Web Analytics

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েও শুল্ক এড়াতে পারেনি জাপান। প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে ‘অতিরিক্ত সুবিধাভোগী’ বলে উল্লেখ করে জাপানি পণ্যে ২৫% শুল্ক আরোপ করেছেন। কৃষিপণ্য সুরক্ষা ও গাড়ির শুল্ক হ্রাসে ছাড় না পাওয়ায় আলোচনা ভেস্তে যায়। জি-৭ সম্মেলনের পর সম্পর্ক আরও খারাপ হয়। বিশেষজ্ঞরা বলছেন, এতে জাপান অর্থনীতিতে বড় প্রভাব পড়বে এবং কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। নতুন চুক্তির চেষ্টা চলছে, তবে তা সহজ হবে না।

08 Jul 25 1NOJOR.COM

ট্রাম্পের শুল্কে ধাক্কা, ভেঙে পড়ল ‘চমৎকার’ বাণিজ্য সম্পর্ক

নিউজ সোর্স

‘ফ্যান্টাস্টিক’ সম্পর্কের অবসান, ট্রাম্পের শাস্তিতে জাপানের বাণিজ্যে ধাক্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে ব্যর্থ হয়েছে জাপানের বাণিজ্য কৌশল। জাপানের বিনিয়োগ প্রতিশ্রুতিকে এক সময় চমৎকার বললেও সেই দেশকেই উল্টো ‘স্পয়েল্ড’ বা অতিরিক্ত সুবিধাভোগী বলে জাপানি পণ্য আমদানিতে ২৫% শুল্ক ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।