Web Analytics

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া সড়কের একই স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে পাঁচটি যান। আহত হয়েছেন ২০ জন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, সকালে কামাড়খোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা পিকাপকে ধাক্কা দেয় কার্ভাডভ্যান, যার মাধ্যমে ঘটনাটির সূত্রপাত। একই সময়ে লেনে পিছন দিক থেকে দুটি বাসসহ তিনটি যান ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস ও কার্ভাডভ্যানের সামনের অংশ!

17 Feb 25 1NOJOR.COM

ঘন কুয়াশায় একই জায়গায় ৫ যানের দুর্ঘটনা, আহত ২০

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্কিন ব্যাংক। রোববার এ উদ্যোগের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ইতোমধ্যে চারজন দাতার চামড়া দিয়ে দুজন ঘোরতর রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে এটি গুরুতর রোগীদের আশা জাগাচ্ছে। প্রতিস্থাপনকৃত রোগীরা ভালো আছে বলে জানিয়েছেন স্বজনরা। বিশেষজ্ঞরা বলছেন, যাদের নিজ গায়ে থেকে চামড়া প্রতিস্থাপনের সুযোগ নেই, বেশি দগ্ধ, এটা তাদের জন্য অনেক উপকারী ও মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনবে।

17 Feb 25 1NOJOR.COM

দগ্ধদের জন্য দান করা যাবে গায়ের চামড়া

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় মোবাইল হোম ও ভারী নির্মাণ সরঞ্জাম প্রবেশে বাঁধা দিয়েছেন। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এগুলো প্রবেশ করতে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলের অনুমতির অপেক্ষায় গাজায় ধ্বংসস্তূপ সরাতে পাঠানো বুল্ডোজার, রোড রোলার এবং কারাভানবাহী ট্র্যাকগুলো দুই সপ্তাহ ধরে আটকে আছে রাফাহ সীমান্তে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬০,০০০ অস্থায়ী ঘর ও ২,০০,০০০ তাবু প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। গাজা সরকারি মিডিয়া একে সুস্পষ্ট চুক্তি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

17 Feb 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ: গাজায় পুনর্গঠন সামগ্রী আটকে রেখেছে ইসরাইল

বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধে অংশে নেওয়া তিনটি যুদ্ধের মহান বীর। তাকে নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। বঙ্গবীর ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উপাধি ছিনতাইয়ের চেষ্টা চলছে। তার ডায়েরি, পাণ্ডুলিপি, নথিপত্র, এমনকি ব্যক্তিগত স্যুটকেসটিও গায়েব‌। ওসমানীর অন্যতম সহচর কাজী গোলাম মোস্তফা একে ইতিহাসকে বিতর্কিত ও অস্পষ্ট করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন। ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী বলে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিভিন্ন সংগঠন। বাকশালবিরোধী ওসমানী কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন না, কেন ঐ সময়ে তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল এই প্রশ্নগুলোও গবেষকদের রয়েছে।

17 Feb 25 1NOJOR.COM

বঙ্গবীর ওসমানীকে নিয়ে অবহেলা, নানা প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ রোববার জানিয়েছেন, ইসরাইল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় কিছু জটিলতা থাকলেও এটি অবশ্যই শুরু হতে যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প এটির বাস্তবায়ন দেখতে চান। ফক্সে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরাইল ও কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানের সাথে তিনি অত্যান্ত ফলপ্রসূ ফোনালাপ করেছেন। এতে উভয়পক্ষের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের দূত বলেছেন, এটি কেবল যুদ্ধের অবসান হবে না, গাজায় হামাসের ক্ষমতা বিলুপ্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে।

17 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের দূত: গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ‘অবশ্যই’ শুরু হবে

ইসরাইলী বাহিনী এক বৃদ্ধ ফিলিস্তিনির গলায় বিস্ফোরক বেঁধে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে এবং তাকে ও তার স্ত্রীকে হত্যা করেছে বলে এক তদন্তে উঠে এসেছে। ইসরাইলী নিউজ ওয়েবসাইট হা-মাকোম এই ভয়াবহ ঘটনা তুলে ধরেছে। ঘটনাটি ২০২৩ সালের মে মাসে ঘটে। ৮০ বছরের ভিকটিমকে হুমকি দেওয়া হয়, কথা না শুনলে গলায় বিস্ফোরক বেঁধে হত্যা করা হবে। তারপর তার গলায় বিস্ফোরক বেঁধে তিনটি ইউনিট মানবঢাল হিসেবে ইউজ করে। কাজ শেষে তাকে হত্যা করা হয়। এই মসকিটো কৌশল প্রায়ই ব্যবহার করে আসছে ইসরাইল।

17 Feb 25 1NOJOR.COM

ইসরাইলি বাহিনীর মানবঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা

জাগো বাহে-তিস্তা বাঁচাও' স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নে সোমবার থেকে দুদিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি ও তার মিত্ররা। দলীয় সূত্রমতে, ৪৮ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে। লালমনিরহাটে তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় সোমবার কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী দিনে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নদীর তীরে ২৩০ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করবেন তারা, দাবি আদায়ে করবেন পদযাত্রা।

17 Feb 25 1NOJOR.COM

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহনাজ সানী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।‌ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।' এ অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার শোবিজ যাত্রা শুরু হয়েছিল 'কাছে আশার পর' নাটক দিয়ে। মূলত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও কেন্দ্রীয় চরিত্র হিসেবেও কাজ করেছেন। অল্প সময়েই দর্শকের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন।

17 Feb 25 1NOJOR.COM

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটের ওই ভূমিকম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। শান্ত ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

17 Feb 25 1NOJOR.COM

ভূমিকম্পে কাঁপল দিল্লি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে রোববার রাত ৯টায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি ডেভিল হান্ট অভিযান শুরু হলে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে তোলা হবে।

17 Feb 25 1NOJOR.COM

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে দিনের আলোতে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার বিকাল ৫টায় শেরশাহ শুড়ী রোডে শত দেড়শত মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। তবে অস্ত্র বের করে হুমকি দেওয়া ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এলাকাবাসী বেশ আতঙ্কিত। মূল ঘটনা, দুটি রিক্সা পরস্পর ধাক্কা লাগে। এই সময়ে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তির বাকবিতন্ডা শুরু হয়। ওই সময় অভিযুক্ত লোক পিস্তল বের করে হুমকি দিতে গেলে মোটরসাইকেল থাকা ব্যক্তিরা বাকবিতন্ডায় জড়ান। বেশি মানুষ দেখে অস্ত্রধারী চলে যায়।

17 Feb 25 1NOJOR.COM

রাজধানীতে প্রকাশ্যে পিস্তল বের করে হুমকি, এলাকাজুড়ে আতঙ্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যৌথ বিবৃতিতে তিনি আরো বলেন, গত ১৬ মাসে ইসরাইল ইরানের কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই কাজ সমাপ্ত করতে পারবেন বলে নিশ্চয়ইতা পেশ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। তিনি ইসরাইলের সাথে একমত প্রকাশ করেন যে, ইরান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার বড় উৎস।

17 Feb 25 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর

রাবি আন্তঃবিভাগ টিকিট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক শিক্ষকসহ আহত হয়েছেন ২০ শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা নিতে সবাইকে রাবি মেডিকেলে নেওয়া হয়। পরে গুরুতর ৫ আহতদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণিত ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা সেমিফাইনাল খেলার শেষে এই ঘটনা ঘটে। আহতরা সবাই গণিত বিভাগের শিক্ষার্থী। দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পর স্লেজিং করার পর যখন ম্যানেজমেন্ট বিভাগ হেরে যায় তখন এই ঘটনা ঘটে। ম্যানেজমেন্ট বিভাগ গণিত বিভাগের ওপর চড়াও হলে সংঘর্ষ বাঁধে।

17 Feb 25 1NOJOR.COM

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ প্রশ্ন করেন, সংস্কার সংস্কার বলে যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কী? তিনি এই সময়ে বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বলেন, একতরফা নির্বাচন করার রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কীরকম নিপীড়ন চালায় তা বলে শেষ করা যাবে না। ফেনীর জনসভায় আরো বলেন, জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে, হাসিনার নির্দেশে তার খুনী আমলারা, খুনী মন্ত্রীরা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তাদের নির্দেশে হাজার হাজার যুবককে খুন করেছে।

17 Feb 25 1NOJOR.COM

যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের মতলব কী?

পাবনার হেমায়েতপুরে জামায়াতের কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় জামায়াত নেতাসহ স্থানীয় কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শনিবার রাত দশটার দিকে জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। নেতৃত্ব দেন বিএনপির মালিগাছা ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। মামলায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ অনেক বিএনপি নেতা আসামী।

17 Feb 25 1NOJOR.COM

পাবনায় জামায়াতের অফিসে বিএনপির হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে বাকুলিয়া থানা মামলাটি ৮ দিন পর শুক্রবার গ্রহণ করে। এজহারে অভিযোগ, ৪ আগস্ট আন্দোলনে অংশ নিতে গেলে থানার পেট্রল পাম্পের সামনে অভিযুক্তরা দেশী বিদেশী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ নেতা রিজন কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে পিকআপ চালকের। চিকিৎসাধীন থেকে সুস্থ হন তিনি। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি, পরে আদালতের আদেশে ৮ দিন পর মামলা গ্রহণ করেছে!

17 Feb 25 1NOJOR.COM

সাবেক মন্ত্রী-মেয়রসহ ২৭৭ জনের বিরুদ্ধে আরও এক মামলা

আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা করবে বিএনপি, এতে দলের কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের কথা শুনবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশগ্রহণ করবেন ১৮ সালের সংসদ প্রার্থীরাও। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের নেতাকর্মীদের দীর্ঘ দিনের প্রত্যাশা এটি। এটি কাউন্সিলের বিকল্প কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বিকল্প নয়। বর্ধিত সভা সবসময়ই হয়! সভাকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যের কমিটি হয়েছে। স্থান ও সময় এখনো ঠিক হয়নি। পরে জানানো হবে।

17 Feb 25 1NOJOR.COM

তৃণমূল নেতাদের কথা শুনবেন তারেক রহমান

পুরনো যন্ত্রপাতির কারণে এমনিতেই হ্রাস পেয়েছে উৎপাদন। আওতাভুক্ত সাত জেলায় সরবরাহ হয় জোড়াতালি দিয়ে। কয়েক বছর ধরে গ্যাসের সরবরাহ না থাকায় বছরের অর্ধেক সময়েই উৎপাদন বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। কর্তৃপক্ষ বলছে, কারখানাটির আর্থিক দায় নেই। ফলে চালু রাখতে পারলে লাভজনক করা সম্ভব। এতে সার আমদানি কমবে। ১৯৮১ সালে পরীক্ষামূলক ও ১৯৮৩ সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়েছিল কারখানাটি। উৎপাদিত হয় প্রিলড ইউরিয়া সার। উৎপাদন সক্ষমতা ১৬শ টন, এখন হচ্ছে ১১শ টন। অভিযোগ, আমদানি বাড়াতে দীর্ঘ সময় গ্যাস সাপ্লাই বন্ধ রাখতো আওয়ামী লীগের ব্যবসায়িক স্বার্থান্বেষী মহল।

16 Feb 25 1NOJOR.COM

গ্যাসের অভাবে বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে আশুগঞ্জ সার কারখানা

রোববার জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনের স্থানীয় নির্বাচনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নারীদের অংশগ্রহণ নয়, নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই। তিনি আরো বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, গত পনের বছরেই নারীরা নিপীড়িত হয়েছে। গর্জে উঠেছে।

16 Feb 25 1NOJOR.COM

নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

দেশের ইতিহাসে উত্তম নির্বাচন করতে চলমান ডিসি সম্মেলনে বার্তা দিবে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ডিসি সম্মেলনে দাওয়াত পাওয়ার কথা জানান। বলেন, আমরা একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি, সেটা যেকোনো মূল্যে আমাদের করতে হবে। এই বার্তাই দিবেন বলে জানান। তিনি আরো বলেন, ইসি বিশ্বাস করে খারাপ উদাহরণ হবে না, যদি আইনশৃঙ্খলা বাহিনী ও ডিসিরা যথাযথ দায়িত্ব পালন করেন। দলীয় মনোভাব প্রসঙ্গে বলেন, ইসি যেখানে যে ডিসিকে পদায়ন করা প্রয়োজন মনে করবে সেটা কঠোরভাবে করবে। সরকারের পক্ষ থেকে চাপ থাকবে না।

16 Feb 25 1NOJOR.COM

ইতিহাসের উত্তম নির্বাচন করতে চায় ইসি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন শুরু হবে। চারদিনের এ সীমান্ত সম্মেলনে অনধিকার প্রবেশ ও বেআইনি কার্যক্রম নিয়ে কড়া ভাষায় ও বুক চিতিয়ে কথা বলবে বাংলাদেশ। এটিই শেখ হাসিনার পতনের পর প্রথম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, এবারের টোন হবে ভিন্ন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সীমান্তে বেড়া নির্মাণ ও বেসামরিক নাগরিকদের উপর হামলার বিষয়ও গুরুত্ব পাবে।

16 Feb 25 1NOJOR.COM

সীমান্ত সমস্যা নিয়ে এবার বাংলাদেশ কড়া ভাষায় কথা বলবে

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান; এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন ভৌগলিক অবস্থানের কারণে এতে চার দেশই লাভবান হবে। এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও অবগত করেন তিনি। বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রকৃতির দিক থেকে আমরা সৌভাগ্যবান। আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। তরুণরা বিশ্ব জয় করতে পারে বলে তিনি জানান, জুলাই -আগস্টে আমাদের তরুণরা যা করেছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারিনি।

16 Feb 25 1NOJOR.COM

ভারত-নেপাল-ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ার আহ্বান ড. ইউনূসের

রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের এক ফাঁকে। এই সময়ে পারস্পরিক স্বার্থ ও উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর আশা করেছেন দিল্লিতে অনুষ্ঠেয় ২০ ফেব্রুয়ারিতে সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ের সমাধান হবে। তৌহিদ হোসেন জোর দিয়েছেন পানিবণ্টন চুক্তি নবায়নে, সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের তাগিদও ছিল তার। এক এক্স পোস্টে জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি স্বাধীনতকামী গোষ্ঠী হামাস সামরিক বা সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেন, হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। তাদেরকে অবশ্যই নির্মুল ও নিশ্চিহ্ন করতে হবে। ইরানের ব্যাপারে বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করার প্রধান কারিগর ইরান। হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করছে দেশটি। সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে বিশৃংখলার জন্যও ইরানকে দায়ী করেন রুবিও। নেতানিয়াহু এই সময়ে বলেন, হোয়াইট হাউজে ট্রাম্প ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু।

16 Feb 25 1NOJOR.COM

হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। দুদক জানিয়েছে, সম্পদ স্থানান্তরের আশঙ্কায় তদন্ত ব্যাহত হতে পারে। জব্দকৃত সম্পদের মধ্যে নাটোরে ১৫.১৫ একর জমি, দুটি ভবন ও চারটি দোকান রয়েছে। এছাড়া, পলক, তার ছেলে ও শাশুড়ির বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৪ কোটি ৭০ লাখ টাকারও বেশি রয়েছে বলে দুদকের তথ্য।

16 Feb 25 1NOJOR.COM

দুর্নীতি তদন্তে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের সম্পদ জব্দের নির্দেশ

পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের পাঁচ জেলার লাখও মানুষ ওই কর্মসূচিতে অংশ নেয়ার কথা। এরপরই ধূধূ বালুচরে উজানের ঢল ছেড়ে দিয়েছে ভারত। তিস্তার পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শুষ্ক মৌসুমে ভারতের পানি ছেড়ে দেওয়ায় নজিরবিহীন মনে করছেন অনেকেই। কৃষকরা বলেছেন এতে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মসূচির কর্তৃপক্ষ জানিয়েছে পানি বাড়লেও তিস্তার তীরে কর্মসূচি পালিত হবে। ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

16 Feb 25 1NOJOR.COM

শুকনো তিস্তা ডুবিয়ে দিলো ভারত, কৃষকদের মাথায় হাত

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়ে প্রশাসক নিয়োগ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট । ।বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, ‘নগদ ডাক বিভাগের এজেন্ট বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রশাসক নিয়োগের আগে কারণ দর্শানোর জন্য ডাক বিভাগকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগ নোটিশের জবাব দিয়েছে। নগদের কার্যক্রম পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক অনেক অনিয়ম পাওয়াতে গ্রাহকদের স্বার্থেই প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে রিট আবেদনকারীকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করা হয় রিটে। যেহেতু নগদ ডাক বিভাগের এজেন্ট, তাই রিট আবেদনকারীর সংক্ষুব্ধতা থাকলে তিনি ডাক বিভাগেই আবেদন করতে পারতেন, যা তিনি করেন নি। এসব বিবেচনায় রিট খারিজ করা হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

নগদে প্রশাসক নিয়োগ বৈধ: হাইকোর্ট

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, মিটারে না চালানোর একদফা দাবিতে রাজধানীজুড়ে তাণ্ডব চালানো সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে নতিস্বীকার করেছে বিআরটিএ। সংস্থাটি মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে অসহায় যাত্রীদের নগরজুড়ে তাণ্ডব চালানো সিএনজি চালকদের হাতে তুলে দিয়েছে! বিবৃতিতে বলা হয়, ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিআরটিএ এক মস্তবড় সিন্ডিকেট গড়ে তুলে ১২০০ কোটি টাকার দুর্নীতি করেছে। এর ফলে ৩ লাখ টাকার সিএনজি ৩০-৩৫ লাখ টাকা হয়েছে। এরাই আন্দোলন উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি!

16 Feb 25 1NOJOR.COM

‘যাত্রীদের সিএনজি চালকদের হাতে তুলে দিয়েছে সরকার’

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগের সুরে বলেছেন, মনে হচ্ছে, এ মুহূর্তে ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন। তার ইচ্ছার ওপর নির্ভর করে ন্যাটোর সিদ্ধান্ত বদলে যেতে পারে। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছিল। ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আশা ছাড়তে হবে এবং যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের চার অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে এই দুটি শর্তই মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি নতুন ইউরোপীয় সামরিক জোট তৈরির প্রস্তাব দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে আর আগের মতো সমর্থন করবে না।

16 Feb 25 1NOJOR.COM

ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য পুতিন: জেলেনস্কি

খুব শিগগির সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। আলোচনার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। খবর রয়টার্স! এই আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পায়নি ইউক্রেন, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় যাবে না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ম্যাককল জানান, এ আলোচনার উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যাতে ‘শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে।

16 Feb 25 1NOJOR.COM

ইউক্রেনকে ছাড়াই সৌদিতে হবে প্রাথমিক শান্তি আলোচনা

গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজা বলছে, শনিবারের এই হামলা গত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইল জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, যারা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। হামাস সরকার বলেছে, নিহত পুলিশ সদস্যরা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন। আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দখলদার বাহিনীর পুলিশ হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।

16 Feb 25 1NOJOR.COM

গাজায় ফের ইসরাইলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত

চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী? জরিপে তিনটি প্রধান অপশন ছিল। ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ২৩% উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭.৬%! ‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫%, বিপক্ষে দিয়েছেন ২১.১%। ‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬%, বিপক্ষে মত দিয়েছেন ২৯ .১%।

16 Feb 25 1NOJOR.COM

হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

যুক্তরাষ্ট্র এক বিতর্কিত পদক্ষেপে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচ ফেরত পাঠিয়েছে, যাদের হাত-পা বেঁধে ফেরত আনার দাবি করা হয়েছে। ৫ ফেব্রুয়ারির ঘটনার পর এবারও একই চিত্র দেখা গেছে, যা ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মোদির ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর, যেখানে তিনি ভারতীয়দের মানবিক আচরণের আহ্বান জানিয়েছিলেন, তাও যুক্তরাষ্ট্র তার কঠোর প্রত্যাবাসন নীতি অব্যাহত রেখেছে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম ভারতের কূটনীতির ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছেন।

16 Feb 25 1NOJOR.COM

মোদির-ট্রাম্প বৈঠকের পরও ভারতীয় অভিবাসীদের হাত-পা বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটিতে পদ পেতে বিএ এবং কলেজ কমিটির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এছাড়া, যেসব বইয়ের জন্য বার্ষিক পরীক্ষা নেই, সেগুলো ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করা হবে, এবং প্রত্যন্ত অঞ্চলে প্রাধান্য দেওয়া হবে। শিক্ষকদের অবসর ভাতা বন্ডের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।

16 Feb 25 1NOJOR.COM

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে লাগবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। নড়াইল জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি রাষ্ট্র সংস্কার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি আগামী প্রজন্মের জন্য দেশ পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মেলনে জেলা কমিটির নেতৃত্ব নির্বাচনও অনুষ্ঠিত হয়।

16 Feb 25 1NOJOR.COM

তারেক রহমান: গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে

সাকিব আল হাসান আসন্ন মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকে মুক্তি পেয়েছেন। গত মৌসুমে চারটি ম্যাচ খেলে ৬০ রান নেয়া সাকিবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নাইট রাইডার্স শুধু তিনজন বিদেশি ক্রিকেটারকে রেখেছে: সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও স্পেনসার জনসন। সাকিব বর্তমানে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়ে এক বছরের জন্য বোলিং নিষিদ্ধ। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেট ড্রাফটে সাকিবকে কোনো দল নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

16 Feb 25 1NOJOR.COM

চলমান সমস্যার মাঝে সাকিব আল হাসানকে বাদ দিলো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ব্যবসায়ীদের জন্য সতর্কতা দিয়েছেন যে, যারা ভোজ্যতেল বিক্রিতে শর্ত জুড়ে দেবে, যেমন অন্য পণ্য কেনার শর্ত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা হবে। তিনি সয়াবিন তেলের বাজারে চলমান অস্থিরতার বিষয়ে কথা বলেন এবং জানান যে, এসব অনিয়মের বিরুদ্ধে জরিমানা করা হবে। রমজান উপলক্ষে তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এটি একটি মতবিনিময় সভায় বলা হয়।

16 Feb 25 1NOJOR.COM

ভোজ্যতেল বিক্রিতে শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ভোক্তা অধিকার প্রধানের

দুর্নীতি দমন কমিশন (দুদক) নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদার তার জানানো আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। মামলা অন্তর্ভুক্ত রয়েছে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।

16 Feb 25 1NOJOR.COM

নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ড. শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১১ সালে গ্রেফতার হওয়ার পর আজহারুল ইসলাম নির্যাতিত হন, চিকিৎসা থেকে বঞ্চিত হন এবং ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়ে কারাগারে রয়েছেন। ২০২৪ সালে স্বৈরাচারের পতনের পরও তিনি মুক্তি পাননি, যার পরিপ্রেক্ষিতে জামায়াত নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার থেকে তার মুক্তি দাবি করেছেন।

16 Feb 25 1NOJOR.COM

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর

১৮১৮ সালে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজী আন্দোলন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা ধারণ করে। এটি ইসলামী ফরজ কর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং কুসংস্কার, ধর্মীয় বিকৃতি ও জমিদারি শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পূর্ব বাংলা ও আসামে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা এই আন্দোলন মুসলিম ঐক্য এবং ধর্মীয় সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ করে। বিরোধিতা সত্ত্বেও এটি ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রেরণা ও শিক্ষার উৎস হয়ে রয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

ধর্মীয় পুনর্জাগরণে ফরায়েজী আন্দোলনের প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান

ঢাকায় বিক্ষোভ করেছে যুবদল, শেখ হাসিনার দ্রুত বিচার ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে। গুলশান-২ থেকে বনানী পর্যন্ত মিছিলে ঢাকা উত্তর যুবদলের নেতারা অংশ নেন। আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিচারে গড়িমসি করছে এবং হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার আহ্বান জানান। তিনি নির্বাচন কমিশনের সংস্কারের মাধ্যমে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

16 Feb 25 1NOJOR.COM

হাসিনাকে ফেরত আনা ও বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে গণঅবসরের হুমকি দেওয়া ১৮ নারী ফুটবলার অবশেষে তাদের বিদ্রোহ প্রত্যাহার করেছেন। তারা দীর্ঘদিন বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে অস্বীকৃতি জানালেও, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারের প্রচেষ্টায় তারা রাজি হয়েছেন। বিদ্রোহী ফুটবলাররা কিছুদিনের বিরতিতে যাবেন এবং পরে ক্যাম্পে ফিরবেন, তবে তারা আসন্ন আরব আমিরাত সফরে থাকছেন না। বাংলাদেশ নারী দল ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ আমিরাতের বিপক্ষে খেলবে, তবে এই ১৮ ফুটবলারের কেউই স্কোয়াডে অন্তর্ভুক্ত হননি।

16 Feb 25 1NOJOR.COM

বিদ্রোহ প্রত্যাহার, বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন নারী ফুটবলাররা

শাহবাগে নারী নেতৃত্বে সমাবেশ শুরু হয়েছে, যেখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানানো হচ্ছে। “জুলাইয়ের নারীরা” ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে শুরু হয়। দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নেত্রী, শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত হন। বক্তারা আন্দোলনে নারীদের ভূমিকা ও অবহেলার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন। জাতীয় নাগরিক কমিটির নারী সেল আয়োজিত এ সমাবেশে বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

16 Feb 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনের হত্যার বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

বাংলাদেশের নারকোটিক্স অধিদপ্তরের নতুন ইউনিফর্ম ‘পুলিশ লীগের’ কর্মকর্তাদের চাপে পরিবর্তন করা হয়, কারণ তারা এটিকে পুলিশের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে দাবি করেন। যদিও সরকারি কমিটি রঙের পার্থক্য নিশ্চিত করে, তবুও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের চাপে পরিবর্তন আনতে বাধ্য করা হয়। এতে সরকারের ৪ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়, আর নতুন ইউনিফর্ম সরবরাহের কাজ পান এক সাবেক আওয়ামী লীগ এমপির মালিকানাধীন প্রতিষ্ঠান। পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, নতুন পোশাক নিম্নমানের, যা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

16 Feb 25 1NOJOR.COM

যুগান্তর অনুসন্ধানঃ ‘পুলিশ লীগের’ চাপে নারকোটিক্সের ইউনিফর্ম পরিবর্তন, সরকারের কোটি টাকার ক্ষতি

প্রধান উপদেস্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংবাদমাধ্যমের ভূমিকা বিস্তারিতভাবে ডকুমেন্ট করা হবে। তিনি বলেন, গত ১৫ বছরে ঘটিত বড় ঘটনাগুলোর ওপর সংবাদমাধ্যমের রিপোর্ট বিশ্লেষণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে সকল কণ্ঠ শোনা যাবে, সরকারের সমালোচনাও হবে গ্রহণযোগ্য। জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার জন্য শক্তিশালী একটি ক্ষেত্র গড়ে তোলা হবে, যাতে প্রতিটি সরকারকে দায়ী করা যায়।

16 Feb 25 1NOJOR.COM

সরকার জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্ট করবে, জবাবদিহি নিশ্চিত করবে

দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত একটি রেলওয়ে ব্রিজ সংস্কারে বাঁধা দিয়েছে বিএসএফ। বিজিবি-বিএসএফের বৈঠকেও সমাধান না হওয়াতে ক্ষুব্ধ এলাকাবাসী। সূত্রে জানা গেছে, হিলি সীমান্ত দিয়ে চলে গেছে রেললাইন। এ রেললাইনের ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। জোগালপাতি এনে কাজ শুরু করার কয়েক ঘন্টার মাথায় বাঁধা দেয় বিএসএফ। পতাকা বৈঠকের পর আবার রেলওয়ে কর্তৃপক্ষ কাজ শুরু করলে ফের বাধা দেয় বিএসএফ। এ বিষয়ে বিজিবি বলেছে, বিএসএফের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে কাজ করতে বলেছি।

16 Feb 25 1NOJOR.COM

সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদির হাতে পায়ে শিকল পরিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে তামিলনাডুর শতবর্ষী সাপ্তাহিক পত্রিকা ভিকাতান। এরপরই পত্রিকাটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে, এ ঘটনায় তোলপাড় ভারত। এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির ম্যাগাজিনটার বিরুদ্ধে অভিযোগ তোলার পর এ ঘটনা ঘটেছে, এর মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী। ব্যঙ্গচিত্রটি আঁকা হয় অবৈধ অভিবাসীদের হাতে পায়ে শেকল বেঁধে ফেরত পাঠানোকে কেন্দ্র করে।

16 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের সামনে মোদির হাতে পায়ে শেকল পরিয়ে কার্টুন ছেপেছে তামিলনাডুর ম্যাগাজিন

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য বড় অংকের সহায়তা বাতিল করেছে, যার মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি রয়েছে। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এই ঘোষণা দিয়েছে, যা মার্কিন প্রশাসনের বাজেট কাটছাঁটের অংশ। ভারতের মতো অন্যান্য দেশও এর আওতায় এসেছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানো এবং দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানো।

16 Feb 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের জন্য সহায়তা বাতিল করেছে, যার ভেতরে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তাও রয়েছে

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। ইউনুস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে অভিযোগ তুলে তিনি বলেন, জাতি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেড়ে তিনি এই সময়ে নির্বাচনের ডেডলাইনও চেয়েছেন।

16 Feb 25 1NOJOR.COM

আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক: রিজভী

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর নাট্যোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। এ ঘটনায় নাট্য পরিষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান জানান, থানা থেকে বন্ধের নির্দেশনা এসেছ। এ ঘটনায় তদন্ত করে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, পুলিশ বন্ধ করে নি। পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত। মূল ঘটনা হলো, নাট্যকর্মীদের একটা অংশ জুলাই গণঅভ্যুত্থানে বিবৃতি দিয়ে হত্যা উস্কে দেওয়াদের এই নাট্যোৎসবের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ তুলে বিচারের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের ঘটনাকে উপদেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

16 Feb 25 1NOJOR.COM

অভ্যন্তরীণ কোন্দলে নাট্যোৎসব বাতিল, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

অন্তবর্তী সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কাজ করার প্রয়োজন নেই, নিজের মত করে যেটা আইন, যেটা দেশের জন্য দরকার, সেটা করবেন; ডিসি সম্মেলনে ডিসিদের উদ্দেশ্য করে বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, নিজ নিজ জেলায় সৃজনশীল কাজের মাধ্যমে এক নাম্বার হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিযোগিতা করতে হবে, ৬৪ নাম্বার তো কেউ হতে চাইবে না। এছাড়া তিনি পাসপোর্টকে এনআইডি, জন্ম নিবন্ধনের মত বেসিক নাগরিক অধিকার বলে ভেরিফিকেশন বাতিল করেছেন।

16 Feb 25 1NOJOR.COM

কারো ধমকে কাজ করার প্রয়োজন নেই- ডিসিদের প্রধান উপদেষ্টা

১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপকে রাশিয়া থেকে চলমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তার মধ্যে স্বনির্ভর হতে হবে। ইউরোপের ভবিষ্যৎ যেন ইউরোপীয়দের উপরই নির্ভর করে এবং ইউরোপের সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া হয় এতে জোর দেন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন কখনোই আমাদের সম্পৃক্ততা ছাড়া আমাদের পেছনে করা কোনো চুক্তি মেনে নিবে না। ‘ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা তিনি বাদ দিবেন না’ এবং কিয়েভ বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি মেনে নিবে না।’ তিনি আরো বলেন, ‘যদি ন্যাটো সদস্যপদ না হয়, তবে ইউক্রেনে আরেকটি ন্যাটো গড়ে তোলার শর্ত থাকবে।

16 Feb 25 1NOJOR.COM

ইউরোপের নিজস্ব সশস্ত্র বাহিনী চান জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এতে অংশ নিতে পারে সৌদি যুবরাজও! প্রশ্ন আছে তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসাবে উপসাগরীয় দেশটিকে বেছে নিলেন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সৌদি আরব নিরপেক্ষ ভেন্যু, সৌদি আরব আইসিসির সদস্যও না। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরেও গ্রেফতার হওয়ার সুযোগ নাই। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরাইল-মার্কিন-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠায় লোভাতুর। এই কারণেই সৌদি আরবে বেছে নিয়েছে ভেন্যু।

16 Feb 25 1NOJOR.COM

নিরপেক্ষ ও নিরাপদ সৌদি ভেন্যুতে পুতিনের সঙ্গে দেখা করতে চায় ট্রাম্প

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাস্ক কান্ট্রিতে এক সমাবেশে যোগ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’-তে পরিণত করার পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘কোনও রিয়েল এস্টেট কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে গাজায় আমরা যে ন্যক্কারজনক মানবতাবিরোধী অপরাধ দেখেছি তা ঢাকতে পারবে না। ’ তিনি আরো বলেন, আমাদের এটি অনুমোদন করা উচিত নয়। স্পেন এর অনুমতি দেবে না। ’ স্পেনের সমাজতান্ত্রিক দলের নেতা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেন যাতে ফিলিস্তিনি ও ইসরাইলিরা ‘শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার’ সঙ্গে বসবাস করতে পারবে। সানচেজ মার্কিন ভাইস প্রেসিডেন্টের ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

16 Feb 25 1NOJOR.COM

ট্র্যাম্পের গাজা পরিকল্পনার অনুমোদন দেবে না স্প্যানিশ প্রধানমন্ত্রী

সম্প্রতি পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রত্যর্পণ ও ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এসব ইস্যু নিয়ে ওমানের রাজধানী মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে চলেছে। রোববার ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুইজনের বৈঠক হবে। দ্য হিন্দু বলছে, দুই দেশের যে টানাপোড়েন চলছে সেই গুরুতর সময়ে এই বৈঠকে খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্যসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনাসহ হাসিনা প্রসঙ্গে আলোচনাও এই বৈঠকে হতে পারে।

16 Feb 25 1NOJOR.COM

মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধভাবে পরিচালিত স্বর্ণ খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছে, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপির। মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও, অবৈধ খনি কার্যক্রমের কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকার এই অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে যখন এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান চালানো হচ্ছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। এর আগে ২৯ জানুয়ারি খনি ধসে ১০ জন নিহত ও বহু মানুষ নিখোঁজ হয়েছেন দেশটিতে।

16 Feb 25 1NOJOR.COM

মালিতে পরিত্যক্ত স্বর্ণ খনিতে ধস, নিহত অর্ধশতাধিক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ‘ডিসি সম্মেলন ২০২৫’-এ তিনি জেলা প্রশাসকদের জনগণের কাছে সরকারি সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ঢাকায় শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে আইনশৃঙ্খলা, জনসেবা, অবকাঠামো ও প্রশাসনিক বিষয়ে আলোচনা হচ্ছে। এবার ডিসিদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ পর্ব থাকছে না। সম্মেলনে ১,২০০-র বেশি প্রস্তাব জমা পড়েছে, যার মধ্যে আইনশৃঙ্খলা সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

আইএসপিআর জানিয়েছে, আজ ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে কুয়েত যাবে। সফরকালে সেনাপ্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

16 Feb 25 1NOJOR.COM

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা, তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার সাড়ে দশটায় নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন উদ্বোধন করেন ড. ইউনুস। দেশের ৬৪ জেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন। আরো জানিয়েছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই সময়ে তিনি মান উন্নয়নে প্রতিযোগিতা রাখতে র্যাংকিং ব্যবস্থা চালু করার নির্দেশনা দিয়েছেন। এবার ডিসি সম্মেলনে ১ হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে বিলেশী মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বিজিবি দাবি করেছে, আটককৃত ব্যক্তি মাদক কারবারি। আটককৃত ব্যক্তি তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রামের বাসিন্দা। নাম জালাল। রোববার সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, বিজিবির টহলদল সীমান্ত গ্রাম থেকে ১০ বোতল বিদেশী মদ ও বিয়ারের চালানসহ জালালকে আটক করে তাহিরপুর থানায় মামলা করে হস্তান্তর করে।

16 Feb 25 1NOJOR.COM

বিদেশি মদ ও বিয়ারসহ আটক ১

ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির দাবি, এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যহীনতা সৃষ্টি এবং কৌশলগত স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সন্ত্রাসবাদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করাকে একপাক্ষিক ও ভুল উপস্থাপন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান। এর আগে যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোট ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় এবং পাকিস্তানের ভূমি যেন সীমান্তবর্তী সন্ত্রাসে ব্যবহৃত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

16 Feb 25 1NOJOR.COM

ভারতকে এফ-৩৫ দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের, গভীর উদ্বেগ পাকিস্তানের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চাপড়িগঞ্জ ও ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। এতে একজন নিহতের পরিচয় পাওয়া গেছে। তারা মিয়া (৩৮) তার নাম। স্থানীয় সূত্রে জানা গেছে, ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে মোটরসাইকেল ও‌ অটোরিকশার সংঘর্ষে এই ঘটনা ঘটে। অপরদিকে শনিবার রাত চাঁপড়ীগঞ্জ এলাকায় সবজিবাহী পিকআপ উল্টে যায়, যার সাথে আবার ধাক্কা লাগে পিছন থেকে আসা বাসের। এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাত নিহত হয়েছেন। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।

16 Feb 25 1NOJOR.COM

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল করার প্রস্তাব বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছে হাজারো ফিলিস্তিনি সমর্থকরা। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মিছিলটি লন্ডনের নাইন এলমেসে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে যায়। এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল 'গাজা থেকে হাত সরিয়ে নাও'। ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়, লেখা ব্যানারও তাদের সাথে ছিল। র্যালিতে অংশ নেওয়া হলোকাস্ট থেকে বাঁচা ৮৭ বছর বয়সী স্টিফেন কাপোস গাজাকে দখল করার মার্কিন প্রেসিডেন্টের ঘোষণাকে অবৈধ, অবাস্তব এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

16 Feb 25 1NOJOR.COM

গাজা ‘দখলের’ প্রস্তাব, লন্ডনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় নয় ঘন্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়াতে রেল যোগাযোগ বন্ধ হয়। চালু হয় ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার পর। রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। বেশিরভাগ যাত্রীরা স্টেশনেই রাত কাটান। রেলওয়ে সূত্র জানিয়েছে, ওয়াগন লাইনচ্যুত হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে বলেও অবগত করেন।

16 Feb 25 1NOJOR.COM

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন, জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রিন্স খালিদ পিটকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়াতে। সৌদি-মার্কিন সম্পর্ক, কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতা কীভাবে আরো উন্নত করা যায় সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়। গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশ দুটিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

গাজা নিয়ে মতবিরোধের মধ্যে সৌদি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

বৈরুত বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কনভয়ের উপর হামলার ঘটনায় অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ হাজ্জার। আরব নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে রফিক হারিরি বিমানবন্দরে সহিংস বিক্ষোভ হয়। মুখোশধারী বিক্ষোভকারীরা হিজবুল্লাহ ও ইরানের পতাকা বহন করে বিমানবন্দর রাস্তা ব্যারিকেড দেয়, শান্তিরক্ষী বাহিনীর গাড়ির উপর হামলা করে। তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়‌। একে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে ২৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে ইরানী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্তে।

16 Feb 25 1NOJOR.COM

বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা: ২৫ জনের বেশি গ্রেফতার

সিএনজি ও অটোরিকশা চালকরা মিটারের বাড়তি ভাড়া আদায় এবং বিআরটিএ থেকে ফ্যাসিস্টের দোসরদের উৎখাতের দাবিতে ধর্মঘটে নেমেছে আজ। অবস্থান নিয়েছিল রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে। এরমধ্যে সিএনজি বা অটোরিকশা চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে মামলা এবং জরিমানা করতে পুলিশকে দেওয়া আদেশ বাতিল করেছে সরকার। রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশকে এ তথ্য জানিয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল

সোনালী কাবিনের কবি খ্যাত আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণ উৎসবের আয়োজন করেছে। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। উদ্ভোধন করেন পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। এর আগে কবির কবরস্থান জিয়ারত ও দোয়ার মাধ্যমে উৎসব কর্মসূচি আরম্ভ হয়। এতে ভক্ত, কবি সাহিত্যিক, স্থানীয় এবং আয়োজকরা অংশগ্রহণ করেন।

16 Feb 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসব

সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর শিগগির নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তবর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী‌।‌ দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ও কমিশনের সদস্যদের সাথে। উনারা কীভাবে ঐক্যমতে যাবেন, এই প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি। বিস্তারিত একটা বইয়ে দিবেন, সেটা পর্যালোচনা করে ওদের টিমের সাথে বৈঠক, মতবিনিময়ের পরে সিদ্ধান্ত জানাব। তারপর সংস্কারের পরই দ্রুত নির্বাচন হবে বলে জানান তিনি!

16 Feb 25 1NOJOR.COM

কমিশনের ‘চূড়ান্ত’ সিদ্ধান্তের পর শিগগিরই নির্বাচন চায় জামায়াত

রাজধানীতে চলা সিএনজি অটোরিকশাগুলোকে মিটারে প্রদর্শিত ভাড়ায় চলার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। সেটা না মেনে রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে অবস্থান করে ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি অটোরিকশার চালকরা। যাত্রীবাহী বাসের সংকট থাকার মধ্যে সিএনজি অটোরিকশার ধর্মঘটে বেশ বিপাকে পড়েছে যাত্রীরা‌। মিটার নির্ধারিত অধিক ভাড়া নেওয়ার শাস্তি প্রত্যাহার, বিআরটিএতে ঘাপটি মেরে থাকা হাসিনার দোসরদের অপসারণ ও পূর্বে পেশকৃত ১৩ দফা দাবি দাবি আদায়ে ধর্মঘট ডেকেছে তারা।

16 Feb 25 1NOJOR.COM

রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, ভোগান্তিতে নগরবাসী

দিল্লির রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় এবং ধাক্কাধাক্কিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে দিল্লি স্টেশনের দুটি প্লাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর এই ঘটনা ঘটে। ভারতীয় রেলওয়ে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্তদের ১০ লাখ, আহতদের আড়াই লাখ এবং সামান্য আহতদের ১ লাখ রুপি বরাদ্দ করা হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

দিল্লি স্টেশনে ভিড় ও ধাক্কাধাক্কিতে ৪ শিশুসহ নিহত ১৮

সম্প্রতি জাতিসংঘ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও জনতার উপর স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি এক ফেসবুক পোস্টে লিখেন, প্রধান উপদেষ্টা আগস্টের শেষে জাতিসংঘকে তদন্তের জন্য আহ্বান জানালে খাল কেটে কুমির আনার যোগাড় বলে সংশয় প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু প্রধান উপদেষ্টা নিজ সিদ্ধান্তে অটল থাকায় আজ বিশ্ববাসীকে শেখ হাসিনার প্রকৃত চিত্র উন্মোচন করা গেছে। প্রেস সচিব একে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দূরদর্শিতা হিসেবে চিহ্নিত করেন।

16 Feb 25 1NOJOR.COM

হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, জানালেন প্রেস সচিব

আনাদুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ায় বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ ইসরায়েলকে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনকে তীব্র সমালোচনা করেছেন। আবার মহান হতে চাওয়া আমেরিকা ও ইউরোপ ইসরায়েলের গণহত্যায় সমর্থন করেছে। একে তিনি অসভ্যদের বর্বর আচরণ হিসেবে অভিহিত করেছেন। এর আগে এক এক্স (টুইটার) বার্তায় তিনি বলেছিলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না। সম্প্রতি গাজায় ইসরাইলি গণহত্যায় ৪৮ হাজার মানুষ শহীদ হয়েছেন, যাদের একটা উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু।

16 Feb 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিকে এক হাত নিলেন মাহাথির মোহাম্মদ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার রাতে ইসরাইল পৌঁছেছেন, এটাই মধ্যপ্রাচ্যে তার প্রথম সফর বলে জানিয়েছে এএফপি। বেল গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। বৈঠকে ট্রাম্পের বিতর্কিত গাজা দখল নিয়ে কথা বলবেন। রুবিও এর আগে অংশগ্রহণ করেছিলেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে। এর আগে নেতানিয়াহু ট্রাম্পের সাথে বৈঠক করে ইসরাইলকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে গাজা দখলের পরিকল্পনা সমর্থন করেন।

16 Feb 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে প্রথম সফরে ইসরাইলে পৌঁছেছেন মার্কো রুবিও

নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের জানিয়েছেন, নতুন সংবিধান রচনার ও গণপরিষদ নির্বাচনের লড়াই তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। জনমত জনমত জরিপের কাজ চলছে বলে তিনি জানান, এ মাসেই নতুন দল আসছে। ‘আমরা আজকের (শনিবার) বৈঠকে বলেছি, আমাদের দলের রাজনৈতিক লাইন হবে নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে মুক্ত করেছি। নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে, সেজন্য গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা শুরু করেছি বলে তিনি জানান।

16 Feb 25 1NOJOR.COM

গণপরিষদ নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু করেছি: নাসীরুদ্দীন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা আজকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এর মধ্য দিয়ে দলটিকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা হয়, যেটি সিদ্ধান্ত হয়েছে ৫ আগস্ট জনরায়ের মাধ্যমে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দল আমরা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সিদ্ধান্তে পৌঁছেছি। তিনি আরো বলেন, আমরা আহ্বান জানিয়েছি, সরকার উদ্যোগ নিয়ে আইনী প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে।

16 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি: হাসনাত

আন্দোলন সংগ্রাম ঠেকানোর দায়িত্বকালে পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ব্যবহার চান ডিসিরা। পাশাপাশি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রস্তাব দিয়েছেন। তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে তিন শতাধিক প্রস্তাব উত্থাপন করা হবে। আজ নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, অন্যান্য বছরের তুলনায় গত বছরের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম। কারণ বর্তমান সরকার বিগত সরকারের মত ব্যক্তি বিশেষের নামে অযথা উচ্চাভিলাসী প্রকল্প বাস্তবায়ন সমীচিন মনে করে না। জানানো হয়েছে, গত বছর ৩৮১ সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়ন হয়েছে ১৭৭টি সিদ্ধান্ত।

16 Feb 25 1NOJOR.COM

পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের প্রস্তাব

অবৈধ অভিবাসী নীতিতে কড়াকড়ি অব্স্থানের মধ্যেই ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরত এসেছেন ১০৪ জন অভিবাসী। আজ রাতে নামবে আরেকটি বিমান। তবে দুটি বিমানই অবতরণ করবে পাঞ্জাবের অমৃতসরে। তা নিয়েই ক্ষোভ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলছেন অভিবাসী সমস্যাকে এভাবে কেবল পাঞ্জাবের সমস্যা হিসেবে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার। সমস্যাটি পুরো দেশের। পাঞ্জাবে নামাকে পাঞ্জাবিদের ছোট করে দেখা ও ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন এই মুখ্যমন্ত্রী। তিনি বলছেন দিল্লি বা আহমাদাবাদে নামবে বিমান, পাঞ্জাবিদের রাজ্য সসম্মানে নিয়ে আসবে। এ ধাপে ১১৯ জন অভিবাসী ফেরত আসছে।

16 Feb 25 1NOJOR.COM

আরও ১১৯ ভারতীয়কে পাঠাচ্ছে আমেরিকা, ভগবন্ত দিল্লির ওপর ক্ষুব্ধ

এ মাসেই আসতে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ও শিক্ষার্থীদের নতুন দল। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দলে অংশগ্রহণ করলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে করব। তিনি আরো বলেন, এই সময়ে সরকারে একটা স্থিতিশীলতা আছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি। চিন্তাভাবনা করছেন বলে জানান, যদি মনে করেন জরুরি তাহলে রাজনৈতিক দলে যোগ দিবেন। সেটা এ মাসেই হবে। যেহেতু এ মাসেই নতুন রাজনৈতিক দল আসছে। শীঘ্রই দেশবাসী এ নিয়ে একটা সিদ্ধান্ত জানতে পারবে বলেছেন তিনি।

16 Feb 25 1NOJOR.COM

এ মাসেই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ?

তিস্তা নদীকে ঘিরে চীনের মহাপরিকল্পনা অনেকটা এগোলেও বাস্তবায়িত হয়নি। এর জন্য দিল্লিকে দুষছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, ‘শেখ হাসিনা চীনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি ভারতের আপত্তিতেই। দেশ ও মানচিত্র হলো আমার, আর দিল্লিতে বৃষ্টি হলে শেখ হাসিনা ছাতা ধরতো বাংলাদেশে। শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দেওয়াতে তিনি প্রশ্ন তুলেন, তারা কি আমাদের বন্ধু হতে পারে? পারে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, জনপদের সবচে সমৃদ্ধ এলাকা হবে বলেও জানিয়েছেন তিনি। দিল্লিকে ভয় না পেতে যুক্তি দিয়ে বলেন, হাসিনা তিস্তার পানির বদলে গদি চেয়েছে!

16 Feb 25 1NOJOR.COM

ভারতের আপত্তিতে হয়নি চীনের তিস্তা মহাপরিকল্পনা

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করব দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি নেতা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে ড. ইউনূস আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিল সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। এবং একটা ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। তিনি জানান, আজকে প্রাথমিক আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন।

16 Feb 25 1NOJOR.COM

সংস্কারে দ্রুত ঐকমত্য তৈরি হবে, আশা মির্জা ফখরুলের

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং বিবৃতিতে জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। সংঘর্ষে চার সেনাও শহিদ হয়েছেন। খবর জিও নিউজের। বিবৃতিতে আরো বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক অভিযান চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী হাতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংসতা বেড়েছে। জানুয়ারিতে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গি সহ ৯১ জন নিহত হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত

আজ শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এ কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা চেয়েছিলাম আজকেই লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। তিনি বলেন, কিছু দল বুঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। এটাকে সঠিক বিশ্লেষণ নয় বলে অভিহিত করেছেন নূর। তিনি বলেন, নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন দিলে ইতিহাস অনুসারে প্রভাব ফেলবে। এজন্য ও সেবা বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। আগামী পাঁচ বছর রাজনীতিতে যুক্ত হবে না এমন রাজনীতিবিদদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানিয়েছেন এই নেতা।

16 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত: নুর

অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রামের ওদুত মুন্সির ছেলে ইউনুছ মুন্সি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প-১ এ একটি টিনের ঘর বাগিয়ে নেন। তার বাড়িতে ইটের পাকা ঘর থাকা সত্ত্বেও তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরটি হাতিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন। এতে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। সরকারের আইন অমান্য করে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করার বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, এ ঘর বেচা তো দূর ভাড়া দেওয়ারও কোনো বিধান নেই!‌ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

16 Feb 25 1NOJOR.COM

নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

শনিবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের সভায় কুরআনের সুরা আজহাবের ৩৫ নম্বর আয়াতের তাফসিরকালে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদেরকে মৌলবাদি আর রাজাকার বলে গালি দেওয়া হয়। ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে গালি দেওয়ার দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। তিনি আরো বলেন, আমরা দেশ ও জনগণের কথা বলি। এজন্য আমাদের বলা হয় মৌলবাদী। আমরা ইসলামের কথা বলি। আমরা ধর্ম ব্যবসায়ী নই।

16 Feb 25 1NOJOR.COM

‘আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না’ হুঁশিয়ারি আজহারীর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জানিয়েছে, ১৬ থানায় ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনা’র অভিযোগে দুই দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার মামলার আসামিও। গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০ জন! তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

চট্টগ্রামে দুদিনে আ.লীগ-ছাত্রলীগের ৫৯ নেতাকর্মী গ্রেফতার

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে নতুন করে ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। আট দিনে ৪ হাজার ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হ্যামার উদ্ধার করা হয়েছে।

16 Feb 25 1NOJOR.COM

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছেন, যা আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল। তিনি বলেন, ৫৭ জন সেনা সদস্য হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ভোটাধিকার হরণ এবং সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। আসাদুজ্জামান প্রতিবেশী ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য দায়ী করেন এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সকল জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

15 Feb 25 1NOJOR.COM

আ.লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশবিরোধী সব অপপ্রচার নস্যাৎ করেছে, আন্তর্জাতিকভাবে সত্যের স্বীকৃতি দিয়েছে, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন আর কারও বানানো বয়ান শোনা হবে না, কারণ প্রতিবেদনটি স্পষ্টভাবে নিহতদের এবং ঘটনাস্থলগুলোর সঠিক তথ্য দিয়েছে। ইউনূস একতাবদ্ধ এবং শক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে যারা ফিরে আসার চেষ্টা করছে তাদের মোকাবিলায়। তিনি গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণ করতে অঙ্গীকার করেন।

15 Feb 25 1NOJOR.COM

জাতিসংঘের প্রতিবেদন নিশ্চিত করেছে জুলাই গণহত্যা, অপপ্রচারের অবসান; প্রধান উপদেষ্টার একতাবদ্ধ থাকার আহ্বান

কবি এবং দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান সমালোচনা করে একে ভারতের আনন্দবাজার পত্রিকার ফটোকপি বলে আখ্যা দেন। সৈয়দ আলী আহসানের অবদানের উপর এক আলোচনায় শিকদার আহসানের ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে মিশ্রণ এবং বিশ্বাস ও বিজ্ঞানের মধ্যে সেতুবন্ধন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আহসানের সম্মানে বাংলা একাডেমিতে একটি অডিটোরিয়াম নামকরণ এবং একটি স্মারক গ্রন্থ তৈরির দাবি জানান, তার সাহিত্য ও সাংস্কৃতিক প্রভাব তুলে ধরেন।

15 Feb 25 1NOJOR.COM

সৈয়দ আলী আহসানের উত্তরাধিকার: আবদুল হাই শিকদারের বাংলা একাডেমির বানান মান নিয়ে সমালোচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমানকে শাহীদ তাজউদ্দীন আহমদ হলে সিগারেট পান করতে নিষেধ করায় ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ মারধর ও হুমকি দেন। এই ঘটনার পর পারভেজ নাঈমুরকে ‘শিবির সমর্থক’ বলে অভিযুক্ত করেন। নাঈমুর নিরাপত্তাহীনতা ও বিচার দাবি করে লিখিত অভিযোগ করেছেন। পারভেজ অভিযোগের কোনো সাড়া দেননি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন।

15 Feb 25 1NOJOR.COM

শিবির ট্যাগ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশি-বিদেশি সমর্থন নিশ্চিত হওয়ায় ক্ষমতাচ্যুত সরকার তাদের প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও তারা পরিস্থিতি বদলাতে পারেনি। তিনি সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক মিত্ররা আর্থিক সহায়তা দিতে প্রস্তুত, তবে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিতর্ক থাকলেও জাতীয় সংহতি দৃঢ় রয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যা হাতছাড়া করা যাবে না।

15 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে, বিরোধীরা ব্যর্থ: ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যাদের জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে, তারা এখন ফিরে আসতে মরিয়া। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি দৃঢ় থাকার আহ্বান জানান। ছয় মাসের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও নাগরিক ও রাজনৈতিক ঐক্য স্পষ্ট। তিনি আত্মবিশ্বাসী যে এই সংহতি বজায় থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। পাশাপাশি, উন্নয়নের পথে বাধা দেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত শক্তিই সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

15 Feb 25 1NOJOR.COM

ড. ইউনূস: জনগণের প্রত্যাখ্যাতরা ফিরে আসতে মরিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। জাতীয় ঐক্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, “অনেক নেতা নিরাপদ প্রস্থান চাচ্ছেন, কিন্তু আমরা হত্যাকারীদের সাথে আপস করব না।” প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানান, অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশি-আন্তর্জাতিক সমর্থন রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে হাসিনার নির্মম গণহত্যা উন্মোচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং রাজনৈতিক সংস্কারের গুরুত্ব আরোপ করেন।

15 Feb 25 1NOJOR.COM

হত্যাকারীদের নিরাপদ প্রস্থান নয়: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সারজিসের

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এর অভিযোগে মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং এবং গৃহবন্দি ক্ষমতাচ্যুত অং সান সু চির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। খবর আরব নিউজের। এ পরোয়ানার সমালোচনা করেছে মিয়ানমার। রায়টি আসে একটি রোহিঙ্গা এডভোকেসি গ্রুপের আর্জেন্টিনায় দায়ের করা মামলায়। এ বিষয়ে জান্তার মুখপাত্র মিন তুন বলেছেন, আর্জেন্টিনা যদি আইন অনুসারে মিয়ানমারের সমালোচনা করতে চায় তাহলে আগে তাদের অভ্যন্তরীণ বিচার বিভাগের শূন্য পদগুলো পূর্ণ করুক।

15 Feb 25 1NOJOR.COM

সু চি ও জান্তা প্রধান উভয়ের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ১৫ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে দেওয়া অভিনন্দনজনিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে অন্তবর্তী সরকারের কাছে সকল গণহত্যাকারী ও সংশ্লিষ্টদের বিচার করার জোর দাবি জানান তিনি। তিনি বলেন, খুনী ও গণহত্যার মাস্টারমাইন্ডরা এই প্রতিবেদনের মাধ্যমে বিশ্বমঞ্চে উন্মোচিত হয়েছে, এজন্য আন্তরিক মোবারকবাদ। এই বিবৃতিতে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের লাশ পুড়ে ফেলা ও গুম খুনের নৃশংসতার কথাও উল্লেখ করেন।

15 Feb 25 1NOJOR.COM

জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে: জামায়াত আমির

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজকের সভার মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু। ফরেন সার্ভিস একিডেমিতে সাংবাদিকদের তিনি জানান, আজকের জাতীয় ঐক্যমত কমিশনের সভায় ২৬ দল ও জোটের প্রায় ১০০ জনের মতো রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এরমধ্যে কথা বলেছেন ১০ রাজনীতিবিদ। বিএনপির নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম ও জামাতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা ২৪ মিনিট বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি আন্তর্জাতিক সব বড় দেশের সমর্থন আছে, জাতিসংঘের মাধ্যমে বিশ্ব গণহত্যাকারী ও গণহত্যা সম্পর্কে জানতে পেরেছে বলে উল্লেখ করেন তিনি।

15 Feb 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। কমিটি প্রধান আলী দাহের বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। এই দিন শহীদ নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান। বৈরুতের কামিল শামুন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। হিজবুল্লাহ কর্মকর্তা ৭৯টি দেশের প্রতিনিধি অতিথির অংশগ্রহণের আশা করছেন। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর বোমা হামলা করে শহীদ নাসরুল্লাহকে, ৩ অক্টোবর সাইয়্যেদকে শহীদ করে ইসরাইল।

15 Feb 25 1NOJOR.COM

নাসরুল্লাহর জানাজা বৈরুতের স্টেডিয়ামে, অংশ নেবে ৭৯ দেশের প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে স্বার্থক ও তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাই মিলে চেষ্টা করব। তিনি আরো বলেন, যে কারণে ছাত্ররা আত্মত্যাগ করেছিল তা যেন সবাই মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে। এই সময়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা এ আত্মত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার কোনো সুযোগ আমাদের থাকতো না। প্রশ্ন করার এ সুযোগ অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি।

15 Feb 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব: ড. ইউনূস

জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেছেন, নতুন বাংলাদেশের পথরেখা তৈরি করার জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে। ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও প্রাণের বিনিময়ে এখানে এসেছি। ছয়টা কমিশনের প্রতিবেদনে সেই পথরেখার প্রস্তাব আছে। এখন কাজ ঐক্যমত তৈরি করা। রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য ঐক্যমতের লক্ষ্যে নিয়মিত বৈঠকের গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, লক্ষ্য হচ্ছে পদ্ধতির সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন। এজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা পাবেন বলেও তিনি মনে করেন।

15 Feb 25 1NOJOR.COM

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না: আলী রীয়াজ

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।