Web Analytics

অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশি-বিদেশি সমর্থন নিশ্চিত হওয়ায় ক্ষমতাচ্যুত সরকার তাদের প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও তারা পরিস্থিতি বদলাতে পারেনি। তিনি সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক মিত্ররা আর্থিক সহায়তা দিতে প্রস্তুত, তবে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিতর্ক থাকলেও জাতীয় সংহতি দৃঢ় রয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যা হাতছাড়া করা যাবে না।

15 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে, বিরোধীরা ব্যর্থ: ইউনূস

নিউজ সোর্স

তাদের কোনো গল্পই টিকছে না, শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারল না: ইউনূস

সরকারের প্রথম পর্বে (ছয় মাস) দেশীয় ও আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো, সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে। পৃথিবীজুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে। যে কারণে অপরপক্ষ (ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার) সুবিধা করতে পারছে না, বহু গল্প করার চেষ্টা করছে, কিন্তু কোনো গল্প টিকাতে পারছে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারল না। ছোট রাষ্ট্র, বড়, মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে। কারোর কোনো রকম দ্বিধা নেই।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।