Web Analytics

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মা-বোন-নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা, ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। তিনি আরো বলেন, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্র সবাইকে ধারণ করে। রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না। আমি কোন কথাটি কোথায় বলতে পারবো, তা মাথায় রাখতে হবে। সারজিস বলেন, কেউ যেন কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। এই সময় এনসিপিতে জুলাইয়ের নারী নেতৃত্ব বিকাশ করার অঙ্গীকার তুলে ধরেন তিনি।

08 Mar 25 1NOJOR.COM

শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: সারজিস 

নিউজ সোর্স

RTV 08 Mar 25

শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: সারজিস

শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।