Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।’ তিনি বলেন, ‘আজ সকালের মার্কিন হামলা অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইরান ‘তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষার সব অধিকার রাখে’।

22 Jun 25 1NOJOR.COM

আজ মার্কিন হামলা অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

শনিবার রাতে চালানো মার্কিন হামলার জবাবে রোববার সকালে ইসরাইলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর ইসরাইলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে একজনের শরীরে গুলি লেগেছে এবং আরও ১০ জন ‘সামান্য আহত’ হয়েছেন। এমডিএর একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে ইসরাইলের ১০টি স্থানে রকেট এবং শ্যাপ্রেল পড়েছে।এর মধ্যে রয়েছে- কারমেল, হাইফা, তেলআবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি।

22 Jun 25 1NOJOR.COM

রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বশেষ এ হামলার পর ইসরাইলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

শনিবার রাতে ইরানের ফোরদো, নাতান্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে রোববার সকালে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আইডিএফ জানিয়েছে, 'রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।' এ হামলাকে গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আরো জানিয়েছে, ইরান থেকে ইসরাইলে ছোড়া দুটি ড্রোন কিছুক্ষণ আগে ইসরাইলি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। আইডিএফের দাবি, ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের হামলার আগেই উৎক্ষেপণ করা হয়েছিল। এদিকে পুরো ইসরাইল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে!

22 Jun 25 1NOJOR.COM

শনিবার রাতে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরই জবাবে রোববার সকালে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।

শনিবার রাতে চালানো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে’ তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।'

22 Jun 25 1NOJOR.COM

শনিবার রাতে চালানো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানে মার্কিন হামলাকে ঐতিহাসিক বলে অ্যাখ্যায়িত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি টার্নিং পয়েন্ট, যা ইতিহাস পরিবর্তন করে দেবে। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি সহসায় বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি।’ প্রথমে আসে শক্তি ও পরে শান্তি। রাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শক্তির প্রদর্শন করলো।’

22 Jun 25 1NOJOR.COM

প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি সহসায় বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি।’ প্রথমে আসে শক্তি ও পরে শান্তি। রাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শক্তির প্রদর্শন করলো: নেতানিয়াহু

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র এক্স পোস্টে বলেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন।" তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু‘ ঐতিহাসিক পদক্ষেপ’ পরিচালনা করেছিলেন।' প্রসঙ্গত, শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প যাকে সফল হামলা বলে দাবি করেছেন।

22 Jun 25 1NOJOR.COM

ট্রাম্প ইরানে হামলার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র

ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। এই হামলাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে হামাস বলেছে, 'এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।' এদিকে হামাস গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যার জবাবে ইসরাইলের উল্লেখযোগ্য সৈন্যকে আটক করেছে। তবে তাদের এ কার্যক্রমকে ভালোভাবে দেখে না মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

22 Jun 25 1NOJOR.COM

ইরানে মার্কিন হামলা ‘প্রকাশ্য আগ্রাসন’, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি: হামাস

ইসিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হতে যাচ্ছে আজ রোববার। আজ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে এনসিপিসহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি। এনসিপিসহ কয়েকটি দলের রোববার আবেদন করার কথা রয়েছে। আইন অনুযায়ী, একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়।

22 Jun 25 1NOJOR.COM

ইসিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হতে যাচ্ছে আজ রোববার।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। আজ রাতে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি মহাসচিবেল নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

22 Jun 25 1NOJOR.COM

আজ রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার মাধ্যমে ‘আমরা ইসরাইলের প্রতি সব হুমকির অবসান ঘটিয়েছি’। তিনি হামলার প্রেক্ষিতে যুক্তি দিয়ে বলেন, ‘ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী-প্রবণ চক্রের কেন্দ্র, যারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে চিৎকার করে বেড়ায়। অনেক মানুষ ইরানের ঘৃণার কারণে মারা গেছে’। তিনি জানান, বর্তমানে আরও হামলার পরিকল্পনা নেই। তবে এও বলেন— ‘ইরান যদি আবার আলোচনার টেবিলে না ফেরে বা পারমাণবিক কর্মসূচি বন্ধে চুক্তি না করে, তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও বড় এবং আরও সহজ।’ তবে আল-জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেটের মতে, ইরানে হামলার জন্য ট্রাম্পের যুক্তি যথেষ্ট নয়, তিনি ইসরাইলের হুমকির অবসান ঘটালেও মার্কিন নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছেন।

22 Jun 25 1NOJOR.COM

ইরানে হামলার মাধ্যমে ‘আমরা ইসরাইলের প্রতি সব হুমকির অবসান ঘটিয়েছি’। ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী-প্রবণ চক্রের কেন্দ্র, যারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে চিৎকার করে বেড়ায়: ট্রাম্প

মার্কিন হামলার পর এক বিবৃতিতে ইরানের পারমাণবিক সংস্থা (AEOI) বলেছে, ‘আজ ভোরে ফোরদো, নাতান্জ ও ইসফাহানের স্থাপনাগুলোতে শত্রুর বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন ও বিশেষভাবে পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তি (NPT)-এর সরাসরি লঙ্ঘন।’ সংস্থাটি বলেছে, ‘এই আক্রমণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর নিষ্ক্রিয়তা ও অংশগ্রহণের ছায়ায় সংঘটিত হয়েছে, যা নিন্দনীয়।’ আরো বলেছে, এই স্থাপনাগুলো IAEA-এর পর্যবেক্ষণাধীন ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ হামলার দায় স্বীকার করেছেন—যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সর্বশেষ পারমাণবিক কার্যক্রম বন্ধ হবে না উল্লেখ করে আহ্বান জানিয়েছে যে, বিশ্ব সম্প্রদায় যেন ‘আদিম যুগের’ আইনে ফিরে যাওয়াকে প্রতিহত করে এবং ইরানের ন্যায্য অধিকার সমর্থন করে।

22 Jun 25 1NOJOR.COM

ভোরে ফোরদো, নাতান্জ ও ইসফাহানের স্থাপনাগুলোতে মার্কিন বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন ও বিশেষভাবে পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তির সরাসরি লঙ্ঘন: ইরানের পারমাণবিক সংস্থা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আজকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করবে যা এরইমধ্যে চরম অবস্থায় রয়েছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’ তিনি বলেন, ‘এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে–যার পরিণতি বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা কমাতে এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়মের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। সামনের একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা হলো শান্তি।’

22 Jun 25 1NOJOR.COM

আজকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করবে যা এরইমধ্যে চরম অবস্থায় রয়েছে: আন্তোনিও গুতেরেস

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে। ’ তিনি বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’ উল্লেখ্য, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র!

22 Jun 25 1NOJOR.COM

‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে। এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে: ট্রাম্প

ইরানের প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজকে কারমানশাহের প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, শনিবার প্রদেশের কাসের-ই-শিরিনের নাফতাশহর গ্রামে হামলা চালায় দখলদাররা। এতে এ হতাহতের ঘটনা ঘটে। প্রসঙ্গত, এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং দ্রুত শেষ হোক—এই মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।’ আরও বলেন, ‘একটি-দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়।’ উল্লেখ্য, এর আগে ট্রাম্প জানায়, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালিয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

একটি-দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়: হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ

ইরানের কোম প্রভিন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হোডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, কয়েক ঘণ্টা আগে, কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর, ফোরদোর কিছু অংশ মার্কিন বিমান হামলায় আক্রান্ত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ধারণা করা হচ্ছে, ইরান আগেই সরিয়ে ফেলেছে। প্রসঙ্গত, ট্রাম্প শনিবার জানান, ইরানে মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারি বোমা ফেলেছে‌ যুক্তরাষ্ট্র।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে পেজেশকিয়ান সম্মত হয়েছেন। ম্যাক্রোঁ এক্সে লেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’ আরও বলেন, ইরানী প্রেসিডেন্ট নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।

22 Jun 25 1NOJOR.COM

আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’ রয়টার্সের খবর বলছে, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। দৃশ্যত ইসরাইল ও ইরানের মধ্যকার এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দিয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে: ট্রাম্প

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন মামলায় ১ হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত এবং ৫২৭ জন অন্যান্য মামলার আসামি। আরো জানান, তাদের কাছ থেকে দেশি বিদেশি অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। সারা দেশে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও তিনি অবহিত করেন।

22 Jun 25 1NOJOR.COM

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন মামলায় ১ হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

খিলক্ষেতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। এ সময় তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। দেখা গেছে, শনিবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, রিকশাচালকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন।

22 Jun 25 1NOJOR.COM

খিলক্ষেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি, দু-একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে। তা আর হতে দেওয়া হবে না। এখন দেশের ১৮ কোটি জনগণ সিদ্ধান্ত নেবে। হান্নান মাসুদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা মাথা উচু করে দাঁড়াতে পারছে না। বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথানত করছে। আরো বলেন, ডিএসসিসি করায়ত্ব করে রাখা হয়েছে। আরও একবার জোর যার, মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না।

22 Jun 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি, দু-একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে: হান্নান মাসুদ

বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল তেমনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে। এই শহিদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য। তিনি সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, ৫ আগস্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবেন। আরো বলেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলবেন কী বলবেন না সেটা নিয়ে একটি রাজনৈতিক দল বিব্রত হয়ে তারা বলছে জাতি বিব্রত। আমার প্রশ্ন জাতির দায়িত্ব কি আপনারা নিয়েছেন!

22 Jun 25 1NOJOR.COM

আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল তেমনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ

ইরানে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে। এতে বহু মানুষ কয়েক দিনের মধ্যে প্রথমবারের মতো তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টার মধ্যে সারাদেশে ‘আন্তর্জাতিক’ ইন্টারনেট সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে সরকার ৯ কোটিরও বেশি জনগণের ফোন ও অনলাইন সেবা বিচ্ছিন্ন করে দেয়। তখন সরকার ইসরায়েল থেকে আসা সাইবার নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে।

22 Jun 25 1NOJOR.COM

ইরানে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে। এর ফলে দেশটির বহু মানুষ কয়েক দিনের মধ্যে প্রথমবারের মতো তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।

পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, এই চুক্তি কখনই পুনর্বহাল করা হবে না। আমরা রাজস্থানে একটি খাল নির্মাণ করে পাকিস্তানে যাওয়া পানি সেখানে নিয়ে যাব। পাকিস্তান যে পানি অবৈধভাবে পেয়ে আসছিল, তা বন্ধ করা হবে।’ উল্লেখ্য, পহেলগাঁও হামলার জের ধরে সিন্ধু পানি চুক্তি বাতিল করে দেয় ভারত। এই চুক্তির অধীনে পাকিস্তানের ৮০% কৃষিজমির পানি সরবরাহ হয়, যা ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর মাধ্যমে প্রবাহিত হয়।

22 Jun 25 1NOJOR.COM

পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না ভারত। এছাড়া পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হবে: অমিত শাহ

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কয়েক দশক পর ইরান থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু আফগান শরণার্থী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে ৪০ লাখেরও বেশি আফগান নাগরিক বসবাস করছেন, যারা যুদ্ধ ও নিপীড়নের ভয়ে দেশ ছেড়েছিলেন। নাসিমা ঘাফফারি নামে এক আফগান শরণার্থী বলেন, ‘ইরানে যুদ্ধ পরিস্থিতি সবকিছু পাল্টে দিয়েছে। সহিংসতা যত ঘনিয়ে আসছিল, ততই প্রাণ নিয়ে শঙ্কা বাড়ছিল। বাধ্য হয়ে নিজের দেশে ফিরেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে কিছুই নেই—না টাকা, না ঘর, শুধু অনিশ্চয়তা।’ জানা গেছে, পাকিস্তানী শরণার্থীরাও প্রাণরক্ষায় নিজ দেশে ফিরছেন।

22 Jun 25 1NOJOR.COM

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ইরান থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু আফগান শরণার্থী।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শত শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসের টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন ১১ মার্চ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষা উপদেষ্টা যৌক্তিক দাবি হিসেবে অভিহিত করে দাবি মেনে জুলাইয়ে বেতন ধরার আশ্বাস দিলেও এর অগ্রগতি নেই। তিনি জানান,এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

22 Jun 25 1NOJOR.COM

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬২, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ১৫ জন ও খুলনা বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

22 Jun 25 1NOJOR.COM

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

শনিবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তৌহিদ হোসেন বলেন, ইসরাইলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। উপদেষ্টা ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আইসিজে ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।

22 Jun 25 1NOJOR.COM

ইস্তানবুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ইসরাইল ‘অপ্রচলিত অস্ত্র’ ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি পারমাণবিক রিয়্যাক্টরগুলো লক্ষ্যবস্তু হয়, তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত। আশা করছি, পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না।’ আরও জানান, এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলার শিকার হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইলের এ সবকটি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানাই—তারা যেন ইসরাইলকে চাপ প্রয়োগ করে। তবে গাজায় দেড় বছর ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে আমাদের খুব বেশি প্রত্যাশাও নেই। উপস্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরাইলি আগ্রাসনের অষ্টম দিনে পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছেন।

22 Jun 25 1NOJOR.COM

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের চলমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কায় তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান: ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি ওঠেছে। নিউ ইয়র্ক টাইমসকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা জানেন যে ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে প্রস্তাবিত তিনটি নাম থেকে দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। সাধারণত সর্বোচ্চ ধর্মীয় নেতা নিয়োগ প্রক্রিয়া কয়েক মাসব্যাপী হয়, তবে যুদ্ধকালীন অবস্থায় আশু বিপর্যয় দ্রুত সামলাতে খামেনি প্রক্রিয়া দ্রুততর করছেন‌। তবে তিনজনের নাম না জানা গেলেও জানা গেছে, তিনজনের মধ্যে আলি খামেনির ছেলে মোজতাবা নেই।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।

শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি।’ তিনি বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে: পুতিন

বিডা ও বেজা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘উচ্চ-প্রভাবসম্পন্ন বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওয়ান-স্টপ সার্ভিস সম্প্রসারণ ও মানোন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যার সমাধান এবং বড় বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরি; এই চারটি প্রধান অগ্রাধিকারের ওপর জোর দিচ্ছে বিডা ও বেজা।’ তিনি বলেন, এ সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হলেও, আমরা বিনিয়োগের গতি ধরে রাখতে চাই। বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা ও আশ্বাস দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ ও লাভজনক হয়।’

22 Jun 25 1NOJOR.COM

উচ্চ-প্রভাবসম্পন্ন বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওয়ান-স্টপ সার্ভিস মানোন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যার সমাধান এবং শক্তিশালী পাইপলাইন তৈরি, এই চারটি প্রধান অগ্রাধিকারের ওপর জোর দিচ্ছে বিডা ও বেজা: আশিক

বাজার সমিতির এক সভায় বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থি দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে। তিনি বলেন, ‘যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।’ আরো বলেন, ‘গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।’

22 Jun 25 1NOJOR.COM

মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব লীগপন্থি দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে: আমিনুল

হেফাজতে ইসলাম জায়োনিস্ট গণহত্যাকারী রাষ্ট্র ইসরাইলের ধ্বংস অনিবার্য উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন শাসকগোষ্ঠী সবসময় ইসরাইলের সব আগ্রাসন ও যুদ্ধাপরাধ সমর্থন দিয়ে গেছে। শুধু তা-ই নয়, বিলিয়ন-বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তাও দিয়ে যাচ্ছে ইসরাইলকে। জার্মানিসহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশও এতে জড়িত। ইসরাইল একা নয়। সংগঠনটি বলছে, ইসরাইলের ভাগ্য মিশে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের মোড়ল দেশগুলোর পতনের সঙ্গে। ফলে পৃথিবী ক্রমে একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদের দাসত্ব, ভোগবাদিতা ও উদাসীনতা পরিহার করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আসন্ন সেই মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই বিবৃতিতে হেফাজত পাশ্চাত্যের ভুয়া মানবতা উন্মোচন করে ইসরাইলের ধ্বংস কামনা করে।

21 Jun 25 1NOJOR.COM

চলমান ইরান-ইসরাইল যুদ্ধে আমরা গণহত্যাকারী দখলদার জায়োনিস্ট ইসরাইলের ধ্বংস কামনা করি। ইসরাইলের ভাগ্য মিশে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের মোড়ল দেশগুলোর পতনের সঙ্গে: হেফাজত

রাজশাহী শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র বাতিল করেছে, কারণ থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। আসামি ট্রাংকের সিল ভেঙে ১৫টি প্রশ্নপত্র নষ্ট করেন। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আট জেলায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বোর্ড চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করবেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। মামলা দায়ের করা হবে শেরেবাংলা নগর থানায়। জানা গেছে, রোববার সকালে কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেবেন দলটির অন্যতম নেতা সালাহউদ্দিন আহমেদ। পরে সালাহউদ্দিন শেরেবাংলা নগর থানায় মামলা করবেন। মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের।

21 Jun 25 1NOJOR.COM

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, মতৈক্য কমিশন অপ্রয়োজনীয় এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ফরিদপুরে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি সংস্কারের ধীরগতির সমালোচনা করে আওয়ামী লীগের লোকজনের দলভিত্তিক অনুপ্রবেশ ঠেকানোর আহ্বান জানান। অন্যান্য নেতারা যুব সমাজকে দলীয় কার্যক্রমে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন, যা বিএনপিকে গ্রামীন থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত শক্তিশালী করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে এরইমধ্যে অনেক ভালো কাজ করেছে এবং আমাদের পথ দেখাচ্ছে। আমরা আশা করব, যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, সবাই মিলে তাদের সহযোগিতা করব। তিনি বলেন, আমাদের সংগ্রাম, জনগণের সংগ্রাম বলতে পারি-প্রাথমিকভাবে সফল হয়েছে। জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই আমরা ৩১ দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে। আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে আমরা অনুপ্রাণিত হয়েছি। কতগুলো বিষয়ে একমত হয়েছি উল্লেখ করে তিনি জানান, যে সংস্কারে এখন ঐকমত্য আসছে না, ঐগুলো নির্বাচনের পরে আমরা আলোচনা করব।

21 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছে এবং আমাদের পথ দেখাচ্ছে। আমরা আশা করব, যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, সবাই মিলে তাদের সহযোগিতা করব: মির্জা ফখরুল

২০২৬ সালের এপ্রিলের সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি জোরদারে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সংগ্রহসহ নানা কার্যক্রম চলছে। আচরণবিধির খসড়া চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনি সংস্কার নিয়ে সুপারিশের অপেক্ষায় আছে কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ২২ জুন শেষ হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি নির্ধারিতভাবে এগোচ্ছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশে দুর্নীতি গভীরভাবে প্রোথিত এবং রাজনীতিক, আমলা ও শিক্ষকদের মধ্যে এটি চালু রাখার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের অনৈতিক উপঢৌকন গ্রহণের সমালোচনা করেন। অর্থনীতির প্রধান সমস্যা হিসেবে তিনি দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কথা বলেন। বিদ্যুৎ খাতে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি সরকারি ভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ এবং ছাদে প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদরায়ি ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন। তিনি প্রমাণ হিসেবে হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। এগুলো পোস্ট করে লেখেন, 'এটি ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনার চিত্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথে ইউরেনিয়াম সমৃদ্ধির পরবর্তী ধাপ।’ আরও বলেন, ‘বিমান বাহিনী কেন্দ্রীয় এই স্থাপনার পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদনে ব্যবহৃত ভবনগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা অব্যাহত রেখেছি।’

21 Jun 25 1NOJOR.COM

ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনী এ হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছে।

জি-৭ সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনকে "আত্মরক্ষা" বলা হলেও বিশ্লেষকরা এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের রূপ বলে উল্লেখ করেছেন। গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা উপেক্ষা করে পশ্চিমারা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলাকে সমর্থন দিচ্ছে। অথচ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব হামলা ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে মারাত্মক পরিবেশগত ক্ষতি করতে পারে। নেতানিয়াহু ও তার ‘ইসরায়েল ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী প্রভাবশালী মহল যুক্তরাষ্ট্রকে আরেকটি বিপর্যয়কর যুদ্ধে ঠেলে দিতে পারে, যা ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতো হতে পারে।

ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানিয়েছে, তারা বেন-গুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরাইল-অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানা গেছে, তারা ট্রু প্রমিজ অপারেশন-৩ এর ১৮তম পর্যায় শুরু করেছে। এতে ‘শাহেদ ১৩৬’- এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন, পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। ফলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। হামলার কারণে ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী

ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান জাফার মিয়াদফার জানিয়েছেন, দেশব্যাপী আবাসিক এলাকার পাশাপাশি চিকিৎসা ও ত্রাণসেবার বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের তিনটি ত্রাণ ঘাঁটি এবং আটটি জরুরি সহায়তা কেন্দ্রের অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।’ আরও জানান, ‘এই হামলায় বিস্ফোরণ ও এর ফলে সৃষ্ট আঘাতে জরুরি সংস্থার মোট ১৪ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।’

21 Jun 25 1NOJOR.COM

দেশব্যাপী আবাসিক এলাকার পাশাপাশি চিকিৎসা ও ত্রাণসেবার বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী: ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান

মার্কিনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

21 Jun 25 1NOJOR.COM

ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে। এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন: আইএসডব্লিউ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা। তিনি বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’। এসময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

21 Jun 25 1NOJOR.COM

নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’। ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা: এরদোগান

ইরানে ইসরাইলি বিমান হামলার নবম দিনের মাথায় ইস্তাম্বুলে বৈঠক করেছে আরব লীগ। এই জরুরি বৈঠকের পর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরও গভীর অস্থিতিশীলতার দিকে যাবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া গাজায় গণহত্যা বন্ধ ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন থেকে সরে এসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’: আরব লীগ

আবাসনসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনের পর ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমবিবিএস পেশাগত পরীক্ষার্থীদের ও বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে। পাঁচ দফা দাবির মধ্যে মূলত আবাসন সুবিধা নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।বলেছেন, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’ ক্লিনটন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।’ শান্তিপূর্ণ সমাধানের দিকে গুরুত্ব দিয়ে আরো বলেন, 'আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব। তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয়- এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।'

21 Jun 25 1NOJOR.COM

নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন: বিল ক্লিনটন

বাংলাদেশ মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করছে, যা নৌ-পরিকাঠামো উন্নয়ন ও ব্লু ইকোনোমি জোরদারে সহায়ক হবে। ঢাকায় এক সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। এই উদ্যোগ নিরাপদ নেভিগেশন, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হচ্ছে। বক্তারা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল মানচিত্রায়নের আহ্বান জানান।

শনিবার ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি। তিনি বলেন, কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। দশটার দিকে তাদের সরে যেতে অনুরোধ করলেও না গেলে এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ সরিয়ে দেয়। পরে পুনরায় অবরোধ করলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।

21 Jun 25 1NOJOR.COM

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি। কেউ কেউ এ নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন: ডিএমপি

সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‘আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই।’ ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’ এদিকে পাক-ভারত উত্তেজনা বন্ধ ও যুদ্ধবিরতিতে সিদ্ধান্তমূলক গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেছে।

21 Jun 25 1NOJOR.COM

আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই: ডোনাল্ড ট্রাম্প

ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায়, ইরান এমন এক পর্যায়ে রয়েছে যে তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।’ তিনি লেখেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি ঘটতে পারে না এবং আমি এতে একমত।’ এর আগে গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন, ‘মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।’ কয়েক মাস পুরনো এই পরস্পরবিরোধী কথা ছড়িয়ে পড়লে এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন।'

21 Jun 25 1NOJOR.COM

ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে: তুলসি গ্যাবার্ড

ওয়াল স্ট্রিট জার্নালসহ পশ্চিমা ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরাইল। এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে। এদিকে ইসরাইলি সংবাদপত্র মারিভ বলছে, তেলআবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।’

21 Jun 25 1NOJOR.COM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

এনসিপি নেতা সারজিস আলম লেখেন, গণঅভ্যুত্থানের পূর্বে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি ও দল কেন্দ্রীক ইতিহাস। ভুল ধরলেই জামায়াত, শিবির, রাজাকার কিংবা সরকারবিরোধী ও দেশবিরোধী ট্যাগ খাবেন। শেখ হাসিনার সমালোচনা করলেই গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও সম্মুখীন হতে পারেন। সারজিস বলেন, এখন ইতিহাস নতুন করে নিরপেক্ষভাবে লিখতে হবে। যার যে প্রাপ্য এবং যার যা অবদান তা তাকে দিতে হবে। সারজিসের ভাষায়, সোহরাওয়ার্দী, ভাসানী, শেরে বাংলা, শেখ মুজিব, তাজউদ্দিন, জিয়া থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে। কাউকে ফেরেশতা বানানো বা উপেক্ষা করার প্রয়োজন নেই!'

21 Jun 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের পূর্বে ইতিহাস থেকে শুরু করে সবকিছু ছিল দল ও এক ব্যক্তি কেন্দ্রিক। এখন নতুন করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লিখতে হবে: সারজিস

ভিয়েতনামের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোভা পেইন্ট এবার বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করছে ভার্সেটিলো গ্রুপের সঙ্গে যৌথভাবে। ‘কোভা পেইন্ট বাংলাদেশ’ নামে একটি নতুন কারখানা স্থাপন করা হবে, যেখানে প্রতিদিন ১৫০ টন রঙ উৎপাদন হবে। দেশীয় বাজার ছাড়াও এটি সার্কভুক্ত দেশে রপ্তানির জন্য ব্যবহৃত হবে। সম্প্রতি কুয়ালালামপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ভারতে ও মালয়েশিয়ায় রপ্তানি আদেশ পূরণে এই বাংলাদেশি কারখানাই ব্যবহৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে, আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি।’ পরওয়ার বলেন, ‘জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে।' আরও বলেন, ‘বক্তৃতার সময় আমরা বলবো, ব্যক্তির চেয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল, আর দলের চেয়ে ব্যক্তি বড়, এ মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ-জাতির ক্ষতি করবেন না। এ নেতা বলেন, ‘আমরা অন্তর্বতী সরকারকে সহযোগিতা করতে চাই। তবে সরকারের শিরদাঁড়া সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে জাতির সামনে মহাদুর্যোগ নেমে আসবে।’ এই সময় তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

21 Jun 25 1NOJOR.COM

স্থানীয় সরকার নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে, আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি: গোলাম পরওয়ার

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে চায়। এজন্য নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উপদেষ্টা প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ এবং এ খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার উপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা বলেন, মাছের সংকট মোকাবিলায় আইইউসিএনের শ্রেণিকরণ অনুযায়ী বিলুপ্তপ্রায় ও বিপন্ন মাছ শনাক্ত করে সংরক্ষণের লক্ষ্যে বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এটি রোধে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

21 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে চায়: ফরিদা আখতার

মিরপুরে বিএফআইডিসি’র শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি বলেন, সরকারিভাবে উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সময় উপদেষ্টা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থান নির্ধারণের নির্দেশনা দেন।

21 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনা নোম শেমেশকে নিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শেমেশ কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন এবং খান ইউনিসে রকেট হামলায় নিহত হন। একই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদারও রয়েছেন। গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের পর। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে গাজা যুদ্ধকে এখন দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে ইসরায়েল।

21 Jun 25 1NOJOR.COM

গাজা স্থল অভিযানে নিহত ৪৩০ ইসরায়েলি সেনা

গাজা, লেবানন, ইয়েমেন এবং এখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে ক্রমবর্ধমান চাপে পড়ছে ইসরায়েলের অর্থনীতি। ২০২৪ সালে দেশটির প্রতিরক্ষা ব্যয় ৬৫% বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারে, যা মোট জিডিপির ৮.৮ শতাংশ। রিজার্ভ সেনাদের ডাকে কর্মক্ষেত্রে শূন্যপদ বেড়েছে, ফিলিস্তিনিদের ওয়ার্ক পারমিট বাতিলেও শ্রম সংকট তীব্র হয়েছে। রাজস্ব ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে করও। প্রযুক্তি খাত এখনও স্থিতিশীল থাকলেও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে, যদিও বিনিয়োগকারীরা এখনো আস্থা হারাননি।

21 Jun 25 1NOJOR.COM

ইসরায়েলের অর্থনীতি বহু সংঘাতের চাপে বিপর্যস্ত

ডিএমপি জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, শিশু মেলা থেকে এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি।

গ্ৰিড নিরাপত্তা, পরিবেশ ও বিভিন্ন দিক বিবেচনায় ভারতের প্রস্তাবিত ১১৭ কিলোমিটার দীর্ঘ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ। যদিও ভারত চাচ্ছে চলতি বছর প্রকল্প শুরু করে ২৮ সালের মধ্যে সম্পন্ন করতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পার্বতীপুর হয়ে মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ ৭৬৫ কেভি সঞ্চালন লাইন যাবে। বিনিময়ে ভারত বাংলাদেশকে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ বিভাগের অনেক প্রকৌশলী জাতীয় নিরাপত্তা ও ব্ল্যাক আউট ঝুঁকির কারণে এ প্রকল্পের বিরোধিতা করলেও হাসিনা সরকার প্রকল্প এগিয়ে নেয়। বর্তমান সরকার প্রকল্পটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

ভারতের প্রস্তাবিত ১১৭ কিলোমিটার দীর্ঘ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ।

চুয়াডাঙ্গায় বিদেশি অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা গেছে, শনিবার ভোরে লিমনের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, পাঁচটি মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অস্ত্র আইনে লিমনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে যুবদল নেতা আজিজুর রহমান বলেন, ‘দলের মধ্যে গুটি কয়েকটি মানুষ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের দুর্নাম করতে এ ধরণের কর্মকাণ্ড করছে। এসব লোককে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন।’

21 Jun 25 1NOJOR.COM

চুয়াডাঙ্গায় বিদেশি অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

21 Jun 25 1NOJOR.COM

ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। পাক সরকার বলছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত। ইসলামাবাদ বিবৃতিতে জানায়, ‘এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ।'

21 Jun 25 1NOJOR.COM

পাক-ভারত উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করছে পাকিস্তান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশংকা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত’। তিনি বলেন, ‘ন্যাটো জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র’। পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আরো বলেন, ‘ইসরাইল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে’।

21 Jun 25 1NOJOR.COM

বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশংকা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত: রুশ প্রেসিডেন্ট

শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ইসরাইলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানি হামলায় ইসরাইলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় জায়নবাদী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ তখন হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’। যদিও ইরানের লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা। এ নিয়ে রেড ক্রিসেন্টের পরিচালক পির হোসেন কোলিভান্দ বলেন, বিস্ফোরণের ফলে হাসপাতালগুলোর কাঁচের জানালা ভেঙে পড়ে এবং ধোঁয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়। তিনি বলেন, হাসপাতালগুলো সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে, কারণ সংঘাতের সময় হাসপাতালে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানে ইসরাইলের হামলা বন্ধের কোনো কারণ নেই। সংঘাতে ইসরাইল জয়ী জয়ী ভাবে আছে। আমি তাদে একটা নির্দিষ্ট সময় দিতে চাই। আমি বলতে চাই, সর্বোচ্চ দুই সপ্তাহ। আমি দেখতে চাই, ইরান জ্ঞানে ফিরে কি না।’ এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বিবৃতিতে জানিয়েছিলেন, ইরানে হামলা করা হবে কি না তার জন্য তিনি দুই সপ্তাহ দেখবেন।

21 Jun 25 1NOJOR.COM

ইরানে ইসরাইলের হামলা বন্ধের কোনো কারণ নেই। সংঘাতে ইসরাইল জয়ী জয়ী ভাবে আছে। আমি বলতে চাই, সর্বোচ্চ দুই সপ্তাহ। আমি দেখতে চাই, ইরান জ্ঞানে ফিরে কি না: ট্রাম্প

যুক্তরাজ্য সফরে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিবিসি প্রশ্ন করে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেও আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছেন না কেন? জবাবে প্রধান উপদেষ্টা জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে উদ্বৃত করে বলেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। অন্তবর্তী সময় পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বিচারকার্যে চলছে। বিবিসির আওয়ামী লীগের সাথে অন্তবর্তীকালীন সরকারের তুলনা করার প্রশ্নকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। রোহিঙ্গাদের বাংলাদেশের সাথে একীভূত করার প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা তা সম্ভব নয় বলে জানান।

21 Jun 25 1NOJOR.COM

জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে উদ্বৃত করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে, শনিবার খোরামাবাদ শহরে ইসরাইলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। আইআরজিসি ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরাইলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় পাঁচ বিপ্লবী গার্ড নিহত হয়েছেন: ইরানি বিপ্লবী গার্ড

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানায়, 'এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। এ ছাড়া স্বাভাবিক নিয়ম চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা।' আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন পরীক্ষার সময় প্রশ্নফাঁসসহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শিক্ষকদের প্রতি। তিনি শিক্ষাবোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

21 Jun 25 1NOJOR.COM

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। তবে দেশের কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে।

গাজায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা মার্কিন-ইসরাইল সমর্থিত হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। এদিকে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, গাজার মাত্র ৪০ শতাংশ খাবার পানির সরবরাহব্যবস্থা সচল আছে। শিশুদের পিপাসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

21 Jun 25 1NOJOR.COM

গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর ওপর শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ হামলা ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে। জানা গেছে, শনিবার ইরান মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে মাত্র ৫টি প্রতিহত করা সম্ভব হয়েছে। এছাড়া ইসরাইল নতুন ‘লাইটনিং’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর ওপর শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি!

ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। প্রতিষ্ঠানটি বলছে, ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ, অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে। তবে সরকারের মতে, ইসরাইলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

21 Jun 25 1NOJOR.COM

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান: নেটব্লকস

ইসরাইল-ইরান নিয়ে তেহরানের বাসিন্দারা কী ভাবছে এ নিয়ে জরিপ চালিয়েছে আইআরআইবি। পরে গবেষণা কেন্দ্রের প্রধান মোহসেন শাকেরি নেজাদ জানান, ৮৪ শতাংশ ইরানি ইসরাইল সরকারের আক্রমণের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করেছে। আরও দেখা গেছে, ইসরাইলি সরকারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৮৬ শতাংশ ইরানি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার পক্ষে। এদিকে আইআরজিসি জানিয়েছে, ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোর হামলা চালানো হচ্ছে।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ব্যাপারে সমর্থন আছে ৮৪ শতাংশ ইরানির: আইআরআইবি

নগর ভবনের প্রশাসনিক অচলাবস্থার কারণে এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা দক্ষিণে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ রয়েছে। জুরাইনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, মশার ওষুধ ছিটানোর কোনো কার্যক্রম চোখে পড়ছে না। অনেক কর্মী দায়িত্ব পালন করছেন না। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা শুরুর আগে কার্যক্রম বন্ধ থাকলে আগস্ট–সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তারা সরকারকে দ্রুত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন।

ভোলার জেলেরা নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে ইলিশের স্বাভাবিক ধরা পাচ্ছে না, যা তাদের হতাশ করেছে। সীমিত মাছ ধরা শ্রমজীবী জেলেদের সমস্যা সৃষ্টি করেছে। তবে সাগরে প্রচুর ইলিশ ও অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, যা উপকূলীয় বাজার ও জেলেদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কর্তৃপক্ষ ও স্থানীয়রা আশা করছেন বর্ষায় নদীর পানি বাড়লে ইলিশের প্রবাহ বাড়বে, ফলে মাছ ধরার মৌসুম উন্নত হবে।

বাংলাদেশের আট জেলায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। ময়মনসিংহে দুটি পৃথক দুর্ঘটনায় সর্বোচ্চ নয়জন নিহত হয়েছেন, যেখানে বাস, অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের সংঘর্ষ ঘটেছে। নাটোর, লালমনিরহাট, গাজীপুর, মানিকগঞ্জ, বাগেরহাট, সিরাজগঞ্জ ও নওগাঁতেও দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুটি দিনের ধারাবাহিক বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরের ইয়ার্ড ও গুদামে পানি জমে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে কয়েকটি প্রবেশগেট বন্ধ করা হয়েছে। রেললাইন সম্প্রসারণে কালভার্ট না থাকার কারণে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিবছর ২২-২৪ লাখ টন পণ্য আমদানি হওয়া এবং সরকারের বিপুল রাজস্ব আদায় সত্ত্বেও দুর্বল অবকাঠামো ও পরিকল্পনার কারণে প্রতিবছর এ সমস্যা দেখা দিচ্ছে। দ্রুত সমাধানে কাজ চলছে।

21 Jun 25 1NOJOR.COM

বেনাপোল স্থলবন্দরের ইয়ার্ড ও গুদামে বৃষ্টির পানিতে হাঁটুপানি, কার্যক্রম বিপর্যস্ত

নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখা ট্রাংকটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে। হাজতখানায় রাখা ট্রাংকটি এক হত্যা মামলার আসামি ভেঙেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। দায়িত্বে গাফিলতির কারণে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে প্রশাসন ও পুলিশ দুটি পৃথক কমিটি গঠন করেছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। রাজশাহী শিক্ষা বোর্ডের একটি দল ঘটনাস্থলে তদন্ত করবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নতুন তিনটি ধানের জাত—ব্রি ধান১১২, ১১৩ ও ১১৪ উদ্ভাবন ও প্রকাশ করেছে। জাতগুলো লবণাক্ততা সহনশীল, ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং অধিক ফলনশীল। ব্রি ধান১১২ উপকূলীয় এলাকায় উপযোগী, ব্রি ধান১১৩ বোরো মৌসুমে ব্রি ধান২৯-এর বিকল্প এবং ব্রি ধান১১৪ ব্লাস্ট প্রতিরোধে কার্যকর। এ তিন জাতসহ ব্রি উদ্ভাবিত ধানের জাত এখন ১২১টি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন জাতগুলো লাভজনক, টেকসই এবং পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সক্ষম।

তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। এ নিয়ে ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ‘শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার’ অভিযোগে অভিযুক্ত। প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। ইরানও জবাব দিচ্ছে!

21 Jun 25 1NOJOR.COM

তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান।

২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে ১২ দিনব্যাপী ভর্তি মেলা। ফল সেমিস্টারে ভর্তি হলে শিক্ষার্থীরা পাবেন ভর্তি ফি'তে সর্বোচ্চ ৫০% ছাড়। থাকবে বিশেষ বৃত্তি ও নানা সুবিধা। বিইউএফটিতে ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সসহ আধুনিক প্রোগ্রাম রয়েছে। আরও রয়েছে ২০টির বেশি প্রফেশনাল কোর্স, ৫০টির বেশি ল্যাব, আধুনিক অবকাঠামো এবং শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ।

21 Jun 25 1NOJOR.COM

বিইউএফটিতে শুরু ১২ দিনের ভর্তি মেলা, থাকছে ৫০% ছাড় ও বৃত্তি

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই সম্মেলনে বিশ্বের ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাগচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে যুদ্ধের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুবার ফোনালাপ করেছেন।

21 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত। আরো বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে। এর ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’। পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন বলেও মনে করেন চীনের দূত ফু কং।

21 Jun 25 1NOJOR.COM

পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’: জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং

তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোরের নিহতের খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া শনিবার তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

21 Jun 25 1NOJOR.COM

তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোরের নিহতের খবর পাওয়া গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে‌। খবর আলজাজিরার। এর আগে গত সোমবার ইসরাইলি বাহিনী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং-এর সদরদপ্তরে হামলা চালায়। যাকে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলেছিল তেহরান।

21 Jun 25 1NOJOR.COM

আইআরজিসি অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে।

ইরানে ইসরাইলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন। এদিকে হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলকে চাপ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরাইল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। অর্থাৎ, ইরানে ইসরাইলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ না করার ইঙ্গিত এটি।

21 Jun 25 1NOJOR.COM

হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলকে চাপ দেবেন কি না প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরাইল এখন জিতছে এবং জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন।

কথার তোড়ে 'ইসরায়েলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। পরে সংশোধন করে সঙ্গে সঙ্গে বলেন, ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে। এরপর তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের মারাত্মক আক্রমণের পেছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।

21 Jun 25 1NOJOR.COM

কথার তোড়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ইসরায়েলি সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে। পরে তিনি সংশোধন করে বলেন, ইরানের সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান অভি বলেন, বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র আর মৌলিক অধিকার ছিল না। আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছে। ছাত্র-জনতা বিপ্লবের সঙ্গে আমাদের এ আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে। তিনি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে মাসব্যাপী ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে।

21 Jun 25 1NOJOR.COM

বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে আমাদের আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ: অভি

ইসরায়েলের সাধারণ জনগণের উদ্দেশ্যে ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে হবে। জামির বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল। তিনি বলেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত। তার দাবি, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। সেজন্য তারা আগে হামলা চালিয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। 

শুক্রবার চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনের পররাষ্ট্রসচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে আদান-প্রদানে সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান। জানা গেছে, তিন দেশ এক অপরকে সহযোগিতা করে কাজ করতে সম্মত হয়েছে।

21 Jun 25 1NOJOR.COM

চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। 

ইরাকের আকাশসীমা ইসরাইলের ৫০টি যুদ্ধবিমান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত থেকে প্রবেশ করে বসরা, নাজাফ ও কারবালার ওপর দিয়ে উড়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইরাকের প্রতিনিধি এ ঘটনা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পবিত্র স্থানগুলোর ওপর হুমকি জনসাধারণের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মাঝে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। পুনঃনিরীক্ষণের বিষয়ে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পেয়ে তিনি প্রশাসনিক ভবনের ৫ম তলার রেলিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে এক কর্মচারী তাৎক্ষণিক তাকে টেনে নামিয়ে আনেন। জানা গেছে, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই একটি কোর্সে অকৃতকার্য হন। তবে তিনি দাবি করেন, ফেল করার মতো উত্তর দেননি। ১ নম্বরের জন্য ফেল দিয়েছে। অন্য শিক্ষক দিয়ে পুনরায় খাতা দেখলেই তিনি পাশ করবেন বলে জানান।

21 Jun 25 1NOJOR.COM

পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থার মতে- বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৭ নম্বরে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১২২। এটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আইকিউএয়ার বলছে, দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর কিংশা শহর। সেখানের বায়ুর স্কোর ১৪৭। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম (১৩৯)। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৩৯)।

21 Jun 25 1NOJOR.COM

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থার মতে- বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৭ নম্বরে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১২২।

জিওপি নেতা রাশেদ খান বলেন, হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রীতি পরিবর্তনই রাষ্ট্র সংস্কার। তার ফ্যাসিবাদ তন্ত্রের যাঁতাকলে আমরা পিষ্ট হয়েছি। তিনি বলেন, জুলাই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। ২০২৪ ও ২০১৮ সালের আন্দোলনে সবস্তরের জনগণের অংশগ্রহণ ছিল। জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা দেখতে পাই ১০ মাসে এখনো গণমাধ্যম সংস্কার হয়নি। আরো বলেন, মেধার ভিত্তিতে জ্ঞান চর্চার প্রতিযোগিতামূলক রাজনীতি করতে হবে।

21 Jun 25 1NOJOR.COM

হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রীতি পরিবর্তনই রাষ্ট্র সংস্কার: রাশেদ খান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া ইসরায়েলকে ইরানের ওপর একতরফাভাবে হামলা চালানোর জন্য নিন্দা জানান, যা জাতিসংঘ সনদ এবং কূটনৈতিক প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। তিনি সতর্ক করেন যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা এখনও হামলার জন্য ঝুঁকিপূর্ণ, যা পারমাণবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। নেবেনজিয়া বলেন, এই হামলা এমন সময়ে হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, যা কূটনৈতিক অগ্রগতি ব্যাহত করে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কঠোর আইএইএ তত্ত্বাবধানে রয়েছে এবং ইসরায়েলের এই কাজ আন্তর্জাতিক নিয়ম ও জাতিসংঘের কর্তৃত্বের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।

শুক্রবার রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে আটক ও মারধরের ঘটনায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন কায়সারকে আটক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় ছাত্রদলের এক নেতা গাড়ি ভাঙচুর না করতে বললে শিবিরের এক কর্মী ছাত্রদলের দুইজনকে আঘাত করে। এর জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

21 Jun 25 1NOJOR.COM

রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে আটক ও মারধরের ঘটনায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ বলেন, নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এই বিষয়টি সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর ওপর নির্ভর করবে। বেআইনি ক্ষমতা দখল বন্ধ করতে না পারলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমরা পর্যবেক্ষণ করব, যদি দেখি লেভেল প্লেইং ফিল্ড গঠিত হয়নি এবং যে কারণে হচ্ছে না সে কারণটি উল্লেখ করে তা দূর করতে বলা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকেন তা পরীক্ষা হবে। নির্বাচন কমিশনকে বলা হয়েছে দেশের প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখতে হবে। আরো বলেন, প্রয়োজনে নির্বাচন একদিনে নয়, একাধিক দিনে হবে। এই সময় তিনি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থাকবে। বিশেষ দলকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।

21 Jun 25 1NOJOR.COM

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রয়োজনে একদিনে নয় একাধিক দিনে ভোটগ্রহণ করতে হবে: মতিউর রহমান আকন্দ

গত ২৪ ঘন্টায় একনজরে ২১৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।