Web Analytics

সোনালী কাবিনের কবি খ্যাত আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণ উৎসবের আয়োজন করেছে। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। উদ্ভোধন করেন পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। এর আগে কবির কবরস্থান জিয়ারত ও দোয়ার মাধ্যমে উৎসব কর্মসূচি আরম্ভ হয়। এতে ভক্ত, কবি সাহিত্যিক, স্থানীয় এবং আয়োজকরা অংশগ্রহণ করেন।

16 Feb 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসব

বাংলা একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করা প্রসঙ্গে সলিমুল্লাহ খান বলেছেন 'লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন? আরে পুরস্কার নেওয়ার পরই তো বেইজ্জতটা করছে।" পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন পর্বের ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে সলিমুল্লাহ খান আরো বলেন, বাংলা একাডেমি যদি সম্মান করতে না জানে, তাহলে আমাদের কী করা উচিত?" ছাত্রদের সামনে বসিয়ে পিছনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন না করে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি! এসব দাসত্ব প্রথার অবসানের দাবিসহ এইসব কথা তিনি জাতীয় কবিতা উৎসবের সমাপনী অনুষ্ঠানে বলেন।

03 Feb 25 1NOJOR.COM

পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করেছে: সলিমুল্লাহ খান

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ অমর একুশে বইমেলায় সাতজন কৃতি লেখকের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমে দশজন লৈখকের তালিকা ঘোষণা করা হলেও সমালোচনার মুখে আব্দুল হাননান ও ফারুক নওয়াজের পুরষ্কার বাতিল করা হয় এবং সেলিস মোরশেদ পুরষ্কার প্রত্যাখ্যান করেন। পুরস্কার গ্রহীতা সাতজন হলেন মাসুদ খান, শুভাশিস সিনহা, সলিমুল্লাহ খান, জি এইচ হাবিব, মুহম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান ও সৈয়দ জামিল আহমেদ।

02 Feb 25 1NOJOR.COM

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৭ লেখক

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।