Web Analytics

শনিবার দুপুরে ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্যকে আটক করা হয়েছে। এতে বলা হয়েছে, গতকালের মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী হিজবুত তাহরীরের ৩৬ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করে। একজন সাধারণ জনতাকেও উগ্র হিজবুত তাহরীর একজনকে মারপিট করাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল বলে জানানো হয়। পরে যাকে উপদেষ্টা থানা থেকে ছাড়িয়ে আনেন।

08 Mar 25 1NOJOR.COM

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩৬ সদস্য আটক

নিউজ সোর্স

RTV 08 Mar 25

হিযবুত তাহরীরের সংগঠকসহ ৩৬ সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পালনের জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) থেকে নিষিদ্ধ সংগঠনটির এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।