Web Analytics

জুলাই বিপ্লবে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম। শনিবার সকাল থেকে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দেন। আজ রোববারও চিকিৎসা দেবেন, প্রয়োজন হলে অস্ত্রোপচার করবেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম বলেন, একেকজনের একেক সমস্যা। এখানকার চিকিৎসকরা ভালো চিকিৎসা দিয়েছেন। এখানে বড় সমস্যা পাচ্ছি, রোগীরা অনেক কিছু বুঝে না, বুঝতে চায় না। আমরা তাদের বিষয়গুলো কাউন্সিলিং করার চেষ্টা করছি।

09 Mar 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ

শনিবার আইন, বিচার, সাংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ল’ রিপোর্টাস ফোরাম আইন বিষয়ক রিপোটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুনীতির বিরুদ্ধে ল’ রিপোর্টাস ফোরাম যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাকরি।

09 Mar 25 1NOJOR.COM

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গণঅভ্যুত্থানে নলছিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের ফুটফুটে নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই আনন্দঘন সময়ে এতিম কন্যার প্রথম কান্নার সঙ্গে সঙ্গে গোটা পরিবারও শহীদের শোকে দিশেহারা কান্নায় লিপ্ত হন। জানা গেছে, ঝালকাঠি নলছিটির বাসিন্দা সেলিম তালুকদার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৩১ জুলাই শহীদ হন। এর তিনদিন পরই ৪ আগস্ট ছিল প্রথম বিবাহবার্ষিকী। ৮ আগস্ট পরীক্ষায় ধরা পড়ে সেলিমের স্ত্রী সুমী আক্তার অন্তঃসত্ত্বা। শনিবার পিতৃশূন্য ঘর আলো করে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় শিশু কন্যা।

09 Mar 25 1NOJOR.COM

পৃথিবীর মুখ দেখল শহীদ সেলিম-সুমী দম্পতির কন্যাসন্তান

নারী ও শিশু ধর্ষণের ঘটনায় শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাবির বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে শিক্ষার্থী ফারজানা আক্তার আরজু বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে! কিন্তু আমরা খুব কম ক্ষেত্রেই ধর্ষকদের বিচারের আওতায় আসতে দেখি। আরজু বলেন, আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। শুধু পুরুষ অপরাধীদের নয়, ধর্ষণে সহযোগী নারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির দাবিতে রোকেয়া হলের শিক্ষার্থীদের মশাল মিছিল

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মাগুরার ঘটনাসহ অন্যান্য যত ঘটনা আছে, প্রতিটা ধর্ষণকাণ্ডের বিচার যেন দ্রুতবিচার আদালতে করা হয়। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, বিচার ব্যবস্থায় যে সংস্কার আনার কথা সেটা এখনো আলোর মুখ দেখেনি। তদন্তগুলো দেরিতে হওয়ার কারণে তদন্তগুলো সঠিকভাবে আসে না। যার কারণে যারা ভিক্টিম তারা সঠিক বিচার পান না। যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার করতে সক্ষম হয় তেমন একটি বিচার বিভাগ প্রত্যাশা করে আখতার বলেন, ৫৪ বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি। আমরা যেন গোটা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি। আমাদের কোনো ভিক্টিমকে যেন বিচারের দাবিতে আর কাঁদতে না হয়।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে চান আখতার

অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রদত্ত নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান মুহাম্মদ ইউনূস। মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করাসহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডেটার আন্তঃক্রিয়াশীলতা এবং ডেটা এক্সচেঞ্জের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিলাপের পরিবর্তে সিকিউর এপিআইয়ের মাধ্যমে ডেটা আদান-প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

09 Mar 25 1NOJOR.COM

৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না, পবিত্র ধর্ম ইসলাম বিশৃঙ্খলা, নৃশংসতা ও কট্টরপন্থা অনুমোদন করে না। তিনি বলেন, রাজনীতির কারণে আওয়ামী লীগ আলেম-ওলামাদের মিথ্যা অপবাদ দিয়ে নিগৃহীত করেছে, তেমনি একটি গোষ্ঠী বুঝে না বুঝে ইসলামের নামে অনাকাঙ্ক্ষিত কাজ করে দেশ-বিদেশে আলেম, ওলামা ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে তৎপর রয়েছে। তিনি আরো বলেন, প্রকৃত আলেম ওলামারা আদর্শ জাতি গঠনের প্রধান কারিগর।

09 Mar 25 1NOJOR.COM

জনগণ ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার পছন্দ করে না: প্রিন্স

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না। এ কথা বলেছেন সম্প্রতি নাহিদ ইসলামের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একসাথে করার প্রস্তাব দেওয়ার পর। তিনি বলেন, গণপরিষদ শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম, জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে ‘এ টু জেড’ সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম, সংবিধানের ব্যাপক সংশোধনী। এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। তিনি বলেন, বিভিন্ন রকমের শব্দাবলি এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অপ্রয়োজনীয় ব্যবহার যেন না করি।

09 Mar 25 1NOJOR.COM

একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন ইস্যুতে কোনো জাতীয় ঐক্য হবে না: সালাহউদ্দিন

আওয়ামী লীগ আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ ১৫ মাস কারাভোগকারী জবি শিক্ষার্থী খাদিজাতুল কোবরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার নিকৃষ্ট উদাহরণের মধ্যে অন্যতম আমি। বিনা দোষে, কোনো কিছু না করে, কোনো কিছু না বলে ১৫ মাস আমি জেল খেটেছি। খাদিজা বলেন, হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে যে, তুমি মেয়ে হও আর যাই হও, শিক্ষার্থী হলেও আমার বিরুদ্ধে কথা বললে তোমাকে ভোগান্তিতে পড়তে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করে আজকে সরকারের উপদেষ্টাদের বসিয়েছি। আসিফ নজরুল স্যার যদি বিচারগুলো করতে না পারেন, তাহলে আপনি নেমে যান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হওয়াতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

09 Mar 25 1NOJOR.COM

আসিফ নজরুল স্যার যদি বিচারগুলো করতে না পারেন, তাহলে আপনি নেমে যান: খাদিজাতুল কোবরা

মাস পার না হতেই লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মাদারীপুরের রাজৈরের ২ যুবকের, নিখোঁজ রয়েছে অনেকে। নিহতরা হল: নাসির মাতুব্বর (৩৫) এবং সুমন হাওলাদার (১৯)। নিখোঁজদের পরিচয় জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে কেবল রাজৈর উপজেলারই ২০ থেকে ২৫ জনের মৃত্যু হয়েছিল। কোনো রকমে বেঁচে ফিরে আসার মধ্যে কয়েকজন সুমন ও নাসিরের মৃত্যুর খবর পরিবারের কাছে জানায় শনিবার। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়েছিল তারা। দালাল আরিফের সঙ্গে ১৭ লাখ টাকা চুক্তি হয়েছিল। সেই মোতাবেক গত ৩ মার্চ দিবাগত রাতে লিবিয়া থেকে রওনা দেয় তারা। বোট ফেটে নির্মম মৃত্যু হয়।

09 Mar 25 1NOJOR.COM

ভূমধ্যসাগরে আরও ২ বাংলাদেশির মৃত্যু, বহু নিখোঁজ

বাংলাদেশে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবার জন্য স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে কয়েকটি বাংলাদেশি কোম্পানি। গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, যেখানে সম্ভাব্য স্থাপনাস্থল চিহ্নিত করার পাশাপাশি জমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আলোচনাও চলছে। বাংলাদেশি কোম্পানিগুলোর জমি ও কিছু জায়গায় হাইটেক পার্কের জমি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকর মডেল বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাব।

09 Mar 25 1NOJOR.COM

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে কয়েকটি বাংলাদেশি কোম্পানি

শনিবার ঢামেকে মাগুরায় নির্যাতিত শিশুটিকে দেখতে যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি ক্ষোভ নিয়ে বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল! উপদেষ্টা বলেন, ‘এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? তিনি বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানান। তিনি বলেন, তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে হোম মিনিস্ট্রি, সমাজকল্যাণ মন্ত্রী, মায়েরা থাকবে, অভিভাবক এবং জুলাইয়ের বাচ্চারা থাকবে। আমরা এই ক্যাম্পটাকে ধরে নজরদারির ভেতরে আনব।

09 Mar 25 1NOJOR.COM

দেশটা কি কাপুরুষদের হয়ে গেল, প্রশ্ন উপদেষ্টা শারমীনের

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির সিদ্ধান্ত নেওয়ার ৪ মাস পেরিয়ে গেলেও শাস্তির আওতায় আনা হয়নি। আবাসিক হলের সন্ত্রাসীদের কক্ষে অস্ত্র পাওয়া গেলেও তাদের নামে আজও মামলা করা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। ২৮ অক্টোবর ১০৮তম সিন্ডিকেটে দুই শিক্ষক এবং সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০ জানুয়ারি আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সেমিস্টার অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়। লঘু শাস্তি নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ জানালেও আমলে নেয়নি প্রশাসন। আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

09 Mar 25 1NOJOR.COM

আবু সাঈদ হত্যাকাণ্ড: বিচারের আওতায় আসেনি অপরাধীরা

পাকিস্তান আফগান সিটিজেন কার্ড ধারণকারী নাগরিকদের ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশনা জারি করেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে পাকিস্তান বহু আফগান নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। পাকিস্তান সব আফগান নাগরিককে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে, তবে এবারই প্রথম অভ্যন্তরীণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ৮ লাখেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান থেকে ফিরে গেছেন। তবে এখনো পাকিস্তানে আনুমানিক ৩০ লাখ আফগান নাগরিক অবস্থান করছেন।

09 Mar 25 1NOJOR.COM

৩১ মার্চের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে আফগান নাগরিকদের নির্দেশ

গত সাত দিন ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। গাজায় দ্রুত চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি না দিলে শিশুরা মারা যাবে বলে সতর্ক করেছেন ইউনিসেফ। অবস্থা এমন ঘোরতর, রমজানে রোজা ভাঙার জন্য খাবারও কিনতে পারছেন না ফিলিস্তিনিরা। স্থলপথ পুনরায় খোলার কোনও খবরের জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। ইসরাইল শুধু খাদ্য ও চিকিৎসা সামগ্রীই বন্ধ করে নি, সঙ্গে জ্বালানি সরবরাহেও বাধা দিচ্ছে। গাজায় ইসরাইলের হামলায় ১২ হাজার ৩১৬ জন নারী নিহত হয়েছেন। এবার ঠাণ্ডাতে মারা যাচ্ছে শিশুরা।

09 Mar 25 1NOJOR.COM

সাত দিন ধরে গাজা উপত্যকায় কিছুই প্রবেশ করছে না

সীমান্ত সুরক্ষিত রাখতে ইউরোপকে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বলছে ন্যাটো। একই সঙ্গে মহাদেশ সুরক্ষায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়েও জোর দেন ন্যাটো মহাসচিব রুটে। বলেন, ইউরোপে উচ্চতর প্রতিরক্ষা বাজেট এবং সামরিক সরঞ্জাম শিল্পের উৎপাদন বৃদ্ধি প্রয়োজন। নিজেদের নিরাপদ রাখার জন্য আমাদের আরও ব্যয় করতে হবে।’ তিনি আরও বলেন, আমরা অনেক কম উৎপাদন করেছি। এক সপ্তাহও হয়নি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তার প্রভাব পড়ছে ইউক্রেন বাহিনীতে। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের কয়েক হাজার সেনাকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী।

09 Mar 25 1NOJOR.COM

ইউরোপকে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বলছে ন্যাটো

ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি উল্লেখ করেন, অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; প্রতিবেশীদের নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। যদিও বাংলাদেশ প্রসঙ্গে কথিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। যাকে বাংলাদেশ মিডিয়ার অতিরঞ্জিত হিসেবে খারিজ করে আসছে।

09 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে মোহাম্মদপুরে। ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিক্ষোভরতরা বলেন, গত কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরও ভয়াবহ রূপ ধারণ করে।‌ প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে। এক গৃহিণী বলেন, আমরা চাই- সমাজে নারীরা নিরাপদে বসবাস করবে। কিন্তু এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না।প্রতিনিয়ত আমাদের আতঙ্কে দিন পার করতে হয়। শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও আমরা মনে হয় নিরাপদ নই।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ

১১ বছর পর শনিবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে জামায়াতে ইসলামী। বিগত সময়ে আওয়ামী লীগের জন্য করা সম্ভব হয়নি বলে জানান দলটির আমির শফিকুর রহমান রহমান। তিনি বলেন, বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সেজন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমির আরো বলেন, বাংলাদেশে সমানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরাল মতামত ব্যক্ত করেছি। বিশ্বাস করি, এ ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথও রুদ্ধ হবে।

09 Mar 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি ফ্যাসিবাদ ফিরে আসার পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান

শনিবার রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

09 Mar 25 1NOJOR.COM

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ইফতার মাহফিল স্থগিত

গাজীপুরের ফকির বাড়ি এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করছে। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সেখানে পৌঁছান। আগুনে কারখানাটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

08 Mar 25 1NOJOR.COM

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

শেখ হাসিনার চাচা শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ৩ লাখ টাকা চাদাঁবাজির অভিযোগের মামলায় বৈষম্যবিরোধীর নেতা সালাউদ্দিন সালমান (২৪)-সহ সাত জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর ৭ জন শিশু হওয়ায় তাদের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। সাত আসামির জামিনের আবেদন ছিল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন।

08 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির মামলায় সমন্বয়কসহ ৭ জন কারাগারে, ৭ শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মা-বোন-নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা, ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। তিনি আরো বলেন, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্র সবাইকে ধারণ করে। রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না। আমি কোন কথাটি কোথায় বলতে পারবো, তা মাথায় রাখতে হবে। সারজিস বলেন, কেউ যেন কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। এই সময় এনসিপিতে জুলাইয়ের নারী নেতৃত্ব বিকাশ করার অঙ্গীকার তুলে ধরেন তিনি।

08 Mar 25 1NOJOR.COM

শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: সারজিস 

শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে সামান্তা শারমিন বলেন, কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তাও জড়িত। আমাদের দেশে সেই নিরাপত্তা হুমকির সম্মুখীন। গত ৫৩ বছর নারীদের অধিকার নয়, দমন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে আর তার জন্য আমরা রাজপথে বিচারের দাবিতে খেদিয়ে যাচ্ছি; সেটাই প্রমাণ করে ফ্যাসিস্ট কাঠামোর এখনো বিলোপ হয়নি। অভিযোগ করেন, নতুন রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে রাষ্ট্রকাঠামোতে নারীর নেতৃত্ব তুলে আনতে যা করা প্রয়োজন, কাঠামো ঠিক তার উল্টো দিকে চলছে।

08 Mar 25 1NOJOR.COM

প্রশ্নবিদ্ধ আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: সামান্তা শারমিন

শনিবার ডেইলি স্টার এক জরিপের ফলাফল উপস্থাপন করে। এতে জানানো হয়, চলতি বছরে সারাদেশের আটটি বিভাগের ৬৪টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১০ হাজার ৬৯৬ জন এই জরিপ পরিচালনা করা হয়। এতে উঠে এসেছে, এখনই ভোট হলে বিএনপি ৪১.৭%, জামায়াতে ইসলামী পাবে ৩১.৬%, আওয়ামী লীগ ১৩.৯% আর এনসিপি পাবে ৫.১ শতাংশ ভোট।। ৫৮% ভোটার ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চান, ৩১% ভোটার জুনের মধ্যে এবং ২৬% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। প্রায় ১১% চান ডিসেম্বরের পরে। ৯% মানুষ মনে করেন যে, নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে। আর ৫.৩% অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।

08 Mar 25 1NOJOR.COM

জরিপে এগিয়ে বিএনপি, জামায়াতের পরে তরুণদের দল

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে, সমন্বয়ক পরিচয়ে কেউ বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না। আইন পরিপন্থী কাজ করতে পারবে না। কেউ এমনটা করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিচার হবে। তিনি আরো বলেন, পৃথিবীর বহু দেশে গণঅভ্যুত্থানের প্লাটফর্ম গণঅভ্যুত্থানের পরও থেকে গেছে। এ হিসেবে এই প্লাটফর্মও কালচারাল কার্যক্রম এবং বৈষম্যের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে।

08 Mar 25 1NOJOR.COM

কার্যক্রম চালিয়ে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হাসনাত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে শনিবার বিকাল পাঁচটায় উন্নত চিকিৎসার জন্য DMCH থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) এ পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বলেন, আজ দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে CMH এ পাঠানোর সিদ্ধান্ত হয়। হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন।

08 Mar 25 1NOJOR.COM

ঢামেক হাসপাতাল থেকে মাগুরার সেই শিশু এখন সিএমএইচে

গতকাল শুক্রবার মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর দাবি করেছে যে, বাশার আল-আসাদপন্থি অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়েছে। এর আগের দিন আসাদপন্থিরা হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরিয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরিয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বৃহস্পতিবার হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

08 Mar 25 1NOJOR.COM

আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করল সিরিয়া

মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে কিছু ভুল ছিল, সে সময় মার্কিন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে যথেষ্ট মনোযোগ দেয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করছে। রাষ্ট্রদূত মাইলাম বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য কাজ করি। গত পাঁচ বছরে আমরা অর্থায়নের ব্যবস্থা করেছি এবং এ উদ্যোগকে সমর্থন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তিনি অভিযোগ করেন, লীগ সরকার তাকে ভিসা দিতো না। দুর্নীতি ও অনিয়ম আড়াল করতে সেন্টমার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সম্পর্কিত বিভ্রান্তিমূলক তথ্য ছাড়ানো হচ্ছে মন্তব্য করে জন এফ ড্যানিলোভিচ। এছাড়া ট্রাম্পের অনুদান মন্তব্যকেও বিভ্রান্তিকর উল্লেখ করেন।

08 Mar 25 1NOJOR.COM

ওয়ান ইলেভেনের সময় মার্কিন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে যথেষ্ট মনোযোগ দেয়নি: জন এফ ড্যানিলোভিচ

ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পুনর্গঠনের জন্য আরব-নেতৃত্বাধীন ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনাকে সমর্থন করেছেন। মিশর-নেতৃত্বাধীন এই প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের একটি কমিটি গাজা শাসনের দায়িত্ব পাবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে। প্রথম ছয় মাসে মানবিক সহায়তা ও সাময়িক শাসন পরিচালনার পর, চার থেকে পাঁচ বছরের মধ্যে দীর্ঘমেয়াদি পুনর্গঠন করা হবে। এতে ২ লাখ অস্থায়ী ঘর, ৪ লাখ স্থায়ী বাসস্থান, গাজার সমুদ্রবন্দর ও বিমানবন্দর পুনর্গঠন এবং মৌলিক পরিষেবাগুলোর পুনরুদ্ধার অন্তর্ভুক্ত।

08 Mar 25 1NOJOR.COM

গাজা পুনর্গঠনের জন্য $৫৩ বিলিয়ন মূল্যের আরব-সমর্থিত পরিকল্পনায় সমর্থন দিল ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য

শনিবার বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য শেখ হাসিনা, জেনারেল আজিজ, ফজলে নূর তাপসসহ ১৫ জনকে তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বাকিরা হলো, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাছিম, জেনারেল মুহাম্মদ শামসুল আলম (অব.), জেনারেল মোল্লা ফজলে আকবর (অব.), জেনারেল মঈন উ আহমেদ (অব.), হাসান মাহমুদ খন্দকার, আব্দুল কাহার আকন্দ, নূর মোহাম্মদ এবং মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষ্য প্রদান অপরিহার্য হয়ে পড়ায় উল্লিখিত ব্যক্তিরা সরাসরি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। আগামী ৩১ মার্চের মধ্যে কমিশনকে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ করতে হবে।

08 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

শনিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেন, এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে। তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

08 Mar 25 1NOJOR.COM

ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা আসিফ

বিশ্বব্যাপী নারীদের অধিকার হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন চ্যালেঞ্জ পুরোনো বৈষম্যকে আরও গভীর করছে। তিনি উল্লেখ করেন, ডিজিটাল প্ল্যাটফর্ম নারীদের কণ্ঠ রুদ্ধ করছে, পক্ষপাত বাড়াচ্ছে এবং হয়রানি উস্কে দিচ্ছে। গুতেরেস আরও বলেন, অনলাইন সহিংসতা বাস্তব জীবনের সহিংসতাকে বাড়িয়ে তুলছে এবং নারী বিদ্বেষ মূলধারায় প্রবেশ করছে। তিনি বিশ্বকে লিঙ্গ সমতার জন্য লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান। (সূত্র: রয়টার্স)

08 Mar 25 1NOJOR.COM

বিশ্বজুড়ে নারীর অধিকার হুমকির মুখে, সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঢাকা বাসীকে ঈদে বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ করার আহ্বান জানিয়েছেন, পুলিশ সদস্যের অভাবের কথা জানিয়ে। তিনি স্ট্রিট ক্রাইম, যেমন মোবাইল ফোন ছিনতাই, বিশেষ করে কিশোর গ্যাং দ্বারা বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তবে, তিনি আশ্বস্ত করেন যে গত কয়েক বছরে খুন ও ডাকাতির মতো বড় অপরাধ কমে এসেছে। কমিশনার বলেন, এই সময়ে কোন ঘটনাই রেকর্ড ছাড়াই যাবে না।

08 Mar 25 1NOJOR.COM

ঈদে নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি যাবেন: ডিএমপি কমিশনার

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবি ছাত্রদলের অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ণ না করতে নারীদের প্রতি সহিংসতাকারিদের অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি যেভাবে সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা উদ্বেগজনক। তিনি বলেন, এসবের মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করে শক্ত হাতে দমন করা করুন। তিনি আরও বলেন, নারীরা সকল গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। ৩১ দফায়ও প্রতিশ্রুতি আছে নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, আইনিভাবে। এসবের মাধ্যমেই সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানো হবে।

08 Mar 25 1NOJOR.COM

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন আহমেদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত তিন জনের মধ্যে পলাশ সরদার নামে একজনকে ঢামেকে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এছাড়া নিহত আতাউর ও তার স্বজনদের বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে সাইফুল আওয়ামী লীগ নেতা, সরকার পতনের পরও দাপট ধরে রাখার চেষ্টা করলে শাজাহান ও ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার সাথে বিরোধ হয়।‌ এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে।

08 Mar 25 1NOJOR.COM

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৩

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। ইতোমধ্যে এ মামলায় ভুক্তভোগীর বড় বোনের স্বামী সজীব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০) গ্রেপ্তার হয়েছেন। মা আয়েশা আক্তার বলেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। এর আগে ঢামেকে শিশুটির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

08 Mar 25 1NOJOR.COM

মাগুরার সেই শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের নামে মামলা, সবাই গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন আমাদের মেয়েরা। তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নারীদের। ড. ইউনূস বলেন, এখনো অনেকক্ষেত্রে নারী পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে-কেয়ার সেন্টার সুবিধাসহ নানা ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিচ্ছে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। হটলাইন চালু করা হয়েছে। আইন সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন-২০১০ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। এছাড়া নারী সংস্কার কমিশন হয়েছে।

08 Mar 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্রের মুখে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন মেয়েরা: প্রধান উপদেষ্টা

শুক্রবার গভীর রাতেয়খাগড়াছড়ির লারমা স্কয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১০টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

08 Mar 25 1NOJOR.COM

খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

শনিবার দুপুরে ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্যকে আটক করা হয়েছে। এতে বলা হয়েছে, গতকালের মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী হিজবুত তাহরীরের ৩৬ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করে। একজন সাধারণ জনতাকেও উগ্র হিজবুত তাহরীর একজনকে মারপিট করাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল বলে জানানো হয়। পরে যাকে উপদেষ্টা থানা থেকে ছাড়িয়ে আনেন।

08 Mar 25 1NOJOR.COM

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩৬ সদস্য আটক

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকায় মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। পুলিশ সংকটের ফলে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন। তবে গ্রেফতার করার ক্ষমতাও থাকবে তাদের। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তারাবির সময় বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান করেন।

08 Mar 25 1NOJOR.COM

শপিংমল-আবাসিক এলাকার নিরাপত্তায় অক্সিলিয়ারি ফোর্স, থাকছে গ্রেফতারের ক্ষমতা

শুক্রবার বিকালে জবি ছাত্রশিবিরের সেক্রেটারি নিজ দলের টাকার উৎস জানিয়ে ছাত্রদলের কাছে পাল্টা প্রশ্ন রেখে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। ছাত্রশিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী?

08 Mar 25 1NOJOR.COM

এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চাইলেন জবি ছাত্রশিবিরের সেক্রেটারি

শনিবার দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আগামী ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আন্দোলনরতরা জানান, ঢাকা মেডিকেলের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন। এরপর সেখানে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি আগামী ১২ সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর আগে সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছিলেন।

08 Mar 25 1NOJOR.COM

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

মাগুরার নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন তারেক রহমান। তিনি শিশুর চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। নয়ন সাংবাদিকদের বলেন, শিশুটির সব রকম চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তার পরিবারের দায়িত্বও নিয়েছেন তিনি। দরিদ্র শিশুটির পরিবার যেন কোনো অসহায়ত্ব বোধ না করে, সেদিকে তিনি আমাদের খেয়াল রাখতে বলেছেন। একই সঙ্গে দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সেদিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন

08 Mar 25 1NOJOR.COM

মায়ের সঙ্গে কথা বলে মাগুরার সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মাগুরার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে। তিনি বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। এর আগে শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

08 Mar 25 1NOJOR.COM

মাগুরার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন

শনিবার পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে তিনিসহ ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারিদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি করে। বিজিবি অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানান।

08 Mar 25 1NOJOR.COM

সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি ভাগিরথীতে তলিয়ে যাওয়ার কালে রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে কলকাতার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তিন সদস্যের কমিটি গঠন করেছে আদালত। তারা হবেন নবাবের সম্পত্তির আহ্বায়ক, আগামী ছয় মাসের মধ্যে দেবেন রিপোর্ট। এর আগে নবাবের জমি তলিয়ে যাওয়াতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বলেন, ৪৮ ঘন্টায় ভাঙতে পারবেন, হেরিটেজ গড়তে পারবেন না।

08 Mar 25 1NOJOR.COM

কলকাতায় নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি রক্ষায় কলকাতা হাইকোর্টের তিন সদস্যের কমিটি গঠন

ডিএমপি জানিয়েছে, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ৬ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তার স্বর্ণের দোকান রয়েছে। সেই রাতে দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়। ছিলেন চিকিৎসাধীন, জানান তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

08 Mar 25 1NOJOR.COM

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার উদ্ধার

বিশ্ব নারী দিবসে তারেক রহমান ফেসবুকে পোস্ট দিয়ে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হিসেবে তিনি মা, স্ত্রী এবং কন্যাকে অসাধারণ হিসেবে উল্লেখ করেন। বলেন, আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত, যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। আরো বলেন, প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপির ‘পরিবার কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং শিক্ষা ও বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অবগত করেন।

08 Mar 25 1NOJOR.COM

তারেক রহমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অসাধারণ মানুষ মা, স্ত্রী এবং কন্যা

ইউক্রেন জানিয়েছে, পূর্বাঞ্চলে ডোব্রোপিলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আর পৃথক ড্রোন হামলায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছে। আরও জানিয়েছে, রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট এবং ড্রোন দিয়ে ডোব্রোপিলিয়ায় আক্রমণ করেছে। আটটি বহুতল ভবন এবং ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর সময়েও আক্রমণ করাতে দমকল বাহিনীর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

08 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পুরস্কার পেয়েছেন, অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

08 Mar 25 1NOJOR.COM

অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশব্যাপী নারী হেনস্তার ঘটনা ঘটতে পারে’ বলেছেন রুহুল কবির রিজভী। এতে উগ্র গোষ্ঠী মদদ থাকার আশঙ্কা করে তিনি বলেন, বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। সব সেক্টরে নারীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে সব ধরনের ব্যবস্থা নেবে বিএনপি।‌ তিনি আরও বলেন, যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা কীভাবে মিছিল করে- এটি সরকারকে দেখতে হবে। জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া না দিতে পারে, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে।

08 Mar 25 1NOJOR.COM

ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্তা, আশঙ্কা রিজভীর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে, তা গভীরভাবে উদ্বেগজনক। এটি ‘নতুন বাংলাদেশ’এর যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। এসব বাস্তবায়ন ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব না। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি সামাজিক ঐক্য গঠন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

08 Mar 25 1NOJOR.COM

‘নারীদের ওপর হামলা’ নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত: প্রধান উপদেষ্টা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং ব্যক্তিগত সম্পত্তির ওপর আক্রমণ, নাগরিক ক্ষতির দাবিসহ এই ধরনের হামলার অপরাধীদের তদন্ত ও বিচার করুন।’ প্রতিবেদনে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বন্ধ করার এবং নজরদারি কার্যক্রম পরিচালনাকারী নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে কাজ করছে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তার মতো কাল আইনগুলো তৎক্ষণাৎ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

08 Mar 25 1NOJOR.COM

বিগত আওয়ামী লীগ আমলে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চায় জাতিসংঘ

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারের মালিকানায় যেসব ক্রিপ্টোকারেন্সির মজুত রয়েছে সেগুলো ব্যবহার করেই এই রিজার্ভ প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনি প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি বিশ্বের ক্রিপ্টো মুদ্রার রাজধানী গড়বেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেন। নিজের নামেও চালু করেছেন এ মুদ্রা। ডেভিড স্যাক্স জানান, কেন্দ্রীয় সরকারের এই রিজার্ভ গঠন হবে অপরাধমূলক কর্মকাণ্ডের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ। সেই সঙ্গে দেওয়ানি মামলায় বাজেয়াপ্ত করা সম্পত্তিও সরকার বিটকয়েনে রূপান্তর করবে।

08 Mar 25 1NOJOR.COM

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনে ট্রাম্পের নির্বাহী আদেশ

মোহাম্মদপুরে রাত সাড়ে দশটার দিকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করে। এ সময় সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল। বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এরপর যৌথবাহিনী ঘটনাস্থলে এসে দুটি স্কচটেপ ও কাপড় মোড়ানো রশি দিয়ে মোড়ানো প্লাস্টিকের বোতল উদ্ধার করে।

08 Mar 25 1NOJOR.COM

রাতে মোহাম্মদপুরে বোমা নিক্ষেপ

গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। আত্মগোপনে ছিলেন তিনি। তাকে গ্রেফতার করা হয় বসুন্ধরার আলিশান বাসা থেকে। গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই নগরীর ষোলশহর ও মুরাদপুর এলাকায় জসিমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সাবেক কাউন্সিলর জসিম। এ ঘটনায় সেদিন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীও গুরুতর আহত হয়।

08 Mar 25 1NOJOR.COM

ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি জহুরুল আলম জসিম গ্রেফতার

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের নগর বিশেষ শাখার একজন সদস্যসহ চারজন আহত হয়েছেন। আর মহিলা দলের নেত্রী লাভলীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে শিশুকন্যাসহ তিনি আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার লাভলীসহ তার অনুসারীরা এক লীগ নেতার বাড়ি ঘেরাও করেন, যার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হামলার মামলা রয়েছে। লীগ নেতাকে বাসায় দেখলেও পরে আর আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। এই ঘটনায় লাভলী সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন। এতে ক্ষুব্ধ জীবন সংঘর্ষ বাঁধায়।

08 Mar 25 1NOJOR.COM

আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

সম্প্রতি নারী নিপীড়ন প্রসঙ্গে বিবৃতি দিয়েছে এনসিপি। এতে বিবৃতিতে বলা হয়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একজন স্টাফ কর্তৃক হয়রানির শিকার হন। শাহবাগ থানায় গ্রেফতার থাকা অবস্থায়ও অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানাবিধ চাপ প্রয়োগ করা হয়। যা অত্যন্ত ন্যক্কারজনক এবং নিন্দনীয়। মাগুরায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা এবং এনসিপির নেতৃত্বের বিরুদ্ধে সাইবার বুলিংকে অনিরাপত্তার স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। দলটির পক্ষ থেকে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি করা হয়।

08 Mar 25 1NOJOR.COM

নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং শ্লীলতাহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীদের প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে এনসিপি শনিবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এ এনসিপি জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। বিক্ষোভ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ উপস্থিত থাকবেন।

08 Mar 25 1NOJOR.COM

নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার

বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিলেন গণঅধিকার পরিষদ। শুক্রবার রাতে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাওয়াতপত্র পৌঁছে দেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ও জুলাই আগস্ট বিপ্লবের শহিদদের স্মরণে আগামী ১৩ মার্চ মালিবাগ হোটেল স্কাইসিটিতে ইফতার মাহফিল আয়োজন করেছে গণঅধিকার পরিষদ।

08 Mar 25 1NOJOR.COM

বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিল গণঅধিকার পরিষদ

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে। আটকরা হলেন- রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)।‌ নিষিদ্ধ সংগঠন দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়।

08 Mar 25 1NOJOR.COM

ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক

শেখ হাসিনার বিচারের কথা বলেছি; নির্বাচন পেছানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, যে খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো, অন্তত তার বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। যখন হাজারের ওপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা-বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে। এর আগে গত মঙ্গলবার সারজিস আলম বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। তিনি বলেন, কেন রাজনৈতিক দলগুলোর শুধু ক্ষমতায় যাওয়ার তাড়া, তা জানি না!

08 Mar 25 1NOJOR.COM

হাসিনার বিচারের প্রয়োজনীয়তার কথা বলেছি, নির্বাচন পেছানোর সঙ্গে সম্পর্ক নেই: সারজিস

ঢাবি কর্মচারী আসিফ অর্ণবের কাছে পোশাক নিয়ে হেনস্তার শিকার ঢাবি শিক্ষার্থী জানান, এজাহারের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন। তিনি বলেন, থানা থেকে তার তথ্য ছড়িয়ে পড়ে। এছাড়া অর্ণবকে জামিন দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থী লেখেন, ‘আমার সেন্সিটিভ ইনফরমেশন পুলিশ পাবলিক করেছে। তাদের জিজ্ঞাসা করায় বলেছে, এজাহার কপি নাকি পাবলিক করা যায়। তাহলে এজাহার কপিতে এত ইনফরমেশন তারা কেন রাখে? তিনি ক্ষোভ নিয়ে বলেন, কিছু মানুষ গিয়ে থানায় মব করবে, তাও এমন একজনের বিরুদ্ধে যে নিজের দোষ স্বীকার করেছে। তাকে ছেড়ে দেওয়া হবে। একে তিনি বিচারহীনতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

08 Mar 25 1NOJOR.COM

ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন পোশাক নিয়ে হেনস্তার শিকার ঢাবি শিক্ষার্থী

বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান একাধিক পররাষ্ট্র কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, জার্মানির লাইপজিগ—হামবুর্গ—ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো—স্ট্রাসবুর্গ, ইতালির ফ্লোরেন্সসহ বেশ কয়েকটি ছোট শহরে কনস্যুলেট বন্ধ করা হতে পারে। তবে, এ ইস্যুতে এখনো নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র । তবে ট্রাম্প প্রশাসন বলছে, বিশ্বব্যাপী কর্মীবাহিনী কমানোর পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

08 Mar 25 1NOJOR.COM

কর্মীবাহিনী কমানোর পরিকল্পনা থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আগামী সপ্তাহে সৌদি আরবে আরেক দফায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি অংশগ্রহণ না করলেও সৌদি থাকবেন এবং আশা করেন যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে। এর আগে হোয়াইট হাউসকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে। তবে জেলেনস্কি শান্তির বার্তা দিলেও যুদ্ধ বন্ধের পর স্থায়ী নিরাপত্তার বন্দোবস্ত চাইছে।

08 Mar 25 1NOJOR.COM

সৌদি আরবে ইউক্রেন-যুক্ররাষ্ট্র বৈঠক শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ: জেলেনস্কি

ভিয়েনায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে মন্তব্য করার অধিকার ইসরাইলের নেই। বিবিসি পার্সিয়ান-এর এক সাংবাদিক ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করলে উলিয়ানভ জোরালোভাবে ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ৯০ শতাংশ পর্যন্ত হলেও তা পুরোপুরি শান্তিপূর্ণ’।

08 Mar 25 1NOJOR.COM

ইরানের পরমাণু কর্মসূচিতে নাক গলানোর অধিকার নেই ইসরাইলের: রাশিয়া

দিয়েগো মারাদোনার মৃত্যুর চার বছর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার শুরু হতে যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তারা আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। মারাদোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০২১ সালে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের আহ্বানে গঠিত ২০ সদস্যের এক মেডিকেল প্যানেল জানিয়েছিল, ‘যথাযথ চিকিৎসা এবং একটি উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে থাকলে মারাদোনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকত। তবে অভিযুক্ত শারীরিক নয়, মানসিক চিকিৎসার দায়িত্বে ছিলেন বলে অভিযোগ খারিজ করে দেন বিবাদীর আইনজীবী।

08 Mar 25 1NOJOR.COM

মারাদোনার মৃত্যুর ৪ বছর পর চিকিৎসায় অবহেলার বিচার শুরু

শুক্রবার বাংলাদেশে কথিত ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রণধীর জয়সোয়াল বলেন, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ২,৩৭৪টি ঘটনা ঘটেছে । তবে পুলিশ এর মধ্যে ১,২৫৪টি ঘটনা তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে, ঘটনাগুলোর ৯৮ শতাংশই ‘রাজনৈতিক কারণে’ সংঘটিত হয়েছে। নতুন দল এনসিপি প্রশ্নে বলেন, আমরা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়।

08 Mar 25 1NOJOR.COM

এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজাল ভারত

সম্প্রতি সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের ফেসবুক আইডিতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে, হাসিনা বলছিলেন, এখন যেভাবে পারবেন সোজা গুলি করবেন। আর হেলিকপ্টার ...। জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? হাসিনা : সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। গোয়েন্দা কর্মকর্তা : হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে। হাসিনা : না ওটা বলা হয়নি, র‌্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যেকটা পারবে ধরে ফেলবে। গোয়েন্দা কর্মকর্তা : জি। হাসিনা : ওটা বলা আছে, আর যেখানেই গ্যাদারিং দেখবেন সেখানেই উপর থেকে এখন ওপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়। গোয়েন্দা কর্মকর্তা : মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা ...। হাসিনা : মোহাম্মদপুর থানার দিকে? গোয়েন্দা কর্মকর্তা : হ্যা। হাসিনা : তো ওখানে পাঠিয়ে দিক র‌্যাবরে। গোয়েন্দা কর্মকর্তা : জি, আপনার নির্দেশনা লাগবে। হাসিনা : আমার নির্দেশনা দেয়া আছে, এখন ওপেন নির্দেশনা দিছি। লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। গোয়েন্দা কর্মকর্তা : জি।

08 Mar 25 1NOJOR.COM

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।‌ তিনি বলেন, ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় এই দিনটি বাংলাদেশেও প্রতি বছর উদযাপিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিপুল নারীর অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা। বলেন, বাংলাদেশের নারীরা বিশ্বাস সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়বে। এই সময় তিনি মহিলা ও শিশু মন্ত্রণালয়, নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারসহ বিভিন্ন উৎসাহ কার্যক্রম তুলে ধরেন।

08 Mar 25 1NOJOR.COM

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা: ড. ইউনূস

জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি ৭ মার্চ বক্তব্য শেষ করেছিলেন জিয়ে পাকিস্তান বলে। এই সময় তিনি ৭ মার্চের ভাষণের তাৎপর্যও স্বীকার করেন। এই সময় একাত্তরের ইতিহাস বিকৃতির ফলাফল থেকে ২৪ এর ইতিহাস বিকৃতি সম্বন্ধে আগেই শিক্ষা নিতে বলেন। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।

08 Mar 25 1NOJOR.COM

শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন: রাশেদ প্রধান

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এনসিপির মুখ সংগঠক সারজিস আলম যে অভিযোগ করেছেন, তা ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টিতে ‘ধনীদের অর্থায়ন’ এবং ছাত্রশিবিরের ইফতারের টাকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। সেই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ হিসেবে উল্লেখ করে সারজিস আলমের পোস্ট দেওয়াতে নিন্দা জানান তারা। উদ্বেগ জানিয়ে বলেন, নিজেদের মধ্যকার কোন্দলে ছাত্রদলকে দায়ী করা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার।

08 Mar 25 1NOJOR.COM

নর্থ সাউথের ঘটনায় সারজিস আলম যে অভিযোগ করেছেন, তা ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’: ছাত্রদল

শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করতে হবে। তিনি বলেন, স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

08 Mar 25 1NOJOR.COM

অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

শুক্রবার বিকেলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। একইসঙ্গে কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তিনি বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা ও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

08 Mar 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব এখন নেই: নাহিদ ইসলাম

শুক্রবার বরগুনা পৌর শহর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিশাদ হাসান আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিশাদ হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

08 Mar 25 1NOJOR.COM

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিশাদ হাসান গ্রেপ্তার

শুক্রবার কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে, তরমুজ নিতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিলো। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী আমাকে মারধর করেছেন। জানা গেছে, ব্যবসায়ী এনামুল হক মুন্সির কাছে টাকা না দিয়ে তরমুজ নিতে চায় সৈকত। এতে ব্যবসায়ী নিষেধ করায় তাকে মারধর করে।

08 Mar 25 1NOJOR.COM

শ্রীপুরে ব্যবসায়ীকে মারধর, জেলা ছাত্রদল নেতাকে অব্যাহতি

বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ওপর হওয়া হামলার দায় পুরো ছাত্রদলকে দিচ্ছেন না, বলেছেন সারজিস আলম। তিনি বলেন, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। সারজিস আরও বলেন, আমার স্পষ্ট অবস্থান, হামলার দায় কখনও পুরো বাংলাদেশ ছাত্রদলের ওপর না, বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

08 Mar 25 1NOJOR.COM

বসুন্ধরায় হামলার দায় পুরো ছাত্রদলকে দিচ্ছি না: সারজিস 

এনসিপির বিরুদ্ধে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের যে অভিযোগ, তা সত্যি নয় বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারে নাহিদ বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। সংস্কার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইতিবাচক শক্তি হিসেবে আবির্ভূত থাকতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের শক্তিকে শতকব্যাপী শক্তিশালী রাখার আশা প্রকাশ করে নাহিদ বলেন, কেউই জানতেন না, একটি অভ্যুত্থান হবে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা বিজয়ী হতে চলেছি।

07 Mar 25 1NOJOR.COM

এনসিপির বিরুদ্ধে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ সত্যি নয়, এএফপিকে নাহিদ

গাজা তথা ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মিসর ও অন্যান্য আরব দেশগুলোর উদ্যোগকে সমর্থন জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। তিনি বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বলপ্রয়োগের মাধ্যমে গাজার অবস্থান পরিবর্তন করলে শান্তি আসবে না, নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হবে। গাজায় একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে মানবিক সহায়তাও বৃদ্ধি করা জরুরি। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসনের’ নীতি অনুসরণ করতে হবে।গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও অবদান রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বি-রাষ্ট্র সমাধানে আরও মনোযোগ দেওয়া এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন বাড়ানো।

07 Mar 25 1NOJOR.COM

বলপ্রয়োগের মাধ্যমে গাজার অবস্থান পরিবর্তন করলে শান্তি আসবে না, নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হবে: চীন

ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিয়েই ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা যেতে পারে বলে নতুন প্রস্তাব দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ‘স্থিতিশীল সমাধান’ খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যা কেবল ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর চেয়েও বেশি কার্যকর হবে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন তখনই পরিচালিত হয়, যখন শান্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে নাকচ করেছেন। ট্রাম্পও অবাস্তব বলেছেন।

07 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিয়েই ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা যেতে পারে: ইতালি

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রে গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে। আজকেও ভারত যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। তিনি প্রশ্ন করেন, কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ নিয়ে অন্য দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? তিনি বলেন, আজ ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। কারণ দস্যুরানী হাসিনার মাধ্যমে বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল তারা।

07 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ নিয়ে আপনার এত মাথাব্যথা কেন: ভারতকে রিজভী

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্য থেকে এ মিছিল শুরু হবে। এদিন জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পূর্বঘোষিত ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি শুরু করে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীর। মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকও করে কয়েকজনকে।

07 Mar 25 1NOJOR.COM

হিযবুত তাহ্‌রীরের কর্মসূচি ঘিরে বিক্ষোভ মিছিলের ডাক গণতান্ত্রিক ছাত্রসংসদের

ঈদকে ঘিরে ক্রেতাদের ভিড় দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে। হুর ও মেট্রো ফ্যাশনের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ইন্দো-ওয়েস্টার্ন ও কাশ্মীরি পোশাকের চাহিদা বেশি। পোশাক থেকে প্রসাধনী পর্যন্ত সবকিছু এক ছাদের নিচে থাকায় এটি ক্রেতাদের পছন্দের কেন্দ্রবিন্দু। যমুনা গ্রুপের বিশেষ ক্যাম্পেইনে ২০০০ টাকার কেনাকাটায় উপহার জেতার সুযোগ থাকছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলতে থাকায় উৎসবের আনন্দ আরও বেড়েছে।

07 Mar 25 1NOJOR.COM

ঈদ শপিংয়ে ক্রেতাদের ভিড়, ইন্দো-ওয়েস্টার্ন ও কাশ্মীরি পোশাকে আগ্রহ

শুক্রবার আইএসপিআর জানিয়েছে, রাঙ্গামাটির কাউখালি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। পরে সেখানে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। সেনাবাহিনী অভিযান শেষ করে ফেরার পথে ইউপিডিএফ একদল নারী ও শিশু দিয়ে পথরোধ করার চেষ্টা করলেও পরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই এলাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

07 Mar 25 1NOJOR.COM

রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, গোলাবারুদ উদ্ধার

শুক্রবার (৭ মার্চ) বিকেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিবেশী দেশ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে দেশের আলেমদের সোচ্চার থাকতে হবে। না হলে সব অর্জন বিফলে যাবে। দক্ষিণাঞ্চলের এই মূখ্য সংগঠক বলেন, বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম যেন চলমান থাকে।

07 Mar 25 1NOJOR.COM

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকতে হবে: হাসনাত 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই এর ব্যাপকতা বেড়ে গিয়েছিল। কিন্তু তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি ফলত বেপরোয়া হয়েছে; যা এখনও চলমান রয়েছে। তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও তাদের সংবিধান স্বীকৃত অধিকার। বিবৃতিতে তিনি সরকারকে অপরাধীদের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

07 Mar 25 1NOJOR.COM

বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: মির্জা ফখরুল

‘জুলাই যোদ্ধা’র তালিকায় ‘গ’ শ্রেণিতে আরও এক হাজার ২৪২ জনকে সংযুক্ত করে বুধবার তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। তালিকায় নতুন সংযুক্তদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন ও সিলেট বিভাগের ৭০৮ জন। এর আগেরদিনই জুলাই অভ্যুত্থানে বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের ধরনভেদে ‘ক’, ‘খ’, এবং ‘গ’ শ্রেণিতে ভাগ করে সুযোগ-সুবিধা দেবে সরকার। গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

07 Mar 25 1NOJOR.COM

‘জুলাই যোদ্ধা’র তালিকায় আরও ১২৪২ জনের সংযুক্তি, গেজেট প্রকাশ

বৃহস্পতিবার পটুয়াখালীর দুমকিতে ফেমাস ব্রিকস নামক অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আদালত জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ভাটাটির মালিক পক্ষের লোকজন প্রশাসনের সঙ্গে থাকা ৩ থেকে ৪ জনকে মারধর করে। ইটভাটাটির পরিচাল মো. কাউয়ূম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, অভিযানে এসে প্রথমে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তা দিতে না পারায় ভাটা ভেঙ্গে ফেলা হচ্ছে।

07 Mar 25 1NOJOR.COM

পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা

সিলেটের সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১ কোটি ১৩ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, শুক্রবার ভোরে ৪৮ বিজিবি দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ি, কিসমিস, ক্রিম, চকলেট, মেহেদি, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেনসিডিল ও অবৈধ মালামাল পরিবহণে ব্যবহৃত ঠেলাগাড়ী আটক করা হয়। অধিনায়ক জানান, এসব মালামালের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

07 Mar 25 1NOJOR.COM

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ

বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। হাসিনা আমলে শহীদ ও আহতদের জন্য এক দোয়া মাহফিলে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এই সরকারই জাতীয় নির্বাচন দেবে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। রিজভী বলেন, শেখ হাসিনা ছিলেন দস্যুদলের সর্দারনি। ছাত্র-ছাত্রীদের হত্যা করে, রক্তাক্ত করে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন, ভারত তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এ নিয়ে তিনি ভারতের কঠোর সমালোচনা করেছেন।

07 Mar 25 1NOJOR.COM

ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব: রিজভী

৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসআপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। ৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। এরা সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে, অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। দক্ষিণের সর্বহারা বাহিনীসহ নিষিদ্ধ সব সংগঠনগুলোকে সক্রিয় করছে তারা। লীগ নেতারা জানিয়েছে, এসব হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এসব কর্মকাণ্ড দেখভালের জন্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কোর কমিটি হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন।

07 Mar 25 1NOJOR.COM

আওয়ামী ফ্যাসিস্টদের ‘হেডকোয়ার্টার’ কলকাতা

৩ মার্চ ব্রাসেলসের এক বৈঠকে প্রতিরক্ষা খাতে ৮৬০ বিলিয়ন ডলার বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছেন ইউরোপীয় নেতারা। একে স্বাগত জানিয়েছে ইউক্রেন। ইউরোপের প্রতিরক্ষা নিয়ে বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের পরিপ্রেক্ষিতে ইইউ কিয়েভকে কীভাবে সহায়তা করবে তা নিয়েও আলোচনা হয়েছে। পুতিন বলেছেন, মস্কোর নিয়ন্ত্রণে থাকা কোনো কিছুই ছেড়ে দেওয়া হবে না। আমাদের এমন এক ধরনের শান্তি প্রতিষ্ঠায় জয়ী হতে হবে যেটা আমাদের জন্য উপযুক্ত। অপরদিকে ট্রাম্প খনিজ চুক্তির জন্য জেলেনস্কিকে তাগিদ দিয়েছেন।

07 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত করার পর প্রতিরক্ষা খাতে ইউরোপীয় ইউনিয়ন ৮৬০ বিলিয়ন ডলার বৃদ্ধি করার পরিকল্পনা করেছে

গাজায় হামাসের হাতে বন্দি সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে উপত্যাকাটিতে আরও ধ্বংসযজ্ঞের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাস নেতাদের উপত্যকাটি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি আল্টিমেটামও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প লেখেন, ‘গাজার জনগণের উদ্দেশ্যে: একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি জিম্মিদের ধরে রাখো তাহলে তুমি মৃত!’ এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরাইলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদনও দিয়েছেন।

07 Mar 25 1NOJOR.COM

হামাসকে গাজা ছাড়ার আল্টিমেটাম দিলেন ট্রাম্প

‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেল লাইনের ওই বস্তিতে’ কিংবা ‘আলাল ও দুলাল’ গানগুলোর কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের পপ ও ব্যান্ড সংগীতের ‘গুরু’ আজম খান। মৃত্যুর ১৪ বছর পর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপগুরু। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান, করেছেন মুক্তিযুদ্ধও। জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি, মৃত্যু ২০১১ সালের ৫ জুন। তার উল্লেখযোগ্য কাজ হলো, ‘আমি যারে চাই রে’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’ ইত্যাদি।

07 Mar 25 1NOJOR.COM

মৃত্যুর ১৪ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান

বৃহস্পতিবার রাত ১০ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ছাগল খোয়াড়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া (৫৫) ও তার ছেলে মনিরের (৩০) বিরুদ্ধে। ভুক্তভোগী সুলেমান আহমদের (২৫)। মামলার অভিযোগ জানা যায়, সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। ৪ মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে এই ঘটনা ঘটান বুধবার রাতে।

07 Mar 25 1NOJOR.COM

বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ গরু হত্যা

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। এরপর ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এতে ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, তাকে মুক্তির দাবি জানান নাগরিকরা‌। সে দাবির মুখে রিকশাচালককে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চিকিৎসার জন্য রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

07 Mar 25 1NOJOR.COM

হিজবুত তাহরীর পেটানো এক রিক্সাঅলাকে ছাড়িয়ে আনলেন আসিফ মাহমুদ

বুধবার রাতে মালয়েশিয়ায় সেলাঙ্গরের বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন বলেছেন, আটকদের মধ্যে ৫ পুরুষ এবং ৭৫ নারী ছিলেন। যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক। পরিচালক বলেন, এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর রাত সাড়ে ১০ টায় অভিযানটি পরিচালিত হয়।

07 Mar 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

বৃহস্পতিবার কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় কানাডাও বাড়তি শুল্ক বিলম্বিত করেছে। তবে ট্রাম্পের ছাড়ের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হবে। এদিন থেকে বিশ্বজুড়ে সব মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পালটাপালটি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ২ এপ্রিল পণ্যের ওপর পালটাপালটি শুল্ক আরোপ করতে যাচ্ছি। আশা করছি, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের আসা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন।

07 Mar 25 1NOJOR.COM

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

সম্প্রতি গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ডেমোক্র্যাটদের মধ্যে, ৫৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে, ২১ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিংয়ের ২৫ বছরের মধ্যে ইসরাইলিদের প্রতি ৪৬ শতাংশ সমর্থন প্রকাশ এ সর্বনিম্ন।

07 Mar 25 1NOJOR.COM

অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।