Web Analytics

বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে ‘যুদ্ধ’ করতে প্রস্তুত। কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন, ‘আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। আমরা যুদ্ধ করবো। আরাকান আর্মির সাথে। আমরা স্বাধীনতা চাই।’ আরেক রোহিঙ্গা যুবক বলেন, জিহাদের জন্য সবাই একতালে আরসা, আরএসও- দুই দলই মিলে ভালো কাজ করছে।’ দেখা গেছে, রোহিঙ্গারা স্বীকার করেছেন যে, ক্যাম্পে অন্তত চারটি সংগঠন ‘সশস্ত্র বিদ্রোহ’, ‘জিহাদ’ বা ‘যুদ্ধের’ জন্য উদ্বুদ্ধ করছে। গোষ্ঠীগুলো হলো আরাকান আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। এদিকে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি আইসিজিকে উদ্বিগ্ন করেছে।

27 Jun 25 1NOJOR.COM

আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়া আমরা স্বাধীন করে থাকব: শরণার্থী শিবিরের রোহিঙ্গা যুবক

নিউজ সোর্স

দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি

বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে ‘যুদ্ধ’ করতে প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।