Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।’ তিনি বলেন, ‘আজ সকালের মার্কিন হামলা অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইরান ‘তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষার সব অধিকার রাখে’।

22 Jun 25 1NOJOR.COM

আজ মার্কিন হামলা অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

নিউজ সোর্স

মার্কিন হামলার পরিণতি ‘চিরস্থায়ী’ হবে, হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার পরিণতি ‘চিরস্থায়ী’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেইসঙ্গে তিনি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।