Web Analytics

অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেত্রীর ছেলে শাকিল হাওলাদারকে ৭-৮ ঘন্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে হত্যাচেষ্টার মামলাও। পুলিশের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়েছে পুলিশ। মা-ছেলের দাপটে একসময় অতিষ্ঠ ছিল এলাকাবাসী। রাজনৈতিক পটপরিবর্তনের পর চুপসে যায় তারা। সপ্তাহ খানেক আগে প্রতিবেশীর সাথে কোন্দলে জড়িয়ে শাকিল রিপন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে বাড়িঘর ভাঙচুর ও মারধর করে। এই অভিযোগেয মামলায় তাকে আটক করা হয়েছিল।

19 Feb 25 1NOJOR.COM

ডেভিল হান্টে আটক আ.লীগ নেত্রীর ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

নিউজ সোর্স

ডেভিল হান্টে আটক আ.লীগ নেত্রীর ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় আটক করা হয় আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে। তার বিরুদ্ধে ছিল হত্যাচেষ্টার মামলাও। থানায় ৭ থেকে ৮ ঘণ্টা আটকে রাখা হয় তাকে। অবশেষে মুচলেকা নিয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পুলিশের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশেই তাকে ছাড়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে ওই আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি পটুয়ালীর বাউফলের।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।