Web Analytics

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, একশোরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, বিমানটি একটি মেডিকেল কলেজের খাবার কক্ষে বিধ্বস্ত হয়েছে। এতে বহু শিক্ষার্থীও নিহত হয়েছেন!

12 Jun 25 1NOJOR.COM

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন!

নিউজ সোর্স

ভারতে বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। খবর রয়টার্সের।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।