কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটকের প্রাণঘাতী জঙ্গি হামলার উল্লেখ না থাকায় এসসিও প্রতিরক্ষা সম্মেলনের যৌথ বিবৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ উপেক্ষিত হওয়ায় ভারত একে পাকিস্তানপন্থী বিবৃতি বলে মনে করে। প্রতিরক্ষামন্ত্রী সীমান্তপারের সন্ত্রাসে মদদ দেওয়া দেশগুলোর সমালোচনা করেন। এই হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ে। বিমান হামলা ও পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করে।
কাশ্মীর হামলার উল্লেখ না থাকায় এসসিও বিবৃতিতে স্বাক্ষর করল না ভারত
তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। এদিকে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে।
তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।
বার্ষিক নিষেধাজ্ঞা শেষ হলেও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মিলছে না, ফলে হতাশ চাঁদপুরের জেলেরা। স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়ে কেজিপ্রতি ৩,০০০ টাকা পর্যন্ত উঠেছে। বাজারে ভিড় থাকলেও অনেক ক্রেতা খালি হাতে ফিরছেন। জেলে ও ব্যবসায়ীরা নদীর পরিস্থিতিকে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা অব্যাহত থাকলে সামনের মৌসুমে ইলিশের পরিমাণ বাড়তে পারে।
জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনেইরো বলেন, বর্তমান সিরিয়ার সরকার উপকূলে সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে ‘অপ্রতিরোধ্য প্রবেশাধিকার’ দিয়েছে। তিনি বলেন, ‘মার্চের সহিংসতার পর পালিয়ে যাওয়া আলাউই সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জব্দ এবং তাদের মধ্যে হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেফতারের ঘটনার খবর এখনও আসছে।’ পিনেইরো জানান, তার কমিশন ‘এই বসন্তে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা কমপক্ষে ছয়জন আলাউই নারী অপহরণের ঘটনা নথিভুক্ত করেছে,’ যাদের মধ্যে দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি এ ঘটনাগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করায় সিরিয়া সরকারের প্রশংসা করেন এবং সরকারের বরাতে বলেন, ‘অসংখ্য সন্দেহভাজন হামলাকারীকে’ গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি গির্জায় দায়েশ হামলার নিন্দা জানান।
সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তবে আলাউই সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম উলামা বুঝতে সক্ষম হয়েছেন যে, এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে। এসব ইসলামি শক্তির ধারাকে অক্ষুণ্ন রেখে যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ই হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায়। আরো বলেন, আমাদের সংগঠনের ভিশন হলো জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে এসে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দ্বিনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন। সবশেষে বলেন, দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচনের সুযোগ কাজে লাগাতে হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি’। রুমিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি। সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি: রুমিন ফারহানা
মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, জেলা আদালতগুলো গোটা দেশের জন্য একযোগে স্থগিতাদেশ জারি করতে পারবে না। এ রায়কে ট্রাম্পের প্রশাসনিক এজেন্ডার পক্ষে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি একটি ঐতিহাসিক জনমত সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু উগ্র বামপন্থি বিচারক প্রেসিডেন্টের আইনগত ক্ষমতা খর্ব করে আমেরিকান জনগণের নির্বাচিত নীতিকে রোধ করার চেষ্টা করছেন। এসব বিচারক শুধু সংশ্লিষ্ট মামলার বিষয়ে রায় না দিয়ে পুরো জাতির জন্য আইন নির্ধারণ করার চেষ্টা করছিলেন।’ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে অভিবাসন ও সামাজিক ইস্যুতে ট্রাম্পের নীতি রুদ্ধ করায় ট্রাম্প প্রশাসন জেলা বিচারকদের সমালোচনা করে আসছেন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে, জেলা আদালতগুলো গোটা দেশের জন্য একযোগে স্থগিতাদেশ জারি করতে পারবে না। এ রায়কে ট্রাম্প প্রশাসন বড় আইনি বিজয় হিসেবে দেখছে।
ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে এখন ঠেকেছে ৪৭ নম্বরে গিয়ে। অথচ শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১তম। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ১০টা ১৩ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৫৬। অথচ গতকাল শুক্রবারের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১০২। এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৮১, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে—উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার বাটাম। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৬, ১৫৯, ১৫৮ ও ১৪৫।
ঢাকার বাতাসের যথেষ্ট উন্নতি হয়েছে। দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে এখন ঠেকেছে ৪৭ নম্বরে গিয়ে। অথচ একদিন আগে শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১তম।
উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার আনুষ্ঠানিক যাত্রার ইতি টেনে জানিয়েছেন, এনসিপি গঠনের পর প্ল্যাটফর্মটি স্বাধীনভাবে সচল রাখার চেষ্টায় তিনি নানা অনলাইন ও অফলাইন চাপে পড়েন। রাজনৈতিক সুবিধাবাদ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, কুৎসা রটনা (smear campaign), পদ নিয়ে দরকষাকষি এবং জুনিয়রদের দিয়ে চালানো অপপ্রচারে তিনি হতাশ হন। মুখপাত্র হয়েও তাকে কার্যত নিষ্ক্রিয় রাখা হয়, এমনকি পেইজ থেকেই তার বিরুদ্ধে পোস্ট হয়। তিনি জানান, কাউন্সিলের ভোটে অংশ নেওয়ার ইচ্ছা না থাকলেও শেষ মুহূর্তে ভোট দেন প্ল্যাটফর্মে ভালো কিছু হোক এই আশায়, তবে পরে সেই সমর্থনও প্রত্যাহার করেন। অভ্যুত্থানের স্বপ্নে এসে বাস্তবে হতাশ হয়ে তিনি মনে করেন, এই প্ল্যাটফর্ম এখন সুবিধাবাদীদের হাতে বন্দি এবং কোনো ইতিবাচক ভবিষ্যৎ নেই। তিনি বলেন, যারা তার বিরুদ্ধে কাজ করেছে তাদের কখনো ক্ষমা করবেন না এবং সবাইকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে ফি আমানিল্লাহ বলে বক্তব্য শেষ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো: উমামা ফাতেমা
শনিবার সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। এ পর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। মূলত, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে দলটি।
শনিবার সকাল ১০ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। ওয়াশিংটনে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য—কয়েক দশক ধরে চলমান ধ্বংসাত্মক সংঘাতের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রকে লাভজনক খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া। এ চুক্তিতে কঙ্গোতে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ, এবং শর্তসাপেক্ষ একীকরণ’ দাবি করা হয়েছে। চুক্তি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ‘আজ, সহিংসতা এবং ধ্বংসের অবসান ঘটছে। সমগ্র অঞ্চল আশা এবং সুযোগের একটি নতুন অধ্যায় শুরু করছে।' ট্রাম্প এই শান্তি চুক্তিতে একটি ‘গৌরবময় বিজয়’ বলে অভিহিত করেছেন।
শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও কঙ্গো। ওয়াশিংটনে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য—কয়েক দশক ধরে চলমান ধ্বংসাত্মক সংঘাতের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রকে লাভজনক খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। ট্রাম্প বলেন, এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে।’ আরো বলেন, ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরাইল। এর পর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পালটাপালটি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’। তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে: ট্রাম্প
পাকিস্তান বলেছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পিসিএ ‘পরিপূরক এখতিয়ার রায়’ জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়ে পাকিস্তান সরকার বলেছে, এই রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। এছাড়া পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে ইসলামাবাদ। প্রসঙ্গত, পিসিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা ‘স্থগিতাবস্থায়’ রাখতে পারবে না। বরং চুক্তি তখন পর্যন্ত বহাল থাকে, যতক্ষণ না ভারত ও পাকিস্তান উভয়ের সম্মতিতে তা বাতিল করা হয়।
হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না: পাকিস্তান
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে,ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর দিনভর হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৪ জন। তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩৩১ পৌঁছেছে। আর আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।
অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর দিনভর হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৪ জন।
পিপিপি'র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার বলেছেন, পাহলগাম হামলা এবং গত মাসে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক উত্তেজনার পর ভারত ‘স্বচ্ছতার অভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’। তিনি বলেন, ‘বিশ্বের মানুষ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন পড়েছে এবং তা গ্রহণ করেছে। পুরো বিশ্ব জানে ভারতের সরকার মিথ্যা বলছে এবং তাদের গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতার দাবি করলেও তারা তা প্রমাণ করতে পারেনি। এই সময় বিলাওয়াল পাক প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, ভারতের যুদ্ধ বিমান ধ্বংস স্বীকার করতে ১ মাস সময় লেগেছে, পাকিস্তান প্রথমেই জানিয়েছে বলেও জানান। বিলাওয়াল বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছিলাম, তখনই তাদের একজন জেনারেল কংগ্রেসের কাছে শপথ করে বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একজন অসাধারণ অংশীদার।
পাহলগাম হামলা এবং গত মাসে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক উত্তেজনার পর ভারত ‘স্বচ্ছতার অভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: বিলাওয়াল
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ পরিচালনা করেন। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কারসহ দেশি ও বিদেশি অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এদিকে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস সচিব।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে জমি দখল নিতে সংখ্যালঘু পরিবারের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে। তার ফিরতে পারছেন না গ্রামে। ভুক্তভোগী ভবেন্দ্রনাথের অভিযোগ, স্থানীয় এক ইউনিয়ন চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছর তাদের নাগরিক সনদ ও জন্মনিবন্ধন প্রদান না করে ভূমিদস্যুদের পক্ষ নিয়েছেন। পরে এনআইডি হলেও তা স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া তাদের জমি দখল করতে ১৯৭২ সালে তাদের পিতাকেও হত্যা করা হয়। ভবেন্দ্রনাথ জানান, হত্যার পেছনে ফিরোজ শেখ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন হরমুজ, আমির আলী গার্ড ও ময়েজ উদ্দিনসহ কয়েকজন স্থানীয় ভূমিদস্যু জড়িত ছিলেন। তখন প্রাণভয়ে এলাকা ছাড়লে ভুয়া দলিলে জমি দখল করে ফেলা হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে জমি দখল নিতে সংখ্যালঘু পরিবারের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে।
জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পরমাণু স্থাপনা ও অন্যান্য স্থানে বোমা ফেলা এক ইসরাইলি পাইলট বলেছেন, 'তেহরান ওপর থেকে দেখতে খুবই সুন্দর। সুযোগ হলে তিনি ইরানের রাজধানী শহরটিতে যেতে চান।' পরিচয় গোপন রাখতে চাওয়া ওই পাইলট বলেন, ‘গত কয়েক দিন যেন পুরো একটা বছর কেটে গেল।’ তিনি বলেন, এত উত্থান-পতন, এত আনন্দ আর অনিশ্চয়তা। প্রতিটি দিন যেন একটি রহস্য উপন্যাসের বইয়ে বলা গল্পের মতো।’ এই পাইলট বলেছেন, আমরা বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছি। মনে একটা ক্ষীণ আশাই থাকে, হয়তো কোনো দিন এটা দরকার পড়বে না, হয়তো হুমকি অন্যভাবে সরানো যাবে। আরো জানান, বাসায় ক্ষেপণাস্ত্র পড়তে পারে জেনেও চারপাশে থাকা হাজারও আত্মীয়স্বজন, সহকর্মী আর অতিথিদের তিনি কিছুই বলতে পারেননি। বললে অপারেশন ব্যর্থ হবে!
ইরানের পরমাণু স্থাপনা ও অন্যান্য স্থানে বোমা ফেলা এক ইসরাইলি পাইলট বলেছেন, তেহরান ওপর থেকে দেখতে খুবই সুন্দর। সুযোগ হলে তিনি ইরানের রাজধানী শহরটিতে যেতে চান।
বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'বাংলাদেশ উৎসব' উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। এ উপলক্ষে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী রিকশাসহ অন্যান্য দেশীয় কারুপণ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে মালয়েশিয়ার কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ওয়াইবিএইচজি দাতো শাহারুদ্দিন বিন আবু সহত “গেস্ট অব অনার” হিসেবে উপস্থিত ছিলেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'বাংলাদেশ উৎসব' উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন।
শুক্রবার ভোর রাতে সিলেটের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বাকি ১৭ জন বাংলাদেশি নাগরিক। তাদের আটক করেছে বিজিবি। জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ১৭ জন বাংলাদেশিকে আদালতে এবং ১৪ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।
সিলেটের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।
ধামরাই ৪শ বছরের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদ্বোধনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় লাখো জনতার ঢল নেমেছে। তিনি বলেন, কোনোভাবেই মব জাস্টিস সহ্য করা হবে না। যদি কেউ মব জাস্টিস করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই।
বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদ্বোধনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় লাখো জনতার ঢল নেমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। দায়িত্ব নেওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাশেদুল ইসলাম লেখেন, ‘যথাযথ শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে, আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছি।’ আরও লেখেন, ‘এই দলের ব্যানারে দেশের সেবা করতে পারা আমার জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয়। জেলা ইউনিটের নেতৃত্বের জন্য আমাকে যে আস্থা ও সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণেই আমাকে এই মুহূর্তে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’ জানা গেছে, স্থানীয় সাংগঠনিক কোন্দলের ফলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
যৌথ বাহিনী জানায়, বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলায় কেএনএফ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বম জনগোষ্ঠীর ৮৯টি পরিবারের তিন শতাধিকের মত লোকজন তাদের গ্রামে ফিরে এসেছে। তারা কেএনএফের অত্যাচারে ভারতের মিজোরাম সহ অন্যত্রে আশ্রয় নিয়েছিল। কেএনএফের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া রোয়াললিং বম ও লালপেক লিয়ান বম দুজন কেএনএফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের নিরাপত্তা বাহিনী ও প্রশাসন থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বম জনগোষ্ঠীদের সেনাবাহিনী ২০ লাখ টাকা অনুদান দিয়েছে।
বান্দরবানে অস্থিরতা কাটিয়ে পাহাড়ে দুর্গম এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। কেএনএফের অত্যাচারে মিজোরাম সহ অন্যত্রে আশ্রয় নেওয়া বম জনগোষ্ঠীর অনেকেই গ্রামের বাসাবাড়িতে ফিরে এসেছে।
চীনের হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা একটি নজরদারি মশার আকৃতির ড্রোনরোবট তৈরি করেছেন। এতে রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা, যা স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এ নিয়ে এনইউডিটি’র শিক্ষার্থী লিয়াং হেশিয়াং বলেন, 'রোবটটি দেখতে অনেকটাই মশার মতো। ক্ষুদ্রাকৃতির এই বায়োনিক রোবট নজরদারি ও সামরিক অভিযানে বিশেষভাবে উপযোগী।’ জানা গেছে, যুক্তরাষ্ট্রেও বড় মশার আকৃতির এই ধরনের নজরদারি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে।
চীনের একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান মশার মতো ক্ষুদ্রাকৃতির নজরদারি ড্রোন তৈরি করেছে। এটি গোপন অভিযানে ব্যবহারের জন্য উপযোগী!
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, যেই নাম্বার দিয়ে মুক্তিপণ চাওয়া হয়েছে ঐ নাম্বারটি আটক নাঈম হোসেনের। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। জানা গেছে, রিয়াজুল ইসলাম চার বছর আগে সৌদি আরব যান। সম্প্রতি তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে ২৪ জুন সৌদি প্রবাসী এক আত্মীয় আল আমীনের মোবাইল নাম্বারে কল দিয়ে একটি চক্র রিয়াজুলকে আটক করে রেখেছে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ২০ হাজার টাকা পাঠানো হয়। আর জিডি করার পর আসামি ধরা পড়ে। এদিকে প্রবাসীর পরিবার জানিয়েছে, সৌদি আরবে আটক ওই প্রবাসীকে ছেড়ে দিয়েছে চক্রটি।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইয়ের ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে। আরো বলেন, ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু দুঃখজনকভাবে হাসিনার দোসরদের অনেকে এখনও গ্রেফতার হয়নি। এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব সরকারের। এছাড়া, তিনি তেরোর শাপলা চত্বরের আন্দোলন ও ২১ এর মোদি বিরোধী আন্দোলনকে গণপ্রতিরোধ হিসেবে উল্লেখ করে বলেন, এর অনুপ্রেরণায় ছাত্রদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে: হেফাজতে ইসলাম
শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. হাবিবুর রহমানের নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর সদস্যরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ ছয়টি দেশের সদস্যরা অংশ নেন। এতে ভারত ও আফগানিস্তান অংশগ্রহণ করেনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের গভর্নর দাসো পেনজোর বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো; তারা বীর শহীদের স্মরণে ফুল দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে।
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সার্কভুক্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা দেশগুলোর সদস্যরা। এতে ভারত ও আফগানিস্তান অংশগ্রহণ করেনি।
মুন্সীগঞ্জে শুক্রবার বিকালে দানিয়াপাড়া শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। তিনি বলেন, রথযাত্রার মধ্য দিয়ে সব ধরনের অশুভ শক্তির বিদায় ঘটবে। সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে সব ধর্ম-বর্ণের মানুষের। আর ২৭ জুন ২০২৫ হতে ৫ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী রথযাত্রার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ থেকে ৭০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এছাড়া শনাক্তের হার চার দশমিক ০২ শতাংশ। তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৫২৮ জন।
কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১০ জন।
আইন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, এখন থেকে অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ বিকাল ৫টার পূর্বে সরকারি চাকরিজীবীরা দপ্তর ত্যাগ করতে পারবেন না। আরো বলা হয়েছে, দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদেরকে বাইরে বের হতে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। এছাড়া সতর্ক করে বলা হয়েছে, সরকারি অফিসে দেরিতে গেলে বেতন কাটা বা ছুটি বাতিল হতে পারে। এছাড়া একাধিকবার দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
সরকারি চাকরিজীবীরা এখন থেকে অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ বিকাল ৫টার পূর্বে দপ্তর ত্যাগ করতে পারবেন না: আইন মন্ত্রণালয়
নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছে, 'ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে পাটপণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যারমধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।' এতে বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে! এর আগে মে মাসে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত।
শুক্রবার নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট পাটপণ্য আমদানি করা যাবে।
জামায়াত-ই-ইসলামী রাজধানী ঢাকায় নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে এক লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে। দলের ঢাকা মহানগরী দক্ষিণ আমীর মো. নূরুল ইসলাম বুলবুল পরিবেশ সুরক্ষার জন্য সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত এক গাছ রোপণের আহ্বান জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সামাজিক বনায়নের জন্য সমর্থনের অনুরোধ করেছেন। পুরানা পল্টন কলেজ মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে গাছের চারা বিতরণ করা হয়।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ভারতের বিরুদ্ধে আঞ্চলিক সন্ত্রাসবাদের প্রধান রাষ্ট্র পৃষ্ঠপোষকের অভিযোগ করেছেন। ৫২তম কমন ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় তিনি প্রতিবেশী দেশগুলিকে ভারতের প্রক্সি সন্ত্রাস থেকে সতর্ক থাকার আহ্বান জানান। আফগানিস্তানের সঙ্গে মৈত্রী চাইলেও ভারতীয় প্রক্সিদের জন্য তাদের ভূমি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন। সদ্য ফিল্ড মার্শাল পদ পাওয়া মুনির ভারতের সংখ্যালঘুদের প্রতি বৈষম্যকে সন্ত্রাসের মূল কারণ হিসেবে উল্লেখ করেন এবং পাকিস্তানের পূর্ণ সামরিক প্রস্তুতির কথা জানান।
উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।’ ফারুক বলেন, ‘এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাই।’ বিএনপির এ নেতা বলেন, ‘শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি ও দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট। দীপু মনির হাতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, ‘শিক্ষাব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই।'
রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়: ফারুক
গত বছরের করবৃদ্ধি বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে কেনিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। নাইরোবিসহ বিভিন্ন শহরে অন্তত ১৬ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হন, যাদের বেশিরভাগই পুলিশের গুলিতে প্রাণ হারান। ব্যারিকেড উপেক্ষা করে বিক্ষোভকারীরা পতাকা ও প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করেন। পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। প্রতিবাদকারীরা পাল্টা পাথর ও বোতল ছোড়ে, এমনকি কিছু শহরে আদালত ভবনে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় বহুজন ভর্তি রয়েছেন।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ছয় মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা অন্তত ২০২৬ সাল পর্যন্ত বহাল থাকবে। চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে আগের নিষেধাজ্ঞা সামাল দিলেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি এখন চাপে। মুদ্রাস্ফীতি ১০ শতাংশে পৌঁছেছে, সুদের হার ২০ শতাংশে এবং মন্দার আশঙ্কা বাড়ছে। অতিরিক্ত সামরিক ব্যয়ে শ্রমঘাটতি ও মূল্যস্ফীতি বাড়ছে। প্রেসিডেন্ট পুতিন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য আনতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন।
চার দিনের চীন সফর শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। বিমানে উঠার আগে মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে। জানা গেছে, এদিন সকালে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রমও পরিদর্শন করেন।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে: ফখরুল
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, ‘তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ তিনি জানান, সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পর পরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। আরো বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। আমিনুল বলেন, ‘কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: আমিনুল হক
ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ নীতি এখনো বহাল রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ‘দেশটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন হবে। আমরা চাই সেটা হোক।’ এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, এর অর্থ এই নয় যে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। বরং পরিস্থিতি অনুযায়ী প্রয়োগের মাত্রা কিছুটা বদলানো হতে পারে। এর আগের দিন ট্রাম্প বলেছেন, ইসরাইল ও ইরানের যুদ্ধবিরতির পর চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ নীতি এখনো বহাল রয়েছে। ইরানকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন হবে। আমরা চাই সেটা হোক: ট্রাম্প
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আইটি বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়,করপোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আরো বলা হয়, বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে মাইক্রোসফট টিমসে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ বিভিন্ন করপোরেট সুবিধা পাওয়া যায়। এছাড়া বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়।
সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে, তাহলে জাতির সব স্বপ্ন ব্যর্থ হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন। উপদেষ্টা পরিষদে যারা আছে, তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন। অনেকে অনেক বুদ্ধি দিচ্ছেন। কোনো কোনো বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কি না, সেটা নিয়ে সাবধান থাকতে হবে। এই সময় তিনি জানান, জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে: গোলাম পরওয়ার
ইরানের ঐতিহাসিক বিজয়ের পর অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নতুন করে স্বীকৃতি না দিতে ও কূটনৈতিক সম্পর্কে না জড়াতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি বলছে, এখন মুসলিম রাষ্ট্রগুলোর আশু কর্তব্য হলো ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের মুসলমানদের মুক্তির জন্য সম্মিলিত লড়াই গড়ে তোলা। বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ইসরাইল জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে। জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধেই নয় নৈতিকভাবেও পরাজিত হয়েছে।
ইরানের ঐতিহাসিক বিজয়ের পর আগ্রাসী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নতুন করে স্বীকৃতি না দিতে ও কূটনৈতিক সম্পর্কে না জড়াতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। তিনি বলেন, সিইসিকে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি গ্রহণের মেসেজ দিয়েছেন প্রধান উপদেষ্টা; এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে। আরও বলেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তাই হয়, তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলেই আমার প্রত্যাশা।
সিইসিকে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি গ্রহণের মেসেজ দিয়েছেন প্রধান উপদেষ্টা; এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে: সালাহউদ্দিন আহমেদ
বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানান, আগামী দুই সপ্তাহের শুনানিতে যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায়, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন ‘নিরাপত্তা ইস্যুতে’ মনোযোগ দিতে হচ্ছে। তবে জেরুজালেম জেলা আদালত রায়ে বলেছে, ‘বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেনি। ফলত খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহুর নামে দুর্নীতির তিনটি মামলা চলমান রয়েছে!
ইসরাইলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন।
কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে অবৈধভাবে চোরাইপথে বাংলাদেশে পুশ-ইন করছে ভারত। এতে ভারতের বিশ কোটি মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা আতঙ্কে আছেন। যদিও ভারত সরকার বলছে, অভিবাসীদের ক্ষেত্রে এই অবৈধ পদ্ধতি বেছে নিয়েছে। বাস্তবে রোহিঙ্গা এবং ভারতীয় মুসলমান নাগরিকদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারমধ্যে একশ জনকে বিজিবি ফেরত পাঠিয়েছে। অবশ্য এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে বলে প্রতিবাদ করছেন মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। ভুক্তভোগীরা বলছেন, গুলির মুখে হাঁটু গেড়ে বাংলাদেশে ঢোকার জন্য জোরাজুরি করে বিএসএফ। এ নিয়ে বিজিবি বলছে, এমন ১৬০০ জনকে জোর করে অবৈধভাবে পাঠিয়েছে ভারত। খবর এএফপি'র!
কোনো ধরনের বিচার ও আইনি প্রক্রিয়া ছাড়াই মুসলমানদের অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারত, এতে ভারতীয় মুসলমানরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা আতঙ্কে আছেন!
আগামী বছর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন বিষয়ক চুক্তির মেয়াদ। তাই এখনই ভাবা হচ্ছে নতুন ‘গঙ্গা চুক্তি’ নিয়ে। ভারত চুক্তির বিকল্প কিংবা সংযোজন বিয়োজনের কথা ভাবছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ভারত ও বাংলাদেশ উভয়ই প্রতি ১০ দিনের জন্য ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু ভারত এখন নতুন চুক্তি করে এই সময়টায় আরও অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক বেশি পানি চায়। ভারতের দাবি, এখন যেহেতু কৃষির প্রসার ঘটেছে তাই আরও বেশি পানির প্রয়োজন তাদের। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে একমতও পোষণ করেছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস।
বিদ্যমান গঙ্গা চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ভারত ও বাংলাদেশ উভয়ই প্রতি ১০ দিনের জন্য ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু ভারত এখন অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক বেশি পানি চায়।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এনবিআর চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ২৬ জুন বিকালে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আলোচনা শেষে সভায় নিম্নোক্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়- এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা; এনবিআর কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুন:বিবেচনা করা; এবং আগামী ১ জুলাই বিকাল ৪ টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআর সদস্যদের সঙ্গে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
দুই বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আইএমএফ, এডিবি ও জাইকা'র ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় মূলত রিজার্ভ বেড়েছে। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইএমএফের দুই কিস্তি ১৩৪ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলারসহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে। যার ফলে মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
দুই বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়াতেই মূলত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘সরকার ৮ আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালন করলে আমরা সারাদেশে বিপ্লব বেহাত দিবস পালন করবো।’ প্রসঙ্গত, ফটোকার্ডে হাদির হাতে লাল কার্ড দেখা যায়।
সরকার ৮ আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালন করলে আমরা সারাদেশে বিপ্লব বেহাত দিবস পালন করবো: ওসমান হাদি
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এসব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা কমপক্ষে ৩ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে।' জানা গেছে, আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ২৮ মে পর্যন্ত ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে এবং এ বিষয়ে আরও কাজ চলছে।
আইন মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এসব মামলায় জড়িতরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন: আসিফ নজরুল
শুক্রবার ভোরে লেবাননের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের হামলা জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে এটি শত্রুতা বন্ধের ব্যবস্থা ও আমরা যে স্থিতিশীলতা রক্ষা করতে আগ্রহী তার জন্য হুমকি। এছাড়া লেবাননের প্রেসিডেন্ট হামলা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। এদিকে, শুক্রবার ভোর থেকে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে লেবাননের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়ে ১ জনকে খুন এবং ২০ জনকে আহত করেছে ইসরাইল। এছাড়া ভোর থেকে গাজায় এখন পর্যন্ত ৩৬ জনকে খুন করেছে!
জামায়াত আমির ডা. শফিকুর রহমান আনজুমের কবর জিয়ারত করে বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয়, এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না। তিনি বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমরা জানতে পেরেছি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অপশক্তির বা অন্য কিছুর কাছে নয়ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকব না। আমরা মজলুমের পাশে থাকব।
কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না: শফিকুর রহমান
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানের তিন ধাপে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। তিনি বলেন, আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে। আরও বলেন, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ মালয়েশিয়াকে চরমপন্থি কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।
সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুইজনই পুরুষ। যাদের একজনের বয়স ৭২ ও অন্যজনের ৫০। জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জিওপি'র সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে। আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নুর বলেন, বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে।
প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত: নুর
বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে ‘যুদ্ধ’ করতে প্রস্তুত। কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন, ‘আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। আমরা যুদ্ধ করবো। আরাকান আর্মির সাথে। আমরা স্বাধীনতা চাই।’ আরেক রোহিঙ্গা যুবক বলেন, জিহাদের জন্য সবাই একতালে আরসা, আরএসও- দুই দলই মিলে ভালো কাজ করছে।’ দেখা গেছে, রোহিঙ্গারা স্বীকার করেছেন যে, ক্যাম্পে অন্তত চারটি সংগঠন ‘সশস্ত্র বিদ্রোহ’, ‘জিহাদ’ বা ‘যুদ্ধের’ জন্য উদ্বুদ্ধ করছে। গোষ্ঠীগুলো হলো আরাকান আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। এদিকে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি আইসিজিকে উদ্বিগ্ন করেছে।
আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়া আমরা স্বাধীন করে থাকব: শরণার্থী শিবিরের রোহিঙ্গা যুবক
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন ছাড়া জোর করে তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। মুক্তিযুদ্ধও এজন্য হয়েছিল। মঞ্জু বলেন, ৯১ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। নব্বইয়ে তিন জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সকল কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সরকার বসলেই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূর্ণ হবে না। বরং একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নে সকলে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে নতুন মাত্রায় উপনীত করতে হবে। উল্লেখ্য, এই সময় দলটি ৩৬ দিন ব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করে।
অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের ঘোষণা দিয়েছে ‘এবি পার্টি’।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে। ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ। উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছরের আয়োজনে দেশের ৪টি অঞ্চলে মিনি বিসিবি স্থাপনের ঘোষণা দেন বিসিবি সভাপতি। এ উদ্যোগের আওতায় ক্রিকেট পৌঁছে যাবে তৃণমূলে, পাইপলাইন হাতড়ে বেড়ানো থেকেও রেহাই মিলবে বাংলাদেশ ক্রিকেটের।’
সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে: আসিফ মাহমুদ
সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ন বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ। আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। যে কোনো শিক্ষা সিস্টেম তৈরি করতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে। স্বপ্ন দেখা শেখানোই প্রথম কাজ হবে শিক্ষা সিস্টেমের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।
পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ন বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ইরানী সংবাদমাধ্যম তেহরান টাইমস বলছে, ইসরাইলের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা। যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায়। সংবাদমাধ্যমটি বলেছে, ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরাইলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে। আরো বলেছে, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়।
ইসরাইলের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং ইরান জড়িত তা প্রমাণ করা। যাতে মার্কিন জনমতকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায়: তেহরান টাইমস
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পশ্চিমা দেশগুলোর চাপে পড়ে ইচ্ছাকৃতভাবে একটি রাজনীতিকরণকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্কজনক প্রতিবেদন প্রকাশ করেছে। যা তারা ইরানে হামলা চালানোর অজুহাত হিসেবে ইসরাইলের হাতে তুলে দিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই প্রস্তাবটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পরে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে তৈরি হয়েছিল এবং তা গড়ে উঠেছিল আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি’র প্রতিবেদনের ‘ইচ্ছাকৃত ইঙ্গিতপূর্ণতা’র ওপর ভিত্তি করে। আরও বলেন, ‘প্রতিবেদনের ভাষায় অনেক অস্পষ্টতা ছিল, যেটাকে এই চারটি পশ্চিমা দেশ তৎক্ষণাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।’ উল্লেখ্য, আইএইএ-এর বোর্ড অব গভর্নরস গত ১২ জুন একটি ইরানবিরোধী প্রস্তাব পাস করে, আর ১৩ জুন ইসরাইল আগ্রাসন চালায়।
আইএইএ পশ্চিমা দেশগুলোর চাপে পড়ে একটি রাজনীতিকরণকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্কজনক প্রতিবেদন প্রকাশ করেছে। যা ইরানে হামলা চালানোর অজুহাত হিসেবে ইসরাইলের হাতে তুলে দিয়েছে: ল্যাভরভ
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়। তিনি বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আরও বলেন, সাবেক সিইসি হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল। রিজভী অন্তবর্তীকালীন সরকারের আমলে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন।’
ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে: রিজভী
গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রতিক্রিয়ায় আমিরে জামায়াত শফিকুর রহমান বলেছেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। প্রসঙ্গত, এনসিপিও নতুন বাংলাদেশ দিবসকে প্রত্যাখ্যান করেছে।
৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত!’ তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যপ্রণোদিত খারাপ মানুষ’ বলে অভিহিত করেন। পৃথক আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গুজব হলো যে ব্যর্থ নিউইয়র্ক টাইমস ও ফেক সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ভুয়া গল্প তৈরি করা সাংবাদিকদের বরখাস্ত করবে, কারণ তারা এটিকে বড্ড বেশি ভুলভাবে উপস্থাপন করেছে।’ প্রসঙ্গত, সংবাদমাধ্যম দুটি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বলেছিল, ‘মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার পরিবর্তে কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে।’
সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত: ট্রাম্প
রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এ নিয়ে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক বলেন, 'এ প্রসঙ্গে দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। তবে চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি। এটি একটি অপরাধ। যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইইউতে উত্থাপন করবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে!' এদিকে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না।’
রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ফলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইইউকে অনুরোধ করবে ইউক্রেন।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেইজিংয়ের পণ্য আমদানির ওপর চড়া শুল্ক চাপিয়ে একরকম বাণিজ্য যুদ্ধে জড়ান। এবার ট্রাম্প নিজেই জানালেন, ‘আমরা গতকালই চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এটি এমন কিছু যা আসলে কখনও ঘটতে পারত না।’ তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, এ চুক্তি নিয়ে মার্কিন ও চীনা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুল্ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এ মাসের শুরুতে লন্ডনে বৈঠকও করেছে দুদেশ।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানান। এর মধ্যে দিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ থামবে বলেই ধারণা করা হচ্ছে।
সিএনএন মার্কিন সূত্রে জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইরান-ইসরাইলে সংঘাতের মধ্যেও এবং পরেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছেন। গত শুক্রবার হোয়াইট হাউজে বৈঠকে বসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা। জানা গেছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিতে পারে। এছাড়া তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি। পাশাপাশি জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে। তবে বৈঠকের আলোচনায় শর্ত ছিল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে হবে।
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে একগাদা ছাড় দেবে ওয়াশিংটন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩০ বিলিয়ন ডলারের সহায়তা দিতে পারে। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে।
ফিনল্যান্ড কয়েক বছর আগেও একটি নিরপেক্ষ ইউরোপীয় রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। সেই দেশটি এখন রাশিয়ার গা ঘেঁষে ন্যাটোর উত্তরের ফ্রন্টলাইন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই হেলসিংকি ন্যাটোতে যোগ দেয়। তার পর থেকেই এক বিশাল ভৌগলিক, সামরিক ও রাজনৈতিক রূপান্তর শুরু হয় দেশটির।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সম্ভাব্য শুল্কযুদ্ধ একসঙ্গে বৈশ্বিক অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক, বিশেষত চীনের ওপর, বাণিজ্যে গুরুতর ব্যাঘাত ঘটাতে পারে। একইসঙ্গে ইসরায়েল-ইরান উত্তেজনা জ্বালানির দাম বাড়াতে পারে। বৈশ্বিক প্রবৃদ্ধি আগেই মন্থর হওয়ায় এ যুগল অভিঘাত মন্দার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন ছোট ধাক্কাও বড় বিপর্যয় আনতে পারে—যেমনটা ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় হয়েছিল। আইএমএফ পূর্বাভাস দিয়েছে ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি মাত্র ২.৮ শতাংশে নেমে আসবে।
ঢাকা কারখানা বন্ধের পর সাভারে উৎপাদন ক্ষমতা বাড়াতে ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। ১ জুলাই থেকে আশুলিয়ার নতুন ঠিকানায় কার্যক্রম শুরু হবে। অভ্যন্তরীণ তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন হবে। ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা ও ইপিএস কমেছে। ২০২৪ অর্থবছরে ৩০০% নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি এবং এর রিজার্ভ ও শেয়ারহোল্ডার ইকুইটি শক্তিশালী রয়েছে।
ইসরাইল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের প্রাণঘাতী সংঘাত শেষ হওয়ার পর হিজবুল্লাহ নেতা নাইম কাসেম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি নতুন করে আনুগত্য প্রকাশ করেছেন। একটি ভিডিও বার্তায় কাসেম খামেনির সাহস ও জ্ঞান প্রশংসা করে ইরানের নেতৃত্বের প্রতি ব্যাপক সমর্থনের কথা জানান। ইসরাইল ও মার্কিন বিমান হামলার শুরু থেকেই ফিলিস্তিনের এই সশস্ত্র সংগঠন তেহরানকে সমর্থন জানিয়ে আসছে এবং খামেনির নেতৃত্বে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
হিজবুল্লাহ ১২ দিনের সংঘাতের পর ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রুবিও জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। দুই নেতা ইসরাইল ও ইরানের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছেন।’ প্রসঙ্গত, ইসরাইলের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সম্পর্ক নেই।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারা ইসরাইল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ইঞ্জিন সংকটে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। দৈনিক চাহিদার দুই-তৃতীয়াংশ ইঞ্জিন সরবরাহের কারণে ট্রেন বিলম্ব, যাত্রা বাতিল ও মাঝপথে থেমে যাওয়ার ঘটনা বাড়ছে। পুরনো ইঞ্জিন এবং নতুন ইঞ্জিন কেনার উদ্যোগে দেরিতে সংকট আরও বেড়েছে। রেল কর্তৃপক্ষ ৩০টি নতুন ইঞ্জিন আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদী মেরামত শুরু করেছে। তবে সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের অনিশ্চয়তা ও ভোগান্তি অব্যাহত থাকবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘উপযুক্ত পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবিলা করা যায়। জানা গেছে, ভারতের পার্লামেন্টে ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার জন্য ৪ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জয়সওয়াল বাংলাদেশ, চীন ও পাকিস্তানের বৈঠক নিয়ে বলেন, আমরা আমাদের আশপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে নিরবচ্ছিন্ন নজরদারি করি। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও, সেই সম্পর্কগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়।
উপযুক্ত পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবিলা করা যায়: জয়সওয়াল
স্ট্রোক করা মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় এইচএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা মানবিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে: আবরার
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়।’ আরও বলেন, কিন্তু পূজা শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি 'সরিয়ে নেয়নি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।' এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানায়, প্রথমে প্রায় শতাধিক দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ, এ সংক্রান্ত বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করেছে।
প্রায় শতাধিক দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে: রেল কর্তৃপক্ষ
জিওপি নেতা রাশেদ খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়। এরপর গত ৭ মার্চ নাহিদ ইসলাম বলেন, প্লাটফর্মটি এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সাথে মিলে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। রাশেদ বলেন, কিন্তু সেই প্লাটফর্মের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এনসিপি সম্পৃক্ত নেতারা ভোটার হন। এনসিপির কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। ফলে আবারও বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এক্সিস্ট করা শুরু করলো। ফলে নাহিদ ইসলামের ৭ মার্চের বক্তব্যের আর ভিত্তি থাকল না। বিতর্কিত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, প্লাটফর্মটি যদি আবারও বিতর্কিত হয়, তবে আওয়ামী আমলের মুক্তিযুদ্ধ মঞ্চের মত ঘৃণারপাত্রে পরিণত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মটি যদি আবারও বিতর্কিত হয়, তবে আওয়ামী আমলের মুক্তিযুদ্ধ মঞ্চের মত ঘৃণারপাত্রে পরিণত হবে: রাশেদ খান
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে। জানা গেছে, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং সাত ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি বিমানবন্দরে ফিরে এসেছে।
বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোশ্যাল বিজনেস ডে-র এ বছরের প্রতিপাদ্য, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ জানা গেছে, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এ আয়োজন। এখানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে। ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ নেবেন।
বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর ১৮টি নিষেধাজ্ঞা প্যাকেজ পাস করা হয়েছে। কিন্তু ইসরাইলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতেও সক্ষম হয়নি, যখন তারা মানবাধিকারের ধারা ২ স্পষ্টভাবে লঙ্ঘন করছে। আরও বলেন, 'তিনি ইইউকে ইসরাইলের সঙ্গে চুক্তিটি ‘অবিলম্বে’ স্থগিত করার জন্য চাপ দেবেন।' সানচেজ বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইইউ’র আর দেরি করা উচিত না।' ওদিকে ইইউ আলোচনার কথা বলেছে!
ইসরাইল চুক্তির অধীনে তার মানবাধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইইউ’র আর দেরি করা উচিত না: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
ট্রাম্পের দাবির বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো সুযোগ নেই। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানে ইসরাইলি হামলাকে সমর্থন করে, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসারি বোমা হামলা চালায়, তখনো ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। তিনি বলেন, ‘সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে, তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী শাসনব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয়।' আরও বলেন, ‘আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।'
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ঢাকায় অনুষ্ঠিত ৪৭তম সার্কফাইন্যান্স গভর্নরদের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, প্রতিটি স্কুল শিক্ষার্থীর একটি ব্যাংক হিসাব থাকা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনীতিতে সম্পৃক্ত করতে প্রাথমিক পর্যায়ে আর্থিক জ্ঞান জরুরি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মতভেদ সত্ত্বেও সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নীতিগত আলোচনা ও যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রত্যেক স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব থাকতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলমান অর্থনৈতিক মন্দা, বেসরকারি খাতে ঋণের জোগান কম ও তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক লেনদেন এক মাসের ব্যবধানে কমেছে লাখ কোটি টাকার বেশি। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এই লেনদেন কমেছে ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় লেনদেন বেড়েছে ৪৪ হাজার ৪০২ কোটি টাকা। জানা গেছে, লুটপাটের শিকার ১১টি ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ লেনদেন করতে পারছে না। দুর্বল কয়েকটি ব্যাংক আন্তঃব্যাংক থেকে ধার নিয়ে তা পরিশোধ করতে পারছে না। ফলে লেনদেন কমছে।
চলমান অর্থনৈতিক মন্দা, বেসরকারি খাতে ঋণের জোগান কম ও তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক লেনদেন এক মাসের ব্যবধানে কমেছে লাখ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, সমমনাদের সঙ্গে নিয়েই বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, দু’পক্ষই অত্যন্ত সন্তুষ্ট যে, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ মোটামুটি একটা ঘোষণা আসছে। আমরা আগামী দিনে কীভাবে এগিয়ে যাবো, এখানে নির্বাচনী কর্মকাণ্ড আছে, নির্বাচন না হওয়া পর্যন্ত তার আগেও আরও কিছু কর্মকাণ্ড আছে; তাছাড়া আমাদের ৩১ দফা, সেটা আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করবো, এই আলোচনাটাই হয়েছে। তিনি বলেন, বৈঠকে লন্ডন বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার করা হবে বলেও জানান। এই সময় তিনি বলেন, আইনের শাসনে বিশ্বাস করলে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নেওয়া স্বাভাবিক।
বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু জানান, সমমনাদের সঙ্গে নিয়েই বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করতে চায়।
রাজশাহীতে জাতীয় নাগরিক কমিটির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন আরেক নেতা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাণীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। জানা গেছে, রেস্তোরাঁটির মালিক এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। আহত নেতার নাম ফিরোজ আলম। তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী। কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু তাকে মারধর করেছেন বলে অভিযোগ। তবে নাহিদ জানান, ভুল বোঝাবুঝি হয়েছিল, এর সমাধান হয়ে গেছে।
এনসিপির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন আরেক নেতা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর রাণীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে বলেন, আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি লেখেন, লেখেন, ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি। আপনি জবিতে এসে তা প্রমাণ করেছেন। এই সময় শিবির নেতা রাকিবকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। সবশেষে বলেন, নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, করার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন।
আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই দাবী ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর: ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতি
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরাইলের, তবে সেই সুযোগ তারা পাননি। কাৎজকে ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন ছিল কিনা প্রশ্ন করা হলে বলেন, ‘এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।’ এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি।’ এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করে বলেন, ‘ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে।’
আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ
ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা। গ্রামটি লিথিয়াম মজুতের কাছে অবস্থিত। এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, দোনেৎস্কের শেভচেঙ্কোকে নোভোসেরহিভকা নামে আরেকটি বসতি দখল করা হয়েছে। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো ও কিয়েভ জানায়, উভয় পক্ষের সেনারা নিজ নিজ দেশে ফিরেছেন। তবে অগ্রগতি নেই শান্তি আলোচনার।
ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা। ওই গ্রামটি লিথিয়াম মজুতের কাছে অবস্থিত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৭১ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তাকেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৯ জন। ত্রাণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ আখ্যা দিয়ে বলেছে, এসব ঘটনায় এখনো ৩৯ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। ওদিকে ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে। আমি বলব না এটি ধ্বংস হয়ে গেছে! গ্রোসি জানান, ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, ‘যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং আমাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয়, তাহলে তা আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’ আরও বলেন, ‘এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে।’
ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে: আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি
বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, কক্সবাজার বিমানবন্দরে আগামী জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া তিনি কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দেন। তিনি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি তথ্য অধিকার বিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন। জানা গেছে, এক দশক আগে নেওয়া এ প্রকল্পের রানওয়ে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ফুট রানওয়ে সাগরের পানির ওপর নির্মিত, যা দেশে প্রথমবারের মতো।
কক্সবাজার বিমানবন্দরে আগামী জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে: বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া
অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। অন্য পাঁচজন হলেন-.রুহুল আমিন, মো. বাচ্চু বিশ্বাস, মামুন শিকদার, মো. ফরিদ হোসেন ও মো. শিশির করিম। এ নিয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তাকে অফিসে ঢুকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বেরোবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান কবীর বলেন, আমরা চাই, আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। ঢাকায় বসে কোনো তদন্ত হতে পারে না। সে বিশ্ববিদ্যালয় সামনে এবং পুলিশের গুলিতে মারা গেছে; কিন্তু তার দায়ভার দেওয়া হয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সাবেক প্রক্টরকে জবাবদিহিতার নামে নিয়ে গিয়ে তারা তাকে আসল আসামি ও ইন্ধনদাতা হিসেবে চালিয়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ প্রহসনমূলক তদন্ত প্রতিবেদন প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বেরোবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সরকার আনুষ্ঠানিকভাবে ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটি এখন থেকে ‘খ’ শ্রেণির জাতীয় ও আন্তর্জাতিক স্মরণীয় দিবস হিসেবে প্রতিবছর পালিত হবে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দিবসটি পালন করার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ২৫ জুন এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা প্রদান করে। শহীদ আবু সাঈদের ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকার ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে
৩৩ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি তার সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ এবং খোলাখুলি রাজনৈতিক ভঙ্গিমায় নিউইয়র্ক মেয়র প্রাইমারিতে সাড়া ফেলেছেন। দীর্ঘক্ষণ ম্যানহাটনের রাস্তা হেঁটে তিনি এমন মেয়রের ছবি তুলে ধরেছেন যিনি কাছে থাকা ও স্পষ্টভাষী। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাশ্রয়ী বাসস্থান, বিনামূল্যে শিশু পরিচর্যা ও সরকারি পরিবহন বৃদ্ধির প্রতিশ্রুতিতে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছেন। সাধারণ নির্বাচনে তার বড় চ্যালেঞ্জ হবে এই উচ্চ প্রত্যাশার সঙ্গে তার পরিকল্পনা বাস্তবায়ন করা।
সরকার চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার অনুমোদন দিয়েছে। জ্বালানি তেলের পাশাপাশি অকটেন, এলএনজি, বিভিন্ন সার (এমওপি, টিএসপি, ডিএপি) এবং ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এসব আমদানি সরকারের মধ্যে সরকারের সঙ্গে চুক্তির আওতায় নিরাপদ জ্বালানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য নেওয়া হচ্ছে, যার মোট ব্যয় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি মাদকমুক্ত সমাজ গড়তে চায়, পুরো বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে চায়। আমাদের অনেক সন্তান, তরুণ প্রজন্ম এবং যুবসমাজ মাদকের করাল গ্রাসে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই আমরা চাই মাদক নিয়ন্ত্রণে এনে জনগণকে সচেতন করতে। প্রত্যেকটি পরিবার, প্রতিবেশী ও নাগরিককে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হবে। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৮৩ লাখ তরুণ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। বিএনপি মাদকসেবীদের প্রথমে সতর্ক করে সচেতন করতে চায়, এরপরও যদি তারা সংশোধন না হয়, তবে আইনের আশ্রয় নেওয়া হবে। এই নেতা বলেন, বিএনপি কখনো চাঁদাবাজ, দখলবাজ বা মব সৃষ্টিকারীদের সমর্থন করে না।
বিএনপি মাদকমুক্ত সমাজ গড়তে চায়, মাদকমুক্ত প্রতিটি এলাকা গড়তে চায় ও পুরো বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে চায়: আমিনুল হক
সিডিবিএলের চেয়ারম্যান ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী বাংলাদেশের অস্থিতিশীল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সম্মুখীন ঝুঁকি তুলে ধরেছেন, যেখানে অনেকের জীবনব্যাপী সঞ্চয় হারিয়েছে। ডিবিএ আয়োজিত সভায় তিনি বিনিয়োগকারীদের শিক্ষার প্রয়োজনীয়তা ও বাজারের স্থিতিশীলতার উপর জোর দেন। ড. আনিসুজ্জামান চৌধুরী সংস্কার বাস্তবায়নের জন্য সময় ও প্রতিশ্রুতির গুরুত্ব বলেছেন। বিএসইসি, ডিএসইসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা পুঁজিবাজারের সংস্কার ও শক্তিশালীকরণে চলমান প্রচেষ্টা নিশ্চিত করেছেন।
দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনীতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী নেতা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক কৌশল পুনরুজ্জীবিত করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার, চীন-ভারত ভারসাম্য রক্ষা এবং রোহিঙ্গা সংকটকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থাপন করছেন তিনি। ভারতীয় নির্ভরতা কমিয়ে বাণিজ্য বৈচিত্র্য এবং কৌশলগত স্বাধীনতা অর্জনই তার লক্ষ্য। এই আধুনিক কৌশল জাতীয় ও বৈশ্বিক মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের কণ্ঠ তুলে ধরছে—যা দেশের পররাষ্ট্রনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ২০৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।