Web Analytics

দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত একটি রেলওয়ে ব্রিজ সংস্কারে বাঁধা দিয়েছে বিএসএফ। বিজিবি-বিএসএফের বৈঠকেও সমাধান না হওয়াতে ক্ষুব্ধ এলাকাবাসী। সূত্রে জানা গেছে, হিলি সীমান্ত দিয়ে চলে গেছে রেললাইন। এ রেললাইনের ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। জোগালপাতি এনে কাজ শুরু করার কয়েক ঘন্টার মাথায় বাঁধা দেয় বিএসএফ। পতাকা বৈঠকের পর আবার রেলওয়ে কর্তৃপক্ষ কাজ শুরু করলে ফের বাধা দেয় বিএসএফ। এ বিষয়ে বিজিবি বলেছে, বিএসএফের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে কাজ করতে বলেছি।

16 Feb 25 1NOJOR.COM

সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা

নিউজ সোর্স

সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা

দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত একটি রেলওয়ের ব্রিজ সংস্কারে বাধা দিয়েছে বিএসএফ। এতে করে সংস্কার কাজটি বন্ধ হয়ে রয়েছে। বিজিবি-বিএসএফের বৈঠকেও এর কোনো সুরাহা হচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।