Web Analytics

নিম্নআয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে ৫ মার্চ থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এরমধ্যে এ কার্যক্রম ৬ জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে। তিনি বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আরো বলেন, রমজানে কেউ যেন মজুতদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

03 Mar 25 1NOJOR.COM

বুধবার থেকে ৬৪ জেলায় মিলবে টিসিবির পণ্য

নিউজ সোর্স

বুধবার থেকে ৬৪ জেলায় মিলবে টিসিবির পণ্য

নিম্নআয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার (৫ মার্চ) থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এরই মধ্যে এ কার্যক্রম ৬ জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।