Web Analytics

কুয়েট হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সময়ে তিনি জানান আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। তিনি এই সময়ে বলেন, আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত। উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করতে দেখা গেছে।

19 Feb 25 1NOJOR.COM

কুয়েটে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ

নিউজ সোর্স

কুয়েটে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।