ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বাফুফেকে জেলা পর্যায়ের ফুটবলের ব্যাপারে ডিজাইনিং করতে বলেছি। তারা সেই ডিজাইন করলে আমরা ২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব।’ তিনি বলেন, 'ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পূনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’ ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টুও জেলা পর্যায়ে খেলাধুলার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান।
২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব: ক্রীড়া উপদেষ্টা
তুরস্কে আইসিসি প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং মো. মাহফুজ আলম সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসি’র অবস্থানের জন্য প্রশংসা করেন। তারা বলেন, জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ন্যায়বিচার ও সংকটের চূড়ান্ত সমাধানের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।
স্বাধীন ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারত একতরফাভাবে এরকম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না। এটা সৎ প্রতিবেশীর পরিচয় নয়। তিনি বলেন, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। বিশেষ দলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। পাঁচ বছর নিয়ে আরো বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথা নিজের মুখ দিয়ে উচ্চারণ করলেন? তাহলে সরকারের উচিত হবে কথাটি পরিষ্কারভাবে দেশবাসীকে জানানো। মানববন্ধনে সাইফুল হক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।
হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবেন: ভারতের উদ্দেশে সাইফুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে নতুন একটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ প্রায় ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্রদেরও দল আছে। আমরা যখন নির্বাচন চাইব, তখনই নির্বাচন হবে। ইতোমধ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, আবার সেটাকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করার জন্যও সংস্কার প্রয়োজন। এই সময় রাশেদ খান লীগ নিষিদ্ধের দাবি জানান।
নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে নতুন সংকট তৈরির চেষ্টা হচ্ছে: নুর
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ৫ নির্দেশনা দিয়েছে PUSAB! নির্দেশনায় বলা হয়- বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষার্থীরা পদযাত্রায় অংশগ্রহণের সময় অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র পরিধান করবেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই উপস্থিত হবেন, যেন ঠিক দুপুর ১২টাতেই পদযাত্রা শুরু করা যায়। পদযাত্রায় কোনও সুযোগসন্ধানী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীরা আপনারা সবাই এই পদযাত্রার ভলান্টিয়ার। এত বিশাল জমায়েতের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাই সবার। আয়োজকদের সব ধরনের সহযোগিতা করবেন, তারা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতে পারেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ৫ নির্দেশনা
গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যদি লোডশেডিং হয় তাহলে প্রথমে রাজধানীতেই হবে। তিনি বলেন, দুটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। প্রথমত, উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়াটা লোডশেডিং। দ্বিতীয়ত, ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে যদি ফিউজ চলে যায় বা ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তাহলে সেটি বিদ্যুৎ বিভ্রাট। উপদেষ্টা বলেন, রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না। তবে, আমরা চেষ্টা করবো। গরমে শুধু গ্রামে লোডশেডিং হবে, এমনটা হবে না। ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে। পরে অন্য জায়গায় হবে। এছাড়া তিনি বিদ্যুৎ সাশ্রয় করতে উৎসাহিত করেন।
গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে: বিদ্যুৎ উপদেষ্টা
বৃহস্পতিবার মার্কিন মন্ত্রীসভার উন্মুক্ত বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দেশগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে বাণিজ্য নীতিতে আরও স্থিরতা আসবে। এ সময় ট্রাম্প বলেন, চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে। ট্রাম্প আরও বলেন, মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে। এছাড়া শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব জাতীয় ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯০ দিনের মধ্যে দেশগুলোর সাথে চুক্তি না হলে পুনরায় শুল্ক আরোপ করা হবে। আরো বলেন, সংঘাতের অবসানের অগ্রগতি হচ্ছে। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে অনেকটা এগিয়ে গেছি।
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের দুজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড। রাহাত আরা বেগম সুস্থ ও ভালো আছেন। ইনশাআল্লাহ, ১৪ এপ্রিল বিকালে আমরা দুজনই দেশে ফিরব। এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরে যান।
সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় সোমবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
নববর্ষের দিন ঢাবি এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না। এছাড়া ওইদিন বিকাল ৫টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশও বন্ধ থাকবে। শুক্রবার চারুকলা অনুষদে শোভাযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, সকালে শোভাযাত্রাটি চারুকলা ও পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোলচত্বর ঘুরে টিএসএসিতে গিয়ে রাজু ভাস্কর্য ও ডাস ডানে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বাঁয়ে টিএসসি দিয়ে সামনের দিকে গিয়ে অফিসার্স টাওয়ার বাঁয়ে রেখে শহিদ মিনারের দিকে যাবে। শহিদ মিনার ডানে রেখে এনেক্স ভবন বাঁয়ে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে চারুকলায় এসে শেষ হবে। নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পহেলা বৈশাখ: ঢাবি এবং শাহবাগ মেট্রোস্টেশনে কোনো বিরতি থাকবে না
বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। অভিযানের সময় মোট ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়। যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৪২ পুরুষ এবং ৪৬ জন মহিলা রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আটকরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা এবং সুদানের নাগরিক।
মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ আটক ২৮৮
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।’ আরও বলা হয়েছে, '৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।' ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশসহ মোট ৫৪টি দেশ এ জোটে যোগ দিয়েছে। এ জোটটির লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণসহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা।
আর্টেমিস চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘ জঙ্গীবাদের মামলায় তিনশ প্লাস বন্দি মুক্তি পেয়েছেন, যাদের অনেকে বিভিন্ন জঙ্গি সংক্রান্ত অপরাধের সঙ্গে হয়তোবা যুক্ত ছিল। সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং যারা হিনিয়াস ক্রাইমের সঙ্গে জড়িত অথবা সরাসরি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাদের ব্যাপারে কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অনেকেই কিন্তু আবার রি-অ্যারেস্টও হয়েছে।’ উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কিছু লোক ওই পথ পরিহার করেছে। জসীম উদ্দিন রাহমানী তো বিবৃতি দিয়ে বলেছে যে সে আর এই পথে হাঁটতে চাচ্ছে না। যারা ছাড়া পেয়েছে প্রত্যেকে নজরদারিতে আছে। তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্র খুবই স্পর্শকাতর। তারা যেকোনো কিছু করলেই সরকার ব্যবস্থা নেবে। আমরা চাচ্ছি যে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।"
জঙ্গীবাদের মামলায় ছাড়া পেলো যারা, তারা সরকারের কঠোর নজরদারিতে: মাহফুজ আলম
সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোকামছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম কুটি মিয়া (৫০)। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার ভেতরে মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জিতে এ ঘটনা ঘটে। তবে নিরাপদে পালিয়ে এসেছে একই গ্রামের ৬ জন। তারা হলেন- আইয়ুব আলীর ছেলে হানিফ মিয়া (৩০), মৃত এরাবুল্লাহ’র ছেলে আকবর আলী (৩১), জরিফ উদ্দিন (৪৫), অজুদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫), ময়না মিয়ার ছেলে ইসহাক মিয়া (৫০), মৃত চাঁন মিয়ার ছেলে সোনা মিয়া (৫৫)। বিজিবি ও পুলিশের দাবি, সুপারি চুরি করতে গিয়েছিল তারা।
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নেপালে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে! আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন এবং পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের মধ্যে বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেছেন। রাষ্ট্রদূত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে পারস্পরিক সহায়তার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্র সচিব আশ্বস্ত করেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত অনুশীলন এবং জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বহুপাক্ষিক ফোরামে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।
নবনিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র সচিবের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া
কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্তভরাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী শানজিদা আফরিন। প্রাইভেট না পড়ায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তার। অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিম। অভিযোগ, এমসিকিউ শিট দিতে সময়ক্ষেপণ করে তারা। এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে শিক্ষক সবুজ পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে ইচ্ছামতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হল রুমের পাশে নিয়ে গালমন্দ ও অপমান করেন।
এসএসসি পরীক্ষার্থীর এমসিকিউ শিট ছিনিয়ে বৃত্ত ভরাটের অভিযোগ
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির দিল শাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের উকিল নির্দোষ দাবি করে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন। তার বিরুদ্ধে ভুয়া আহতদের অর্থের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়া এবং শহীদ পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ রয়েছে।
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির দিল শাদ আফরিন পিংকি কারাগারে
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সঙ্গে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সংশ্লিষ্টরা জানান, ওষুধশিল্পে পরনির্ভরতা কমাতে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন। আজাদ খান বলেন, ওষুধের ৯৫ শতাংশ কাঁচামাল আমদানি নির্ভর। দেশীয় ব্যবস্থাপনায় কাঁচামাল তৈরি করতে পারলে ঔষধ শিল্প আরও সমৃদ্ধ হবে। এমনকি উৎপাদিত কাঁচামাল বিদেশে রপ্তানি করা সম্ভব। ব্যবসায়ীদের প্রস্তাবগুলো, ওষুধের কাঁচামাল উৎপাদন ও গবেষণায় এবং সম্পদ উন্নয়নে প্রণোদনা দিতে হবে। উৎপাদনে গ্যাস ও বিদ্যুৎতে ভর্তুকি ব্যবস্থা করতে হবে। যেসব ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ১২০ শতাংশ উৎপাদন সক্ষমতা রয়েছে তাদের আমদানি নিষেধ করা। নিবন্ধন ও অনুমোদন সহজীকরণ করতে হবে। স্থায়ীভাবে যারা ওষুধের কাঁচামাল উৎপাদন করবে, তাদের ভ্যাট ও ট্যাক্স মওকুফ সুবিধা দেওয়া। ঔষধ প্রশাসনের ব্লক লিস্ট কমিটিতে বিএআইএমএ প্রতিনিধি নিশ্চিত করা।
ওষুধের কাঁচামাল শিল্প সমৃদ্ধে গুরুত্ব দিচ্ছে সংস্কার কমিশন
ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে। ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরোয়া এক ভিডিও বার্তায় জানান, ‘আজ উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন সময় হয়েছে বোঝার ও ব্যাখ্যা করার যে আসলে কী ঘটেছিল।’ জরুরি সেবাকর্মীরা ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছেন।
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত
শুক্রবার সকালে মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। এনসিএস বলছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যার ফলে আফটারশকের আশঙ্কা দেখা দেয়। এর আগে, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। শক্তিশালী এই ভূমিকম্পে ৩৬০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
মিয়ানমারে ফের ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির প্রস্তাবের কথা বিবেচনা করছে ইরান। মূলত ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত দুই মাসের সময়সীমার চেয়ে বেশি সময় পাওয়ার উপায় হিসেবে ইরান এই পরিকল্পনা করছে। এর আগে ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি পুনর্ব্যক্ত করেছিলেন। তবে ইরান মনে করছে দুই মাস সময় যথেষ্ট নয়। এই কারণে চুক্তির আগে অন্তবর্তীকালীন চুক্তির কথা ভাবছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান
স্বৈরাচারী আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনার অংশীদার সাকিব আল হাসান। এবার নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। ছাত্রলীগের নেতা স্বপ্নীল খানের এ সংক্রান্ত ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে! এদিকে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে খোশগল্পে মাতলেন সাকিব
ডিএমপির বার্তায় বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা ও দেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগে মেঘনা আলমকে আইনী প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। দরজা ভেঙে অপহরণের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। এর আগে, গত বুধবার বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। রাতে মেঘনাকে আদালতে হাজির করে গোয়ান্দা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় আদালত।
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ ‘সঠিক নয়, আইনী প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে: ডিএমপি
হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে বিতর্কের মুখে পড়েছে প্রশাসন। গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুলিশের দাবি, নোটিশের বিষয়বস্তু ‘ভুলভাবে’ লেখা হয়েছে। এটি কমিটির কাছে পুলিশের সঙ্গে সহযোগিতার অনুরোধ ছিল। আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
ভারতে হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ
বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’। বাদ পড়েছে নৌকা। নতুন লোগো ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলেছেন ডিআইজি!
বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। বিমানবন্দরে সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছে। প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন। আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাটে কাপাই চা বাগানে মাটিতে পুঁতে রাখা লিটন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, চোর সন্দেহে লিটনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ চা বাগানে পুঁতে রাখেন হত্যাকারীরা। গত ৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিটন। জিডি করে পরিবার। এরপর পুলিশ অনুসন্ধান করে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রমোদ জানান, সম্প্রতি তার ১০টি গরু চুরি হয়। গত ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে চোর সন্দেহে আটক করে প্রমোদসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। এতে মারা যান লিটন।
চোর সন্দেহ পিটিয়ে হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার
জামায়াতে ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নুর করিম বলেন, ‘১৯৭১ সালে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূরণ হবে না।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে। সেই অর্থ দিয়ে তারা এখনও রাজনীতি করে। বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নুর করিম। তিনি বলেন, ‘আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব।’
জামায়াত খুনির দল, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি
এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে। এরপরে ৫০ মার্কের লিখিত পরীক্ষা হবে। সবশেষে ১৫ মার্কের ভাইভা হবে।' লিখিত পরীক্ষায় ভালো প্রিপারেশনের তাগিদ দিয়ে বলেন, 'ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না।’ আরোবলেন, ‘কোটা না মেধা; এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। সেখানে মেধার বিপরীতে 'সুপারিশ' এই অভ্যুত্থানের শহিদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর।
কনস্টেবল পদে নিয়োগ পেতে রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন সারজিস
২০২১ সালে ইউপি নির্বাচনের ফলাফলে পরাজিত বিএনপি নেতা মো. ফজলুল হক ছোবাহান আদালতে মামলা করেছিলেন। দীর্ঘ তিন বছর পর সেই মামলায় রায়ে ফিরে পেয়েছেন ইউপি সদস্যের পদ। ঘটনাটি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের। বুধবার আদালতে পুনরায় ভোট গণনা করানোর পর ফজলুল ৩৭৬ ভোট পাওয়ায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন বিচারক। এর আগে তিনি ৩৬৮ ও আগের আওয়ামী বিজয়ী ৩৭৭ ভোট পেয়েছেন বলে গেজেট করা হয়েছিল।
৩ বছর পর ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হলো। সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।’ গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হলো
ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নু। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। এছাড়া যুবলীগের নেতা আবদুল হাকিমকে শ্রমিক দলের ফজলুপুর ইউনিয়ন শাখার (প্রস্তাবিত) সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন নান্নু। যুবলীগ নেতা হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি। তার পক্ষে আদালতে সাক্ষ্যও দিয়েছেন নান্নু।
চার্জশিট থেকে আ.লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ
মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। এই ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। আটক হওয়া ব্যক্তিরা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদার। ছিনিয়ে নেওয়ার সময় পাঁচজন পুলিশ আহত হয়েছে। থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। জানা গেছে, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০-১২জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ভোরে এক প্রতিবেশী বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা প্যাঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে নির্যাতন করে হত্যা
উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ও হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি। জানা গেছে, স্বৈরাচার লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে উঠে অসামাজিক কার্যকলাপ।
উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের আক্রমণে অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছে গেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৪৬ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলেও যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর বর্তমানে মোট শুল্ক ১৪৫ শতাংশ বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছেন। তবে তার প্রশাসনের সাম্প্রতিক ব্যাখ্যায় জানা যায়, এই ১২৫ শতাংশের সঙ্গে আগে থেকে আরোপিত ২০ শতাংশ শুল্কও যুক্ত থাকছে। ফলে মোট শুল্ক দাঁড়াচ্ছে ১৪৫ শতাংশে। একে গুণ্ডামি বলছে চীন। অ্যাপলের দ্রব্যাদির দাম এতে অনেক বেড়ে যাবে!
চীনের ওপর মার্কিন শুল্ক ১৪৫ শতাংশ: হোয়াইট হাউজ
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতি হয়েছে। সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। প্রায় ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। পরে ওই চারটি ট্রলার ও আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোন অধীন কোস্ট গার্ড সদস্যরা। জানা গেছে, ডাকাত দলে মুখোশপরা ২৫-৩০ জন ছিল, তারা চট্টগ্রামের ভাষায় কথা বলছিল!
বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
চায়না মর্নিং পোস্ট জানায়, আসিয়ান ও ইইউ অঞ্চলই এখন চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ফলত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইইউর বাণিজ্য কমিশনার মারোস শেফকভিচের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। বৈঠকে বৈদ্যুতিক গাড়ির মূল্য নির্ধারণ ও অটোখাতে বিনিয়োগ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয় দুই পক্ষ। বৈঠকে চীন ও ইইউ একে-অপরের বাজারে প্রবেশ সংক্রান্ত আলোচনা দ্রুত শুরু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো চীনা রপ্তানিগুলো ইউরোপে সরিয়ে নেওয়ার ব্যাপারে দ্বিপাক্ষিক সংলাপ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে বৈঠক করেন ওয়াং। মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতিত্ব করছে। বৈঠকে ওয়াং জাফরুলকে বলেন, আসিয়ানসহ সব বাণিজ্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক চীন।
ট্রাম্পের ১২৫% শুল্ক আরোপ: ইইউ ও আসিয়ানের সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর চীন
২০১৮ সালে নির্বাচনের আগে বিএনপি দলীয় প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলমসহ ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার পর বর্তমান চেয়ারম্যান ও কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় সাবেক এমপি মোরশেদ আলমের পুত্র সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরসহ ৮৫ জনকে আসামি করা হয়েছে।
সাবেক এমপি মোরশেদ আলমসহ ৮৫ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গণঅভ্যুত্থান দমনে অর্থের জোগানদাতা বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এএসএম জুলফিকার হায়দারকে আটক করেছে র্যাব। জানা গেছে, র্যাবের হাতে আটক জুলফিকার হায়দারকে ঢাকা থেকে বাকেরগঞ্জে নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই এস আই তোফাজ্জলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকায় আসেন। পরের দিন তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হলেও বাকেরগঞ্জ থানায় হাজির না করে অসুস্থতার কারণ দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়। এসআই তোফাজ্জেল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দারকে গারুড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চালান দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা জুলফিকার র্যাবের হাতে আটক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুফতি বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট। তিনি বলেন, একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। আরো বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টেড সংস্কৃতি। এই অপসংস্কৃতি চাই না।
সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন: ফয়জুল করিম
বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতা মোবারক হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নেন্সের কথা বলেন। উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগবান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন। বিনিয়োগকারীগণ জামায়াতের কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে নেতৃবৃন্দ বলেন, নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামায়াতের ভূমিকা ইতিবাচক। আরো বলেন, বিগত সময়ে জামায়াতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে। ওয়ান স্টপ সলিউশন যেন কার্যকরী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। সকলক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া হবে। প্রফিট ফেরত পাওয়ার ব্যাপারটি সহজতর করা হবে বলে তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন।
বিদেশি বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস জামায়াতের
হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে আইডিএফ। গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি; কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল। আইডিএফ নিউজ টুয়েলভকে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের।
হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ এখনো অক্ষত
মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেছেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানসহ সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়। তিনি বলেছেন, ফিলিস্তিদের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মাহর ওপর অবশ্য কর্তব্য। উসমানি বলেছেন, আসল করণীয় ছিল এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। তিনি আরও বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তবুও বোমা হামলা চলছেই। ইসরাইলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না।
ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের ওপর জিহাদ ফরজ: মুফতি তাকি উসমানি
আইএসপিআর দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত যৌথবাহিনী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৬০৮জন অপরাধীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গত সাত দিনে (০৩ থেকে ০৯ এপ্রিল) যৌথ বাহিনীর অভিযানে
টেকনাফে হারুন নামে এক ব্যক্তির বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ করা হলেও মামলা থেকে তা বাদ পড়েছে। বাদী কায়সার আহমেদকে ১৩ এপ্রিল বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত আদেশে উল্লেখ করেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা টাকা ও স্বর্ণালংকার শুল্ক বিভাগে জমা দিতে কিছুটা বিলম্ব হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৭ এপ্রিল তা টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
যৌথবাহিনীর অভিযানের ছবিতে নগদ অর্থ ও স্বর্ণালংকার থাকলেও মামলায় বাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশে আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে। তাই সরকারকে বলতে চাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ দেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এ দেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চাইনা আর কোনো ডামি নির্বাচন দেখতে চাইনা। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।
সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে: অধ্যাপক মুজিবুর রহমান
গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকত (৩২) ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১। তাদের কাছ থেকে একটি রিভলবার, শর্টগানের ৪ রাউন্ড বুলেট, হেরোইন, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)। র্যাব-১ এর কমান্ডার জানান, সৈকত নিয়মিতভাবে টঙ্গীর মাজার বস্তি ও আশপাশের এলাকায় অস্ত্রের শোডাউন এবং মাদক বিক্রির নেতৃত্ব দিতেন। গাজীপুরে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অস্ত্রসহ আ.লীগের ৭ নেতা গ্রেফতার
মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবার বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর কেবল মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে দেখা যাবে না—এটি এখন আসিয়ান অঞ্চলের মানবিক ও নিরাপত্তা সংকট। ফলত সমাধান দরকার। আলবার বলেন, মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের চেয়ার হওয়ায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা এই সংকটের টেকসই সমাধানে সহায়ক হতে পারে। মিয়ানমার কর্তৃক ১.৮ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, ‘শুধুমাত্র চুক্তি যথেষ্ট নয়—বাস্তবায়নই মূল চাবিকাঠি।' জামাল শামসুদ্দিন বলেন, এখন সময় এসেছে আসিয়ান জোটের নেতৃত্বে এই সংকট সমাধানের জরুরী কার্যকর ভূমিকা নেওয়ার। পাকিস্তানী কুটনৈতিক আহাদ আসাদ আব্বাস খান বলেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে OIC ও ASEAN-এর যৌথ উদ্যোগে মুসলিম বিশ্বের একটি ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে, যাতে রোহিঙ্গা উদ্বাস্তুদের ন্যায়বিচার, সুরক্ষা এবং স্বেচ্ছাপ্রসূত প্রত্যাবাসন নিশ্চিত হয়।’
আসিয়ান অঞ্চলের বিশেষজ্ঞদের অভিমত: অঞ্চলের বৃহত্তর স্বার্থে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার
হেফাজত বলেছে, পহেলা বৈশাখ উদযাপনে হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার মঙ্গল শোভাযাত্রাকে ‘সর্বজনীনতা’র নামে সবার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আনন্দ শোভাযাত্রা ফিরিয়ে এনে ইউনেসকোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। নেতারা বলেন, জাতীয় উৎসব উদযাপনে যেকোনো ধরনের মূর্তিবাদী সংস্কৃতির আমরা বিরোধিতা করি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে জাতীয় কোনো উৎসবে ইসলামের তৌহিদি চেতনার সাথে সাংঘর্ষিক এমন কোনো চিহ্ন রাখা যাবে না।
ভারতীয় ষড়যন্ত্রে আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রায় রূপান্তর: হেফাজত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন বিষয়ে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে হয়। এতে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিনামূল্যে প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে জাপানসহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপান গিয়েছেন। এখন এটা আরো বাড়বে। বিভিন্ন ট্রেডে বিশেষ করে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল ম্যাকানিকসহ নানা ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবে।
উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ নজরুল
ঠাকুরগাঁওয়ে নাগরভিটা সীমান্তের ৫০০ গজ দূর থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে আটক করে বিএসএফ। এখন তিনি সেখানেই আছেন। আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি হচ্ছিল। তখন নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আব্দুল হামিদ ভারতের ভেতরে প্রবেশ করেন।
এবার ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
জুলাই অভ্যূত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন পর শহীদ হওয়া আশিকুর রহমান হৃদয়ের (১৭) কবর জিয়ারত করেছে বিএনপি। এই সময় শহীদ হৃদয়ের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, ‘শহীদ আশিকুর রহমান হৃদয় আমাদের প্রেরণা, আমাদের সাহস। বিএনপি সব সময় তাঁর পরিবারের পাশে থাকবে—এটাই আমাদের অঙ্গীকার। কিন্তু জুলাই ফাউন্ডেশন আহত হৃদয়ের কোন প্রকার আর্থিক সাহায্য প্রদান করে নি, বরঞ্চ তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে টাকা না দেওয়া, হয়রানি করা এবং সত্যিকার অর্থে যারা জুলাই আগস্ট আন্দোলনের আহত নিহত হয়েছে তাদের কোন প্রকারের আর্থিক সাহায্য না দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।
শহীদ হৃদয় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান পৌর ও উপজেলা বিএনপির
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের ইসরায়েল ধ্বংস করে দেবে। তিনি বলেন, শুধু ফিলিস্তিনে নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। এদের প্রতিহত না করলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না। এ সময় ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে বলে জানান তিনি। গয়েশ্বর বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয়।
ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল: মির্জা আব্বাস
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধীদলের ওপর নিপীড়ন চালাতে ইসরাইল থেকে আড়িপাতার যন্ত্র কিনেছে। তিনি বিএনপির পক্ষে থেকে নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বলেন, গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না! বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য সারাবিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধীদলের ওপর নিপীড়ন চালাতে আড়িপাতার যন্ত্র কিনেছে: সালাহউদ্দিন
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনসিপি কাজ করবে। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছে। আমরা সেই প্রতিশ্রুতি নিশ্চিত করেছি। তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৫০–এ উন্নীত করার কথা বলেছি। আমাদের যে বার্ষিক এফডিআই ফ্লো এখন ১ দশমিক ৩ বিলিয়ন, এটিকে আমরা ১৫ বিলিয়ন ডলারে রূপান্তরিত করব। আমরা আশ্বস্ত করেছি এনসিপি সরকারে গেলে আমরা ওয়ান–স্টপ সল্যুশনে যাব। নিরাপত্তা নিশ্চিত এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে তরুণ প্রজন্ম তাদের সহায়ক হবে।
বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। তারা বলেন, সমাবেশে বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন।
ইসরায়েলের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ, আজহারী-আহমাদুল্লাহ বললেন, এই প্রথম রাজনৈতিক-অরাজনৈতিক সম্মিলিত অংশগ্রহণ হবে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ভোগরত ময়নুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১০ এপ্রিল থেকে দুই বছরের চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০ নভেম্বর তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার।
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
কৃষকরা বাঁধের ছিদ্র বড় হয়ে ফসলের ক্ষতি হতে পারে জানালে মোবাইলে ফোনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলেন, জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে লিক রয়েছে কেন? উপদেষ্টা বলেন, কদিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দেব। বুঝতে পারছেন? পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না। আবার বলেন, না পয়সা খান না, আপনার নাম, মোবাইল নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে মেরামত করবেন। সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহনে, আসেন এহানে।
আপনারেই কিন্তু রিপেয়ার কইরা দেব, ড্যাম মেরামত না করায় নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
ট্রানজিট সুবিধার আওতায় থাকা বাংলাদেশি চার ট্রাক গার্মেন্টস পণ্য নিয়ে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে না পেরে ঢাকায় ফেরত গেছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য ২০২০ সালের ২৯ জুন একটি চুক্তি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার সেই চুক্তি বাতিল করেছে। ২০২০ সালের ২৯ জুনের পর বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ ছিল।
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল বন্দরের গেট থেকে চারটি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত
ওয়াকফ আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার বিশাল সমাবেশ করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে জমিয়তের সমাবেশে ঢল নেমেছে লাখো জনতার। যার জেরে প্রায় অচল হয়ে পড়েছে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো। প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল করে এসে জড়ো হন সমাবেশস্থলে। এছাড়া মণিপুর, গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটকসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
ওয়াকফ বিলের প্রতিবাদে জমিয়তের ডাকে অচল কলকাতা
চার দিনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের রূপরেখা। এতে সম্পৃক্ত ছিল রাজনৈতিক দলগুলোও। বিডা জানায়, এই সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। এরফলে আগামী দিনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। বৃহস্পতিবার চার দিনের বিনিয়োগ সম্মেলন শেষ হয়েছে। নাহিয়ান রহমান বলেন, সম্মেলনের সাড়ে ৪শ মতো বিদেশি বিনিয়োগকারী এসেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক ধারণা নিয়ে গেছেন। তাদের সঙ্গে দেশি বিনিয়োগকারী এবং সরকারের একটি সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত সময় লাগে।
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশি বিনিয়োগকারীরা: নাহিয়ান রহমান
ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে আটক ৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বে ইসরাইল-নিয়ন্ত্রিত কিসুফিম সীমান্ত দিয়ে মুক্তি দেওয়া হয়। গাজার একজন চিকিৎসক জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তত ১০ জনের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন চরম সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি চলাফেরা করতে অক্ষম এবং তার শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে’।
গাজার ৮০ বন্দিকে মুক্তি দিল ইসরাইল, ১০ জনের অবস্থা গুরুতর
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছে নাহিদ। সে এ বছর স্থানীয় মাতাইনকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্র থেকে বের হয়ে তিনি নিজ গ্রাম বড় হাড়গিলায় গিয়ে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেন। বৃহস্পতিবার সকালে দাফনের কথা থাকলেও নাহিদ এসএসসি পরীক্ষার হলে যাওয়ায় দাফনের সময় পিছিয়ে দুপুর ২টায় দেওয়া হয়।
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো নাহিদ
ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, চীন-ভারত সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধার ওপর নির্ভরশীল। আমেরিকার এমন অযৌক্তিক শুল্কনীতি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। চীন ও ভারতের মতো বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত এসব সমস্যা একসঙ্গে মোকাবিলা করা। চীনা মুখপাত্র আরও বলেন, বাণিজ্য এবং শুল্ক যুদ্ধের কেউ জয়ী হতে পারে না। সব দেশের উচিত ব্যাপক পরামর্শের নীতিগুলো বজায় রাখা, সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন করা, যৌথভাবে সকল ধরনের একতরফাবাদ এবং সুরক্ষাবাদের বিরোধিতা করা।
ট্রাম্পকে মোকাবিলায় ভারতকে পাশে চায় চীন
স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লিখেছেন, ২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়। আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন। তিনি বলেন, আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন। তিনি আরো লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে।
স্ত্রীর অস্ত্রোপচারের আগের দিন আওয়ামী সরকার গ্রেপ্তার করে, জেলে থাকা অবস্থায় হয় অস্ত্রোপচার: ফখরুল
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় শারমীন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশুসন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে শারমীন শিলার বিরুদ্ধে মামলাটি করা হয়। অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় ক্রিম আপা নামে পরিচিত।
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করে পুলিশে দিয়েছেন জনতা। যুবদল নেতা শাব্বির হোসেন বাদশাহ বলেন, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে রামু থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, তিনি রামু থানার জিম্মায় রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা আটক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে বিএনপি ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি। বাড়তি করের লাগাম টেনে ধরা, করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায়, তা নিয়েও দলটি কাজ করতে চায়। বিডা সম্মেলনে বিএনপি ১১ দফা দেয়, তন্মধ্যে: বিডাকে কার্যকর করা, ভিসা বা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য ২৪x৭ সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধি।
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: বিএনপি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ। সামাদ দাউদ বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী। ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্পখাতের বিকাশে অংশগ্রহণের সুযোগও আমরা দেখছি।’ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা আমাদের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। দাউদ বলেন, বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল— এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে— শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ: বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী ‘এনগ্রো’
ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জবি শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রসংগঠন, কর্মকর্তা ও কর্মচারীরা। মিছিলের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মিছিল থামিয়ে এসএসসি পরীক্ষা বিবেচনা করতে বলেন। পরে মিছিলটি ক্যাম্পাসে ফিরে আসে। মিছিলে তারা বলেন, 'তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর’। শেষে অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসাইনের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে সক্ষমতা বৃদ্ধি। ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা প্রশ্নে বলেন, ‘এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না।’ তিনি বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে।’ বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি, এসব নিয়ে কাজ করছি। আশা করছি, সমস্যা কাটিয়ে উঠব।’
ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা
ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা। তার বিরুদ্ধে অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, 'শিলা তার দুই বছরের মেয়ে শিশুকে জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি তার ছেলে ও মেয়েকে জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।' পুলিশ জানিয়েছে, আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিউ পেতে সন্তানের প্রতি নিষ্ঠুর আচরণ, ক্রিম আপার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন যুবলীগ নেতা আশিকুর রহমান (৩০)। ৭ এপ্রিল আগুনে দগ্ধ হয়ে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, নিজ শরীরে আগুন দিয়ে প্রাণত্যাগ
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা বলেন, সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার। তবে এখন বাস্তব পদক্ষেপ হিসেবে অন্তত দুই-তিনটি প্রকল্প দিয়েই শুরু করা যেতে পারে। দ্রুত ও কার্যকর জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কথা হয়। রিজওয়ানা হাসান বিভাগভিত্তিক নদী পুনরুদ্ধার, খাল সংস্কার এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক করতে হবে। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনায় গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার
আলী আহসান জুনায়েদ আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।’ আরো বলেন, 'বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা। রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা ওপড়ে ফেলতে চাই।' এছাড়া ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে।
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন আলী আহসান জুনায়েদ
পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে ক্ষমতার ভারসাম্য তৈরি ও স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য সহায়ক বলে এই প্রস্তাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত পোষণ করেছে। দেশের সাংবিধানিক নাম হিসেবে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’- যা বাংলায় ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ প্রস্তাব করেছে দলটি। সংবিধানের মূলনীতি পরিবর্তন; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা; দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া; একই ব্যক্তি দল, সরকার ও সংসদ প্রধান না থাকা; ৭০ অনুচ্ছেদের বিলুপ্তির মতো প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে। মোট ১৮২টি প্রস্তাবের মধ্যে ১৪৫টি প্রস্তাবে একমত, ২৬টিতে দ্বিমত, ৪১টি নতুন প্রস্তাব ও ৪টি মৌলিক প্রস্তাব দিয়েছে দলটি। আজ জাতীয় ঐক্যমত কমিশনে তারা এ সংস্কার প্রস্তাব তুলে দিয়েছে।
সাংবিধানিক নাম ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ প্রস্তাব ইসলামী আন্দোলনের
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সিলেটে থানা পরিদর্শনের সময় লালগালিচা ও সাজসজ্জা দেখে ক্ষিপ্ত হন। সব তুলে ফেলার নির্দেশ দেন। তিনি বলেন, শতবার বলার পরও এসব তোষামোদি বন্ধ হচ্ছে না। এসব করতে গিয়ে আসল কাজ ঠিকমতো হচ্ছে না। উপদেষ্টা বলেন, সারা দেশে ঘুরে যা দেখছি তাতে পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, থাকার জায়গা নেই, গাড়ি নেই, খাবারেরও ঘাটতি আছে। আন্দোলনের পর থেকে পুলিশের অনেক গাড়ি, থানা পুড়েছে। একটি নতুন গাড়িও কিনতে পারিনি, অর্থ বরাদ্দ হয়েছে ধীরে ধীরে সেগুলোর ব্যবস্থা হবে। বলেন, পুলিশ ভয় পায় না। আইন কেউ নিজের হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা ফেরতের অগ্রগতি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, লুট হওয়া আশানুযায়ী উদ্ধার হয়নি বলে জানান।
সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে লালগালিচা দেখে ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা
কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে। সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।' কিয়াক সুং বলেন, শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নত ও হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে। তিনি নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। আরও বলেন, ‘এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে, যার ফলে নির্মাতারা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন।’ তিনি বলেন, ‘ট্রাম্প যুগের শুল্কনীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।’
বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বরে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
দূতাবাস কার্যক্রমের জটিলতা কাটাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইস্তাম্বুলে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে। দুই দেশের সিনিয়র কূটনীতিকদের নেতৃত্বে এই আলোচনা কোনো রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যু ছাড়াই কেবল কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করতে হচ্ছে। গত কয়েক বছর ধরে উভয় পক্ষ ভিসা জটিলতা, চলাচলের সীমাবদ্ধতা এবং সম্পত্তি নিয়ে অভিযোগ করে আসছে। কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানানো হলেও বড় কোনো অগ্রগতি এই পর্বে আশা করা হচ্ছে না।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দূতাবাস জটিলতা নিরসনে দ্বিতীয় দফা আলোচনা শুরু
ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র্যালি শুরু হয়েছে বিকাল পৌনে ৫টার। র্যালিটি শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন। নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র্যালি শুরু হয়েছে
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৩৩৯টি অভিযোগ করা হয়েছে। ২২টি মিস কেইসে বেসামরিক, সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৭০ জন বেসামরিক, আইনশৃঙ্খলা বাহিনীর ৬২ জন এবং ৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। পরোয়ানা জারির পর ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৭ জন আসামি পলাতক। তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড়-দুই হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। ২৫ হাজারের মতো ছাত্র-জনতা আহত হয়েছেন। সব ঘটনার জলজ্যান্ত প্রমাণ রয়েছে। ট্রাইব্যুনালে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হবো। আরো জানানো হয়, ৩৯টি মামলার তদন্ত চলছে।
গণহত্যার ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রেফতার ৫৪: তাজুল ইসলাম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় 'আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম'-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন। ওই ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। প্রধান উপদেষ্টা না যেতে পারায় পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোরামের উদ্বোধন করবেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়া। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এক নির্দেশনায় জানিয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে।
রোববার ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন
ইসরাইলি মিডিয়ার দাবি, ইসরাইলের দিকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেটি সৌদি আরবে আড়ছে পড়ে। তবে হুথি গোষ্ঠি কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ইসরাইল ও লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথিরা। গাজায় মানবিক সহায়তার প্রবেশে ইসরাইলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরাইলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি। এই হামলায় হুথিরা ইসরাইলের দিকে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়ন। বাকিগুলো ব্যর্থ হয়।
ইসরাইলের দিকে ছোড়া হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থা এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিও রয়েছে। ইরান সেন্ট্রিফিউজ প্রযুক্তি কোম্পানি সেন্ট্রিফিউজ উৎপাদনের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হলেন আটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ মোসাল্লাত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমানে পরোক্ষ আলোচনা হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ে ও সমতলে সমানতালে উৎসব উদযাপন হবে, বলছিলেন সংস্কৃতি উপদেষ্টা। যা যা হবে: * ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল: বিজু, বিসু, সাংগ্রাই, বিহু, বাহা, ওয়ানগালাসহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে নববর্ষ উৎসব ও মেলা। * ১২ এপ্রিল: দেশব্যাপী ১২টি অঞ্চলে সাধুমেলা আয়োজন। * ১২ এপ্রিল: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে ফাগুয়া উৎসব। * ১৩-১৪ এপ্রিল: নবপ্রাণ আন্দোলনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী অনুষ্ঠান। * ১৩ এপ্রিল বিকেল ৩টা: ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ডশো। * ১৪ এপ্রিল সকাল ৬টা ১৫মিনিট: ছায়নটের আয়োজনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৬টা: রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৯টা: ঢাবির আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। * ১৪ এপ্রিল সন্ধ্যা: চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো ও বিকেলে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ে ও সমতলে সমানতালে উৎসব উদযাপন হবে: সংস্কৃতি উপদেষ্টা
ইয়েমেনের হোদেইদার একটি আবাসিক এলাকায় মার্কিনিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী আছেন। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল ও সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথিরা। এরপর ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবে ইসরাইলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ১০
যুবলীগ নেতার সঙ্গে মিলে কোটি টাকার ঠিকাদারি করছেন পটুয়াখালী জেলা যুবদল নেতা সম্পাদক হুমায়ুন কবির সোহাগ। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগও উঠেছে এই যুবদল নেতার বিরুদ্ধে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিয়মানুযায়ী মাটির ২০ ফুট নিচ পর্যন্ত ৭৯৯টি পাইল বসানোসহ বেইজ এবং ভবন নির্মাণ করবে ঠিকাদার। নির্ধারিত ৭৯৯টি পাইলের স্থলে ৬শরও কম পাইল করে তার ওপর চলছে বেইজ ঢালাই। এ বেইজ ঢালাইয়ের ক্ষেত্রেও করা হচ্ছে মারাত্মক অনিয়ম। যুবদল নেতাকে ফোন করলে ১৭ বছর পর একটি ঠিকাদারি কাজ পেয়েছেন উল্লেখ করে সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দেন। সেই সঙ্গে চলে গালাগাল! এরপর জানা গেছে এই কাজের ঠিকাদার যুবলীগের নেতা মনিবুর রহমান। পাঁচ আগস্টের দুজন চুক্তিতে গিয়ে কাজ বদল করেছেন।
যুবদল-যুবলীগ মিলেমিশে ঠিকাদারি, সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্যরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তারেক আনাম সিদ্দিকী।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন
সম্প্রতি ইসরাইলী বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন। চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমানবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন, কেবল তারাই বাহিনীতে থাকবেন। মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরাইলের
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে। আমাদের লক্ষ্য হলো- জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া। যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।’ প্রেসিডেন্ট বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ এক সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বদলে ইসরাইলকে স্বীকৃতি দেবেন। যেটি তাদের অনেকেই করেন না।’ ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বলেন, ফ্রান্সের স্বীকৃতি ‘ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।’
জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স: ইমানুয়েল ম্যাঁক্রো
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন- নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য ‘মঙ্গল কামনা করে’। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, ‘ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।’ আরো বলেন, 'আমাদের বিমসটেকের বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।' তিনি বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবেন।’
ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না: এস জয়শঙ্কর
বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ জানিয়েছেন, ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে তারা। ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য। পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্পকারখানা স্থাপন। ড. দাউদ জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে। তিনি বলেন, ‘আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।’ এছাড়া ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহণের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, "যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস করা হয়, এরইমধ্যে সেসব বন্ধ করা হয়েছে। তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।" সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
৬০ দিনের মধ্যেই এসএসসি-সমমানের ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষাপটে কাতারভিত্তিক আন্তর্জাতিক মুসলিম আলেম সংগঠন (আইইউএমএস) ফতোয়া দিয়ে ইসরাইলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদে নামার আহ্বান জানিয়েছে, তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও শরিয়ার নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি শেইখ নজির আয়াদ। আইইউএমএস-এর দেয়া ফতোয়ায় বলা হয়, প্রতিটি ‘সক্ষম মুসলমানের’ ওপর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব এবং মুসলিম দেশগুলোর উচিত অবিলম্বে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ করে এই গণহত্যা বন্ধ করা। একইসঙ্গে ইসরাইলের ওপর পূর্ণ অবরোধ আরোপেরও আহ্বান জানানো হয়। শেখ আয়াদ বলেন, এ ধরনের পদক্ষেপ সমাজের নিরাপত্তা ও মুসলিম রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।' জিহাদের ঘোষণা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বলেও দাবি করেছেন এই মুফতি।
ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ‘দায়িত্বজ্ঞানহীন’: মিশরের গ্র্যান্ড মুফতি
জুলকারনাইন সায়ের জানান, ৫৪৭ট মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান।" এরপর কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া ছোট্ট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। এছাড়া এই বেঞ্চের বিরুদ্ধে লীগের নেতাদের তড়িঘড়ি করে আগাম জামিন দেওয়ার অভিযোগও করেছেন সাংবাদিক সায়ের।
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর আসামিরা হলেন- জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শরীফ আহমেদ। শেষের দুজন তদন্তপ্রাপ্ত আসামি।
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়ার ব্যাপারে জোরেসোরে কাজ করছি। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি। এছাড়া তিনি বাংলাদেশ ও সরকার ফিলিস্তিনিদের পক্ষে যতটুকু করা সম্ভব করেছে উল্লেখ করে দোকানপাটে হামলা ও লুটপাটকারীদের ধিক্কার জানান।
নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।