Web Analytics

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মাগুরার ঘটনাসহ অন্যান্য যত ঘটনা আছে, প্রতিটা ধর্ষণকাণ্ডের বিচার যেন দ্রুতবিচার আদালতে করা হয়। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, বিচার ব্যবস্থায় যে সংস্কার আনার কথা সেটা এখনো আলোর মুখ দেখেনি। তদন্তগুলো দেরিতে হওয়ার কারণে তদন্তগুলো সঠিকভাবে আসে না। যার কারণে যারা ভিক্টিম তারা সঠিক বিচার পান না। যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার করতে সক্ষম হয় তেমন একটি বিচার বিভাগ প্রত্যাশা করে আখতার বলেন, ৫৪ বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি। আমরা যেন গোটা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি। আমাদের কোনো ভিক্টিমকে যেন বিচারের দাবিতে আর কাঁদতে না হয়।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে চান আখতার

নিউজ সোর্স

RTV 09 Mar 25

ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে চান আখতার

ধর্ষণের বিচার দ্রুতবিচার আদালতে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা মাগুরার ঘটনাসহ অন্যান্য যত ঘটনা আছে, প্রতিটা ধর্ষণকাণ্ডের বিচার যেন দ্রুতবিচার আদালতে করা হয়। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।