তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন থেকে আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন ডিসিরা। সম্মেলনে ৩৪টি পৃথক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ফিরেছেন সরকারের ১২টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। কারো রক্তচক্ষুর কাছে নত না হয়ে বিবেক কাটিয়ে আস্থা রেখে সরকারি কাজ করার নির্দেশনা দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরকারি সম্পদ জবরদখল রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় হয়রানি বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন থেকেই নির্বাচনের কাজ শুরু করার নির্দেশনা ডিসিদের
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে, এমন প্রশ্ন উঠার পর কোন প্রক্রিয়ায় খালেদা জিয়াসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। পরে জৈষ্ঠ্য আইনজীবী প্রবীর নিয়োগী বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে। এভাবেই নির্ধারিত হোক ক্ষতিপূরণের মাত্রা। এরপরে নির্বাচন কমিশনে নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আপিল বিভাগ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন! এই সময় দোলন দোষীদের প্রতীকি হলেও সাজা দেওয়ার দাবি জানিয়েছেন।
খালেদা জিয়াকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া যায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি
পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ৪০৮ জন আরোহী নিয়ে ভারত মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি দুবাইতে যাচ্ছিল বলে জানা গেছে। ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী ছিলেন। বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি। যাত্রীদের আরেকটি বাংলাদেশী ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় বিমানবন্দর।
৪০৮ আরোহী নিয়ে ভারতে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের
নেপালে পর্যটনবিষয়ক একটি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় উপ-প্রধানমন্ত্রী বিশ্বনু পৌডেলের দগ্ধের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কামলেশ কুমারকে বেলুনে হাইড্রোজেন গ্যাস ভর্তি করার জন্য দায়ী করা হয়েছে, যা 'ভিজিট পোখরা ইয়ার ২০২৫' অনুষ্ঠানের উদ্বোধনের সময় বিস্ফোরিত হয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি বিশ্বনু একটি অনুষ্ঠানে হাইড্রোজেন গ্যাসে ফোলা বেলুন উড়িয়ে দেন। বৈদ্যুতিক সুইচ দিয়ে মোমবাতি জ্বালানোর সময় আগুনের স্পর্শ পেয়ে বেলুনগুলো বিস্ফোরিত হয়। এতে আহত হলে তাকে হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুতে চিকিৎসা করতে নেওয়া হয়।
নেপালে বেলুন বিস্ফোরণে উপ-প্রধানমন্ত্রী আহতের ঘটনায় এক ভারতীয় গ্রেফতার
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনৈতিকরা জানিয়েছেন, পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে তার ভূমি থেকে শীঘ্রই বিতাড়িত করবে। ইসলামাবাদের তালেবান দূতাবাস জানিয়েছে, তবে পাকিস্তান এখনো তাদের সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে শরণার্থীদের বহিষ্কারের পেছনের কারণ জানতে চাইলেও ব্যাখ্যা করেনি পাক সরকার। তবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো দেশ থেকেই শরণার্থী বহিষ্কার করবে তারা। পাকিস্তান জানিয়েছে কেবল বৈধরা থাকতে পারবে। এতে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
৩০ লাখ আফগানকে বিতাড়িত করবে পাকিস্তান
বিশ্ব বাণিজ্য সংস্থা বলেছ, বাণিজ্য বিষয়ক উত্তেজনা নিয়ে আলোচনা ছিল গঠনমূলক। এর আগে চীন যুক্তরাষ্ট্রকে শুল্কের ধাক্কা দেওয়ার জন্য অভিযুক্ত করে বলে, এতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা উল্টে যেতে পারে। চীন থেকে আমদানি করা সকল পণ্যের উপর ঢালাও ১০ শতাংশ কর আরোপ করে যুক্তরাষ্ট্র, বেইজিং পাল্টা কর আরোপ করে সংস্থাটিতে অভিযোগ করে। এতে সংস্থার মুখপাত্র জানায়, গোল টেবিলে ছয়টি রাষ্ট্র এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে, সংযত থাকার আহ্বান জানায়। বিশ্ব বাণিজ্য সংস্থার চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের শুল্ককে বিশ্ব বাণিজ্য অস্থিতিশীলতা ও মন্দা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ করলে যুক্তরাষ্ট্রও চীনের প্রতি পাল্টা অভিযোগ করে। ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসলেও বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।
শুল্ক নিয়ে চীনের নিন্দার পর বিশ্ব বাণিজ্য সংস্থায় ‘গঠনমূলক’ আলোচনা
সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সাথে সৌদি আরবে বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এতে না ছিল ইউক্রেন, না ছিল ইউরোপ। ফলত তুমুল সমালোচনা চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প রাশিয়ার দেওয়া ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে আছেন। এরপরই জেলেনস্কিকে নির্বাচনহীন স্বৈরাচার উল্লেখ করে দ্রুত দেশ বাঁচানোর জন্য পদক্ষেপ নিতে বলেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর প্রতিক্রিয়ায় বলেছেন, গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করা ভয়ঙ্কর। ব্রিটিশ প্রধানমন্ত্রী ফোন করে জেলেনস্কির প্রতি সমর্থন জানান। সুইডেনের প্রধানমন্ত্রী ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানান এবং কানাডা ইউক্রেনের প্রতি সমর্থন জানায়!
জেলেনস্কিকে স্বৈরাচারী বলায় ট্রাম্পের সমালোচনায় ইউরোপ
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)! বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা গলির দুই পাশ ঘেরাও করলে সন্ত্রাসীরা একতলা ভবনের ছাদ থেকে অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এতে পাঁচজন সন্ত্রাসী আটক হয়, বাড়িটিতে দুইজনের লাশ উদ্ধার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, আটক ব্যক্তিদের থেকে একটি পিস্তল, চারটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আইএসপিআরের বিবৃতি
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা নতুন বাংলাদেশ ও নতুন পৃথিবী নির্মাণ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ একুশে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা পদকে ভূষিতদের তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে তিনি একুশে ফেব্রুয়ারিকে আত্মপরিচয়ের অবিনাশী স্মারক হিসেবে উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীকার চেতনার জাগরণ সৃষ্টি হয়েছিল।
আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতে সবজি কাটা ও বোরো ধানচারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ'র বিরুদ্ধে। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশে জমি লিজ এবং বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে এদেশে প্রবেশ করে লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে দেয় এবং ধানের চারা তুলে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা। খবর পেয়ে বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। সিদ্ধান্ত হয় আপত্তিকর জায়গায় জরিপ না করে চাষাবাদ হবে না।
সীমান্তে কৃষকের সবজি ও ধানের চারা কেটে দিয়েছে বিএসএফ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়ে দিয়েছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যূত করার যে কোন প্রচেষ্টাকে’ সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে। ঐ অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রেসিডেন্ট গাজা পুনঃনির্মাণ করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি জোর আরোপ করেন। উল্লেখ্য, এর আগে গাজাবাসীকে বাস্তুচ্যুত করে আরবের দুই দেশে পুনর্বাসন করে গাজা দখলের পরিকল্পনা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পুরো আরব এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে।
ফিলিস্তিনিদের বিতাড়নের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুর থেকে ইব্রাহিম খলিল নাইম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবার একে হত্যা দাবি করেছে। প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে বেলা ১১টা থেকে নিখোঁজ হলে মাইকিং করে ও এলাকায় খোঁজ করে স্থানীয়রা। একপর্যায়ে বিকাল তিনটায় নাইমের লাশ পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মায়ের অভিযোগ, মুখ চেপে ধরে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। হত্যা করে পরে পুকুরে ফেলা হয়েছে, শরীরে আঘাতের চিহ্ন আছে। ওসি বলেছে, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বেলা এগারোটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার তুলে দেন। পুরস্কার নেন মেহেদী হাসান খান, মাহমুদুর রহমান, শহীদুল আলম, মঈনূল হাসান, নিয়াজ জামান, ফেরদৌস আরা, নাসির আল মামুন, রোকেয়া সুলতানা, তানবিন ইসলাম ও শাবাব মোস্তফা। মরণোত্তর একুশে পদক গ্রহণ করেছেন পুরস্কারপ্রাপ্তদের প্রতিনিধিরা! প্রতি বছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে পদক বিভিন্ন খাতে অবদানের জন্য দেওয়া হয়।
একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪২৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আবুল কালাম (৪৩) ও রাসেল (২৫)। দপ্তরটির পরিদর্শক নাজমুল হোসেন খান এ ঘটনা নিশ্চিত করেছেন। সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোটরসাইকেলে বাঁধা দুটি কার্টুন থেকে ৪২৮ বোতল অ্যালকোহল উদ্ধার করে। এগুলো খুবই বিষাক্ত অ্যালকোহল বলে জানিয়েছে দপ্তরের পরিদর্শক।
চুয়াডাঙ্গার বদরগঞ্জে ৪২৮ বোতল মদসহ আটক ২
গণঅভ্যুত্থানে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোস্তাক (৪৫) ও জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম এরশাদকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে ডিবি ও সদর থানা পুলিশ। ডিবি ওসি জানিয়েছেন, গোয়ালন্দ মোড়ে গণঅভ্যুত্থানকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন মামলা করেন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।
রাজবাড়ীতে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস' পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালে এদেশের ছাত্র-যুবসমাজ রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়েছিল। তাতে গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাবির ছাত্রসহ অনেকেই। তিনি এই শহীদদের স্মরণ করেন। এই সময় বিজাতীয় সংস্কৃতি থেকে বাংলা ভাষাকে রক্ষার জোর তাগিদ দেন। বিবৃতিতে ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার দিকেও মনোনিবেশ করেন তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
রাজধানীর পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীর একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকা মূল্যের বই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় লাগে আগুন। প্রকাশনীটির জেনারেল ম্যানেজার নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক চারটায় আগুন লাগলে পাঁচটায় খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ এসে সাড়ে সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। শর্ট সার্কিটে আগুন লাগতে পারে, সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে, বলেছেন তিনি।
গার্ডিয়ানের বিক্রয়কেন্দ্রে আগুন, পুড়ল কোটি টাকার বই
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমারবাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছে বিজেপি। বুধবার সন্ধ্যায় বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন রামলীলা ময়দানে। রেখা বণিক সমাজের প্রতিনিধি, ছিলেন এবিভিপির নেত্রী। তবে এবারই প্রথম বিধায়ক হয়েছিলেন, বিধায়ক থেকেই সরাসরি মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২৭ বছর পর দিল্লিতে আবার ৪৮টি আসন নিয়ে ক্ষমতাসীন হয়েছে বিজেপি। ২২টি আসন পেয়ে পরাজিত হয়েছে কেজরিওয়ালের আম আদমী!
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১৮জন বিশিষ্ট নাগরিক ও সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় ওসমানী মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পদক তুলে দেবেন। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা হয়েছিল একুশে পদক। প্রতিবছর বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, শিক্ষাবিদ গবেষক, অর্থনীতিবিদ ইত্যাদি কোটায় এই পদক ১৯৭৬ সাল থেকে প্রতিবছর দেওয়া হচ্ছে।
আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা
প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজ বৈঠক হতে চলেছে গণঅধিকার পরিষদের। এই বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বুধবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কতজন প্রতিনিধিত্ব করবেন এই তথ্য এখনো জানা যায়নি!
ইসির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকের আজ
গাজীপুরের শ্রীপুরে অবৈধ অটোরিকশা আটকের পর এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার অটোরিকশা চালিয়ে যায় চালক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটককৃত অটোরিকশা চালক জনী আহমেদ (২৪)! ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা অবস্থায় অটোরিকশার রড ধরে ঝুলে আছেন পুলিশ, যাত্রীরা চালককে গাড়ি থামাতে অনুরোধ করলেও শুনছিলেন না চালক। পরবর্তীতে জ্যামে স্থানীয়রা ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিল চালক!
পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনাটি ঘটে। পৃথিবীতে পোলিও প্রাদুর্ভাবে থাকা উল্লেখযোগ্য একটি দেশ পাকিস্তান। ফলত কয়েক দশক ধরে টিম ভিত্তিক পোলিং টিকাদান কর্মসূচি চলে, এগুলোর নিরাপত্তা দেয় পুলিশ। জঙ্গীরা হামেশাই এদের আক্রমণ করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকায় আগে থেকেই সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব বেশি। পোলিং কর্মসূচির আগে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হলেও মোটরসাইকেল করে এসে গুলি করে চলে যায়!
খাইবার পাখতুনখোয়ায় টিকাদান কর্মসূচির নিরাপত্তায় থাকা পুলিশকে গুলি করে হত্যা
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্য মামলায় ও অপরাধে ১ হাজার ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতার হয়েছে ১ হাজার ৬৮৩ জন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এছাড়াও গত ২৪ ঘন্টায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, স্টিলের চাপাতি, জং ধরা ছুরি, কিরিচ ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ছয় হাজার ৪১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে অঙ্গসংগঠনের নেতারাও রয়েছে।
ডেভিল হান্টে দেশে আরও ৫৩২ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর বসিলার ৪০ ফিটে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন। বুধবার রাত ১টার দিকে ঘটা ঘটনাটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সেনাবাহিনীর উপর অতর্কিত গুলি চালায়। তখন সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুজন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহতদের পরিচয় জানা যায়নি।
মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগের নেতা। আটককৃত ছগীর আহমেদ উত্তরা থানা আওয়ামী লীগের সম্পাদক। তিনি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর। সচিবালয়ের উপকমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি ও পাস ব্যবহার করে জোরপূর্বক সচিবালয়ে ঢুকতে চাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’ আটক
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২১ ফেব্রুয়ারি শুক্রবার নগরবাসী ও যান চলাচলের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা ব্যাগ, কার্টুন ও দাহ্য পদার্থ বহন করতে পারবেন না। হেঁটে চলাচল করে আসা নাগরিকরা পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন, ফিরবেন রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে। আরো জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখারপুল, পলাশি ও বকশীবাজার যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।
একুশে ফেব্রুয়ারি ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে এর আগে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের হঠাৎ নীতি পরিবর্তন করে মস্কোর সাথে আলোচনা শুরু করেছে। গত বছর ইউক্রেন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রাম্প এতে লিখছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে তার আর কোনো দেশ থাকবে না। জেলেনস্কি নির্বাচন করতে অস্বীকার করেছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। এই সময় যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ৩৫ হাজার ডলার খরচ হওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন স্বৈরাচার’ বললেন ট্রাম্প
গাজা সরকার জানিয়েছে, ইসরাইলি হামলার ফলে এক হাজার ২৪৪টি মসজিদের মধ্যে এক হাজার ১০৯টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। যা শতকরা হিসেবে গাজার ৮৯%। ৮৩৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ২৭৫টি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র, ওয়াকফ সম্পত্তি, কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে। ৩১৫ জন ইমাম ও বক্তা ইসরাইলি হামলায় শহিদ হয়েছেন এবং ২৭ জন মন্ত্রণালয়ের কর্মী আটক হয়ে ইসরাইলি সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছেন। আরো বলা হয়েছে, মিনারেটস কোলিশন নামে একটি আন্তর্জাতিক উদ্যোগে ধ্বংস হওয়া মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করা হবে!
গাজায় ১১০০টির বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল
বিএসএফ-বিজিবির মধ্যকার সীমান্ত সম্মেলনে হত্যা পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল স্পষ্টভাবে জানিয়েছে, সীমান্তে অপরাধীদের প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক। কিন্তু সীমান্ত লঙ্ঘনের অভিযোগে সরাসরি গুলি করে হত্যা মানবিকতার পরিপন্থি। বিএসএফ জানিয়েছে সংঘবদ্ধ চক্রের আক্রমণের চাপে গুলি চালাতে হয়। এ ঘটনা রোধে দুপক্ষ একসাথে কাজ করতে আগ্রহী। যৌথ জরিপ ছাড়াই কাঁটাতার বেড়া নির্মাণের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। অন্যবছরের রেওয়াজ মত এ বছর ভারতের দর্শনীয় স্থান পরিদর্শন করানো হয়নি বিজিবি প্রতিনিধিদের। সময়ও ৫-৬ দিন থেকে ৪ দিনে নেমেছে!
সীমান্ত হত্যা শূন্যে নামানোর জোরালো দাবি বাংলাদেশের
মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধবিষয়ক এক কর্মশালায় এনবিআরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক-শেয়ার বাজার লুটেরা অলিগার্কদের তথ্য দিতে ব্যাংকগুলো অসহযোগিতা করছে। ব্যাংক ভুল তথ্য দিচ্ছে, দেরিতে ব্হিসাব বিবরণী পাঠাচ্ছে, এমনকি তথ্যও দিচ্ছে না। তারা অভিযোগ করেন, এস আলমের দুই ছেলের ৫০০ কোটি টাকা বৈধ করতে পে-অর্ডার জালিয়াতি করা হয়। ধরা পড়ায় ব্যাংক হিসাবের তথ্য লুকানো হয়। সিআইসির মহাপরিচালক বলেন, মানবসভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং জালিয়াতি হয়েছে বাংলাদেশে। আলমের কোম্পানিটির ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ১০টি কম্পিউটারে ৭ জন কর্মকর্তা এক মাস যাবৎ এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি। তারা ৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যাংক সুদ আয় হলেও আয়কর রিটার্নে প্রদর্শন করেনি। এমনকি বাংলাদেশে জন্মগ্রহণ করেও নাগরিকত্ব ছেড়ে ভিনদেশে নাগরিকত্ব নিয়েছে টাকা বৈধ করার জন্য।
এস আলমের ব্যাংক হিসাবে আড়াই লাখ কোটি টাকার লেনদেন
জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে বলেছে, জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র লীগাররা আন্দোলনে অংশগ্রহণ ঠেকানোর জন্য নারীদের যৌন নির্যাতন করেছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘নারী বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণ প্রায়শই মুখ, বুক, শ্রোণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলোকে লক্ষ্য করে করা হত, কারণ অপরাধীরা কেবল ব্যথা দেওয়ার জন্যই নয় বরং স্পষ্টতই নারীদের লিঙ্গের ভিত্তিতে অপমানিত ও অবমাননা করার চেষ্টা করেছিল।’ নারী বিক্ষোভকারীদের প্রায়শই নানা ধরনের অবমাননাকর শব্দ যেমন ‘বেশ্যা’, ‘মাগী’ এবং ‘পতিতা’ বলে গালি দেওয়ার চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে।
নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ: জাতিসংঘ
বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দায়ী করে অবাস্তব বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন। যা সত্য নয়। ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে, ইউক্রেনের কারণেই রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে এবং কিয়েভ যদি চুক্তিতে পৌঁছাতে পারত, তাহলে এই যুদ্ধ এড়ানো যেত। জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশ উল্লেখ করে প্রশ্ন তোলেন জেলেনস্কির বৈধতা নিয়েও! জেলেনস্কি একে রাশিয়ার প্রচারণা হিসেবে চিহ্নিত করেছে। অপরদিকে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলেনস্কির দাবি ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পত্তির দাবি করেছে ট্রাম্প। যেইটা ইউক্রেনের সার্বভৌমত্ব বিক্রির শামিল!
ট্রাম্প ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালাচ্ছেন: জেলেনস্কি
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অসুস্থ এক নারী শ্রমিক ছুটি না পেয়ে কারাখানায় মারা যাওয়ার অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকরা। কারাখানা ছুটি ঘোষণা করা হলে ফিরে যান বিক্ষোভকারীরা। এদিকে ইপিজেড কর্তৃপক্ষ জানায়, নারী শ্রমিক লিমা আক্তার (৩০) অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। শ্রমিকদের দাবি ১৮ ফেব্রুয়ারি কারখানায় এসে অসুস্থ বোধ করলে ছুটি চান লিমা। কিন্তু ছুটি দেয়নি কর্তৃপক্ষ। অসুস্থ অবস্থায় কাজ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে, রাত নয়টার দিকে কারখানাতেই মৃত্যুবরণ করেন লিমা আক্তার।
আদমজী ইপিজেডে নারী শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, ছুটি ঘোষণা
ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির কর্মসংস্থান তালিকাতেও। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এর ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। ফরাসি ইসলাম ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে এই ঘোষণা দেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। ফরাসি ইসলাম ফোরাম হলো ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের নিমিত্তে একটি সরকারি উদ্যোগ।
ইমামতিকে পেশা হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স
গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ঢাকার বাইপাইলে নওগাঁর সেলুনকর্মী বিপ্লব মণ্ডল (৩৩) গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ঐদিন সেলুনে যাওয়ার সময় মেয়েকে বলেছিলেন ফেরার সময় চকলেট নিয়ে যাবেন। কিন্তু ফিরেছেন লাশ হয়ে! শহীদের পিতা বলেন, ৪ আগস্ট ফোনে তাকে ও তার ছোট ছেলেকে দেশের অবস্থা ভালো না বলে ঘরে সাবধান থাকতে বলে। তিনি জানান, ৫ আগস্ট অবস্থা বেগতিক দেখে ছেলের কাছে ফোন দিলে বন্ধ পান। ভাত না খেয়ে অপেক্ষা করছিলেন ছেলের সাথে কথা বলবেন, কিন্তু জানতে পেলেন ছেলে আর জীবনেও কথা বলতে পারবে না। কিন্তু ঐদিন ছেলের লাশ পাওয়া যায়নি। পেয়েছেন পরদিন মর্গে। একমাত্র উপার্জনসক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। এই সময়ে তারা দাবি করেন পরিবারের একজনকে সরকারি চাকরি ও শহীদ কন্যার লেখাপড়ার ব্যবস্থা যেন করে দেওয়া হয়।
বাবা বলেছিল আমার জন্য চকলেট নিয়ে আসবে
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মঙ্গলবারের প্রতিশ্রুতিমতে রওনা দিয়েছিলেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। পুলিশ জানিয়েছে, বুঝিয়ে বলার পর কর্মসূচি থেকে বিরত থাকেন তারা। পরে তারা মিছিল নিয়ে তোপখানা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা
হামাস মঙ্গলবার একটি স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তাদের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর জবাব না দিলেও গাজায় হামলা চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গত ২৪ ঘন্টায় আরো ১১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরাইলি আগ্রাসনে আহত আরেকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, গত চব্বিশ ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব, ৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের
মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) মেক্সিকোর আকাশে গোপন ড্রোন অভিযান পরিচালনা করেছে। সিএনএন বলছে, এমকিউ ৯ রিপার ড্রোনের মাধ্যমে মাদক চক্র এবং তাদের আস্তানাগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে। এটা মূলত পরবর্তী হামলার প্রস্তুতি। কেননা এই ড্রোনগুলো দিয়ে সোমালিয়া, ইরাক ও সিরিয়ায় লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট দাবি করেছেন, এগুলো মেক্সিকোর আকাশসীমায় প্রবেশ করেনি, আন্তর্জাতিক মার্কিন আকাশসীমায় ছিল। প্রতিরক্ষামন্ত্রী অবশ্য গুপ্তচরবৃত্তি হতে পারে বলছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট কয়েকটা মেক্সিকান মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন।
মেক্সিকোয় সিআইএ’র গোপন ড্রোন অভিযান, হামলার আশঙ্কা
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। একই সময় সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম সাহাবুদ্দিন।
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, ৫টি বাড়ি ও ২টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার মতো ছিল। পাশাপাশি তার ভাই শাহরিয়ারের ৩০ বিঘা জমি, ১১টি ব্যাংক হিসাব জব্দ ও ৩টি কোম্পানি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আবেদনে বলা হয় হারুন সাড়ে ১৭ কোটি ও তার ভাই প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখল করছেন। হস্তান্তরের চেষ্টাও করছেন। ফলত এগুলো জব্দ করা জরুরি।
হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট জব্দ
রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। রাজশাহী-নওগাঁ মহাসড়কে ৮ বস্তা আলু ফেলে দিয়ে বিক্ষোভ করেন, এতে স্থানীয় বিএনপি একাত্মতা জানিয়েছে। কৃষকরা জানান, ৪ টাকা কেজি প্রতি ভাড়া দিতে হতো, এখন তা ৮ টাকা করা হয়েছে। দ্রুত আগের ভাড়ায় ফেরত যাওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজন আলু ফেলে দেবেন, কিন্তু বাড়তি ভাড়ায় সংরক্ষণ করবেন না বলে জানিয়েছেন। বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেছেন, হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কৃষকদের ওপর বুলডোজার চালিয়ে ভাড়া বৃদ্ধি চলবে না।
হিমাগারে ভাড়া দ্বিগুণ, সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ
দুদকের সহকারী পরিচালকের আবেদনের পর পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মূল্য দুই কোটি ১৯ লাখ টাকার অধিক। তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা দুই কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের নামে থাকা ২৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে ১৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ ও আয়বহির্ভূত সম্পত্তির অনুসন্ধান তদন্ত চলছে, এমতাবস্থায় অর্থ হস্তান্তর ও মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে! তাই তাদের সম্পদ -সম্পত্তি জব্দ করা প্রয়োজন।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের ৬৫ বিঘা জমি জব্দ, ২৮ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কার্যতালিকার ৯ নম্বর স্থানে রয়েছে। শুনানি হবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন কার্যতালিকায়
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময়ে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে না আসার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোন হারানোর সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু চুপ করে ছিলেন। এছাড়া তিনি অবৈধ এমপিদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানালেও তিনি পদত্যাগ করেননি। এই সময় জনগণ তাকে দেখতে চায় না বলে বঙ্গভবনে জুলাইয়ে নিজের অবস্থান পর্যালোচনার জন্য আহ্বান জানানো হয়।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহিদ মিনারে না আসার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের
বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহর পর এবার জেলা গোয়েন্দা সংস্থার ওসি জাহাঙ্গীর আলমসহ ৭ জনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সবার বিরুদ্ধে তদন্ত চলমান। এর আগে ৬ জানুয়ারি রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করা হয়। ওই অভিযানে ডিবির ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল ৪ জনকে আটক করেছিল; কিন্তু ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন ইয়াবা কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়। যুগান্তরের প্রতিবেদনের মাধ্যমে জানাজানি হয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।
এসপির পর এবার ওসি জাহাঙ্গীরসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড
বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে। আবেদনে বলা হয়, অভিযুক্তদের জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অর্থ সম্পদের অনুসন্ধান তদন্ত চলছে। অভিযুক্তরা এই বিপুল পরিমাণ অর্থ সম্পদ পাচার বা মালিকানা হস্তান্তরের চেষ্টায় লিপ্ত। ফলত আশু তাদের অর্থ সম্পদ অবরুদ্ধ করা জরুরি।
নসরুল হামিদ ও তার স্ত্রীর ২০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসক (ডিসি) কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। এসব কর্মকর্তারা পূর্বে যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন এবং তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের পর প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩৩ ডিসি ওএসডি
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ নিজের ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে। বিছানায় লেপের নিচে মাথা ঢাকা অবস্থায় ছিল স্ত্রী রাবেয়া খাতুনের (৬৫) মৃতদেহ। পাশেই ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল স্বামী ফরিদ উদ্দীন (৭৫)! বুধবার দুপুর ১২টায় তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করতে পারে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ফরিদ উদ্দীনের মূল বাড়ি নাটোরে। দ্বিতীয় স্ত্রীর সাথে থাকতেন তিনি। রাবেয়া খাতুনের প্রথম পক্ষের সন্তানরাও সাথের বাড়িতে থাকে। কী কারণে কীভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ আন্দাজ করছে স্ত্রীকে হত্যা করেছে স্বামী!
বিছানায় লেপের নিচে স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছিলেন স্বামী
রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এক নারী এই ঘটনার বিবরণ দিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লেখেন, বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা হন তিনি বাসে চড়ে। পূর্ণ বাসে ৫-৬ যুবক যাত্রী বেশে উঠে পড়ে। ছুরি বের করে মুহূর্তের মধ্যে যাত্রীদের থেকে মোবাইল, ওয়ালেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়। এক যাত্রীকে ছুরিকাঘাত করে মুহুর্তের মধ্যেই নেমে পড়ে। উত্তরা পূর্ব থানার পুলিশ বলেছে, ঘটনা শুনেছেন। অভিযোগ পাননি এখনো, তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, নারী যাত্রীর পোস্ট ভাইরাল
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৬ লাখের অধিক টাকার চেক হস্তান্তর করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কাছে তিনি চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২৩-২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ দেওয়া হয়েছে। এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। এই সময়ে অর্থব্যয়ে নীতিমালা মানার উপর গুরুত্বারোপ করেন তিনি।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি টাকার চেক হস্তান্তর উপদেষ্টা নাহিদের
উত্তরায় মেহেবুল-ইপ্তি দম্পতির উপর রামদা দিয়ে হামলার ঘটনায় যুবলীগ কর্মী মেহেদী হাসান সাইফসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফ কিশোর গ্যাংয়ের প্রধানও। পুলিশ তুরাগ নদী থেকে হামলায় ব্যবহৃত রামদা দুটি উদ্ধার করেছে। সাইফ এবং তার সঙ্গীরা উত্তরা ৭ নম্বরে শব্দ ও রিকশাচালক নিপীড়নের প্রতিবাদ করায় দম্পতিকে কোপায়। সাইফ ও সঙ্গীদের গাজীপুরে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে। গ্রেফতার বাকিরা হলেন- মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব।
উত্তরা দম্পতির উপর হামলার মূলহোতা যুবলীগ কর্মী গ্রেফতার
মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারী ব্যক্তিদের হামলায় সাত বাসযাত্রী নিহত হয়েছে। স্থানীয় প্রশাসক জানিয়েছেন, ৪০ জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একাধিক বাস আটকে যাত্রীদের পরিচয় যাচাই শুরু করে। এরপর সাত ব্যক্তিকে জোর করে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহতদের সবাই পাঞ্জাবের বাসিন্দা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখলেও তাদের ধরা সম্ভব হয়নি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী লড়াই চলে আসছে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তাদের।
পাকিস্তানে বাস থেকে নামিয়ে যাত্রীদের গুলি, নিহত ৭
বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারে শহিদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। ওইসব নথিতে শহিদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।
সাবেক আইজিপি শহিদুল হকের ২ বস্তা নথি জব্দ
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী হটস্পটে ছাত্র-জনতার বিরুদ্ধে পরিচালিত ক্র্যাকডাউনে নেতৃত্ব দেন পুলিশের আলোচিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। ফেসবুকে যাকে নিয়ে ট্রল হচ্ছে। আন্দোলনের সময় তিনি বলেছিলেন- আন্দোলন ক্লিয়ার করতে ১০ মিনিট লাগবে। একটি হত্যা মামলায় ফরিদ উদ্দিনকে ‘গণহত্যার পাহারাদার’ বলেও উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক আছেন। তাকে খোঁজা হচ্ছে! সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। তার সাথে যোগাযোগ করা হলে বলেন ছুটিতে আছেন, হত্যার সাথে জড়িত নন।
‘আন্দোলন ক্লিয়ার করতে ১০ মিনিট লাগবে’ বলা সেই র্যাব কর্মকর্তার খোঁজে গোয়েন্দারা
নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে লাইভ করায় উপজেলা বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা চালানো হয়েছে। অভিযোগ, দলীয় প্রতিপক্ষরাই এ হামলায় জড়িত। পরিবার সূত্রে জানা যায়, রোববার রছাত্রদল নেতা ফারহান সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে লাইভ করেন। এ সময় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ১/১১ এর আওয়ামী লীগের দোসরদের নিয়ে কথা বলেন তিনি। ‘ছেলের ফেসবুক লাইভের জেরে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস ছেলের পিতাকে কলে হুমকি দিয়ে বলে তোর ছেলেকে ফেসবুক লাইভ মুছে ফেলতে বল। না হলে তোর পরিবারকে শেষ করে দেব। হুমকির পরেরদিন দু দফা চালানো হয় হামলা! অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা
মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। ছাত্রদল নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও ছাত্রলীগের কর্মীদের এই সহিংসতার জন্য দায়ী করেছেন। সংঘর্ষ শুরু হয় যখন ছাত্রদল সমর্থকরা এক র্যালিতে হামলার শিকার হন, পরে পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে, এবং ১০ জন গুরুতর আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
কুয়েটে সংঘর্ষ: শিক্ষার্থী, শিবির ও ছাত্রলীগকে দায়ী করল ছাত্রদল
সম্প্রতি ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন, ভারতও ওয়াশিংটনের পারস্পরিক শুল্কের আওতার বাইরে থাকবে না। ট্রাম্প জানান, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, ‘আমরা পারস্পরিক শুল্ক চালু করব। আপনারা যা নেবেন, আমরাও তাই নেব।’ বিপরীতে মোদি এটা পছন্দ করেন না বলে জানালে ট্রাম্প পুনরায় তার অবস্থানে জোর দেন। ভারত আমদানিকৃত মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে থাকে। বিশেষ করে অটোমোবাইল খাতে। যেখানে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই সময়ে ট্রাম্প বলেন, আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না, তারা যে শুল্ক আরোপ করবে আমিও সেই পরিমাণ আরোপ করব!
‘আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না’, মোদিকে ট্রাম্প
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চাপের মুখেই সরকারের সঙ্গে আপস করবেন না বলে ঘোষণা করেছেন। এ তথ্য তার বোন আলিমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার সময় জানিয়েছেন। সরকারের সঙ্গে গোপনে আলোচনা হওয়ার গুঞ্জন থাকলেও, পিটিআই ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে। পিটিআই নেতা শওকত ইউসুফজাই ক্ষমতাসীন দল পিপিপি এবং পিএমএল-এনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন।
ইমরান খান সরকারের সঙ্গে কোনো আপস করবেন না, কঠোর আন্দোলনের ঘোষণা পিটিআইয়ের
কুয়েটে কঠোরভাবে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, যা শিক্ষক ও কর্মকর্তাদের ওপরও প্রযোজ্য। মঙ্গলবারের সংঘর্ষে জড়িত বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রমের পর ছাত্রদের বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়, যেখানে ৬০ জনের বেশি আহত হন। এদিকে, সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানের ছবি ভাইরাল হলে যুবদল তাকে বহিষ্কার করে।
কুয়েটে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য রাজনীতি নিষিদ্ধ; সংঘর্ষে জড়িতদের বহিষ্কার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে, ক্যাম্পাসে সংঘর্ষের পর উত্তেজনা বিরাজ করছে। জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ, হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ দাবি জানিয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগায়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়। চলমান আন্দোলনের কারণে উপাচার্যসহ কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েটে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত
জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তিন দফা দাবি আদায়ে সচিবালয়ের পাঁচ নাম্বার গেটে অবস্থান কর্মসূচি নিয়েছেন। বুধবার দুপুর ১টায় 'গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের' ব্যানারে জড়ো হন তারা। এর আগে সকালে শাহবাগে ছিলেন, দুপুরে সচিবালয়ের দিকে রওনা হন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দুই ক্যাটাগরিতে রাখা, আহত ও নিহতদের পরিবারের জন্য বিশেষ সুরক্ষা আইন এবং সুচিকিৎসা, মানসিক কাউন্সিল ও সমস্যা সমাধানে জরুরি হটলাইন চালঙ করা।
৩ দাবি নিয়ে সচিবালয়ের সামনে আহত ও শহিদ পরিবারের সদস্যরা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানার ছাত্রলীগ নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এডিসি জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতের বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। অপকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে থাকে রুবেল।
শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেফতার
অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এরমধ্যে ৬৭টি মারা গেছে, বাকিদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। আটকে পড়া মাঝারি আকারের কালো তিমিগুলো 'ফলস কিলার হুয়েল' নামে পরিচিত। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পরিবেশ বিষয়ক দপ্তর উদ্ধারের চেষ্টা চলছে ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানিয়েছে। অনুমান করা হচ্ছে তিমিগুলো ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আটকা পড়েছে। তিমিগুলো উদ্ধার করে সমুদ্র ছেড়ে দেওয়া সম্ভব কিনা যাচাই বাছাই করা হচ্ছে। এটা বেশ ঝুঁকির ও জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৈকতে আটকে ৬৭ তিমির মৃত্যু, ঝুঁকিতে আরও ৯০টি
শেরপুর গজনী অবকাশে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণীর এক শিক্ষার্থী, এ ঘটনায় লজ্জায় বিষপান করেছেন ভুক্তভোগীর মা। মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি বান্ধবীদের সঙ্গে গজনী স্পটে ঘুরতে যান। সেখানে তাকে আটক রেখে ইলিয়াস (৩৫) নামের এক যুবক ধর্ষণ করে। প্রভাবশালী ধর্ষক ঘটনাটি চাপা দিতে ভুক্তভোগীর পরিবারের প্রতি চাপ দেয়। এরপরও ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা বিষপান করেন। ওসি জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী, লজ্জায় মায়ের বিষপান
উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুয়েট প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে তালা ঝুলানো হয়। শিক্ষার্থীদের উপর হামলার জেরে থমথমে অবস্থা যখন ক্যাম্পাসে বিরাজ করছে তখন অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। এর আগে ৯৮তম সিন্ডিকেট সভা স্থগিত হয়ে সাড়ে ১১টা থেকে শুরু হয় জরুরি সিন্ডিকেট সভা। ডেপুটি রেজিস্ট্রার নিশ্চিত করেছেন, অবরুদ্ধ অবস্থায় ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছেন উপাচার্য। এর আগে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের বিচার, উপাচার্যসহ পাঁচ জনের পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা
মঙ্গলবার রাজধানী আঙ্কারায় ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে। এরদোগান বলেন, তুরস্ক সবসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই সময়ে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আঙ্কারা প্রশ্নাতীত স্বীকার করে বলে জানিয়েছেন। ট্রাম্পের যুদ্ধ অবসানের উদ্যোগ আঙ্কারার গত তিন বছরের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি। জেলেনস্কি এই সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান: এরদোগান
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো এবং গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে অবস্থানের জন্য সুদানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের নির্মম পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর জরুরি বৈঠকে সুদানের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ আহমেদ আল-শারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুদানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুঃখ প্রকাশ করে বিদেশী শক্তি থেকে রক্ষার্থে সুদানিদের জাতীয় ঐক্যের প্রতি জোর দেন।
ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় সুদানের প্রশংসা ইরানের
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। বিবৃতিতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দশটি নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সময় জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২৬ জুন, রুটিন প্রকাশ
বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। উপমন্ত্রী ত্রিপোদি অন্তর্বর্তী সরকারকে ইতালীর দৃঢ় সমর্থন জানান এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান। পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের আহ্বান ও স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে আশ্বাস দিল ইতালি
কুয়েট হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সময়ে তিনি জানান আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। তিনি এই সময়ে বলেন, আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত। উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করতে দেখা গেছে।
কুয়েটে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি ১৯ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন। ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়, যার ফলে ৫০ জনের বেশি আহত হন।
কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশ জাতীয়তাবাদীদের নিজেদেরকে সংযত, সহিষ্ণু ও ইতিবাচক প্রতিযোগিতায় রাখতে হবে। নেতারা আরো বলেন, মঙ্গলবারের ঘটনা স্বৈরাচারের দোসরদের অনুপ্রাণিত ও ফাঁদ বিস্তৃত করবে। যদি ভেবে থাকেন জুলাইয়ের মিত্র সাবেক ছাত্রলীগ আর শিবির এবং ছাত্রদল জুলাইয়ের শত্রু, তাহলে জুলাইয়ের অর্জিত স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে! সবাইকে এই বিবৃতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়।
যেকোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে: ১২ দল
খুলনার দৌলতপুর থানা BNP যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান, কুয়েটের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞার দাবি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে, এবং BNP যুবদল সদস্যদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছিলো।
কুয়েটে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে ভাইরাল সেই যুবদল নেতা বহিষ্কার
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যখন নিজের ভাইদের দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচে বেশি হতাশ লাগে। ১৯ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য পক্ষের মারামারি হলে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের সঙ্গে থাকতো। ফলত দ্রুত রণভঙ্গ হতো। এখন পুলিশ প্রশাসন বিভক্ত, মারমুখী সংখ্যা নগণ্য, এখন যদি ছাত্রদল -ছাত্রশিবির মুখোমুখি হয়, কোনো পক্ষই পিছিয়ে আসবে না। এতে স্মরণকালের সর্বোচ্চ লাশও দেখতে হতে পারে। তিনি আরো বলেন, যেই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাই; ৬ মাস আগেও একসাথে টিয়ারগ্যাস রাবারবুলেট খেয়েছি। তিনি এই সময়ে বলেন, ছাত্রদল-শিবির নিজেদের প্যাডে যেভাবে একে অপরের নাম নিয়ে দায় আরোপ ও হুমকি দিচ্ছে এটা ভবিষ্যৎ খারাপের ইঙ্গিত দিচ্ছে!
ছাত্রদল-শিবিরের বিবাদে আতঙ্কিত আসিফ নজরুলের ফেসবুক পোস্ট
আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সকল দপ্তরে অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সমাজের সকল স্তরের মানুষের মতামতের ভিত্তিতে জনপ্রশাসন সংস্কার কমিশনে ২৫ ক্যাডারের নেতৃবৃন্দ লিখিত মতামত পেশ করেছে। তন্মধ্যে, 'ক্যাডার যার মন্ত্রাণালয় তার', 'মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি, কোটা বাতিল' ও সকল ক্যাডারের সমতা নিশ্চিত করার সুপারিশ উল্লেখযোগ্য। বৈষম্য নিরসন পরিষদ জানিয়েছেন, তাদের মতামত মানা হয়নি, কেবল একটি ক্যাডারকে জনপ্রতিনিধি থেকেও উপরে স্থাপনের প্রয়াস করা হয়েছে সংস্কার কমিশনে। প্রশাসন ক্যাডারের সাথে ফেসবুক দ্বন্দ্বে ২৫ ক্যাডারের ১২ জন সাময়িক বরখাস্ত হলেও কুরুচিপূর্ণ লেখালেখি করেও প্রশাসন ক্যাডারদের শাস্তি হয়নি। এর পরিপ্রেক্ষিতে দাবি মানা না হলে ১ মার্চ থেকে পূর্ণ কর্ম বিরতির কর্মসূচিরও হুমকি দেওয়া হয়েছে।
কর্মবিরতির ঘোষণা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী বিক্ষোভের জেরে ভিসি, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়েছে। ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষে প্রায় ৫০ শিক্ষার্থী আহত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে পদত্যাগের আহ্বান রয়েছে। দাবি না মানা হলে বুধবার দুপুর ১টার পর থেকে সব একাডেমিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।
উত্তপ্ত কুয়েট: বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধে ভিসিসহ তিন কর্মকর্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বিকেলে জুলাই অভ্যুত্থান স্মরণ এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩টায় এই প্রদর্শনী হবে। কুয়েট হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের পর এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এর আগে কুয়েটে ছাত্রদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, এবং বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুলাই গণহত্যা ও কুয়েট হামলার স্মরণে সারাদেশে ভিডিও প্রদর্শনী
অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেত্রীর ছেলে শাকিল হাওলাদারকে ৭-৮ ঘন্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে হত্যাচেষ্টার মামলাও। পুলিশের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়েছে পুলিশ। মা-ছেলের দাপটে একসময় অতিষ্ঠ ছিল এলাকাবাসী। রাজনৈতিক পটপরিবর্তনের পর চুপসে যায় তারা। সপ্তাহ খানেক আগে প্রতিবেশীর সাথে কোন্দলে জড়িয়ে শাকিল রিপন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে বাড়িঘর ভাঙচুর ও মারধর করে। এই অভিযোগেয মামলায় তাকে আটক করা হয়েছিল।
ডেভিল হান্টে আটক আ.লীগ নেত্রীর ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনা থেকে বাদ পড়ার অভিযোগের জন্য সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ এড়াতে একটি চুক্তি করতে পারত। তিনি কিয়েভের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন এবং ইউক্রেনকেই যুদ্ধের জন্য দায়ী করেন। এদিকে, রিয়াদে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকের পর উভয় দেশ যুদ্ধ শেষ করতে প্রতিনিধি নিয়োগে সম্মত হয়েছে। এসব ঘটনার পর ট্রাম্প বলেন, তিনি এখন “অনেক বেশি আত্মবিশ্বাসী” যে যুদ্ধের অবসান সম্ভব।
পুতিন নন, ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দুষলেন ট্রাম্প
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে হামাস। তারা জানিয়েছে, ইসরাইলের সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত। শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। হামাসের মুখপাত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা মুক্তি পাওয়া জিম্মিদের সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েলের দাবি হামাসকে গাজা থেকে সরিয়ে দেওয়া হবে, এটি হাস্যকর, মনস্তাত্ত্বিক কৌশল। অপরদিকে ইসরাইলি কট্টরপন্থীদের চাপে ইসরাইল সিদ্ধান্তহীনতায় রয়েছে, ফলত দ্বিতীয় ধাপের জিম্মি মুক্তি-যুদ্ধ বিরতি চুক্তি এখনো স্থগিত!
হামাসের প্রস্তাব: দ্বিতীয় ধাপে একসঙ্গে মুক্তি পেতে পারে সব জিম্মি
বগুড়া-৩ আসনে আধিপত্য বেশি বিএনপির। বিগত ১২টি সংসদ নির্বাচনে দলটি ছয়বার, জাতীয় পার্টি চারবার ও লীগ ও স্বতন্ত্র প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামী অলরেডি একক প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি থেকে এখন পর্যন্ত চারজন টিকিট নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থীরা চেয়ে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারো নাম এখন পর্যন্ত শোনা যায়নি। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলো, ফজলুল বারী তালুকদার, আবদুল মুহিত তালুকদার, আতাউর রহমান খান মুক্তা ও হামিদুল হক চৌধুরী!
বিএনপি তাকিয়ে আছে তারেক রহমানের দিকে, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তি তর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিল আদালত। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন, বেগম জিয়া চিকিৎসাধীন বিদেশ থাকায় উপস্থিত হতে পারেননি। অপরদিকে দুদক সর্বোচ্চ সাজা দাবি করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল দুদক।
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের পিপি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, ২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ হয়। একইদিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশে পুলিশি সহায়তায় হামলা হলে যুবদল নেতা নিহত হন। ২৪ সালের ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় মামলা হয়!
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৭ দিনের রিমান্ডে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানিতে পেপারবুক উপস্থাপন ও যুক্তি উপস্থাপন আপাতত শেষ করেছে। রাষ্ট্রপক্ষের দাবি, এ মামলায় দুজন স্বাক্ষীর বয়ান ঘটনাকে সমর্থন করে। সুরতহাল, ময়নাতদন্ত ও সিসিটিভি ফুটেজও সমর্থন করে। আসামিদের ঘটনাস্থলে থাকার পরিষ্কার দৃশ্য রয়েছে ফুটেজে। এজন্য বিচারিক আদালতের সাজা বহাল থাকাকে সমিচীন বলে উল্লেখ করেন আইনজীবী। এর আগে ২১ ডিসেম্বর ২০২১ এই মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত।
আবরার হত্যা : রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আপাতত শেষ
ভারত বাংলাদেশের অবস্থা বুঝতে পেরে সম্পর্কে উন্নতিতে মনোনিবেশ করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ৫ আগস্ট লীগ সরকারের পতন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে ঘিরে শুরু হয় তিক্ততা। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পর ভারতের অনড় অবস্থান এ তিক্ততা আরো বাড়িয়ে দেয়। এ ইস্যুটি বাইরে রেখে সম্পর্ক উন্নতির কথা বলছেন বিশ্লেষকরা। দুই পররাষ্ট্র প্রধানের সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশ নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনাও এক্ষেত্রে ইতিবাচক হবে আশা করা যাচ্ছে। যদিও রাষ্ট্রদূত তলব, ভিসা বন্ধের মতো বিষয়গুলো এখনো আছে। এসবের মধ্যে বিমসটেকের আগামী বৈঠকে দেখা হবে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির! ইতোমধ্যে চলছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সম্পর্ক উন্নতির আশা দু'পক্ষের।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ গলছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি, এটি কোনো রাজনৈতিক দলের দরকষাকষির জায়গা নয়। এই সময়ে তিনি দ্বী রাষ্ট্রীয় সমাধানে জোর আরোপ করেন। যুদ্ধ পরবর্তী অবস্থায় গাজায় ফিলিস্তিনিদের শাসনের অধিকার নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেন ওয়াং। ফেব্রুয়ারি মাসের নিরাপত্তা পরিষদের সভায় চীন সভাপতির দায়িত্বে থাকায় এই সভার সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে এ বার্তা দিয়েছে চীন।
গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির উপকরণ নয়: চীন
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন থেকে বিরত ছিলেন ১৮ নারী ফুটবলার। দফায় দফায় বৈঠক শেষে মহিলা উইংয়ের চেয়ারম্যান অবশেষে জানান মেয়েরা বিদ্রোহ থেকে সরে এসেছে। যদিও মেয়েরা এখনো জানায়নি। এরমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদের মেয়েরা অদ্বিতীয়, সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাচ্ছে একুশে পদক, তবে খেলাধুলায় শৃঙ্খলা থাকা উচিত। এই সময়ে দ্রুততম গতিতে শিরিন আক্তারের কোনো প্রতিদ্বন্দ্বী না উঠে আসায় এবং প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় না তুলে আনতে পারায় হতাশা প্রকাশ করেন। এজন্য সরকার কাজ করছে বলে জানান।
‘আমাদের মেয়েরা অদ্বিতীয়, তবে শৃঙ্খলা থাকা উচিত’
দুদকে একের পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রেষণে নিয়োগ দেওয়া হচ্ছে প্রশাসন ক্যাডারদের। অভিযোগ উঠেছে দুর্নীতি মামলায় অভিযুক্ত একজনকে উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিগত আওয়ামী রেজিমের সুবিধাভোগী অন্তত ৫০ জন এখনো বহাল তবিয়তে আছেন। সংশ্লিষ্টদের অভিযোগ-ক্ষমতাচ্যুত হাসিনার আমলে প্রেষণে আসা কর্মকর্তাদের বহাল এবং একটি ক্যাডার থেকে এভাবে নিয়োগ দেওয়া হলে দুদক ক্রমেই দুর্বল হবে। একই সঙ্গে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা যেমন কঠিন হবে, তেমনই সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশও বাস্তবায়ন করা যাবে না। প্রেষণে নীতিমালা অনুযায়ী ৩ বছরের মধ্যে নিজ ক্ষেত্রে ফেরত যাওয়ার নিয়ম থাকলেও লঙ্ঘিত হচ্ছে!
দুদকে প্রেষণে আসা ফ্যাসিস্ট সরকারের অর্ধশত কর্মকর্তা বহাল তবিয়তে
উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে তৌহিদী জনতা লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার কোনো বক্তব্যে হয়তো আপনাদের মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদী জনতা বলাটা, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও উপদেষ্টা বিগত সময়ের যেকোনো বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তা পুনর্বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি এই সময় গণঐক্য প্রতিষ্ঠার জন্য বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থানের জরুরত তুলে ধরেন। এই সময় তিনি গণঅভ্যুত্থানকে সবার বলে অভিহিত করেন। জনগণ স্কুল, মাদ্রাসা, প্রাইভেট পাবলিক ভার্সিটির সবাইকে নেতৃত্ব হিসেবে মেনেছেন বলেও অবগত করেন উপদেষ্টা মাহফুজ আলম।
‘তৌহিদি জনতা’ বলায় দুঃখ প্রকাশ উপদেষ্টা মাহফুজের
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত এ রায় দেবেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি হয়েছে। ৫ ফেব্রুয়ারি ৬৮ জনের মধ্যে ৩৯ জন স্বাক্ষ্য প্রদান করেছেন। আসামিপক্ষের আইনজীবীরা নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। ২০০৭ সালে দুদকের সহকারী পরিচালক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরের বছর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক!
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় রায় আজ
তিস্তা নদী ইস্যুতে বিএনপির দুই দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল হয়েছে কাউনিয়ার তিস্তা রেল সেতু পাড়ে। এই মশাল মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা শফিকুল আলম সফি। সোমবার কর্মসূচির প্রথম দিন অতিবাহিত করে তিস্তার পাড়েই তাঁবুতে লাখ লাখ মানুষ রাত্রিযাপন করে। রংপুরের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনের কর্মসূচিতেও "জাগো বাহে-তিস্তা বাঁচাই" স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে তিস্তা রেল সেতু এলাকা!
কাউনিয়ার তিস্তাপাড়ে মশাল মিছিল
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নিরাপত্তা খাত এবং প্রশাসনের ওপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, বলেছে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন। আরো বলা হয়েছে, ‘উচ্চপর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্নস্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে।’ পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে প্রতি চারজনের মধ্যে তিনজন (৭৪.৪ শতাংশ) বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। বিগত সরকার তথ্য বানোয়াটের সাথে জড়িত ছিল, বিগত সরকারের নেতৃত্বেই অর্থ পাচার ও দেশের অর্থনৈতিক ধ্বংসও সাধিত হয়েছে বলে জানিয়েছে প্রতিবেদন।
আ. লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার ৭৪ শতাংশ বাংলাদেশি
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তার দেশ। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্যবই ও ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়েও আপত্তি জানিয়েছেন। দেশটি আশা করে বাংলাদেশ মানচিত্র পরিবর্তন করবে। পুরনো বিমান নিলামে বাংলাদেশ বিমান বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে চীন। চিকিৎসা ভিসা সহজ করতে একদিনেই ভিসা দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন
ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নু ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৮ জানুয়ারি নবাবগঞ্জের বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে বের হন, রাজশাহীতে পৌঁছানোর পর এখনো বাসায় ফিরেননি। তাকে মুঠোফোনেও যোগাযোগ করে পাচ্ছে না পরিবার। এ ঘটনায় শঙ্কা ও আতঙ্কে দিন কাটছে পান্নুর পরিবারের। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় জিডি করেছেন তার ছেলে সিহাব তমাল। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
৪০ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এই ৫ কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো। এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ গতকাল শেষ হয়েছে।
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘বিক্ষোভ সর্বাত্মক রূপ ধারণ করা এবং সহিংস হয়ে ওঠার অনেক আগেই সরকার র্যাব, বিজিবি এবং আনসার/ভিডিপি ব্যাটালিয়ন থেকে সশস্ত্র আধাসামরিক বাহিনী মোতায়েন করে রেখেছিল, যার লক্ষ্য ছিল স্পষ্টতই সামরিক হস্তক্ষেপ ও প্রাণঘাতি শক্তি প্রয়োগ করা।’ ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংঘটিত সহিংসতার লক্ষ্য ছিল ‘যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা, বেআইনি উপায়ে বিক্ষোভ দমন করা।’ শেখ হাসিনা জুলাইয়ের প্রথম দিকেই বুঝতে পেরেছিল এটা সরকার পতনের কারণ হতে পারে, এজন্য শুরুতেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করে কঠোর হওয়ার প্রকাশ্য ইঙ্গিত দিয়েছিল বলে রিপোর্ট করেছে জাতিসংঘের সংস্থাটি।
জুলাই আন্দোলন দমনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করেন হাসিনা: জাতিসংঘ
মঙ্গলবার দুপুরে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় একটি বাড়ির বাগানে দুটি পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আরও তিনটি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করা হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তিনটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার পরিদর্শক তৌহিদুল করিম। এই ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে দাবি করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উজিরপুরে ২টি পেট্রলবোমা বিস্ফোরণে জনমনে আতঙ্ক
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠেয় বিশেষ আরব লীগ সম্মেলন, যা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, তা পিছিয়ে যাচ্ছে। সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ঠিক করা হয়েছে সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা করে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে ডাকা হয়েছে সম্মেলন, যে প্রস্তাবে গাজা দখল ও গাজাবাসীদের বাস্তুচ্যুত করার কথা বলা হয়েছে। আরব দেশগুলো, বিশেষ করে মিশর, জর্দান, এবং সৌদি আরব, নিজেদের গাজায় সহযোগিতা শক্তিশালী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে মনোনিবেশ করবে। একে মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন ৪ মার্চ: মিশর
সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি তোলা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি। এতে বলা হয়, বাংলাদেশে বাংলা ভাষার বাইরে সিলটি একমাত্র ভাষা যার পৃথক বর্ণমালা রয়েছে। সিলেটের ১ কোটি ২০ লাখ এবং বিশ্বের ১ কোটি ৫০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। স্মারকলিপিতে সিলটিকে আন্তর্জাতিক ৯৭তম ভাষা উল্লেখ করে প্রাথমিক পাঠ্যপুস্তকে এ ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালু ও বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করা হয়।
সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
ডিসি সম্মেলনের অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেছেন, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া ১৪শ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উদ্ধার করা করা যায়নি প্রায় আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি। প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল তখন। এসব অস্ত্র কোথাও না কোথাও আছে। দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলবে। তবে উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা হয়েছে বলে তিনি একে সফলতা হিসেবে চিহ্নিত করেছেন। এই সময়ে তিনি জানান, কৃষি উপকরণ নিশ্চিতকরণ, বাজারদর নিয়ন্ত্রণ, সেচ ঝামেলাহীন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার্থে সজাগ থাকতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এখনো ১৪শ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধার হয়নি
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।