Web Analytics

জলবায়ু পরিবর্তনজনিত দাবদাহে ইউরোপজুড়ে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষ মারা গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গত ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল ও ইতালিসহ ১২টি শহরে এসব মৃত্যু ঘটে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর মিলান, এরপর প্যারিস ও বার্সেলোনা। বিশেষজ্ঞরা বলেছেন, দাবদাহ নীরব ঘাতক হয়ে উঠছে এবং স্বাস্থ্য সংকট আরও গভীর হতে পারে।

09 Jul 25 1NOJOR.COM

জলবায়ু পরিবর্তনজনিত দাবদাহে ইউরোপজুড়ে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষ মারা গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

নিউজ সোর্স

ইউরোপে দাবদাহে ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রায় এক ডজন শহরের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।