নিরাপত্তা ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে (জিএফএইচ) খাদ্য সহায়তার জন্য ৩ কোটি ডলার দিচ্ছে। ইউএসএআইডি শিশু খাদ্য বিতরণ এবং অপর্যাপ্ত নথিপত্র নিয়ে সমালোচনা করেছে। ইসরায়েলি ও মার্কিন ঠিকাদারদের তত্ত্বাবধানে পরিচালিত কেন্দ্রের কাছে খাদ্য নিতে গিয়ে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এ কর্মসূচি হামাসকে দুর্বল করছে। তবে ২৪০টির বেশি আন্তর্জাতিক এনজিও জিএফএইচের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে, কারণ এতে সাধারণ মানুষের ঝুঁকি বাড়ছে এবং মানবিক মানদণ্ড রক্ষা করা হয়নি।
আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা হতে পারে। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনিশ্চিত অবস্থায় রয়েছে, যেখানে কিছু শর্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনীতির স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করেছে। অতীতে এমন ঘটনার উদাহরণ রয়েছে। সমঝোতা না হলে রপ্তানি হ্রাস, কর্মী ছাঁটাই ও অর্থনৈতিক চাপ বাড়বে। বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপ ও পণ্য ও বাজার বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন।
জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাস ও সামাজিক নৈরাজ্য রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এখনও নির্দিষ্ট তফসিল জানায়নি, যা উদ্বেগজনক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে তিনি অবান্তর বলে অভিহিত করেন। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে ভোটের দাবি ও নির্বাচনের আগেই সংস্কার শুরু করার আহ্বান জানান সাইফুল। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ স্বাক্ষরের আশাবাদও প্রকাশ করেন তিনি।
জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে: সাইফুল হক
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না, কারণ এটি দেশের জাতীয় প্রতীকের অংশ। নাগরিক ঐক্য ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু ইসি তা অনুমোদন করেনি। বর্তমানে ৬৯টি প্রতীকের তফসিল থাকলেও, আগামী সংসদ নির্বাচনের জন্য তা ১০০-এর বেশি করার পরিকল্পনা রয়েছে। তফসিল সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভোটিংয়ের জন্য।
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না: আব্দুর রহমানেল মাছউদ
জলবায়ু পরিবর্তনজনিত দাবদাহে ইউরোপজুড়ে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষ মারা গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গত ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল ও ইতালিসহ ১২টি শহরে এসব মৃত্যু ঘটে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর মিলান, এরপর প্যারিস ও বার্সেলোনা। বিশেষজ্ঞরা বলেছেন, দাবদাহ নীরব ঘাতক হয়ে উঠছে এবং স্বাস্থ্য সংকট আরও গভীর হতে পারে।
জলবায়ু পরিবর্তনজনিত দাবদাহে ইউরোপজুড়ে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষ মারা গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
৯০ দিনে ৯০টি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ ট্রাম্প প্রশাসন সময়সীমা বাড়িয়েছে ১ আগস্ট পর্যন্ত। বাজার এখন শান্ত থাকলেও, বিশ্বজুড়ে প্রতিক্রিয়া বাড়ছে—জাপান ও দক্ষিণ কোরিয়া স্পষ্টভাবে বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনা বাণিজ্য কমছে, তবে চীন অন্যত্র বাণিজ্য বাড়াচ্ছে। ডলারের মান কমছে এবং নতুন শুল্ক পরিস্থিতি আরও খারাপ করতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে শুল্ক দিয়ে ঘিরছে, অন্যদিকে অন্যান্য দেশ পরস্পরের সঙ্গে বাণিজ্য জোরদার করছে, যা মার্কিন বিচ্ছিন্নতাকে স্পষ্ট করছে।
রাজস্থানের চুরু জেলায় একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। বুধবার দুপুরে সুরাতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা টুইন-সিটার এই বিমানটি ভানোদা গ্রামের কাছে ভেঙে পড়ে। এতে সাধারণ দুই নাগরিকও আহত হন। ভারতীয় বিমানবাহিনী হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালায়। চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। পুরোনো হলেও জাগুয়ার বিমান ভারত এখনো ব্যাপকভাবে ব্যবহার করে।
রাজস্থানের চুরু জেলায় একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। এতে সাধারণ দুই নাগরিকও আহত হন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মার্কিন শুল্ক হুমকি বিশ্ববাণিজ্যে দুর্বল দেশগুলোর বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আসিয়ান দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও অভ্যন্তরীণ বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আনোয়ার বলেন, বাইরের চাপ মোকাবিলায় নিজেদের ভিত মজবুত করতে হবে এবং আসিয়ান অঞ্চলের স্বাধীনতা রক্ষা করতে হবে।
মার্কিন শুল্ক হুমকি বিশ্ববাণিজ্যে দুর্বল দেশগুলোর বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
চিত্রনায়িকা পরীমনির করা ‘ডিজিটাল মাধ্যমে মানহানির’ মামলাটি বাতিল করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় করা মামলাটি বাতিল হয় কারণ ২১ মে সরকার আইটি আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ চালু করে, যেখানে এসব ধারা নেই। মামলার আসামিরা ছিলেন পরীমনির গৃহকর্মী পিংকি আক্তারসহ চার সাংবাদিক ও মিডিয়া সংস্থা। পাল্টা মামলা করেছেন পিংকি, পরীমনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে। উভয় মামলার তদন্ত চলমান।
পরীমনির করা ‘ডিজিটাল মাধ্যমে মানহানির’ মামলাটি বাতিল করেছে ট্রাইব্যুনাল। সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় করা মামলাটি বাতিল হয় কারণ নতুন আইনে ধারা দুটি নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তাকে দেখতে গিয়ে তিনি বলেন, ফরিদা পারভীন উপমহাদেশের অদ্বিতীয় সংগীতশিল্পী, বিশেষ করে লালনসংগীতে তার অবস্থান অনন্য। বর্তমানে তিনি কিডনিসহ বিভিন্ন জটিলতায় সংকটাপন্ন অবস্থায় আছেন। সরকারকে বিশেষ মেডিকেল বোর্ড গঠনের অনুরোধ জানিয়ে ফখরুল বলেন, প্রয়োজন হলে বিদেশেও তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। জাতি এমন গুণী শিল্পীর চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা চায়। তার জন্য প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে হলেও উদ্যোগ নিতে অনুরোধ ও আহ্বান জানান মির্জা ফখরুল।
বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বিএনপি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বসুপতি চাকমার খোঁজ নিতে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাঙামাটির দুর্গম মগাইছড়ি গ্রামে যান। তারেক রহমানের নির্দেশে রিজভী সেখানে উপস্থিত হয়ে চিকিৎসার জন্য ২ লাখ টাকার অনুদান দেন—এক লাখ ‘আমরা বিএনপি পরিবার’ এবং এক লাখ জেলা বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি মগাইছড়ির রাস্তাঘাট উন্নয়নের অভাব নিয়েও কথা বলেন তিনি এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবি তোলেন।
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বিএনপি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বসুপতি চাকমার খোঁজ নিতে বুধবার রিজভী রাঙামাটির দুর্গম মগাইছড়ি গ্রামে যান।
নেত্রকোনার মদনে গণঅভ্যুত্থানে আহত আলী হোসেন অন্তর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ কারণে তিনি জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। তার পরিবারের দাবি, অন্তরকে গেজেটভুক্ত করে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি অন্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে এক তুমুল সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিল। নতুন করে জুলাইযোদ্ধাদের নোটিশ এলে জেলা কমিটির মাধ্যমে তার জন্য আমরা সুপারিশ করব।
নেত্রকোনার মদনে গণঅভ্যুত্থানে আহত আলী হোসেন অন্তর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ কারণে তিনি জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত ও ঐতিহ্যবাহী ব্যবস্থা, যা অতি আধুনিকতার চাপে ধ্বংস হতে দেওয়া যাবে না। আলিয়া মাদ্রাসার অবদান তুলে ধরে তিনি বলেন, এর স্বাতন্ত্র্য ও অতীত গৌরব ফিরিয়ে আনতে হবে। ঢাকায় আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ষোলো বছর মাদ্রাসা শিক্ষা অবদমিত ছিল, তবে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামি বিষয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে, যা শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। ফ্যাসিবাদ রুখে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত ও ঐতিহ্যবাহী ব্যবস্থা, যা অতি আধুনিকতার চাপে ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা
ভারতের ওড়িশার ঝাড়সুগুদা জেলায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরিচয় যাচাইয়ের জন্য তাদের আটককেন্দ্রে রাখা হয়েছে। অনেকে দিনমজুর, রাজমিস্ত্রি বা ফেরিওয়ালার কাজ করতেন। বৈধ কাগজপত্র না থাকলে আইনি ব্যবস্থা নিয়ে দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
ভারতের ওড়িশার ঝাড়সুগুদা জেলায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ।
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কাইয়ুমের বিরুদ্ধে হত্যা মামলা, অবৈধ বালু ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় নেতারা বহিষ্কারকে স্বাগত জানিয়ে বলেন, এটি দলের জন্য ইতিবাচক বার্তা।
হত্যা মামলা, অবৈধ বালু ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ; আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুমকে সব পদ থেকে বহিষ্কার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাঁস হওয়া এক অডিওতে দাবি করেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও তাইওয়ান নিয়ে বেইজিংয়ে বোমা মারার হুমকি দিয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন ও গাজায় যুদ্ধে সমাধান করতে পারতেন। পাশাপাশি, বিদেশি বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিতাড়িত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন কালে ট্রাম্পের একটি অডিও ফাঁস হয়েছে, যেখানে ট্রাম্প দেশ দুটির প্রেসিডেন্টদের কাছে মস্কো ও বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন।
রাজধানীর লালবাগের শহীদ নগরে সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা চাঁন মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। তিনি ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরে লালবাগ থানায় হস্তান্তর করে। অভিযোগ রয়েছে, তিনি বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোরপূর্বক জমি দখল করে রিকশার গ্যারেজ চালাচ্ছিলেন এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করতেন। অভিযানের সময় চাঁদাবাজির প্রমাণও পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালবাগের শহীদ নগরে সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা চাঁন মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।
৮ জুলাইয়ের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ সংক্রান্ত বিভ্রান্তি ও অপপ্রচারমূলক প্রশ্নগুলোর সরাসরি জবাব এড়িয়ে যান মুখপাত্র ট্যামি ব্রুস। কোয়াড বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে ভারতের বক্তব্য ও বাংলাদেশে সংখ্যালঘু প্রশ্ন, উপদেষ্টার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগজিন উদ্ধারের প্রসঙ্গে প্রশ্ন করা হলেও মুখপাত্র বলেন, এটি জটিল কূটনৈতিক বিষয়, যুক্তরাষ্ট্র তা বোঝে ও গুরুত্ব দেয়। ব্রুস কোয়াড বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পড়ার পরামর্শ দেন এবং অন্য দেশের বক্তব্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, ঐ সাংবাদিক বলেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এক বন্দুকের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে, যা ২০২৪ সালের সরকারবিরোধী সহিংসতায় ব্যবহৃত গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।
৮ জুলাইয়ের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ সংক্রান্ত বিভ্রান্তি ও অপপ্রচারমূলক প্রশ্নগুলোর সরাসরি জবাব এড়িয়ে যান মুখপাত্র ট্যামি ব্রুস।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে।ফেসবুকে তিনি লেখেন, শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তারা যেখানেইআন্দোলনকারী পাবেন, গুলি করবেন। আরও লেখেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি জুলাই গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।
শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি নিজেই দিয়েছিলেন, হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে: আসিফ নজরুল
দেশের আর্থিক খাতের সংস্কার শুধু বিশ্বব্যাংক ও আইএমএফের প্রস্তাবের কারণে নয়, সরকারের নিজস্ব উদ্যোগেও হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেকেই মনে করেন শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থার চাপে সংস্কার হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সরকার নিজেই এই পরিবর্তনের পথে অগ্রসর। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অডিট ও অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব উল্লেখ করেন এবং বলেন, যারা এই কাজে জড়িত তাদের সততা ও অন্তরদৃষ্টি প্রয়োজন। বিশেষ করে এনবিআরের অডিট প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বেশিরভাগই শূন্য ট্যাক্স দিচ্ছে, যা অবিশ্বাসযোগ্য। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে অডিটিং ও অ্যাকাউন্টিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।
দেশের আর্থিক খাতের সংস্কার শুধু বিশ্বব্যাংক ও আইএমএফের প্রস্তাবের কারণে নয়, সরকারের নিজস্ব উদ্যোগেও হচ্ছে: অর্থ উপদেষ্টা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আশপাশের স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে উপস্থিত হয়। তারা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে হাত মেলাতে গেলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাদের ক্লাস ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, স্কুলে থাকার সময় পড়াশোনা করতে হবে, তবে তাদের ভালোবাসায় তিনি কৃতজ্ঞতা জানান এবং জীবন দিতে প্রস্তুত থাকার কথাও বলেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এনসিপির জুলাই পদযাত্রায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সারজিস আলম অসন্তোষ প্রকাশ করলেও শিক্ষার্থীদের ভালোবাসার প্রশংসা করেন।
শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার বিচারে স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। গাজী তামিম বলেন, শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বক্তব্য এর আগে পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম পরীক্ষা করেছে। তারাও ফরেনসিক সত্যতা পেয়েছে, এসব ফোনালাপ হাসিনারই। তারপরও আন্তর্জাতিক সংস্থা নতুন করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে রিপোর্ট দিয়েছে, তা মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হবে। তিনি বলেন, ১০ জুলাই মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়া হবে।
শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার বিচারে স্বচ্ছতা বাড়াবে: প্রসিকিউটর গাজী তামিম
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক ‘মানবিক শহর’-এ স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ৬ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তর করা হবে, পরে গাজার পুরো ২১ লাখ লোককে। সবাইকে হামাস সদস্য না হওয়া যাচাইয়ের পর শিবিরে প্রবেশ করতে হবে এবং বের হতে পারবে না। আরও জানান, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন, তা বাস্তবায়নের জন্যও তিনি প্রস্তুত।জাতিসংঘ বলেছে, জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনে বেআইনি।
গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক ‘মানবিক শহর’-এ স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ
দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন সভায় তিনি বলেছেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে সারাদেশে বড় বদল আসবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে শহীদ আবরার ফাহাদসহ শহীদদের স্বপ্ন অনুযায়ী নতুন সংবিধান, বিচার ও সংস্কার আনতে হবে। নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল যদি বিদেশের আধিপত্যে বাধ্য হয়, জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম মর্যাদার সঙ্গে অগ্রসর হবে।
দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়েছে! ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে শহীদ আবরার ফাহাদসহ শহীদদের স্বপ্ন অনুযায়ী নতুন সংবিধান, বিচার ও সংস্কার আনতে হবে: নাহিদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। এর আগে গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি বড় প্রতিনিধি দল বেইজিং সফর করেছে। এছাড়া চলতি বছরের শুরুতে বিএনপির আরও দুটি প্রতিনিধিদল চীন সফর করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। এর আগে গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি বড় প্রতিনিধি দল বেইজিং সফর করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বুধবার নিউরোসায়েন্স হাসপাতালে বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি, আর সর্বশেষ গণহত্যায় সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয়, জনগণ নির্বাচন চায়। সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।
গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রেখেছে, যা ভারতের "দ্বিপাক্ষিক সিদ্ধান্ত"-এর দাবির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রেখেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দাবি—যে যুদ্ধবিরতি ভারত-পাকিস্তান নিজেরাই করেছে এবং তাতে কোনো বিদেশি ভূমিকা নেই—তাকে ভুল আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রুস গাজা ও আর্মেনিয়া-আজারবাইজান সংকটেও শান্তি প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের দাবি: পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রেখেছে, যা ভারতের "দ্বিপাক্ষিক সিদ্ধান্ত"-এর দাবির সঙ্গে সাংঘর্ষিক।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে অন্তত ৫২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে উঠে এসেছে বিবিসি আই-এর একটি অনুসন্ধানে। ওইদিন শেখ হাসিনার সরকার পতনের পর চলমান আন্দোলনের শেষ দিনে ভয়াবহ এই ঘটনা ঘটে। বিবিসি শতাধিক ভিডিও, ছবি, সাক্ষ্য ও সরেজমিন অনুসন্ধান করে নিশ্চিত করেছে, দুপুর ২:৪৩ মিনিট থেকে গুলি শুরু হয়ে প্রায় ৩০ মিনিট ধরে চলে। নিহতদের মধ্যে আন্দোলনকারী মিরাজ হোসেনের মোবাইলে ধারণ করা ভিডিওতে গুলির শুরু ও তার মৃত্যু মুহূর্ত ধরা পড়ে। ভিডিও, হাসপাতালের রেকর্ড ও সামাজিক মাধ্যমে যাচাই করে বিবিসি নিহতের সংখ্যা ৫২ জন নিশ্চিত করেছে। ঘটনার সময় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও অপেশাদার আচরণের কথা স্বীকার করেছে পুলিশ, এবং দোষীদের বিচারে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে অন্তত ৫২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে উঠে এসেছে বিবিসি আই-এর একটি অনুসন্ধানে।
বিবিসির এক প্রতিবেদন ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের বরাতে জানিয়েছে, শেখ হাসিনা সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। ১৮ জুলাই গণভবন থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী যেখানে আন্দোলনকারী পাবে, সেখানে গুলি করবে। অডিওটির সত্যতা ফরেনসিকভাবে যাচাই করেছে ব্রিটিশ সংস্থা ইয়ারশট এবং এতে কোনো এডিট বা কৃত্রিমতা পাওয়া যায়নি। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান এই অডিওকে শেখ হাসিনার ভূমিকার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। আওয়ামী লীগ বলছে, অডিওর সত্যতা নিশ্চিত নয় এবং বেআইনি কিছু বলা হয়নি।
শেখ হাসিনা সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন: অডিও রেকর্ডিংয়ের বরাতে বিবিসির প্রতিবেদন
২০২৫ সালের শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার (স্থানীয় সময়) থেকে ওয়াশিংটনে এ আলোচনা শুরু হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি অংশ নিচ্ছেন, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারাও ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। ৭ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ১৪টি দেশের নেতাদের শুল্ক সংক্রান্ত চিঠি পাঠানোর পর বাংলাদেশ দ্রুত আলোচনায় অংশ নেওয়া প্রথম দেশগুলোর একটি। ২৭ জুনের প্রথম দফা আলোচনার ভিত্তিতে বাংলাদেশ চুক্তি দ্রুত চূড়ান্ত হওয়ার আশা করছে।
২০২৫ সালের শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার ওয়াশিংটনে এ আলোচনা শুরু হচ্ছে।
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মোট নিহতের সংখ্যা প্রায় ৫৭ হাজার ৫৭৫ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত হয়েছেন ২৬২ জন, যা নিয়ে সংঘর্ষ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জনে পৌঁছেছে। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। শুধু মানবিক সহায়তা নেওয়ার সময়ও গত ২৪ ঘণ্টায় ৮ জন নিহত ও ৭৪ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নেওয়ার সময় ৭৬৬ জন নিহত ও ৫ হাজারের বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মোট নিহতের সংখ্যা প্রায় ৫৭ হাজার ৫৭৫ জনে দাঁড়িয়েছে।
নেদারল্যান্ডসের আলকামারের বিলাল মসজিদের ইমাম ইউসেফ মিসিবিহকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে অংশ নেওয়ায় বরখাস্ত করা হয়েছে। ইউরোপের ১৫ জন ইমাম গত ৭ জুলাই আইজাকের সঙ্গে দেখা করেন, যার নেতৃত্ব দেন ফরাসি ইমাম হাসেন চালগোমি। এরমধ্যে ইউসেফ মিসিবিহকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউসেফের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে এখনই বরখাস্ত করা হয়েছে এবং তার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক থাকবে না।
নেদারল্যান্ডসের আলকামারের বিলাল মসজিদের ইমাম ইউসেফ মিসিবিহকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে অংশ নেওয়ায় বরখাস্ত করা হয়েছে।
গাজায় চলতি সপ্তাহের শেষে ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস জীবিত ১০ জন জিম্মি এবং ৯ জন জিম্মির মরদেহ হস্তান্তর করবে। বৈঠকে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন এবং সবাই এই যুদ্ধ থেকে উত্তরণ চাইছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কংগ্রেসে বলেন, গাজায় তাদের কাজ শেষ হয়নি, তারা জিম্মিদের উদ্ধার ও হামাসের সামরিক ক্ষমতা ধ্বংসে কাজ চালিয়ে যাচ্ছেন।
আমরা আশা করছি, এই সপ্তাহের শেষ দিকে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব— যা আমাদেরকে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে: স্টিভ উইটকফ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তিনি সন্তুষ্ট নন এবং তিনি অনেক মানুষ হত্যা করছেন। তিনি মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন। একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপ কখনও ইউক্রেনকে ছেড়ে দেবে না এবং যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের পাশে থাকবে। ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র দেবে, যদিও সাময়িক অস্ত্র সরবরাহ স্থগিত ছিল। এদিকে ক্রেমলিন জানিয়েছে, পরবর্তী আলোচনার তারিখের প্রস্তাবের অপেক্ষায় তারা।
ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তিনি সন্তুষ্ট নন এবং পুতিন অনেক মানুষ হত্যা করছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন, তবে এখন ভয় পাওয়ার সময় শেষ। মঙ্গলবার ভাণ্ডারিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছে।
এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে: আব্দুস সালাম আজাদ
পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ও জেলা পরিষদের প্যানেল মেয়র নজরুল ইসলাম সোহেলকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানিতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সোহেল জানান, প্রাণনাশের আশঙ্কায় তিনি বাংলাদেশে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান রাজনৈতিক আশ্রয়ের আশায়। তিনি দাবি করেন, ‘শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি।’ তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট আইনে একাধিক মামলা হয়েছে। ঘটনাটি প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানিতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কেউ মন্ত্রী হলেই তার মানসিকতা বদলে যায় এবং তিনি এক ধরনের ‘স্বৈরাচারী’ আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনীতে তিনি এসব বলেন। তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর স্যালুট, গার্ড, গাড়ির বহর এসবকে কেন্দ্র করে যে মানসিকতা তৈরি হয়, তা স্বৈরাচারের দিকে নিয়ে যায়। এছাড়া তিনি প্রজন্মগত দূরত্ব, নগর ও গ্রামীণ চিন্তাভাবনার ফারাক এবং তরুণদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও বলেন। বিতর্কে ‘মাননীয়’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে তিনি বলেন, এ ধরনের শব্দ থেকেই অটোক্রেসির জন্ম হয়।
মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্ম হয়: মির্জা ফখরুল
ইসরাইল প্রথমবার স্বীকার করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত তাদের সামরিক স্থাপনায় লেগেছে এবং কিছু হয়েছে। যদিও হামলার সুনির্দিষ্ট স্থান ও ক্ষতির বিস্তারিত তথ্য তারা দেয়নি, বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ‘খুব কম’ স্থানে আঘাত হানে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো এখনও সক্রিয় রয়েছে। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমের স্যাটেলাইট ছবির তথ্য অনুযায়ী, ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র কমপক্ষে পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। ইসরাইল এখন পর্যন্ত সামরিক হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং দাবি করে আসছে, ইরান মূলত বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করেছে।
ইসরাইল প্রথমবার স্বীকার করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত তাদের সামরিক স্থাপনায় লেগেছে এবং ক্ষতি হয়েছে।
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা ‘জাতীয় সমাবেশ’ সফল করার আহ্বান জানিয়েছেন আমির ডা. শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৭ দফা দাবি আদায়ে এই সমাবেশ সফল করার প্রস্তুতি আলোচনা হয়। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের জনআকাঙ্খা বাস্তবায়ন এবং ছাত্র-জনতার ত্যাগের প্রতি সম্মান জানাতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। সংগঠন ও দেশের মানুষের সমর্থনে জাতীয় সমাবেশ সফল হবে বলে তার আশা।
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা ‘জাতীয় সমাবেশ’ সফল করার আহ্বান জানিয়েছেন আমির ডা. শফিকুর রহমান।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেছেন, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে এই আসন থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলবেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি দাবি করেন, বিএনপি জনগণের দল, সবসময় জনগণের সঙ্গে রয়েছে। দীপু বলেন, ফ্যাসিবাদী শাসনে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তবুও তারা থেমে যায়নি। মতবিনিময় সভায় ছাত্রদলের সাবেক নেতা মাসুদুর রহমান বলেন, তরুণদের জেগে উঠতে হবে এবং শরীফ আহমেদ টুটুল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার মনোনয়ন পেলে রূপগঞ্জে বিএনপির জয় নিশ্চিত হবে।
নারায়ণগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন। আমি যদি দলীয়ভাবে মনোনীত হই, তাহলে এই আসন থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলব: টুটুল
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফা কামালের কবর জিয়ারত ও তার পরিবারের হাতে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (চরমোনাই পীর)। মঙ্গলবার বিকেলে তিনি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি নাটোরের জনসমাবেশে অংশ নেন।
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফা কামালের কবর জিয়ারত ও তার পরিবারের হাতে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন চরমোনাই পীর।
জনপ্রশাসনের বৈষম্য দূর করতে প্রতি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার নেতৃত্ব, কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব নিয়োগ এবং আন্তঃক্যাডার সমতা নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা বলেন, কোটা পদ্ধতি ও একক ক্যাডার নিয়ন্ত্রণ প্রশাসনিক অকার্যকারিতা ও বৈষম্য সৃষ্টি করছে, যা জুলাই বিপ্লবের চেতনারও পরিপন্থী। রমনায় আয়োজিত সেমিনারে বক্তারা জনকল্যাণমূলক, দক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গঠনের ওপর গুরুত্ব দেন এবং কাগুজে সংস্কারের বদলে বাস্তবায়নযোগ্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কোটা পদ্ধতি ও একক ক্যাডার নিয়ন্ত্রণ প্রশাসনিক অকার্যকারিতা ও বৈষম্য সৃষ্টি করছে, যা জুলাই বিপ্লবের চেতনারও পরিপন্থী: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুক গোরগুন ঢাকায় এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) এসব সাক্ষাতে বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা হয়। হালুক গোরগুন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি) প্রশিক্ষণ, গবেষণা ও সমরাস্ত্র উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা করে থাকে।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুক গোরগুন ঢাকায় এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ও একচ্ছত্র শক্তির বিরুদ্ধে বিরোধ তীব্র হচ্ছে। ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা বলেছেন, “বিশ্ব আর কোনো সম্রাট চায় না।” তিনি ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্রিকস দেশগুলো নতুন অর্থনৈতিক বিকল্প খুঁজছে এবং মার্কিন ডলারের আধিপত্য কমানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। অন্যান্য ব্রিকস সদস্যরাও ট্রাম্পের হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ও শান্তিপূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকি ও বাণিজ্য নীতির প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট লুলা বলেছেন, বিশ্ব আর কোনো সম্রাট চায় না।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল বার্তা হলো—রাষ্ট্র ও সমাজে সব ধরনের বৈষম্য দূর করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার খর্ব করা চলবে না; গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র। মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য রাঙামাটির বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি বড়ুয়া সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানান।
ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার খর্ব করা চলবে না; গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র: সাইফুল হক
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ফেডারেল স্বাস্থ্য বিভাগ এবং কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) টিকাসংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠন। তারা দাবি করেছেন, শিশু ও গর্ভবতীদের জন্য টিকা সুপারিশ বন্ধ করা বিজ্ঞানসম্মত নয় ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মামলায় বলা হয়েছে, কোভিড টিকাকে পুনরায় সুপারিশ তালিকায় ফিরিয়ে আনার জন্য বৈজ্ঞানিক ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা সতর্ক করেছেন, বিজ্ঞানের ভিত্তি ছাড়া নেওয়া সিদ্ধান্ত জনস্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ফেডারেল স্বাস্থ্য বিভাগ এবং কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের টিকাসংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ৮ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত, সরকারকে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তিনি সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম, যিনি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আকুর (Asian Clearing Union) আমদানি বিল বাবদ ২০১ কোটি ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। ৮ জুলাই পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৫৩ বিলিয়ন ডলারে এবং নিট রিজার্ভ কমে ২৪.৪৬ বিলিয়নে এসেছে। বিল পরিশোধের আগে নিট রিজার্ভ ছিল ২৬ বিলিয়নের বেশি। মে-জুন মাসের আমদানি দায় মেটাতেই এই পতন ঘটেছে।
আকুর আমদানি বিল বাবদ ২০১ কোটি ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৫৩ বিলিয়ন ডলারে।
বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, পলাতক শেখ হাসিনার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করছে, ফলে হত্যা ও ধর্ষণ বেড়েছে। তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়। নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচি সম্পন্ন করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে অবৈধ উল্লেখ করে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবি জানান।
দেশকে আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছেন: নার্গিস
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। ৮ জুলাই এক সদস্য সমাবেশে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন গণযোগাযোগ বিভাগের ছাত্র মাজহারুল ইসলাম এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনীত হন ইংরেজি বিভাগের মোজাম্মেল হোসাইন আবির। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ও বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান উপস্থিত ছিলেন। নতুন কমিটি ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে।
কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন মাজহারুল ইসলাম এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনীত হন মোজাম্মেল হোসাইন আবির।
রাজশাহী মহানগর বিএনপির নেতা মো. একরাম আলীর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ দখল করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জুলাই অভ্যুত্থলের পর কক্ষটি তালাবদ্ধ করে তারা দখলে নেয় এবং সম্প্রতি রং করে চেয়ার-টেবিল বসিয়ে ‘পার্টি অফিস’ বানায়। একরাম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক-সামাজিক অপরাধ ঠেকাতেই তিনি কক্ষটি খুলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, অভিযোগ সত্য হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর বিএনপির নেতা মো. একরাম আলীর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ দখল করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানে ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি এবং ১১টি বেসরকারি ব্যাংক ১১ কোটি টাকা দেবে। ৮ জুলাই গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় এ অর্থ ব্যবহার হবে। সংশ্লিষ্টরা একে রাষ্ট্রের মানবিক দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখছেন।
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানে ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
ছয় দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, যা ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে নগরীতে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা রিকশা, প্রাইভেটকার ও বেশি ভাড়ায় সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করছেন। অনেকেই বিকল্প হিসেবে ট্রেনের দিকে ঝুঁচ্ছেন, তবে টিকিট সংকটে পড়ছেন। ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানানো হয়েছে। সংকট সমাধানে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কথা রয়েছে।
মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের হুমকি দিয়েছে চীন—সীমান্তবর্তী এলাকায় আগ্রাসন বন্ধ না করলে দুর্লভ খনিজ আমদানি বন্ধ করা হবে। কাচিন রাজ্যের খনি থেকে বিশ্বে ব্যবহৃত প্রায় অর্ধেক ভারী দুর্লভ খনিজ উত্তোলন হয়, যা ইভি ও বায়ু টারবাইনে ব্যবহৃত হয়। সংঘাতের কারণে খনন ব্যাহত হওয়ায় দাম বেড়েছে এবং চীনে রপ্তানি কমেছে অর্ধেকে। যদিও চীন আলোচনার কথা অস্বীকার করেছে, বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক স্বার্থেই এ চাপ। বিদ্রোহীরা বিশ্বাস করে, চীনের নির্ভরতার কারণে তারা খনিজ আমদানি পুরোপুরি বন্ধ করবে না।
রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের কয়েকজন টাকা না পেয়ে ভাঙচুর করেন। ৮ জুলাই দুপুর থেকে বিকাল পর্যন্ত টাকা দেয়ার আশ্বাস পেয়ে অপেক্ষা করলেও সন্ধ্যায় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান আজ টাকা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে ২০-২৫ আহত যোদ্ধা অফিস ভাঙচুর করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন। গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে, ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে এবং বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে।
রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের কয়েকজন টাকা না পেয়ে ভাঙচুর করেন।
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মাত্র দুই ঘণ্টায় নদীতে বিলীন হয়েছে ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। শ্রমিক সংকটের কারণে ভাঙন রোধে দেরি হচ্ছে, ফলে আশঙ্কা শতাধিক বাড়িঘর ও হাটবাজার নদীগর্ভে বিলীন হবে। পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার থেকে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করেছে। ২০১০-১১ সালে নির্মিত বাঁধের ওই অংশে গত বছর থেকে ভাঙন শুরু, যা এখনো বাড়ছে। স্থানীয়রা দ্রুত ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে।
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মাত্র দুই ঘণ্টায় নদীতে বিলীন হয়েছে ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থেকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ তকমা সরিয়ে দিয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ইঙ্গিত। এইচটিএসের নেতৃত্বে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং আহমেদ আল-শারা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ট্রাম্প রিয়াদে আল-শারার সঙ্গে সাক্ষাতের পর সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে শান্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া বলেছেন। সিরিয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আরও আন্তর্জাতিক সহযোগিতার আশা করছে।
যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েও শুল্ক এড়াতে পারেনি জাপান। প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে ‘অতিরিক্ত সুবিধাভোগী’ বলে উল্লেখ করে জাপানি পণ্যে ২৫% শুল্ক আরোপ করেছেন। কৃষিপণ্য সুরক্ষা ও গাড়ির শুল্ক হ্রাসে ছাড় না পাওয়ায় আলোচনা ভেস্তে যায়। জি-৭ সম্মেলনের পর সম্পর্ক আরও খারাপ হয়। বিশেষজ্ঞরা বলছেন, এতে জাপান অর্থনীতিতে বড় প্রভাব পড়বে এবং কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। নতুন চুক্তির চেষ্টা চলছে, তবে তা সহজ হবে না।
একটি সাম্প্রতিক আইসিডিডিআর,বি গবেষণায় প্রকাশ, ঢাকার বস্তির ৯০ শতাংশের বেশি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ঋণের বোঝা নিয়ে বসবাস করছে। অনিয়মিত আয়ের কারণে অর্ধেকের বেশি পরিবার দৈনন্দিন খাবার জোগাড় করতে পারছে না, যা গর্ভবতী নারী, কিশোরী ও ছোট শিশুদের মধ্যে পুষ্টি ঘাটতির সৃষ্টি করছে। গবেষণায় রক্তস্বল্পতা, উচ্চতা কম এবং ওজন কম হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিউট্রি-ক্যাপ প্রকল্প খাদ্য ও স্বাস্থ্যসেবার একীভূত প্যাকেজ চালু করে গর্ভকালীন ফলাফল এবং শিশুর বৃদ্ধি উন্নত করেছে।
ছাত্রদলের ঢাবি শাখার ১২ নেতাকর্মীকে সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
সোমবার ছাত্রদলের ঢাবি শাখার ১২ নেতাকর্মীকে সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশের দ্রুত বেড়ে ওঠা মাছ চাষ ভারী ধাতু দূষণের কারণে ঝুঁকির মুখে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাষের মৃগেলে ক্রোমিয়ামের পরিমাণ এফএওর নিরাপদ সীমার চেয়ে চার গুণ বেশি। যদিও বর্তমান মাত্রা মানুষের জন্য ক্ষতিকর নাও হতে পারে, মাছের খাদ্য ও দূষিত পানির কারণে ভারী ধাতুর উপস্থিতি উদ্বেগজনক। নিয়মিত পুকুর পরিষ্কার না করা এবং দূষিত খাদ্য ব্যবহারের ফলে সমস্যা বাড়ছে। স্বাস্থ্য ও উৎপাদন সুরক্ষায় সরকারের তৎপরতা জরুরি।
জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ১১ মাস অতিবাহিত হলেও হাজারো শহীদের আত্মত্যাগের বিচার হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে রাজকীয় মর্যাদা পাওয়াতে দোসররা হাসছেন, অথচ দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার কী করল? তিনি ভারতের আগ্রাসন, গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। মাদারীপুরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ১১ মাস অতিবাহিত হলেও হাজারো শহীদের আত্মত্যাগের বিচার হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে রাজকীয় মর্যাদা পাওয়াতে দোসররা হাসছে: আসাদুর রহমান
ডিএমপি বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ৯ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রাসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার কারণ হিসেবে জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে। এই এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংসহ সংলগ্ন এলাকা অন্তর্ভুক্ত।
ডিএমপি বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ৯ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।
হোয়াইট হাউসে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের তৃতীয় দেশে স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, চাইলে গাজাবাসীরা অন্যত্র যেতে পারেন, যদিও বিশ্লেষকরা একে জাতিগত নির্মূল হিসেবে দেখছেন। তারা এমন দেশ খুঁজছেন যারা ফিলিস্তিনিদের উন্নয়নে আগ্রহী। বৈঠকে ইরান ইস্যু, ট্রাম্পের সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন এবং ইসরাইল-হামাসের যুদ্ধবিরতির আলোচনা নিয়েও কথা হয়, যদিও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপকে পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক যন্ত্র সচল করার অভিযোগ করেন। তিনি ৫ আগস্টের পর অভ্যুত্থান নেতাদের বিরুদ্ধে তথ্যবহির্ভূত ও ঘৃণা ছড়ানোর জন্য তাদের ভূমিকা নিন্দা করেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের সঙ্গে তাদের সহযোগিতার কথা তুলে ধরেন। হাসনাত মিডিয়া স্বাধীনতার নামে ফ্যাসিস্ট সহযোগীদের শক্তিশালী করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে তাপদাহ থেকে স্বস্তি মিললেও ঢাকায় চলাচলে ভোগান্তি বেড়েছে। রাস্তাজুড়ে ছাতা ও রেইনকোটের ছড়াছড়ি, তবে অনেক শ্রমজীবী মানুষ ভিজেই চলেছেন গন্তব্যে। রিকশাচালকরা নিরাপত্তাহীনতা ও কম ভাড়ার কারণে বিপাকে। ছাতা ছাড়া পথচারীদের দুর্ভোগ চরমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং কিছু বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় অবৈধভাবে ব্যবহার করে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। প্রতারকেরা তার মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে। আইএসপিআর সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে এবং অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরণের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সরকার হাওর অঞ্চলের সুরক্ষায় বাঁধ নির্মাণ, গাছ লাগানো, পর্যটন নিয়ন্ত্রণ ও নীতি প্রণয়নসহ একটি বিস্তৃত মাস্টারপ্ল্যান তৈরি করছে। ২০২৩ সালে শুরু হওয়া এই পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত অন্তর্ভুক্ত থাকবে এবং মাটি উত্তোলনের মতো ক্ষতিকর কার্যক্রম বন্ধ করা হবে। স্বাস্থ্যসেবার জন্য ভাসমান হাসপাতাল ও টেকসই মাছ আহরণের নীতিও প্রস্তাব করা হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা ও লাখ লাখ মানুষের জীবনযাত্রার নিশ্চয়তা দেয়া এই উদ্যোগ জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনা শুরুর দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ তেহরান করেনি। এর আগে ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত দাবি করেছিলেন, নরওয়েতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হবে। গত মাসে ইসরায়েলের আগ্রাসনে ইরানের বহু সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা হয়। এর পাল্টা জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালায়। ১২ দিনের সংঘর্ষ শেষে ২৪ জুন যুদ্ধবিরতি হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনা শুরুর দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ তেহরান করেনি।
খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা জহুরুল ইসলাম তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদকে ১০ লাখ টাকা চাঁদার অডিও ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় কমিটি শোকজ করেছে। সংগঠন তাদের শৃঙ্খলা লঙ্ঘন এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে। তানভীর তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং বলেন আজাদ টাকা নিয়েছে এমন প্রমাণ নেই। মেলার আর্থিক লেনদেন তদন্তের মাধ্যমে ঘটনা স্পষ্ট করার দাবি উঠেছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, জনগণ নিজের ভোট দিতে পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের পছন্দে সরকার গঠন হবে। তিনি আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় হলে দেশে ফিরে আসবেন। তিনি আখাউড়া জেলা সভা ও নারী সমাবেশে এসব কথা বলেন।
জনগণ নিজের ভোট দিতে পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের পছন্দে সরকার গঠন হবে: আফরোজা আব্বাস
পরিবেশবান্ধব ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সহায়তায় কাজ করছে বাংলাদেশ। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও কোরিয়ার সুদোকওয়ন ল্যান্ডফিল ম্যানেজমেন্ট করপোরেশনের (এসএলসি) প্রতিনিধিদের মধ্যে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামের দুটি ডাম্পিং সাইট বন্ধ ও পুনর্বাসন এবং একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি কোরিয়ার অর্থায়নে বাস্তবায়িত হবে। এতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ও অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। কোরিয়া উন্নত প্রযুক্তি ও মডেল শেয়ার করার আগ্রহ প্রকাশ করেছে।
মেহেরপুরের গাংনীতে এক সমাবেশে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো: হাসনাত আবদুল্লাহ
আগামী ১৫ আগস্ট থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে রাখতে পারবেন—বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী। যাদের নামে ১০টির বেশি সিম আছে, তাদের পছন্দমতো ১০টি বেছে নিতে বলা হবে। বেশি ব্যবহৃত ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবার সঙ্গে যুক্ত সিমগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। সিদ্ধান্তটির লক্ষ্য সিম জালিয়াতি ও অপব্যবহার ঠেকানো। বর্তমানে ৮০% গ্রাহকেরই পাঁচটির কম সিম রয়েছে, ফলে অধিকাংশের ওপর এর প্রভাব পড়বে না। অপারেটররা গ্রাহকদের সচেতন করতে প্রচারণা চালাবে।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের মাউন্ট লেওতোবি লাকি লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৮ কিমি উঁচু ছাই ছড়িয়ে পড়ে, যা আশপাশের গ্রাম ঢেকে দেয় এবং বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়। বালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এখনো হতাহতের খবর নেই, তবে ৫ কিমি পর্যন্ত গ্যাস, পাথর ও লাভা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ঝুঁকি বাড়ছে বলে সতর্কতা জারি করা হয়েছে। ভারী ছাইয়ে একসময় সূর্যের আলো ঢেকে যায়।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকেই ‘দিল্লি না ঢাকা’ স্লোগান শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ৮ জুলাই আবরারের কবর জিয়ারত শেষে তিনি বলেন, আবরার ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া এক প্রতীক, যার দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে। তিনি বলেন, আবরারের মৃত্যুর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয় এবং জুলাই গণঅভ্যুত্থানের পেছনের অনুপ্রেরণা হয়ে ওঠে। নাহিদ বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। গত ১৬ বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সকল শহীদ ও নির্যাতিতদের ধারণ করি। যে বাংলাদেশপন্থি রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকেই ‘দিল্লি না ঢাকা’ স্লোগান শুরু হয়েছিল, আবরার ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রতীক, যার দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে: নাহিদ
নাটোরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় কান্নায় ভেঙে পড়েন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কলেজছাত্র মিকদাদ হোসেন আকিবের পিতার সঙ্গে কথা বলার সময় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং হাজারো মানুষকে কাঁদায়। শহীদদের স্মরণে আয়োজিত পথসভা শেষে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও সহমর্মিতা জানান।
নাটোরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় কান্নায় ভেঙে পড়েন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বিএনপিতে দখলদার ও চাঁদাবাজদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক দল, যেখানে সমাজবিরোধীদের ঠাঁই নেই। কেউ দলীয় পরিচয়ে অপকর্ম করলে, দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ‘মব কালচার’ ও প্রযুক্তিনির্ভর অপপ্রচার বাড়ছে, যা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার মূলমন্ত্র বুকে ধারণ করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা। দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: রিজভী
জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, যারা নিজেদের দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা দেবে কীভাবে। তিনি বলেন, জামায়াত ইতোমধ্যে ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, কোথাও কোনো সহিংসতা হয়নি। অন্যদিকে, অনেক দল নিজেরা কমিটি করতেও মারামারি করে। দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও নিরাপদ বাংলাদেশ গড়তে তিনি সবাইকে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারবে না একটি টাকার দুর্নীতি করেছেন। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব।
যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়- তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে: মাসুদ সাঈদী
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু এবং ১৩,১৮৮ জন আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে সর্বাধিক ১২০ জন আক্রান্ত হয়েছে। জুলাই মাসে এ পর্যন্ত ২,৮৯২ জন আক্রান্ত ও ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ১,৩৫১ জন রোগীর মধ্যে ঢাকায় ৩৮৬ এবং ঢাকার বাইরে ৯৬৫ জন চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে—এমন ইঙ্গিত এলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সিইসি এএমএম নাসির উদ্দিন ৮ জুলাই বলেছেন, তিনি নিজেও নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানেন না এবং সময় আসলে তা জানাবেন। নির্বাচন কমিশন যথাসময়ে বিস্তারিত ঘোষণা দেবে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সিইসি জানান, বিদেশি পর্যবেক্ষক আসবে, তবে আগের ‘ভালো সার্টিফিকেট’ দেওয়া পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে না।
নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের জানাব। দুই মাস আগে জানাব, পুরো ডিটেইলস জানিয়ে দেব: সিইসি
ফেনী শহরে টানা বৃষ্টিতে প্রধান সড়ক ও আবাসিক এলাকা পানির নিচে চলে গেছে। এর মূল কারণ—একটি পরিণত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খাল-নালা দখল করে গড়ে ওঠা অবৈধ মার্কেট ও স্থাপনা।
শহরের জিরো পয়েন্টে পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মিত হয়েছে। একইভাবে খাজা আহমদ লেক দখল করে ৫০০টির বেশি দোকান তোলা হয়েছে। শাহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম পাগলিরছড়া খালও এখন দখলে। এসব কারণে শহরে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফেনী পৌরসভা ও অবৈধ দখলদারদের কবলে থাকা শহরের গুরুত্বপূর্ণ খালগুলো দ্রুত উদ্ধার করে পানিপ্রবাহের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিকরা।
প্রশাসন জানিয়েছে এটি বন্যা নয়, বৃষ্টির পানির জলাবদ্ধতা এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৯ বারের মতো পিছিয়েছে। ৮ জুলাই তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন করে ১১ আগস্ট দিন ধার্য করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় খুন হন তারা। তদন্তে ডিবি, র্যাব ব্যর্থ হওয়ায় বর্তমানে পিবিআই তদন্ত করছে। হাইকোর্টের নির্দেশে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। ৮ আসামির কেউ এখনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৯ বারের মতো পিছিয়েছে।
হাওর রক্ষায় সরকার একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ ও পর্যটন নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। টাঙ্গুয়ার হাওরকে বিপন্ন তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ডাটাও সংগ্রহ করা হয়েছে। ২০১৩ সালের পানি আইনের অধীনে এবারই প্রথম হাওর উন্নয়নে চারটি সংস্থার সমন্বয়ে কাজ করা হচ্ছে।
হাওর রক্ষায় সরকার একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ৬ জুলাই জারি করা সতর্কবার্তায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গিয়ে সেখান থেকে শারজাহ হয়ে ৮ জুলাই ঢাকায় পৌঁছান। ইসরাইল-ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বর্তমানে প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে শিক্ষার্থী, দূতাবাসকর্মী, রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ১৪ দেশের আমদানিতে নতুন উচ্চ শুল্ক ঘোষণা করেছেন। বাংলাদেশের ওপর ৩৫% শুল্ক আরোপিত হয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য শুল্ক ২৫% নির্ধারিত হয়েছে। মিয়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশগুলোর ওপর ২৫% থেকে ৪০% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এটি চলমান বাণিজ্য উত্তেজনাকে তীব্রতর করেছে এবং পূর্বে ঘোষিত পারস্পরিক শুল্কের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউস সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি অফিসিয়াল চিঠি পাঠিয়েছে, ভবিষ্যতে আরও দেশ অন্তর্ভুক্ত হতে পারে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। তিনি বলেন, সাবের-মান্নানদের মাধ্যমে আগের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার পাটোয়ারীকেই শেষ ভরসা হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাশেদ আরও দাবি করেন, ভারতের ছক অনুযায়ী জাতীয় পার্টিতে সংস্কারের নামে ধোঁকাবাজি চলছে এবং অন্তর্বর্তী সরকারও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আপা সরাসরি ফিরতে না পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চেপে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন।
অন্তর্বর্তী সরকারের নখদর্পণে সব কিছু আছে দাবি করে রাশেদ খান বলেন, ‘কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাতীয় পার্টি দিয়ে আপা ফিরে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপকারী সংবিধানের ১৫তম সংশোধনীর ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। একইসঙ্গে কয়েকটি সংযোজিত অনুচ্ছেদ বাতিল ও গণভোট বিধান (অনুচ্ছেদ ১৪২) পুনর্বহাল করা হয়েছে, যা আদালত সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে। সংশোধনীতে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়, যার মধ্যে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে নাগরিক সমাজের ব্যক্তিরা এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করেন।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতায় এসেছে তালেবান, যদিও আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশ তাদের স্বীকৃতি দেয়নি। সম্প্রতি রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে, আর চীন অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। ভারত ও ইরানও কৌশলগত ও নিরাপত্তা স্বার্থে অবস্থান পরিবর্তন করেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শীতল হলেও অন্যান্য দেশগুলি তালেবানের সঙ্গে কূটনীতি চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন আরও দেশ রাশিয়ার পথ অনুসরণ করে স্বীকৃতি দিতে পারে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা ছাত্রলীগের মারধরে নিহত শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন। তারা জানান, আবরার ফাহাদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মাইলফলক ছিলেন এবং তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের রাজনীতিতে বড় মোড় এনেছিল। নেতারা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা ছাত্রলীগের মারধরে নিহত, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মাইলফলক, শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহারন মামদানির কড়া সমালোচনা করেছেন। মামদানি সম্প্রতি ঘোষণা দেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্কে আসেন, তবে তাকে গ্রেফতার করা হবে।
এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, “মামদানি এখন হানিমুন পিরিয়ডে আছেন। তিনি মেয়র নির্বাচনে জিতলেও, সব কিছু নিয়ন্ত্রণ করে হোয়াইট হাউস। যদি তিনি ফেডারেল অর্থ সহায়তা চান, তবে তাকে শালীন আচরণ করতে হবে।”
এই ইস্যুতে মামদানিকে নিয়ে রিপাবলিকানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেতানিয়াহু অবশ্য মামদানির হুমকিকে “হাস্যকর ও গুরুত্বহীন” বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “পৃথিবীতে এমনিতেই অনেক পাগলামি চলছে, এটা তারই একটা অংশ।”
নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে আসতে পারেন বলে জানা গেছে।
ইরান সরকার জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা ১,১০০-তেও পৌঁছাতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি জানান, গুরুতর আহতদের মধ্যে অনেকে সংকটাপন্ন। ইসরাইলের ১২ দিনের বিমান হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করছে তেহরান। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, মোট নিহত ১,১৯০ জনের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক।
ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা ১,১০০-তেও পৌঁছাতে পারে: ইরান সরকার
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫% শুল্ক পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বুধবার (৯ জুলাই) ইউএসটিআর-এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার, সেখানে এত উচ্চ শুল্কের যৌক্তিকতা নেই বলেও মত দেন তিনি। উল্লেখ্য, ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এর আগে এপ্রিলেও ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল, যা তিন মাসের জন্য স্থগিত ছিল।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এই বিষয়ে বুধবার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর বৈঠক হবে: অর্থ উপদেষ্টা
পাকিস্তান জাতিসংঘে সতর্ক করেছে যে আফগানিস্তানের অশাসিত অঞ্চল থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের কৌশলগত স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে হামলার পরিকল্পনা করছে। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান যেন সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে। এই হুমকি শুধু পাকিস্তানের নয়, গোটা অঞ্চলের এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক’। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা, বাণিজ্যিক ট্রানজিট ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয় আলোচনা হয়েছে। দুই দেশই সন্ত্রাসবাদকে আঞ্চলিক শান্তির বড় বাধা হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তান জাতিসংঘে আফগানিস্তান থেকে সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে সতর্ক করেছে; তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও অন্যান্য গোষ্ঠী দেশের কৌশলগত স্থাপনাগুলোতে আক্রমণের পরিকল্পনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানো হবে। সোমবার (৮ জুলাই) ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে তিনি বলেন, ইউক্রেন তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, তাই আরও অস্ত্র পাঠাতে হবে। এর আগে তার প্রশাসন অস্ত্রের কিছু চালান স্থগিত করেছিল। ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, এটি "আমেরিকা ফার্স্ট" নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে।
আমরা ইউক্রেনে আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। ইউক্রেন তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, তাই আরও অস্ত্র পাঠাতে হবে: ট্রাম্প
বিশ্বের বিভিন্ন অঞ্চলে 'শান্তি' প্রতিষ্ঠায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু! তিনি হোয়াইট হাউসে নৈশভোজে ট্রাম্পকে মনোনয়নপত্র হস্তান্তর করেন এবং ট্রাম্প এ মনোনয়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টারও ইরান-ইসরাইল যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন পাঠিয়েছিলেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে 'শান্তি' প্রতিষ্ঠায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী!
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি জনগণকে নিজেদের শাসনের ক্ষমতা থাকা উচিত হলেও, তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না এবং ইসরাইল কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না। আরও বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্তা—সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা—সব সময় আমাদের হাতেই থাকবে।’ এদিকে, মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়—স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না।’
ফিলিস্তিনি জনগণকে নিজেদের শাসনের ক্ষমতা থাকা উচিত হলেও, তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না এবং ইসরাইল কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধ করা গেছে। তিনি বলেন, ‘আমরা তাদের স্পষ্টভাবে বলেছিলাম, যদি যুদ্ধ চলতে থাকে, আমরা তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করব না। তারা তখন পারমাণবিক যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারত। সেটি থামানো খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই দাবির খণ্ডন করে বলেছেন, ভারত কখনো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায়নি এবং যুদ্ধবিরতি হয়েছিল সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর আলোচনা মাধ্যমে। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি।
আমরা ভারত ও পাকিস্তানকে স্পষ্টভাবে বলেছিলাম, যদি যুদ্ধ চলতে থাকে, আমরা তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করব না। তারা তখন পারমাণবিক যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারত। সেটি থামানো খুবই গুরুত্বপূর্ণ ছিল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ‘শুল্ক চিঠি’ প্রকাশ করে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছেন। ১ আগস্ট থেকে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা বাজারে বড় ধসের কারণ হয়েছে। ডাও জোন্স, নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন ছাড়াও টয়োটা, নিসান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের শেয়ারের দাম কয়েক শতাংশ কমে গেছে। শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রের বন্ড বাজারেও পড়েছে এবং ডলারের মূল্য বাড়ায় অন্যান্য প্রধান মুদ্রাগুলো দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প আরও সতর্ক করেছেন, ব্রিকস ঘনিষ্ঠ দেশগুলোর ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এই নতুন শুল্কনীতি শুধু বাণিজ্যের ওপর নয়, বৈশ্বিক অর্থনীতির ভারসাম্যেও বড় প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ‘শুল্ক চিঠি’ প্রকাশ করে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছেন।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৯৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।