যেই দলে ফেরানো হয়েছে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে। আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ বাদ পড়েছে। এছাড়া প্রায় সবাই আছেন স্কোয়াডে। অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্কালোনি।

03 Mar 25 1NOJOR.COM

ব্রাজিল-উরুগুয়েকে হারাতে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য নরওয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী টোর স্যান্ডভিক। এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না বলেছিলে নরওয়ের কোম্পানি হাল্টবাক বাংকার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জেলেনস্কির বৈঠকের পর ফেসবুকে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘আজ বিশ্বের সবচেয়ে জঘন্য একটা শো হল। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখলাম। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা কুর্নিশ জানাই, এতক্ষণ বসে বসে অসভ্যতা সহ্য করার জন্য।

03 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে নরওয়ে

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মহাকুম্ভে পুণ্যস্নানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শাশুড়িকে সঙ্গে নিয়ে তিনি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন হলুদ সালোয়ার-কামিজ ও রুদ্রাক্ষের মালা পরে। তবে দুই যুবকের ধারণ করা ভিডিওটি বিতর্কের সৃষ্টি করেছে, কারণ এতে তার স্নান ঘিরে অনাকাঙ্ক্ষিত উচ্ছ্বাস ও মিডিয়ার অতিরিক্ত মনোযোগ দেখা যায়। অভিনেত্রী রাভিনা ট্যান্ডন একে ‘বিরক্তিকর’ বলে নিন্দা করেছেন। ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারকাদের স্নানের দৃশ্য ফাঁস হয়ে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

03 Mar 25 1NOJOR.COM

মহাকুম্ভে ক্যাটরিনা কাইফের স্নানের ভিডিও ভাইরাল, বিতর্কের ঝড়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার পার্লামেন্টে বলেছেন, তিনি শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে থাকলেও আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সে অবস্থান থেকে সরে এসেছেন। তিনি আরও বলেন, সরকারের নীতি সর্বোচ্চ নেতার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মাতির অভিশংসনের ভাষণে পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন যখন দায়িত্ব নেয়, তখন দেশটির পানি, গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক খাতে ভারসাম্যহীনতা ছিল। যদিও সমালোচকরা হেম্মাতির অর্থনৈতিক নীতিকে দোষারোপ করে বলছেন, তার নেতৃত্বে ডলারের বিনিময় হার বেড়েছে, খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, এবং সামগ্রিকভাবে মূল্যস্ফীতি ভয়াবহ রূপ নিয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

খামেনির নির্দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে আসলেন পেজেশকিয়ান

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্য দেশগুলো নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ জোরদার করা হবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। এই সময় ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় চার দফা কর্মপরিকল্পনাও তিনি ঘোষণা করেছেন। লন্ডনে ১৮ নেতার এক সম্মেলনের পরে স্টারমার বলেছেন, ‘আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে। জেলেনস্কি বলেছেন, তিনি ‘শক্তিশালী সমর্থন’ অনুভব করছেন এবং এই সম্মেলনে ‘সর্বোচ্চ পর্যায়ের ইউরোপীয় ঐক্য দেখা গেছে, যা অনেক দিন ধরে দেখা যায়নি’।

03 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনকে রক্ষায় নতুন জোট গঠনের ঘোষণা যুক্তরাজ্যের

রোববার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ম্যাক্রোঁ জানান, এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। সেখানে যোগ দেন ম্যাক্রোঁ। ট্রাম্পের সাথে ওই বৈঠকের পর বিশ্ব নেতারা ইউক্রেনীয় নেতার প্রতি দৃঢ় সমর্থন জানান। ম্যাক্রোঁ আরও বলেন, ফ্রান্স-ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থলসেনা ইউক্রেনে মোতায়েন করা হবে।

03 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিরস্কার করার পর ইউরোপীয় নেতারা দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনার পর, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি সম্মেলন আয়োজন করেন, যেখানে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য পরিকল্পনা শেয়ার করা হয়। সম্মেলনটি চারটি কর্মসূচিতে একমত হয়, যার মধ্যে সামরিক সহায়তা, রাশিয়ার ওপর চাপ বজায় রাখা এবং শান্তি আলোচনায় ইউক্রেনের উপস্থিতি নিশ্চিত করা অন্তর্ভুক্ত।

03 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের সমালোচনার পরও ইউরোপের জেলেনস্কির প্রতি দৃঢ় সমর্থন

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে হোয়াইট হাউসে হওয়া উত্তপ্ত বিতর্ক নিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্স স্টাব বলেছেন, এই বিবাদে জয়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্টাবের মতে, আন্তর্জাতিক নেতারা ইতোমধ্যেই সেই উত্তপ্ত পরিস্থিতির পর আরো গঠনমূলক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ন্যাটোতে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন, ‘আরও লেনদেনমূলক’ বলে বর্ণনা করেছেন। তবে ন্যাটো এখনো শক্তিশালী এবং এখনও জীবিত বলে উল্লেখ করেছেন। এছাড়া ফ্রান্স প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি।

03 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প-জেলেনস্কি বিবাদের ‘জয়ী’ পুতিন: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সোমবার বৈঠক করবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাদের বৈঠকে কানাডার সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ট্রুডো। এর আগে গত সপ্তাহে রাজা চার্লস ট্রাম্পকে ব্রিটেনে তার দ্বিতীয় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওভাল অফিসে বিশ্ব গণমাধ্যমের সামনে এক বৈঠকের সময় আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ট্রাম্প বারবার বলে আসছে, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয় তবে তার অবস্থা আরও ভালো হবে।

03 Mar 25 1NOJOR.COM

রাজা চার্লসের সঙ্গে ট্রুডোর বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে সার্বভৌমত্ব

যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক সমর্থনের কারণে তাকে সরানো সহজ হবে না। তিনি আবারও ঘোষণা করেন, যদি ইউক্রেন ন্যাটো সদস্যপদ পায়, তবে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর মার্কিন রিপাবলিকানরা জেলেনস্কির পদত্যাগের ইঙ্গিত দেন। তবে জেলেনস্কি জানান, ন্যাটো সদস্যপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মিশন সম্পন্ন হবে না।

03 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়া জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাকে সরানো সহজ নয়’

সোমবার দুপুরে অর্থপাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র জসীম উদ্দিন খান। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এছাড়াও তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার

শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন, ভারতের ভিসা বন্ধ করাসহ নানা ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে ভাটা পড়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, মেঘ কেটে গেছে, ভারতের সাথে সম্পর্ক এখন ভালো আছে। সার্বক্ষণিক যোগাযোগ আছে। তিনি বলেন, অপপ্রচার একটা ফ্যাক্ট ছিল, দুই দেশ পরস্পর নির্ভরশীল, সম্পর্ক খারাপ থাকার সুযোগ নেই।

03 Mar 25 1NOJOR.COM

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ১০

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়, কারণ এক নারী শ্রমিক আফসানা আক্তার লাবনি আত্মহত্যা করেছেন একটি কারখানার ছাদ থেকে লাফিয়ে। শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তারা অভিযোগ করে যে কারখানার অবহেলায় এই মৃত্যু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। আশপাশের ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

03 Mar 25 1NOJOR.COM

সহকর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ

শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন, ভারতের ভিসা বন্ধ করাসহ নানা ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে ভাটা পড়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, মেঘ কেটে গেছে, ভারতের সাথে সম্পর্ক এখন ভালো আছে। সার্বক্ষণিক যোগাযোগ আছে। তিনি বলেন, অপপ্রচার একটা ফ্যাক্ট ছিল, দুই দেশ পরস্পর নির্ভরশীল, সম্পর্ক খারাপ থাকার সুযোগ নেই।

03 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই: প্রধান উপদেষ্টা

হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় রোববার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানতে পেরেছেন আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন তিনি। তিনি আরো বলেন, অমর একুশে বই মেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন।

03 Mar 25 1NOJOR.COM

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতা জমি দখলের চেষ্টা ও ভুক্তভোগীকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ওই নেতা মো. আহমদুল কবির খান নাঈম হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, বলছেন তিনি রাগের বশীভূত হয়ে এমন কথা বলেছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ১২ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

বিএনপি নেতা হুমকি ও উচ্ছেদের মন্তব্য স্বীকার করে, বললেন “রাগে বলেছি”

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালত প্রাঙ্গনে বলেছেন, আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এদিন কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। ১০টা ৭ মিনিটে এজলাসে আসেন বিচারক। এই সময় মজুমদার আদালতের কাছে কুরআন শরীফ ও চিকিৎসা সামগ্রী চেয়েছেন।

03 Mar 25 1NOJOR.COM

আমি মৃত্যুর আগ পর্যন্ত আ. লীগ করব না: কামাল মজুমদার

দিনাজপুরের বিরামপুরে ছাত্রলীগ কর্মী নাবিল হোসেন (২২) ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার পর গ্রেপ্তার হয়েছেন। এক্স গার্লফ্রেন্ড তার সঙ্গে যোগাযোগ না করলে আত্মহত্যার হুমকি দেন ছবির ক্যাপশনে। পুলিশ রবিবার রাতে তাকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে আটক করে। নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌর শাখার সদস্য এবং একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।

03 Mar 25 1NOJOR.COM

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট, সেই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে রাশিয়ার বিরুদ্ধে সব সাইবার অভিযান স্থগিত করা হয়েছে। এটি মস্কোর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের সামগ্রিক পুনর্মূল্যায়নের অংশ, তবে কতদিন স্থগিত থাকবে তা অনিশ্চিত। নিরাপত্তা ইস্যুতে পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এসেছে। তবে, রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সাইবার নীতি পরিবর্তনের খবর অস্বীকার করেছেন।

03 Mar 25 1NOJOR.COM

কৌশলগত পুনর্মূল্যায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সব সাইবার অভিযান স্থগিত করলো

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই পুরুষ ছিলেন। আগুনের কারণ এখনও অনুসন্ধানাধীন। ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে স্থানীয় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

আপিল বিভাগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করেছে। ৩ মার্চ এ আদেশ দেওয়া হয় এবং ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করা হয়। হাইকোর্ট আগে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়ার পর ওই নিয়োগ বাতিল করেছিল। গত ৩১ অক্টোবর ৬,৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর ফল প্রকাশ করা হয়েছিল।

03 Mar 25 1NOJOR.COM

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালানোর পর, ১৬ বছরের অপরাধ ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, বিচারের দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক দলগুলো নিষেধাজ্ঞা নিয়ে বিভক্ত, আর সাধারণ মানুষ আওয়ামী লীগের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছে। বিবিসির এক সাক্ষাৎকারে, ইউনূস ঐক্যমত্য ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে বলেন, অতীত অন্যায়ের জন্য বিচার হতে হবে।

03 Mar 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো, অন্তর্বর্তী সরকার বিচারের বিষয়ে ভাবছে

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত। ফিলিস্তিনিরা যেন তাদের নিজ ভূমিতে থাকতে পারেন তা নিশ্চিত করা হয়েছে। ৪ মার্চ পরিকল্পনাটি কায়ারোতে অনুষ্ঠিতব্য একটি জরুরি আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, মিশর এই পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন এবং তহবিল চাইবে, বিশেষ করে গাজার পুনর্গঠনের অর্থায়নে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেবে। তিনি বলেন, আমরা নিশ্চিত করব যাতে আরব শীর্ষ সম্মেলনের ফলাফল বিশ্বের কাছে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করা হয়।

03 Mar 25 1NOJOR.COM

গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত: মিশর

রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ইউক্রেন এখনো প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমি কেবল চাই ইউক্রেনের অবস্থান শোনা হোক। আমরা চাই আমাদের অংশীদাররা মনে রাখুক এই যুদ্ধে আক্রমণকারী কে। তিনি জানান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক সংলাপ’ করতে ইচ্ছুক। এদিকে ইউক্রেন নিয়ে ইউরোপীয় সম্মেলনে একত্রিত হয়েছেন ইইউ নেতারা। সেখানে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা এবং জেলেনস্কির প্রতি সমর্থন সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো খনিজ চুক্তি করতে ‘প্রস্তুত’ ইউক্রেন

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ সাময়িক বরখাস্তের প্রতিবাদে রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। রাজশাহীতে রোববার ব্যানারসহ অবস্থান করেন আন্দোলরতরা। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ কারণে সম্প্রতি ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারসহ সারাদেশেই এই আন্দোলনে অংশ নিয়েছেন ২৫ ক্যাডাররা।

03 Mar 25 1NOJOR.COM

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি মানববন্ধন

নিম্নআয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে ৫ মার্চ থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এরমধ্যে এ কার্যক্রম ৬ জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে। তিনি বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আরো বলেন, রমজানে কেউ যেন মজুতদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

03 Mar 25 1NOJOR.COM

বুধবার থেকে ৬৪ জেলায় মিলবে টিসিবির পণ্য

নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।

03 Mar 25 1NOJOR.COM

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

মার্কিন সীমান্তে অভিবাসী আক্রমণের দিন শেষ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ পারাপার রোধে মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাকে উল্লেখযোগ্য ফৌজদারি শাস্তি এবং তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। নির্বাচনি প্রচারের শুরু থেকেই অবৈধ অভিবাসী অপসারণের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব বলেছেন, ‘লক্ষ লক্ষ অপরাধীকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আমরা তাদের দেশে পাঠাচ্ছি।

03 Mar 25 1NOJOR.COM

সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫৩১ জনের ফল বাতিলের আবেদনের শুনানি আজ

মার্কিন সীমান্তে অভিবাসী আক্রমণের দিন শেষ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ পারাপার রোধে মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাকে উল্লেখযোগ্য ফৌজদারি শাস্তি এবং তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। নির্বাচনি প্রচারের শুরু থেকেই অবৈধ অভিবাসী অপসারণের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব বলেছেন, ‘লক্ষ লক্ষ অপরাধীকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আমরা তাদের দেশে পাঠাচ্ছি।

03 Mar 25 1NOJOR.COM

অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ মার্কিন সীমান্ত

যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার নতুন এ নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি আদেশ বাতিল করা হয়েছে। সেই আদেশ সরকারি ও ফেডারেল অর্থায়নপ্রাপ্ত সংস্থাগুলোকে ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষাগত সহায়তা দিতে বাধ্য করা হয়েছিল। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করলে যোগাযোগ সহজতর হবে, জাতীয় মূল্যবোধ দৃঢ় হবে এবং একটি ঐক্যবদ্ধ ও কার্যকর সমাজ গড়ে উঠবে। আরও বলা হয়, ইংরেজি জানা কেবল অর্থনৈতিক সুযোগের দ্বার উন্মুক্ত করে না, এটি নতুন অভিবাসীদের তাদের সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হতে, জাতীয় ঐতিহ্যে অংশ নিতে এবং সমাজে অবদান রাখতে সহায়তা করে।

03 Mar 25 1NOJOR.COM

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে অনুমোদন

রমজানে লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন ,গ্যাস ফুরিয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এ সময় আমাদের সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট। সেচ ও গরমের কারণে এই বিদুতের চাহিদা গরমে ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়ে যায়। শীতাতপ এবং আলোকসজ্জার জন্য ব্যয়িত বিদ্যুৎ কমাতে তিনি ২৫ ডিগ্রি তাপমাত্রায় ব্যবহার করতে অনুরোধ করেছেন।

03 Mar 25 1NOJOR.COM

আশা করছি রমজানে কোনো লোডশেডিং হবে না: উপদেষ্টা

ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শফিকুর রহমান। তিনি বলেন, এদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তারা সবাই বাংলাদেশের নাগরিক। ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সময় তিনি বলেন, এদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না। এক ইফতার মাহফিলে তিনি বলেন, দ্বীনের শিক্ষা সঙ্কোচিত হলে অন্ধকার নেমে আসে। আওয়ামী আমলে আলেম ওলামাদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলেও উল্লেখ করেন।

03 Mar 25 1NOJOR.COM

বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান

ঢাবিতে রোববার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ইতিহাস যারা নির্মাণ করে, তারা রাজনীতির ঊর্ধ্বে। আমরা আ স ম আবদুর রবকে ব্যক্তিগত পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি ১৯৭১ সালের ২ মার্চ আ স ম আবদুর রবের জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীন সংগ্রামে তার অবদান এবং রাজনীতিতে তার ভূমিকা তুলে ধরেন। উপাচার্য আরও বলেন, দেশ নানামুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক ছাত্র সংসদ একই স্থানে পতাকা উত্তোলন দিবস পালন করে।

03 Mar 25 1NOJOR.COM

যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।