Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে। তিনি আরও বলেন, ‘প্রধান ইসলামি দেশগুলোর উচিত, ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।’ এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রনীতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন।

04 Mar 25 1NOJOR.COM

তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান

নিউজ সোর্স

তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।