Web Analytics

সম্প্রতি ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন, ভারতও ওয়াশিংটনের পারস্পরিক শুল্কের আওতার বাইরে থাকবে না। ট্রাম্প জানান, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, ‘আমরা পারস্পরিক শুল্ক চালু করব। আপনারা যা নেবেন, আমরাও তাই নেব।’ বিপরীতে মোদি এটা পছন্দ করেন না বলে জানালে ট্রাম্প পুনরায় তার অবস্থানে জোর দেন। ভারত আমদানিকৃত মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে থাকে। বিশেষ করে অটোমোবাইল খাতে। যেখানে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই সময়ে ট্রাম্প বলেন, আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না, তারা যে শুল্ক আরোপ করবে আমিও সেই পরিমাণ আরোপ করব!

19 Feb 25 1NOJOR.COM

‘আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না’, মোদিকে ট্রাম্প

নিউজ সোর্স

‘আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না’, মোদিকে ট্রাম্প

ভারতও ওয়াশিংটনের পারস্পরিক শুল্কের আওতার বাইরে থাকবে না বলে স্পষ্ট করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি—তিনি এখানে ছিলেন—আমি বললাম, ‘আমরা পারস্পরিক শুল্ক চালু করব। আপনারা যা নেবেন, আমরাও তাই নেব।’
ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মোদি) বললেন, ‘না, না, এটা আমি পছন্দ করি না।’ আমি বললাম, ‘না, না, আপনারা যা নেবেন, আমরাও তাই নেব।’ আমি সব দেশের সঙ্গেই এটা করছি।’

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।