Web Analytics

ইরানের তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনায় ইরানের সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে।

13 Jun 25 1NOJOR.COM

ইরানের তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সেখানে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্সকে মার্কিন সূত্র জানিয়েছে, ইসরাইল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তারা। এ প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজের জানিয়েছে, ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কার্টজ পুরো ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

13 Jun 25 1NOJOR.COM

ইরানে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের একাধিক সামরিক স্থাপনায় এই হামলা করা হয়েছে।

শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতে বিমান দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। আমি আগেই বলেছি আমরা যদি কিছু করতে পারি তবে সবসময় দ্রুততার সঙ্গে তা করব। ভারত একটি বড় এবং শক্তিশালী দেশ। আমি নিশ্চিত তারা এই বিপদ সামলে উঠবে। তবে আমি তাদের জানিয়েছি, আমরা যদি কিছু করতে পারি, আমরা অবিলম্বে সবরকম সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যাব। ট্রাম্প বলেছেন, কেউ বুঝতেই পারেনি যে কী হলো? দেখে মনে হচ্ছিল বিমানটি ঠিক মতোই উড়ছিল। সম্ভবত ইঞ্জিন ক্ষমতা হারিয়েছিল।

13 Jun 25 1NOJOR.COM

বিমান দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। আমি আগেই বলেছি আমরা যদি কিছু করতে পারি তবে সবসময় দ্রুততার সঙ্গে তা করব: ট্রাম্প

সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোয় ১০ দিনের ছুটি ছিল। জানা গেছে, শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন, মাধ্যমিক বিদ্যালয় ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে।

13 Jun 25 1NOJOR.COM

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

দেশে করোনাভাইরাসের নতুন একটি উপ-ধরন এক্সএফজিতে আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছর ৩ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২২৫ জন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্য বিভাগ যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। কিন্তু হাতেগোনা কিছু মানুষ ছাড়া কেউই মাস্ক পরিধানের মতো সাধারণ নির্দেশনাও মানছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্যবিধি, সচেতনতা ও সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন,‌ নির্দেশনা না মানলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে!

13 Jun 25 1NOJOR.COM

দেশে করোনাভাইরাসের নতুন একটি উপ-ধরন এক্সএফজিতে আক্রান্ত রোগী বাড়ছে। কিন্তু হাতেগোনা কিছু মানুষ ছাড়া কেউই মাস্ক পরিধানের মতো সাধারণ নির্দেশনাও মানছেন না।

বুধবার নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তি পণ দাবির ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো, মাহবুবুর রহমান শিশির (৩৫), রুবেল মিয়া (২৯) ও সুমন (২৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বন্দরের ধামগড় ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার ফয়েজ আহমেদের ছেলে রনি (৪০), বাবুল (৪৮) ও অপুসহ ১০-১২ জন অপহরণকারী।

13 Jun 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তি পণ দাবির ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জামায়াতে ইসলামীর নেতা হুমায়ুন কবীরের নেতৃত্বে পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়। হুমায়ুন কবীর জানান, দীর্ঘ দিন যাবত মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

13 Jun 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রকাশিত আইএলও এবং ইউনিসেফের এক যৌথ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের হার ছিল ৩ দশমিক ২ শতাংশ, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৭ শতাংশে। এতে প্রায় ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরে এসেছে। তবে একই সময়ে ৫ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার হার ৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়। আরো বলা হয়, ‘ক্ষতিকর কাজে’ যুক্ত বৃহত্তর শিশুশ্রমের হার ২০১৩ সালে ৪ দশমিক ৩ শতাংশ ছিল, ২০২২ সালে তা বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হয়। কৃষি খাতে ৬১ শতাংশ, সেবা খাতে ২৭ শতাংশ এবং শিল্প খাতে ১৩ শতাংশ শিশু শ্রম দিচ্ছে।

13 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশে ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের হার ছিল ৩ দশমিক ২ শতাংশ, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৭ শতাংশে। এতে প্রায় ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরে এসেছে: আইএলও

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। দলটির নেতা আবু হানিফ দাবি করেন, নুরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের লোকেরা। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। ইতোমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। রাত ১১টার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

13 Jun 25 1NOJOR.COM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের লোকেরা: আবু হানিফ

বুধবার যশোরের চৌগাছায় এক শিশু প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) পুলিশ আটক করে। খবর পেয়ে ৭ বছরের শিশুটিকে দেখতে হাসপাতালে যান খুলনা বিএনপির নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শিশুটির দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে আইনি সুবিচার পেতে জাতীয়তাবাদী আইনজীবীদের নির্দেশনা দিয়েছেন।

13 Jun 25 1NOJOR.COM

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা ১৭ জনকে মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য, ওষুধ বিতরণ করা হয়। এসব মালামাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আটক পরিবারের সদস্যরা। জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ৪টি পরিবারের শিশুসহ ১৭ জনকে পুশইন করে বিএসএফ। তাদের আটক করে বিজিবির টহল সদস্যরা আটক করে।

13 Jun 25 1NOJOR.COM

নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা ১৭ জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কে রাজনীতি করবে কে করবে না, এটা কোনও ব্যক্তির ওপর নির্ভর করে না। বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি আমাদের কথায় কথায় নিষিদ্ধ করতেন। নিষিদ্ধ করতে করতে নিজেরাই মাত্র ৫ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি বলেন, ছাত্রদলের সভাপতিকে আমি সম্মান রেখেই বলবো, অতীত থেকে শিক্ষা নিক। আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদী সুরেই কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা একই পরিণতির দিকে ঠেলে দেবেন। আরো বলেন, ঐক্য ভাঙেনি, ফ্যাসিবাদ প্রসঙ্গে এখনো আছে।

13 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশে কে রাজনীতি করবে কে করবে না, এটা কোনও ব্যক্তির ওপর নির্ভর করে না: জাহিদুল ইসলাম

সমু চৌধুরীর ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি গাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। তিনি বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। আরও বলেন, পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকায় পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।

13 Jun 25 1NOJOR.COM

গফরগাঁওয়ে মাজারের পাশে একটি গাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন সমু চৌধুরী। সমু বলেন, কাপড় ধুয়ে দেওয়ার পর কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। 

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে। তিনি বলেন, সরকার মৎস‍্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ, মধ‍্যবিত্তরা বাজারে গিয়ে বেশিরভাগ মাছ খোঁজেন, ভাল মাছটা কিনতে চান। ঈশ্বরদী মৎস‍্য বীজ উৎপাদন খামার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানে বিশাল জায়গা। তারা অনেক পরিশ্রম করে প্রতিকূল অবস্থার মধ‍্যে রেণু পোনা উৎপাদন করছেন। প্রতি বছরে যে টার্গেট বেঁধে দেওয়া হয়, সেটিও তারা পূরণ করছেন। এর আরো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

13 Jun 25 1NOJOR.COM

আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে: ফরিদা আখতার

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি কিছু পোস্টে দাবি করা হচ্ছে, প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন রুতবা ইয়াসমিন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, তিনি কেবল স্পেস নেশন আয়োজিত ‘মুন পাইওনিয়ার মিশন’ নামে তিনদিনের একটি কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। এটি নাসার প্রাক্তন একজন মহাকাশচারীর নেতৃত্বে তিন দিনের মহাকাশ মিশন সিমুলেশন। যা সাধারণ মানুষকে বাস্তবে মহাকাশ মিশনের মতো অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। বাস্তবে চাঁদে অবতরণের কোনো কর্মসূচি নয়। সুতরাং, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভাইরাল পোস্টগুলো বিভ্রান্তিকর।

13 Jun 25 1NOJOR.COM

রুতবা ইয়াসমিনের তিনদিনের একটি প্রশিক্ষণের ঘটনাকে প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে অবতরণ করতে যাচ্ছেন বলে প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, তাই মানুষ কে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোন উন্নয়ন করেনি। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক। এই সময় এই নেতা ১৮ থেকে নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

13 Jun 25 1NOJOR.COM

নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক: আবু হানিফ

বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বিশেষ করে প্রতিবেশী ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ, ঘটছে মৃত্যুও। দেশেও গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। এ নিয়ে ২০ সাল থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।

13 Jun 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।

ভারতের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী রয়টার্সকে বলেছেন, ‘দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন’। আরো বলেন, বেঁচে যাওয়া যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন। হাসপাতালে বেঁচে থাকা আরো কেউ কেউ থাকতে পারে!

13 Jun 25 1NOJOR.COM

আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন।

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশ নামে এক ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিমানটি উড্ডয়নের ৩০ সেকেন্ড পর একটি বিকট শব্দ হল এবং তারপর বিমানটি বিধ্বস্ত হয়। রমেশ জানান, যখন আমি উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে ছিল মৃতদেহ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌঁড় দিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল। আরও বলেন, পরিবারের সঙ্গে দেখা করতে কয়েক দিনের জন্য ভারতে এসেছিলাম। আমার ভাই বিমানের অন্য সারিতে বসে ছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।

13 Jun 25 1NOJOR.COM

যখন আমি উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে ছিল মৃতদেহ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌঁড় দিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল: বিশ্বাস কুমার রমেশ

২০২৫ সালের মে মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে ৬৫২টি দুর্ঘটনায় ৬৫৮ জন নিহত ও ১,২১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬১৪ জনের, আহত হয়েছেন ১,১৯৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনায় জড়িত ছিল মোটরসাইকেল। সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম বরিশালে। নিহতদের মধ্যে ছিলেন চালক, পথচারী, শিক্ষার্থী, নারী ও শিশু। দুর্ঘটনার প্রধান কারণ ছিল চাপা দেওয়া, মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানো।

তথ্য সচিব মাহবুবা ফারজানা খুলনায় এক মতবিনিময় সভায় বলেন, সরকারি গণমাধ্যমে সততা, জবাবদিহিতা ও আধুনিকায়ন জরুরি। বাংলাদেশ বেতার ও বিটিভির হারানো আবেদন ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, গুণগত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে হবে। রাষ্ট্রনির্ভরতা কমিয়ে তথ্য বিভ্রান্তি রোধ ও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। সরকারি প্রতিষ্ঠানকে নিজের মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও ইকবাল হোসেন চৌধুরীর হস্তক্ষেপে স্থগিত হয়েছে। তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন স্থগিতের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানান তারা। বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দলীয়ভাবে এর দায় অস্বীকার করে সাংবাদিকদের স্বাধীনতার প্রতি সম্মান জানান। ঘটনার তদন্তের আশ্বাসও দিয়েছেন তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, ড. ইউনূস ও বিএনপির তারেক রহমানের আসন্ন বৈঠকে নির্বাচন নয়, বিচার ও মৌলিক সংস্কারই আলোচনার মূল বিষয় হওয়া উচিত। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অস্থিরতা তৈরি হতে পারে। এই বৈঠককে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেন এবং রাজনৈতিক সমঝোতার আহ্বান জানান। হাদি আরও বলেন, আগামী দুই মাসে সংস্কার হলে পরবর্তী মাসে নির্বাচন নিয়ে জনমনে আপত্তি থাকবে না। এপ্রিলকে সম্ভাব্য নির্বাচনী সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দুর্ঘটনায় সব ২৪২ যাত্রী ও ক্রু সদস্য নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ জুন এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহতদের প্রতি শোক জানান এবং ভারতের জনগণ ও সরকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে ভারতীয় জাতি শিগগিরই এই ভয়াবহ দুর্ঘটনার শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ১৩ জুন লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণের আহ্বান জানান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লন্ডনের বাকিংহাম প্যালেসে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। তাদের বৈঠকে দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটে। রাজা ইউনূসের মাইক্রোক্রেডিট, সামাজিক ব্যবসা ও ‘থ্রি জিরো’ আন্দোলনে বিশ্বব্যাপী অবদানে মুগ্ধতা প্রকাশ করেন। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে ইউনূসের প্রচেষ্টাকে তিনি অত্যন্ত মূল্যায়ন করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, রাজা চার্লস ইউনূসের একটি বইয়ের ভূমিকাও নিজ হাতে লিখেছেন, যা তাদের বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের অনন্য নিদর্শন।

আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের পথে যাত্রা শুরু করার পরপরই বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৪২ আরোহীর মধ্যে ১১-ই আসনের এই যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাকে দুর্ঘটনার পর হাঁটতে দেখেন, তার জামাকাপড়ে সামান্য পোড়ার চিহ্ন ছিল। দুর্ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের।

বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে, যেখানে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। কমিটিগুলো ছাত্রদল সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু অনুমোদন করেন। এটি ছাত্রদলের দেশব্যাপী সাংগঠনিক সম্প্রসারণের দ্বিতীয় ধাপ।

গাজার সর্বশেষ অপটিক্যাল ফাইবার লাইন ধ্বংস করেছে ইসরাইল, ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ জনগণকে ডিজিটালি বিচ্ছিন্ন ও নিঃশব্দ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। সাহায্য কার্যক্রম ব্যাহত, মৃতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে এবং আহত ১ লাখ ২৭ হাজারের বেশি—ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো নিখোঁজ, যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক হতে যাচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে মতপার্থক্য মেটাতে এই আলোচনা হবে। ইউনূস এপ্রিলের প্রস্তাব দিলেও, বিএনপি ডিসেম্বর চায়। তবে উভয় পক্ষ ফেব্রুয়ারির শুরুর দিকে একটি সমঝোতায় পৌঁছাতে পারে। শাসন সংস্কার ও জুলাই সনদসহ আরও ইস্যুও আলোচনায় আসবে। বিশ্লেষকদের মতে, আলোচনা ঐতিহাসিক ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হলেও, আগেভাগে সিদ্ধান্ত প্রকাশ বিপর্যয় ঘটাতে পারে।

লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক লিখেছেন, এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। কুক বলেন, ‘অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।’ এদিকে এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক।’

12 Jun 25 1NOJOR.COM

এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে: হাইকমিশনার কুক

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আরো জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা দক্ষিণ এলাকায় ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ১ জন ও ঢাকা উত্তর এলাকায় ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি: স্বাস্থ্য অধিদফতর

ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে ব্যারিস্টার ফুয়াদ সেটিকেও স্বাগত জানান। তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐকমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে, কাজটি টেকসই হবে। আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পড়েছে। এটিকে ওপেন রাখার দাবি করেছেন তিনি।

12 Jun 25 1NOJOR.COM

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠককে ব্যারিস্টার ফুয়াদ স্বাগত জানান।

কিশোরগঞ্জের বাজিতপুরে নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হাওড় পর্যটনের ঘোড়াউত্রা নদীতে সলিল সমাধি হয়েছে পর্যটক সজিব কুমার দের (৪০)। নিখোঁজ রয়েছে গভীর পানিতে নিমজ্জিত নৌযানটিও। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে হাওড়ে আসা ১৫ যাত্রী ও ১২টি মোটরসাইকেল নিয়ে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল ওই ইঞ্জিনচালিত নৌকাটি। ঘোড়াউত্রা নদী অতিক্রমকালে ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাঝপথে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সজিব কুমার দে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

12 Jun 25 1NOJOR.COM

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘোড়াউত্রা নদীতে সলিল সমাধি হয়েছে পর্যটক সজিব কুমার দের (৪০)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো জানান, গেল ১০ জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে গাড়িযোগে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে ভোর ৩টার দিকে নামেন। এ সময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে রানা তাদের ধরে নগদ টাকা-পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়; পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

12 Jun 25 1NOJOR.COM

সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ বিএনপি জানিয়েছে, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও ওই ঘটনার সঙ্গে জড়িত যদি কেউ থাকে, অধিকতর তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

12 Jun 25 1NOJOR.COM

জামাল ইউনিয়নে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে নিহত ও বাড়িঘর ভাঙচুরের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২৪-এর বন্যায় যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে। খাদ্য গুদামগুলোকে যথাযথ সংস্কার করে খাদ্যশস্য রাখার উপযোগী করা হবে। তিনি বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। উপদেষ্টা বলেন, আমাদের খাদ্য গুদাম এবং ভূমির রেকর্ড রুমগুলো জরাজীর্ণ হয়ে আছে। এসব ভবনগুলো যথাযথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

২৪-এর বন্যায় যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে: আলী ইমাম মজুমদার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না— এ বিষয়ে বন্ধুবান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রসঙ্গত, যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এ সফর করছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্য বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এতে সংশ্লিষ্টতা আছে ক্ষমতাসীন পার্টি ও পার্লামেন্ট পারসন টিউলিপ সিদ্দিকীর। ধারণা করা হচ্ছে টিউলিপ প্রসঙ্গ এবং অর্থ ফেরতের ব্যাপারে আইনী ও নৈতিক বাধ্যবাধকতা থাকায় প্রধান উপদেষ্টার মুখোমুখি হওয়া থেকে বিরত থেকেছেন স্টারমার!

12 Jun 25 1NOJOR.COM

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না— এ বিষয়ে বন্ধুবান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই: আসিফ মাহমুদ

ভারতের আহমেদাবাদে ২৪২ জন যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রেস সচিব মারফত এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা স্তব্ধ। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের জন্য আমরা প্রার্থনা করছি। আরো বলেন, এই কঠিন সময়ে ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সম্পূর্ণ সহমর্মিতা রইল। বাংলাদেশ সব সময় ভারতের পাশে আছে’।

12 Jun 25 1NOJOR.COM

ভারতের আহমেদাবাদে ২৪২ জন যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ফেসবুক পেজে এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এ সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি। প্রসঙ্গত, এনডিটিভি বলেছে, দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

12 Jun 25 1NOJOR.COM

বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই: তারেক রহমান

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দলবল নিয়ে সশস্ত্র হামলায় সরাসরি অংশ নেন কুমিল্লার তিতাস উপজেলার আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া। হত্যা, চাঁদাবাজিসহ নানা অপকর্ম জড়িত ফারুক। ২০১৩ সালে তিতাসে আলোচিত দেলু হত্যার ‘প্রধান ঘাতক’ তিনি। সম্প্রতি তাকে গ্রেফতার করলেও ২১ মে জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেন। স্থানীয়রা জানান, সোমবার মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে দলবল নিয়ে হামলা চালান ফারুক। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে প্রায়ই অস্ত্রের মহড়া দিচ্ছে ফারুক ও তার বাহিনী।

12 Jun 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে সশস্ত্র হামলায় অংশ নিয়েও জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, জামিনে এসে তাণ্ডব আরো বাড়িয়েছেন!

এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, আমি বিনা দোষে ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার এলাকায় এসেছি। এলাকাবাসীসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন আর স্বাধীন বাংলাদেশেই আছি। তিনি বলেন, জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি। আরও বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছে তারা করতেই পারে; কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। তিন কিলোমিটার দূর থেকে তারা নাকি আমাকে দেখেছেন- এটা কি সম্ভব। যারা সাক্ষী দিয়েছেন তারা মিথ্যা সাক্ষী দিতেই পারেন। বিচারপতির বিবেক গেল কোথায়।

12 Jun 25 1NOJOR.COM

জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি: এটিএম আজাহারুল ইসলাম

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন,‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতে নানা অপপ্রচার চলছে।’ তিনি বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারেক রহমান ও ড. ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময় রিজভী লীগের বিচার কামনা করেছেন।

12 Jun 25 1NOJOR.COM

উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অপকর্ম আড়াল করতেই প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

দেশে ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা নন-কন্ট্যাক্ট থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসক দল ও সুরক্ষা সামগ্রী মোতায়েন করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য নির্দেশিকা প্রচার চলছে। আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে সকল বন্দরকে নজরদারি ও স্বাস্থ্যবিধি জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, পাশাপাশি ১১ দফা নির্দেশনাও জারি করা হয়েছে।

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, একশোরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, বিমানটি একটি মেডিকেল কলেজের খাবার কক্ষে বিধ্বস্ত হয়েছে। এতে বহু শিক্ষার্থীও নিহত হয়েছেন!

12 Jun 25 1NOJOR.COM

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন!

কোরবানির ঈদ উদযাপন শেষে মানুষ নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন। বৃহস্পতিবার সকাল থেকে সড়ক, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বাড়লেও যানজট বা বড় কোনো সমস্যা হয়নি। যাত্রীরা স্বল্প সময়ে স্বস্তিতে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পুরো যাত্রাপথ ছিল সুশৃঙ্খল ও নিরাপদ। আগামী কয়েকদিন এই ঢাকামুখী চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধির ফলে ওপেনএআইয়ের বার্ষিক আয় ১ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা ছয় মাস আগেও ছিল ৫৫০ কোটি। মাইক্রোসফটের লাইসেন্স ফি বাদ দিয়েই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৭০ কোটি ডলারের দিকে এগোচ্ছে। ২০২৩ সালের ৫০০ কোটি ডলারের লোকসানের পর প্রতিষ্ঠানটি আয়ের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়িয়েছে। সাপ্তাহিক ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী ও ২০২৭ সালে হার্ডওয়্যার ডিভাইস বাজারে আনার পরিকল্পনার মাধ্যমে ওপেনএআই প্রযুক্তি খাতে বড় প্রভাব রাখার পথে রয়েছে।

২০২৫-২৬ মৌসুমে ভারতে ও ব্রাজিলে চিনি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় বিশ্ববাজারে চিনির দাম কমতে পারে। বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ভারতে উৎপাদন ২৬.৩ শতাংশ বাড়তে পারে এবং ব্রাজিলে অপরিশোধিত তেলের দাম কমায় ইথানলের পরিবর্তে চিনি উৎপাদনে ঝোঁক বাড়ছে। যদিও ব্রাজিল ও থাইল্যান্ডে পূর্বাভাস অনুযায়ী উৎপাদন কিছুটা কমতে পারে, সামগ্রিক সরবরাহ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই বিশ্ববাজারে চিনির দামে পতন শুরু হয়েছে এবং ভবিষ্যৎ মূল্যহ্রাসের আশঙ্কায় বিক্রি বাড়িয়েছেন অনেক ব্যবসায়ী।

বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, ড. ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন। ১৫ দিন আগেও ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরও ইউনূস সাহেব এক ঘণ্টা সময় দেন নাই; এখন উনি ১২ ঘণ্টা বিমান চালিয়ে গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। সেই কথাটা হবে শুক্রবার। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায়। তিনি বলেন, আল্লাহর পবিত্র দিন সব দিন, কিন্তু শুক্রবারটা একটু বেশি। আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আরো বলেন, আপনি ইউনূস সাহেব আমার মুরুব্বি। আমার চেয়ে ৯ বছরের বড় আপনি। আমি আশা করব, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন।

12 Jun 25 1NOJOR.COM

ড. ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায়: ফজলুর রহমান

কুরবানির পশুর চামড়া নিয়ে পতিত ফ্যাসিস্ট আমলের পুরনো চক্র ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে সিন্ডিকেট এবং চামড়া শিল্প ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। নেতারা বলেন, প্রতি বর্গফুট গরুর চমড়ার দাম বাণিজ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও চামড়া বিক্রি হয়েছে গতবারের মতোই ৫৫ থেকে ৬০ টাকায়। সিন্ডিকেটের কারণে পড়ে গেছে চামড়ার দাম। দাম নিয়ে চলছে অন্তরালের খেলা। এ খেলা বন্ধ করতে হবে। পাট শিল্পের মতো চামড়া শিল্পকে ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

12 Jun 25 1NOJOR.COM

চামড়া নিয়ে ফ্যাসিস্ট আমলের পুরনো চক্র ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে সিন্ডিকেট এবং চামড়া শিল্প ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।

বাংলাদেশের ৭৫ মিলিয়ন শ্রমিকের মধ্যে মাত্র ১৫ শতাংশ ফরমাল সেক্টরে কাজ করে—এ তথ্য যুক্তরাষ্ট্রের ডেপুটি লেবার মিনিস্টার কেইথ সাউন্ডারলিংকে জেনেভায় এক বৈঠকে জানান শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। বৈঠকে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন সংস্কার ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম খাত উন্নয়নে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে।

নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়েত ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জামায়াত নেতা এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। প্রসঙ্গত বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭ টি গরু আগুনে পুড়ে মারা যায়।

12 Jun 25 1NOJOR.COM

নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে। 

সরকারি গুদাম সংকটে চট্টগ্রামে মারাত্মক সার সংরক্ষণ সমস্যায় পড়েছে বিএডিসি। ১৬,৫০০ টনের ধারণক্ষমতার স্থানে এখন ২৮,০০০ টন সার রাখা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে। নতুন গুদাম নির্মাণে ধীরগতি সমস্যাকে আরও বাড়াচ্ছে। ৬০,০০০ টন টিএসপি বহনকারী দুটি জাহাজ সাগরে আটকে অতিরিক্ত খরচ তৈরি করছে। বিএডিসি পরিত্যক্ত পাটকল ব্যবহার প্রস্তাব করলেও বাস্তবায়ন হয়নি। সাপ্লাই চেইন রক্ষা করতে দ্রুত নতুন গুদাম নির্মাণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার কৈখালী সীমান্ত কাঁটাতারবিহীন নদীপথের কারণে নারী ও শিশু পাচারের গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। পাচারকারীরা অস্থায়ী ক্যাম্পে রেখে নৌকায় করে ভিকটিমদের ভারতে পাচার করছে। উদ্ধার অভিযান চললেও স্থানীয়দের দাবি, অনেকেই নিখোঁজ থাকছেন। আইনের দুর্বল প্রয়োগ ও শাস্তির অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিজিবি সীমান্তে টহল জোরদারের দাবি করলেও মানবাধিকার সংস্থাগুলো বর্ষায় বাড়তে থাকা পাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বেড়েছে। তবে চাপ বাড়লেও বড় ধরনের যানজট হয়নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে, এর মধ্যে ১৫টি চলছে এবং ২টি রিজার্ভে রয়েছে। যাত্রীচাপ আরও বাড়লে সবগুলো ফেরি চালু করা হবে বলে জানানো হয়েছে। এতে করে ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ১২ কোটি ৩২ লাখ মানুষ এখন জোরপূর্বক বাস্তুচ্যুত—অর্থাৎ প্রতি ৬৭ জনে ১ জন। সুদান, সিরিয়া, আফগানিস্তান ও ইউক্রেন থেকে বাস্তুচ্যুতির হার সবচেয়ে বেশি। গাজায় পরিস্থিতি ভয়াবহ। নিরাপদ প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত। যদিও কিছু প্রত্যাবর্তন আশার আলো দেখায়, জাতিসংঘ বলছে, এটি শুধু মানবিক সংকট নয়, বৈশ্বিক ব্যর্থতার প্রতিচ্ছবিও।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, কারণ দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে। শ্রীপুরের মাওনা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন। তিনি আরও জানান, ১৩ জুন প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০২৪ সালে যুক্তরাজ্যে সর্বাধিক সংখ্যক আশ্রয়প্রার্থী এসেছেন পাকিস্তান থেকে, দ্বিতীয় স্থানে ছিল আফগানিস্তান। আগের বছরগুলোতে এই তালিকায় শীর্ষে ছিল সিরিয়া ও ইরান। এ প্রসঙ্গে ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস জানিয়েছেন, আশ্রয়প্রার্থীদের আবেদনের দীর্ঘসূত্রতা কমানো এবং তাদের জন্য হোটেল ব্যবহারের ব্যয়বহুল ব্যবস্থা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে লেবার সরকার। এতে বছরে প্রায় ১ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২০ পর্যন্ত যুক্তরাজ্যে গড় আশ্রয়প্রার্থীর সংখ্যা যেখানে ছিল বছরে ২৭,৫০০—সেখানে ২০২৪ সালে এই সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮৪,২০০-তে। একে সংকট হিসেবে দেখে সমাধানের লক্ষ্যে কাজ করছে লেবার সরকার।

12 Jun 25 1NOJOR.COM

২০২৪ সালে যুক্তরাজ্যে সর্বাধিক সংখ্যক আশ্রয়প্রার্থী এসেছেন পাকিস্তান থেকে, দ্বিতীয় স্থানে ছিল আফগানিস্তান। আগের বছরগুলোতে এই তালিকায় শীর্ষে ছিল সিরিয়া ও ইরান।

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম বলেছেন, নির্বাচন ডিসেম্বর বা এপ্রিলে যেকোনো সময় হলে বিএনপি প্রস্তুত। তিনি জানান, নির্বাচন নিয়ে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হতে পারে। ভোলার এক সমাবেশে তিনি বলেন, বিএনপির কর্মীরা সারা দেশে প্রচার চালাচ্ছে। তিনি বিএনপি শাসনামলে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, পুনরায় ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে গ্যাস-ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।

রেমিট্যান্স ও রফতানি আয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি সত্ত্বেও ১১ মাস ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে ঘোরাফেরা করছে। বিদেশি বিনিয়োগ, অনুদান ও দীর্ঘমেয়াদি ঋণ কমে যাওয়া, আমদানি ও ঋণ পরিশোধের খরচ বাড়ার কারণে রিজার্ভ বাড়েনি। ডলার সংকট কেটে গেলেও প্রবৃদ্ধি হয়নি। বিশেষজ্ঞরা রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব নীতির ওপর জোর দিচ্ছেন। আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বৈশ্বিক সংস্থাগুলোর ঋণ সহায়তার মাধ্যমে জুনে রিজার্ভ ৩ বিলিয়ন ডলার বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন- মো. সুজন (৩২) ও শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। এর আগে গত সোমবার সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো. আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ দুই সেনাসদস্য সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান আওয়ামী লীগের সমর্থক। তাই তার কাছে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাদের অভিযোগ।

12 Jun 25 1NOJOR.COM

পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপির কর্মী।

৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে। ট্রাম্প লিখেছেন, হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন। ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে।

12 Jun 25 1NOJOR.COM

৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে।

প্রথম রাতের কারফিউ আর গণগ্রেফতারের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে লস অ্যাঞ্জেলেসে। এরইমধ্যে ফের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বিবিসি প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩৩০ অবৈধ অভিবাসী এবং ১৫৭ জনকে হামলা, পুলিশ অফিসারকে হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

প্রথম রাতের কারফিউ আর গণগ্রেফতারের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এরইমধ্যে ফের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর।

মিয়ানমারের রাখাইন রাজ্যের কৌশলগত বন্দরনগরী কিয়াকফিউতে সেনা জান্তা ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ এ শহরে রয়েছে তেল ও গ্যাস পাইপলাইনসহ নানা অবকাঠামো। বিনিয়োগ রক্ষায় চীন নিরাপত্তা কর্মী পাঠিয়েছে। সহিংসতার ফলে ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিয়াকফিউর নিয়ন্ত্রণ এখন স্থানীয় ক্ষমতার প্রতীকই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভূরাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছে।

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি এবং কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক। জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার জানান, পাটিকেলবাড়ি গ্রামের কিসলু সিকদার একজন চিহ্নিত লীগের সন্ত্রাসী। কিসলু, শফিক, নাঈম, শামিমসহ ২০-২৫ জন দা, লাঠি ও রড নিয়ে বাজার থেকে জসিমকে ধরে নিয়ে যায়। পরে তার দুই হাত পা বেঁধে দা দিয়ে পিঠে ও মুখের পাশে কোপায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে।

12 Jun 25 1NOJOR.COM

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি এবং কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক। 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পুরনো কাঠামোয় নির্বাচন হলে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন অধরাই থাকবে। রংপুরে এক বক্তব্যে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আগের সরকারগুলোর অধীনে পুলিশ ও প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নের ওপর জোর দেন। হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানো এবং জনস্বার্থে কাজ করা জনপ্রতিনিধিরাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন।

বৃহস্পতিবার ভোরে বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ প্রসঙ্গে ওসি মির্জা জহির উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট, তবে সঙ্গে কোনো পরিচয়পত্র, আইডি কার্ড বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো পর্যটক হতে পারেন।

12 Jun 25 1NOJOR.COM

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘অন্যতম বিকল্প’ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, হাসিনার শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি ১০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রাখছেন। এর আগে আহসান এইচ মনসুর বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের কথিত কার্যকলাপের প্রকৃতির ওপর বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নির্ভর করবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটা চুরি হওয়া অর্থ। ‘আইনগতভাবে এবং “আমি বলব নৈতিকভাবেও” যুক্তরাজ্য সরকারের উচিত এই অর্থ শনাক্ত করতে সহায়তা করা।’

12 Jun 25 1NOJOR.COM

অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘অন্যতম বিকল্প’ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযুক্ত ব্যক্তিদের কথিত কার্যকলাপের প্রকৃতির ওপর বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নির্ভর করবে: মনসুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টায় টিকে গেছে। বৃহস্পতিবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভোটাভুটি হয়। নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬১ জন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৫৩ জন। মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থি দল ‘অতি-গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের’ সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইনপ্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছেন।

12 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টায় টিকে গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এটি এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ। তিনি লেখেন, ‘চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—'যা আমার সবসময়ই ভালো লেগেছে!’

12 Jun 25 1NOJOR.COM

ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এটি এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবা বেগম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশ পরিদর্শক দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানেই অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

12 Jun 25 1NOJOR.COM

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় আদানি পরিচালিত বিমানবন্দরের অভ্যন্তরে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। জানা গেছে, উড়োজাহাজটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তবে এখনো স্পষ্ট নয়, এটি কোন ধরনের বাণিজ্যিক উড়োজাহাজ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আহমেদাবাদের অভিজাত এলাকায় ধোঁয়ায় ঢাকা আকাশ দেখা গেছে। উল্লেখ্য, ঘটনাস্থলের আশেপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ড়োজাহাজটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।

চীনা যুদ্ধবিমানগুলো জাপানের সামরিক পি-৩সি টহল বিমানের খুব কাছ থেকে ধাওয়া দেয়ার ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। ৭ ও ৮ জুন আন্তর্জাতিক জলসীমায় ওকিনাওয়া এলাকার কাছে এই ঘটনা ঘটে, যেটি চীনের দুটি বিমানবাহী রণতরী ‘শ্যানডং’ ও ‘লিয়াওনিং’ এর প্রথম যৌথ প্রশান্ত মহাসাগর অভিযান পরবর্তী সময়ে সংঘটিত হয়। জাপান বলেছে, এমন ঘনিষ্ঠ উড়োজাহাজ চলাচল দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে এবং এ ধরনের ঘটনা পুনরায় না ঘটানোর জন্য চীনের প্রতি কড়া অনুরোধ জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার একদিনের সরকারি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি ও তার প্রতিনিধিদলসহ আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

12 Jun 25 1NOJOR.COM

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার একদিনের সরকারি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি ও তার প্রতিনিধিদলসহ আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানীমুখী হচ্ছেন মানুষ। ধীরে ধীরে ঢাকাই ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার যাত্রাবাড়ী, গাবতলী, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কেউ ফিরছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ কেউ একা। সবার মুখেই ঈদের খুশির ছাপ। তারা জানান, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন। বাসে কোনো যানজট নেই। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে।

12 Jun 25 1NOJOR.COM

টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে ঢাকাই ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সবার মুখেই ঈদের খুশির ছাপ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের মতে, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের কয়েকজন সফরে অংশ নিতে পারেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চীন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে এবং এর অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকার পর বৃহস্পতিবার আংশিক চিকিৎসাসেবা চালু হয়েছে। তবে জরুরি বিভাগ ও বহির্বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ রয়েছে। হাসপাতালে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যের অবস্থান দেখা গেছে। একজন আনসার সদস্য জানান, আজ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। এর আগে হাসপাতালে আহত জুলাই যোদ্ধা ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার সংঘর্ষের ফলে হাসপাতালের কার্যক্রম বন্ধ ছিল।

12 Jun 25 1NOJOR.COM

দুই সপ্তাহের বেশি সময় ধরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকার পর বৃহস্পতিবার আংশিক চিকিৎসাসেবা চালু হয়েছে।

দীর্ঘ বিরতির পর আবারও পারমাণবিক শক্তিতে বিনিয়োগ শুরু করছে বিশ্বব্যাংক, যার লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর দ্রুত বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করা। প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন, নিরাপত্তা ও নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে আইএইএ’র সঙ্গে সহযোগিতা করা হবে। বিদ্যমান প্ল্যান্ট উন্নয়ন, স্মল মডুলার রিয়্যাক্টর (এসএমআর) প্রযুক্তি সম্প্রসারণ এবং গ্রিড উন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে। বাঙ্গা জানিয়েছেন, এই পদক্ষেপ দেশগুলোর উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি প্রবেশাধিকার নিশ্চিত করবে। এছাড়াও, কয়লাভিত্তিক প্ল্যান্ট পুনঃব্যবহার ও কার্বন ক্যাপচার প্রযুক্তিতে সহায়তা অব্যাহত থাকবে।

অস্থায়ী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মুক্তিযোদ্ধা আইন নিয়ে ভুল তথ্যের পর হওয়া অবিচারপূর্ণ সমালোচনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, আইন প্রণয়ন অন্য মন্ত্রণালয়ের হলেও আইন মন্ত্রণালয় শুধুমাত্র জারি করার দায়িত্ব পালন করে, যা একটি আনুষ্ঠানিকতা। আসিফ নজরুল তার দায়িত্বের সীমানায় সমালোচনা করার আহ্বান জানিয়ে সত্য যাচাইয়ের অনুরোধ করেছেন। তিনি সরকারের সামগ্রিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সহানুভূতির আবেদন করেন এবং পরম সত্যের সামনে জবাবদিহিতার কথা উল্লেখ করেন।

সিলেট সুনামগঞ্জের ৪ সীমান্ত দিয়ে ৭০ জন ‘বাংলাদেশি’কে পুশইন করেছে বিএসএফ। পুশইনের পরই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। বৃহস্পতিবার ভোরে জৈন্তাপুরের শ্রীপুর, মিনাটিলা, কোম্পানিগঞ্জের কালাইরাগ ও ছাতকের নোয়াকোট বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আটকদের মধ্যে সিলেট জেলার সীমান্ত এলাকা মোট ৫৩ জন রয়েছেন। এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে ও নোয়াকোট বিওপিতে ৪টি পরিবারের মোট ১৭ জনকে আটক করেছে বিজিবি।

12 Jun 25 1NOJOR.COM

সিলেট সুনামগঞ্জের ৪ সীমান্ত দিয়ে ৭০ জন ‘বাংলাদেশি’কে পুশইন করেছে বিএসএফ। পুশইনের পরই সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় বিএসএফ ১৩ বাংলাদেশিকে ঠেলে দেয়। পরে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করে। আটককৃতরা কুড়িগ্রামের দুইটি পরিবারের সদস্য, পুরুষ, নারী ও শিশুসহ। কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার জানান, তাদের পুলিশে হস্তান্তর করা হবে।

খুলনার পাইকগাছায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, বিভিন্ন মামলায় আটককৃত আসামিদের খুলনার আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা হলেন, তরিকুল ইসলাম, বাবলুর রহমান বাবলু, রেজাউল হোসেন, শাহিনুর রহমান গাজী, আল-আমিন মিস্ত্রি, বিল্লাল সানা ও আতিয়ার রহমান।

12 Jun 25 1NOJOR.COM

খুলনার পাইকগাছায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হজ্ব পোর্টাল থেকে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে দুদিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন হাজি। এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে হজ পোর্টাল থেকে জানা গেছে। গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার (১০ জুন)।

12 Jun 25 1NOJOR.COM

পবিত্র হজ পালন শেষে দুদিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন হাজি। এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

ঈদুল আজহার ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাজারো পর্যটক সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভিড় করছেন। আগে থেকেই হাউসবোট বুকিং হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। তবে, প্লাস্টিকের আবর্জনা, মদের বোতল ও উচ্চ শব্দের কারণে পরিবেশ দূষণের আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। প্রশাসন নৌযানে অতিরিক্ত যাত্রী না তোলার নির্দেশ দিয়ে নজরদারি বাড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা পরিবেশবান্ধব পর্যটনের উপর গুরুত্বারোপ করেছেন এবং পর্যটকদের নিরাপত্তা ও হাওরের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন।

রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে FY2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩% অপরিবর্তিত রেখেছে বিশ্বব্যাংক। জানুয়ারিতে এই পূর্বাভাস ছিল ৪.১%। ২০২৫-২৬ অর্থবছরের পূর্বাভাসও কমিয়ে ৪.৯% করা হয়েছে। এদিকে বিবিএস ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩.৯৭% প্রবৃদ্ধি অনুমান করেছে। আইএমএফ ও এডিবির মতো অন্যান্য সংস্থাও বাংলাদেশে উচ্চ মুদ্রাস্ফীতি, অস্থিরতা ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পার্বতীপুরে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি চারটি সক্রিয় ভাগে বিভক্ত হয়ে পৃথক প্রার্থীদের প্রচারে ব্যস্ত। জামায়াতে ইসলামীর প্রার্থী ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং তিনি জোর প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ মাঠে নিষ্ক্রিয়, বহু নেতা আত্মগোপনে এবং কেউ কেউ এনসিপিতে যোগ দিয়েছেন। লন্ডন বিএনপির ব্যারিস্টার একেএম কামরুজ্জামান প্রবীণ নেতা এজেডএম রেজওয়ানুল হকের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন। এই রাজনৈতিক শূন্যতায় ছোট দলগুলো পার্বতীপুরে আরও সক্রিয় হয়ে উঠেছে।

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইউনুস লন্ডনে এসেছেন শেখ হাসিনার সরকারের সময় পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন পেতে। তার দাবি, এই অর্থের বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে এবং ব্রিটেনের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে এটি ফেরত দিতে। এই তদন্ত নিয়ে ব্রিটিশ লেবার পার্টি চাপের মধ্যে পড়েছে, বিশেষ করে এমপি টিউলিপ সিদ্দিকর আওয়ামীলীগ সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করায়।

12 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে লুট হয়ে যাওয়া বিলিয়ন ডলার উদ্ধারের সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসের সাক্ষাৎ দিতে চাচ্ছেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স ও সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিচারিক এলাকায় সভা, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য এই আদেশ ২৯ ধারার আওতায় জারি করা হয়েছে। এছাড়াও, যে কোনো দাবি-দাওয়ার নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

অর্থনৈতিক সংকটের মধ্যে বলিভিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার পর এই অস্থিরতা শুরু হয়, যা তার সমর্থকদের ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ১১ জুন মোরালেসের সমর্থকরা লা পাজ ও কোচাবাম্বার মধ্যে প্রধান সড়ক অবরোধ করে পরিস্থিতি আরও জটিল করেছে। পূর্বের সংঘর্ষে অনেকে আহত হওয়া দেশটির রাজনৈতিক সংকটকে ফুটিয়ে তোলে।

তীব্র গরমে দিল্লিতে হিট ইনডেক্স ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই গরম ১৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। আয়ানগর, পালাম ও পিতমপুরায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়। আর্দ্রতা ও শুষ্ক বাতাস পরিস্থিতি আরও খারাপ করছে। জনসাধারণকে ঘরে থাকার, রোদ এড়ানোর ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। ১৩ জুন রাতে একটি পশ্চিমী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টিপাত ও বজ্রঝড়ের মাধ্যমে সাময়িক স্বস্তি দিতে পারে।

ক্রীড়াবিদ রাণী হামিদ ৮২ বছর বয়সে দাবা খেলতে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান। তবে এবার দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি বিপাকে পড়েছেন। বার্ধক্যের কারণে রাণী হামিদ একজন সঙ্গী রাখেন সব সময়। এবার দিল্লি টুর্নামেন্টে তার সঙ্গী ছিলেন দাবাড়ু আছিয়া সুলতানা। আছিয়াকে দিল্লি ইমিগ্রেশন ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। জানা গেছে, আছিয়া বিগত সময়ে চিকিৎসা ভিসায় ইন্ডিয়া গিয়ে দাবা খেলায় অংশ নিয়েছেন, চিকিৎসা করাননি। আছিয়া বলেছেন, ডাক্তার না থাকায় চিকিৎসা নেননি। চিকিৎসা ভিসায় খেলায় অংশ নেওয়া ভুল হলে জরিমানা দিতে প্রস্তুত বললেও তাকে ফিরিয়ে দেওয়া হয়।

12 Jun 25 1NOJOR.COM

বার্ধক্যের কারণে রাণী হামিদ একা বিদেশে কোনো টুর্নামেন্ট খেলেন না। একজন সঙ্গী রাখেন, এবার দিল্লি টুর্নামেন্টে তার সঙ্গী ছিলেন দাবাড়ু আছিয়া সুলতানা। আছিয়াকে দিল্লি ইমিগ্রেশন ভারতে প্রবেশের অনুমতি দেয়নি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে আছেন। তিনি শেখ হাসিনার আমলে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারে সহায়তা চাচ্ছেন। তবে তার সাক্ষাতের অনুরোধে এখনও সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। ইউনূস বলেন, যুক্তরাজ্যের নৈতিক ও আইনি দায়বদ্ধতা রয়েছে সহায়তার, কারণ চুরি যাওয়া টাকার বড় অংশ দেশটিতে রয়েছে। তিনি আশাবাদী যে ব্রিটেন এই "চুরি যাওয়া অর্থ" ফেরাতে সহযোগিতা করবে।

চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে। এ ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত চলমান থাকবে। এর মাধ্যমে ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকও খুশি। জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে গত ২৪ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়।

12 Jun 25 1NOJOR.COM

চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার কোনো বাধা নেই এবং তিনি ইচ্ছা করলে যেকোনো সময় দেশে আসতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে একটি থানা পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন। ভারতের কাছ থেকে বাংলাদেশিদের অবৈধভাবে ফেরত পাঠানোর অভিযোগেও তিনি বক্তব্য দেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেকের শিগগিরই দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন। লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হবে।

পারমাণবিক আলোচনার ভাঙনের আশঙ্কায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছে এবং পেন্টাগন সামরিক সদস্যদের স্বেচ্ছায় এলাকাটি ত্যাগ করার সুযোগ দিচ্ছে। ইসরায়েলি হামলার সম্ভাবনার মধ্যে ইরান মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের হুমকি দিয়েছে।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, 'সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর যুক্তরাজ্য হাসিনার মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল। বাংলাদেশের ইতিহাসে লুটেরা পতিত শাসকদের বিদেশে সম্পদ জব্দ হবার ঘটনা নজিরবিহীন।’ আরও লিখেছেন, ‘অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূস এই সাফল্যের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্লজ্জ দুর্নীতিবাজেরা এখনো, কথা বলে, মুখ দেখায়, রাজনীতি করতে চায়! ধিক্কার।’

12 Jun 25 1NOJOR.COM

সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর যুক্তরাজ্য হাসিনার মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল। বাংলাদেশের ইতিহাসে লুটেরা পতিত শাসকদের বিদেশে সম্পদ জব্দ হবার ঘটনা নজিরবিহীন: মারুফ কামাল

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের সময়কালে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে যৌথ সহযোগিতায় অবৈধ অর্থ শনাক্ত, অনুসরণ ও জব্দের কার্যক্রম চলছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আন্তর্জাতিক বৈঠকে অংশ নিচ্ছেন। অন্যান্য দেশের অভিজ্ঞতাও যাচাই করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে।

ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে যে সংখ্যক সেনা মোতায়েন করেছেন, তা ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাসংখ্যার চেয়েও বেশি। শহরটিতে প্রায় ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০-এর বেশি সক্রিয় ডিউটিতে থাকা মেরিন মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মোট ৪,৮০০ সেনা মোতায়েন রয়েছে, যেখানে ইরাকে আছে ২,৫০০ এবং সিরিয়ায় ১,৫০০ জন।

12 Jun 25 1NOJOR.COM

ট্রাম্প লস অ্যাঞ্জেলেস শহরে তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে যে সংখ্যক সেনা মোতায়েন করেছেন, তা ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাসংখ্যার চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে কূটনীতিক ও সামরিক কর্মী প্রত্যাহার শুরু করেছে, যেহেতু অঞ্চলটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া যাবে না। ইরাকের দূতাবাস আংশিকভাবে সরানোর প্রস্তুতি চলছে এবং বাহরাইন ও কুয়েত থেকে স্বেচ্ছায় প্রস্থান অনুমোদন দেওয়া হয়েছে। পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর হাতে পুরস্কারটি তুলে দেবেন। চার দিনের সরকারি সফরে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। এ সফরে আজ তিনি বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে এবং ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় একনজরে ২০১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।