Web Analytics

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। বিমানবন্দরে সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছে। প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন। আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

11 Apr 25 1NOJOR.COM

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

নিউজ সোর্স

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিকে বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।