Web Analytics

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি জনগণকে নিজেদের শাসনের ক্ষমতা থাকা উচিত হলেও, তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না এবং ইসরাইল কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না। আরও বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্তা—সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা—সব সময় আমাদের হাতেই থাকবে।’ এদিকে, মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়—স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না।’

08 Jul 25 1NOJOR.COM

ফিলিস্তিনি জনগণকে নিজেদের শাসনের ক্ষমতা থাকা উচিত হলেও, তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না এবং ইসরাইল কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না: নেতানিয়াহু

নিউজ সোর্স

শপথ করেছি, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেব না: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে। সে ক্ষমতা তাদের থাকা উচিত, কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। ইসরাইল শপথ করেছে যে, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।