Web Analytics

ডিসি সম্মেলনের অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেছেন, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া ১৪শ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উদ্ধার করা করা যায়নি প্রায় আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি। প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল তখন। এসব অস্ত্র কোথাও না কোথাও আছে। দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলবে। তবে উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা হয়েছে বলে তিনি একে সফলতা হিসেবে চিহ্নিত করেছেন। এই সময়ে তিনি জানান, কৃষি উপকরণ নিশ্চিতকরণ, বাজারদর নিয়ন্ত্রণ, সেচ ঝামেলাহীন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার্থে সজাগ থাকতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

19 Feb 25 1NOJOR.COM

এখনো ১৪শ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধার হয়নি

নিউজ সোর্স

এখনো ১৪শ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধার হয়নি

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেছেন, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া ১৪শ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উদ্ধার করা করা যায়নি প্রায় আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি। প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল তখন। এসব অস্ত্র কোথাও না কোথাও আছে। দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।