Web Analytics

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তি তর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিল আদালত। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন, বেগম জিয়া চিকিৎসাধীন বিদেশ থাকায় উপস্থিত হতে পারেননি। অপরদিকে দুদক সর্বোচ্চ সাজা দাবি করেছিল‌। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল দুদক।

19 Feb 25 1NOJOR.COM

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।