Web Analytics

রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ইউক্রেন এখনো প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমি কেবল চাই ইউক্রেনের অবস্থান শোনা হোক। আমরা চাই আমাদের অংশীদাররা মনে রাখুক এই যুদ্ধে আক্রমণকারী কে। তিনি জানান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক সংলাপ’ করতে ইচ্ছুক। এদিকে ইউক্রেন নিয়ে ইউরোপীয় সম্মেলনে একত্রিত হয়েছেন ইইউ নেতারা। সেখানে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা এবং জেলেনস্কির প্রতি সমর্থন সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো খনিজ চুক্তি করতে ‘প্রস্তুত’ ইউক্রেন

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো খনিজ চুক্তি করতে ‘প্রস্তুত’ ইউক্রেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ইউক্রেন ‘এখনো প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার (২ মার্চ) লন্ডনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।