Web Analytics

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে সক্ষমতা বৃদ্ধি। ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা প্রশ্নে বলেন, ‘এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না।’ তিনি বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে।’ বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি, এসব নিয়ে কাজ করছি। আশা করছি, সমস্যা কাটিয়ে উঠব।’

10 Apr 25 1NOJOR.COM

ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

নিউজ সোর্স

ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত। ২০২০ সালের ২৯ জুন হওয়া ট্রান্সশিপমেন্ট–সংক্রান্ত আদেশটি বাতিল করার পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধা বাতিল করবে কিনা বাংলাদেশ। এ ব্যাপারে বৃহস্পতিবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।